SEBA Class 6 Charitra Path Chapter 12 দুজন পথিক Question Answer Bengali Medium As Per SCERT New Syllabus Provided by the Roy Library. SCERT Class 6 Charitra Path Solutions Bengali Medium is made for Bengali Medium Students. SEBA Class 6 Charitra Path Chapter 12 দুজন পথিক Notes in Bengali. We ensure that You can completely trust this content. SEBA Class 6 Charitra Path Solutions in Bengali. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 6 Charitra Path Chapter 12 দুজন পথিক
Today’s We have Shared in This Post SEBA Class 6 Charitra Path (চরিত্র পাঠ) Question Answer in Bengali. I Hope, you Liked The information About The SCERT Class 6 Charitra Path Textbook Question Answer. If you liked SEBA Charitra Path Class 6 Bengali Medium Question Answer. Then Please Do Share this Post With your Friends as Well.
দুজন পথিক
| ADDITIONAL QUESTION ANSWER |
(a) অতি সংক্ষিপ্ত প্রশ্ন (১ নম্বর)
১। পাঠ ১২-এর নাম কী?
উত্তরঃ দুজন পথিক।
২। পাঠটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে?
উত্তরঃ গ্রীষ্মকাল।
৩। পথিক দুজন কেমন পথ ধরে এগিয়ে চলছিল?
উত্তরঃ ধুলোমাখা পথ।
৪। সূর্যের উত্তাপ কেমন ছিল?
উত্তরঃ প্রখর।
৫। পথিকের গলা শুকিয়ে কী হয়ে গিয়েছিল?
উত্তরঃ কাঠ।
৬। পথিকেরা কোথায় বিশ্রাম করতে চেয়েছিল?
উত্তরঃ গাছটির ছায়ায়।
(b) সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর)
১। গ্রীষ্মকালে সূর্যের তাপে পথিকের কী দশা হয়েছিল?
উত্তরঃ গ্রীষ্মকালে সূর্যের প্রখর উত্তাপে ঘাম ঝরিয়ে পথিকের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল।
২। পথিক কেন গাছের তলায় বসেছিল?
উত্তরঃ সূর্যের প্রখর উত্তাপ থেকে বাঁচতে এবং একটু বিশ্রাম করার জন্য পথিকেরা গাছের ছায়ায় বসেছিল।
৩। এক পথিক কেন গাছটির কোনো গুণ নেই বলেছিল?
উত্তরঃ পথিক বলেছিল গাছটির কোনো গুণ নেই কারণ সেই গাছটিতে কোনো ফল ধরে না।
৪। গাছটি মানুষকে অকৃতজ্ঞ বলেছে কেন?
উত্তরঃ মানুষেরা প্রখর রোদে গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিল, অথচ বলছিল যে গাছটির কোনো গুণ নেই; তাই গাছটি তাদের অকৃতজ্ঞ বলেছে।
(d) শূন্যস্থান পূরণ (১ নম্বর)
১। সূর্যের প্রখর ______ দুজন পথিক এগিয়ে চলছিল।
উত্তরঃ উত্তাপে।
২। উফ্ কী গরম! ঘাম ঝরিয়ে গলা শুকিয়ে ______ হয়ে গেছে!
উত্তরঃ কাঠ।
৩। এসো বন্ধু, এই গাছটির ছায়ায় একটু ______ করি।
উত্তরঃ বিশ্রাম।
(e) সত্য/মিথ্যা (১ নম্বর)
১। পথিকেরা কাদাভরা পথ দিয়ে যাচ্ছিল।
উত্তরঃ মিথ্যা।
২। সূর্যের উত্তাপ ছিল প্রখর।
উত্তরঃ সত্য।
৩। পথিকেরা গাছের ছায়ায় বিশ্রাম করেছিল।
উত্তরঃ সত্য।
| MCQ |
১। পাঠ-১২ এর শিরোনাম কী?
(a) একজন পথিক।
(b) দুজন পথিক।
(c) তিনজন পথিক।
(d) চারজন পথিক।
উত্তরঃ (b) দুজন পথিক।
২। পাঠটিতে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে?
(a) গ্রীষ্মকাল।
(b) বর্ষাকাল।
(c) শরৎকাল।
(d) শীতকাল।
উত্তরঃ (a) গ্রীষ্মকাল।
৩। সূর্যের উত্তাপ কেমন ছিল?
(a) মৃদু।
(b) প্রখর।
(c) শীতল।
(d) মনোরম।
উত্তরঃ (b) প্রখর।
৪। পথিকেরা কেমন পথ ধরে এগিয়ে চলছিল?
(a) পিচঢালা পথ।
(b) কাদাভরা পথ।
(c) ধুলোমাখা পথ।
(d) বালুকাময় পথ।
উত্তরঃ (c) ধুলোমাখা পথ।
৫। “ঘাম ঝরিয়ে ______ শুকিয়ে কাঠ হয়ে গেছে!”— শূন্যস্থানে কোনটি বসবে?
(a) বুক।
(b) ঠোঁট।
(c) গলা।
(d) মুখ।
উত্তরঃ (c) গলা।

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.
YouTube Channel
