SEBA Class 6 Charitra Path Chapter 13 প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব

Join Roy Library Telegram Groups

SEBA Class 6 Charitra Path Chapter 13 প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব Question Answer Bengali Medium As Per SCERT New Syllabus Provided by the Roy Library. SCERT Class 6 Charitra Path Solutions Bengali Medium is made for Bengali Medium Students. SEBA Class 6 Charitra Path Chapter 13 প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব Notes in Bengali. We ensure that You can completely trust this content. SEBA Class 6 Charitra Path Solutions in Bengali. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
Telegram Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 6 Charitra Path Chapter 13 প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব

Today’s We have Shared in This Post SEBA Class 6 Charitra Path (চরিত্র পাঠ) Question Answer in Bengali. I Hope, you Liked The information About The SCERT Class 6 Charitra Path Textbook Question Answer. If you liked SEBA Charitra Path Class 6 Bengali Medium Question Answer. Then Please Do Share this Post With your Friends as Well.

ADDITIONAL QUESTION ANSWER

(a) অতি সংক্ষিপ্ত প্রশ্ন — ১ নম্বর (২০টি)

১। মানুষ কিসের একটি অংশ? 

উত্তরঃ মানুষ প্রকৃতির একটি অংশ।

২। বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি থেকে কী করি? 

উত্তরঃ জীবিত থাকার জন্য আমরা প্রকৃতি থেকে সম্পদ আহরণ করি।

৩। আমরা কোন কোন প্রয়োজনে প্রকৃতির ওপর নির্ভরশীল? 

উত্তরঃ আমরা খাদ্য, বস্তু, বাসস্থান এবং আমাদের অন্যান্য অন্যান্য প্রয়োজনগুলোর জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল।

৪। প্রকৃতির গাছ-পালা, জীব-জন্তু ইত্যাদি আমাদের কী স্বরূপ? 

উত্তরঃ প্রকৃতির গাছ-পালা, জীব-জন্তু ইত্যাদি আমাদের জন্য উপকারী বন্ধু স্বরূপ।

৫। সম্পদ আহরণের জন্য প্রকৃতির ওপর অত্যধিক চাপ দিলে কী হয়? 

উত্তরঃ সম্পদ আহরণের জন্য প্রকৃতির ওপর অত্যধিক চাপ দিলে প্রকৃতির অভাবনীয় ক্ষতিসাধন হয়।

৬। আমাদের কিসের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত? 

উত্তরঃ আমাদের প্রকৃতি এবং অন্যান্য জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।

(b) সংক্ষিপ্ত প্রশ্ন — ২ নম্বর (১৫টি)

১। উদ্ভিদ এবং প্রাণীরা কেন একে অপরের ওপর নির্ভরশীল? 

উত্তরঃ জীবনধারণের জন্য এই মনোরম পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণীরা পরস্পর পরস্পরের ওপর গভীর নির্ভরতা বজায় রেখে বেঁচে থাকে।

২। কেন আমাদের প্রকৃতির অনিষ্ট করা উচিত নয়? 

উত্তরঃ সম্পদ আহরণের জন্য প্রকৃতির ওপর অত্যধিক চাপ দিলে প্রকৃতির অভাবনীয় ক্ষতিসাধন হয়, সেজন্য দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সম্পন্ন করার সময় প্রকৃতির অনিষ্ট করা উচিত নয়।

৩। মৌমাছিরা কীভাবে মৌচাক তৈরি করে? 

উত্তরঃ মৌমাছিরা কঠোর পরিশ্রমে একান্ত মনে একটি ফুল থেকে অন্য ফুলে গিয়ে ফুলের রস আহরণ করে মৌচাক তৈরি করে।

(c) রচনাধর্মী প্রশ্ন — ৩/৫ নম্বর (৫টি)

১। প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্ক পাঠের ভিত্তিতে বর্ণনা করো। 

উত্তরঃ মানুষ প্রকৃতির একটি অংশ। জীবিত থাকার জন্য আমরা প্রকৃতি থেকে সম্পদ আহরণ করি। খাদ্য, বস্তু, বাসস্থান এবং আমাদের অন্যান্য অন্যান্য প্রয়োজনগুলোর জন্য আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতির গাছ-পালা, জীব-জন্তু ইত্যাদি আমাদের জন্য উপকারী বন্ধু স্বরূপ। বন্ধুত্বের প্রতিদান হিসেবে আমাদেরও প্রকৃতি এবং অন্যান্য জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। সম্পদ আহরণের জন্য প্রকৃতির ওপর অত্যধিক চাপ দিলে প্রকৃতির অভাবনীয় ক্ষতিসাধন হয়। সেজন্য আমাদের যতদূর সম্ভব প্রকৃতির অনিষ্ট না করে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সম্পন্ন করা উচিত।

২। মৌমাছি ও পাখির আচরণ থেকে আমরা কী কী জীবনমুখী নীতিশিক্ষা লাভ করি? 

উত্তরঃ প্রকৃতি একজন ভালো বন্ধুর ন্যায় আমাদের অনেক কথা শেখায়। মৌমাছিরা যখন কঠোর পরিশ্রমে একান্ত মনে ফুলের রস আহরণ করে মৌচাক তৈরি করে, তখন তাদের থেকে আমরা পরিশ্রম, একাগ্রতা এবং একতার গুণ শিখতে পারি। একইভাবে, গরু-মহিষের শরীরে লেগে থাকা পরজীবী পোকাগুলো খেয়ে পাখিরা যখন তাদের উপকার সাধন করে এবং গরু-মহিষগুলো বিরক্ত না হয়ে তাদের পিঠে চড়তে দেয়, তা থেকে আমরা একে অপরকে সাহায্য করা এবং উপকার সাধন করার মহান শিক্ষা পাই। এই কথাসমূহ আমরা প্রকৃতিকে সূক্ষ্ম পর্যবেক্ষণ করে শিখতে পারি।

(d) শূন্যস্থান পূরণ করো — ১ নম্বর (৫টি)

১। মানুষ ____ একটি অংশ। 

উত্তরঃ প্রকৃতির।

২। মৌমাছিরা ____ তৈরিতে কঠোর পরিশ্রম করে। 

উত্তরঃ মৌচাক।

৩। সম্পদ আহরণের জন্য প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ দিলে ____ ক্ষতিসাধন হয়। 

উত্তরঃ অভাবনীয়।

৪। পিঁপড়েরা অত্যন্ত ____ ও সহযোগিতার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে। 

উত্তরঃ সুসংগঠিত।

(e) সত্য/মিথ্যা যাচাই করো — ১ নম্বর (৫টি)

১। মৌমাছিদের থেকে পরিশ্রম, একাগ্রতা এবং একতার গুণ শিখতে পারি। 

উত্তরঃ সত্য।

২। পাখিরা গরু-মহিষের শরীরে থাকা পরজীবী পোকা খায় না। 

উত্তরঃ মিথ্যা।

৩। পিঁপড়ে পর্যবেক্ষণের জন্য আতস কাঁচের প্রয়োজন হয়। 

উত্তরঃ সত্য।

৪। খাদ্য ও বাসস্থানের জন্য আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল নই। 

উত্তরঃ মিথ্যা।

(f) মিল খুঁজে বের করো — ২ নম্বর (৩টি প্রশ্ন-উত্তর)

১। নিচের ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিল খুঁজে বের করো:

ক স্তম্ভখ স্তম্ভ
(i) মৌমাছি(a) পরজীবী পোকাগুলো খেয়ে উপকার সাধন করে
(ii) পাখি(b) অধ্যবসায় ও দলীয় সহযোগিতা
(iii) পিঁপড়ে(c) পরিশ্রম, একাগ্রতা ও একতার গুণ

উত্তরঃ

ক স্তম্ভখ স্তম্ভ
(i) মৌমাছি(c) পরিশ্রম, একাগ্রতা ও একতার গুণ 
(ii) পাখি(a) পরজীবী পোকাগুলো খেয়ে উপকার সাধন করে 
(iii) পিঁপড়ে(b) অধ্যবসায় ও দলীয় সহযোগিতা
MCQ

১। আমাদের চারপাশ কী দিয়ে ভরপুর? 

(a) কলকারখানা। 

(b) মরুভূমি। 

(c) গাছ-পালা, জীব-জন্তু ইত্যাদি। 

(d) পাথুরে জমি। 

উত্তরঃ (c) গাছ-পালা, জীব-জন্তু ইত্যাদি।

২। মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে? 

(a) জল। 

(b) রস। 

(c) কাদা। 

(d) ঘাস। 

উত্তরঃ (b) রস।

৩। গরু-মহিষের শরীরে থাকা পরজীবী পোকা কারা খেয়ে উপকার করে? 

(a) মানুষ। 

(b) পিঁপড়ে। 

(c) পাখি। 

(d) মৌমাছি। 

উত্তরঃ (c) পাখি।

৪। মৌমাছিদের থেকে কোন গুণটি শেখা যায়? 

(a) ক্রোধ। 

(b) অলসতা। 

(c) একতার গুণ। 

(d) একাকীত্ব। 

উত্তরঃ (c) একতার গুণ।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top