Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 8 বিরুবালা রাভা Question Answer As Per SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 8 বিরুবালা রাভা Solutions. Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 8 বিরুবালা রাভা Notes Download PDF. Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 8 বিরুবালা রাভা
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
বিরুবালা রাভা
| ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। নীচের প্রশ্নসমূহ থেকে শুদ্ধ উত্তর বেছে সঠিক বৃত্তটি পূর্ণ করো।
(i) কার শরীরে পরি প্রবেশ করেছে বলে ওঝা গণনা করে বলেছিলেন?
(ক) ধর্মেশ্বর রাভার শরীরে।
(খ) বিষ্ণুপ্রসাদ রাভার শরীরে।
(গ) কুমলি রাভার শরীরে।
(ঘ) দয়ালু রাভার শরীরে।
উত্তরঃ (ক) ধর্মেশ্বর রাভার শরীরে।
(ii) অসম ডাইনি অপরাধ (প্রতিরোধ নিষেধাজ্ঞা ও সুরক্ষা) আইন কবে প্রণয়ন করা হয়েছিল?
(ক) ২০১১ খ্রিষ্টাব্দে।
(খ) ২০১৫ খ্রিষ্টাব্দে।
(গ) ২০১৭ খ্রিষ্টাব্দে।
(ঘ) ২০২১ খ্রিষ্টাব্দে।
উত্তরঃ (খ) ২০১৫ খ্রিষ্টাব্দে।
২। (ক) বিরুবালা রাভার কেমন ধরনের স্বভাব সকলকে আকৃষ্ট করেছিল।
উত্তরঃ বিরুবালা রাভা ছোটোবেলা থেকেই খুব বিনয়ী ছিলেন। তার বিনয়ী স্বভাব সবাইকে আকৃষ্ট করত।
(খ) বিরুবালা কেন শিক্ষকদের প্রিয় ছিলেন?
উত্তরঃ স্কুলে পড়াশোনার সময় থেকেই বিরুবালার নেতৃত্বের গুনাবলী প্রকাশ পায়। তিনি তাঁর পড়াশোনা এবং স্কুলের যে কোনো ক্রিয়াকলাপে অগ্রগামী ছিলো। তাই তিনি শিক্ষকদের প্রিয় ছিলেন।
(গ) বিরুবালা রাভার সঙ্গে ডাইনি বিশ্বাস বিরোধী অভিযানে অংশগ্রহণকারী সংগঠনটির নাম কি ছিল?
উত্তরঃ বিরুবালা রাভার সঙ্গে ডাইনি বিশ্বাস বিরোধী অভিযানে অংশগ্রহণকারী সংগঠনটির নাম ছিল ‘মিশন বিরুবালা’।
(ঘ) বিরুবালা রাভার ‘মিশন বিরুবালা’ অভিযানকে অসম সরকার কি হিসাবে স্বীকৃতি দিয়েছিল?
উত্তরঃ বিরুবালা রাভার ‘মিশন বিরুবালা’ অভিযানকে অসম সরকার রাজ্যিক মিশন হিসাবে স্বীকৃতি দিয়েছিল।
(ঙ) রাজ্য সরকার বিরুবালা রাভাকে কি পুরস্কারে ভূষিত করেছিল?
উত্তরঃ রাজ্য সরকার বিরুবালা রাভাকে ‘সতী সাধনী’ পুরস্কারে ভূষিত করেছিল।
(চ) ভারত সরকার বিরুবালাকে কি সম্মান প্রদান করে?
উত্তরঃ ভারত সরকার বিরুবালা রাভাকে ‘পদ্মশ্রী’ সম্মান প্রদান করে।
৩। (ক) বিরুবালা রাভা ডাইনি বিশ্বন্সাসের কবল থেকে সমাজকে মুক্ত করার পণ কেন করেছিলেন?
উত্তরঃ বিরুবালা রাভা ডাইনি বিশ্বাসের কবল থেকে সমাজকে মুক্ত করার পণ করেছিলেন। বিরুবালা রাভার বড়ো ছেলে ধর্মেশ্বরের ঘটনা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি নিশ্চিত ছিলেন যে ওঝা তাঁর বড়ো ছেলের সম্পর্কে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। একইভাবে জাদুবিদ্যা সম্পর্কে কুসংস্কার মানুষকে বিপদে ফেলে। বিরুবালা রাভা এই ধরনের কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন।
(খ) ‘মিশন বিরুবালা’ অভিযানে ডাইনি বিশ্বাসের বিরুদ্ধে কি ধরনের কাজ করা হয়েছিল?
উত্তরঃ বিরুবালা রাভা এবং ‘মিশন বিরুবালা’ অভিযানে ডাইনি-বিশ্বাস বিরোধী আন্দোলন অসমের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। ২০১৫ খ্রীষ্টাব্দে অসম সরকার ডাইনি অপরাধ আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী ডাইনি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জামিন ছাড়াই গ্রেপ্তার করা যায়।
৪। বিরুবালা রাভার জীবন সম্পর্কে দশটি বাক্য লেখ।
উত্তরঃ বিরুবালা রাভা ১৯৪৯ খ্রীষ্টাব্দের ৫ ই ফেব্রুয়ারী গোয়ালপাড়া জেলার ঠাকুরবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটোবেলা থেকেই খুব বিনয়ী ছিলেন। তার বিনয়ী স্বভাব সকলকে আকৃষ্ট করেছিল। স্কুলের যে কোনো কাজে বিরুবালা রাভা সবার আগে অংশ নিত। সে কারণেই বিরুবালা রাভা শিক্ষকদের কাছে খুবই প্রিয় ছিল। তাঁর পিতার নাম ছিল কোলেয়ারাম রাভা এবং মাতার নাম ছিল সাগরবালা রাভা। সমাজের কুসংস্কারকে তিনি মেনে নিতে পারতেন না। তাই তিনি কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি এই কারণেই বিশ্বশান্তির জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এমনকি ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন।
৫। অন্ধবিশ্বাসের ফলে মানুষ কি ধরনের বিপদে পড়ে?
উত্তরঃ অন্ধবিশ্বাসের ফলে মানুষ নানা ধরনের বিপদে পড়ে। অন্ধবিশ্বাস থাকার ফলে মানুষ সর্বাগ্রে মানসিক চাপের মধ্যে থাকে। তার ফলে নানা ধরনের শারিরীক সমস্যারও সৃষ্টি হয়। অন্ধবিশ্বাসের ফলে মানুষে মানুষে বিভেদ তৈরী হয়ে যায়। এই রকম অন্ধবিশ্বাস থাকার ফলে সমাজে উন্নয়নে বাধা সৃষ্টি হয়। কোনো মানুষের শারিরীক সমস্যার সৃষ্টি হলে, সমাজে এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থসিদ্ধি বজায় রাখার জন্য নানা রকম রটনা ছড়ায় যেগুলি অন্যান্য মানুষেরা বিশ্বাস করে নেয়। এর ফলে তার জীবন দুর্বিষহ হ’য়ে ওঠে। সুতরাং বলা যেতে পারে যে অন্ধবিশ্বাসের ফলে মানুষ প্রতি পদে পদে বিপদে পড়ে।
| ভাষা-অধ্যয়ন |
নীচে শব্দটির গঠন প্রণালী লক্ষ করো―
ধর্মেশ্বর = ধর্ম + ঈশ্বর (অ + ঈ = এ)
এখানে ‘ধর্ম’-এর পর ‘অ’ ও ‘ঈ’ আছে। এই ‘অ’ ও ‘ঈ’ মিলে ‘এ’ হয়ে ধর্মেশ্বর শব্দটি হয়েছে। এভাবে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি তিন প্রকার – স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি। নীচের স্বরসন্ধি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা পরবর্তী শ্রেণিতে বিসর্গ সন্ধি পড়তে পারবে।
নীল + অচল = নীলাচল (অ + অ = আ)
মুনি + ইন্দ্র = মুনীন্দ্র (ই + ই = ঈ)
মহা + ঈন্দ্র = মহেন্দ্র (আ + ই = এ)
সূর্য + উদয় = সূর্যোদয় (অ + উ = ও)
বন্ধনীর ভেতর স্বরধ্বনির দুটির পরিবর্তন লক্ষ করো। এভাবে একটি স্বরধ্বনির সঙ্গে অন্য একটি স্বরধ্বনি মিলিত হয়ে যে-সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
৬। নীচের শব্দগুলো ভেঙে লেখো-
উত্তরঃ খ্রিস্টাব্দ = খ্রিষ্ট অব্দ (অ + অ = আ)
হিমালয় = হিম + আলয় (অ + অ = আ)
অতীত = অতি + ইত (ই + ই = ঈ)
স্বেচ্ছা = স্ব + ইচ্ছা (অ + ই = এ)
নবোদয় = নব + উদয় (অ + উ = ও)
এসো, জেনে নিই –
এইবার নীচের উদাহরণগুলো লক্ষ করো―
সৎ + ইচ্ছা = সদিচ্ছা (ৎ+ই) সন্ধির ফলে ‘ৎ’ এবং ‘ম’-এর ব্যঞ্জন’স্বর পরিবর্তন লক্ষণীয়।
সম্ + হতি = সংহতি (ম + হ) ৎ + ই = দি (‘ৎ’-এখানে ‘দ’ হয়েছে)
ব্যঞ্জন ব্যঞ্জন ম্ + হ =ং (‘ম’-এখানে ‘ং’ হয়েছে)
সৎ + চরিত্র সচ্চরিত্র (ৎ + চ) ৎ + চ = চ্চ (‘ৎ’-এখানে ‘চ্ছ’ হয়েছে)
ব্যঞ্জন + ব্যঞ্জন,
বন্ধনীর ধ্বনি দুটি লক্ষ করো। এভাবে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
৭। নীচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো:
উত্তরঃ তদুপরি = তৎ+ উপরি (দু + ৎ + উ)
দিগন্ত = দিক্ + অন্ত (গ + ক্ + অ)
জগজ্জননী = জগৎ + জননী (জ্জ + ৎ + জ)
সংগতি = সম্ + গতি (ংগ + ম্ + গ)
চলচ্চিত্র = চলৎ + চিত্র (চ্চৎ + চ)
৮। নীচের দেওয়া শব্দগুলো সন্ধি অনুসারে তালিকাভুক্ত করো:
সচ্চরিত্র, সংহার, মপ্সহাশয়, প্রতীক্ষা, দেবালয়, নীলোৎপল, সজ্জন, সংযত, চন্দ্রোদয়, সম্ভাব
উত্তরঃ
| স্বরসন্ধি | ব্যঞ্জনসন্ধি |
| মহাশয়, প্রতীক্ষা | সচ্চরিত্র, সংহার |
| দেবালয়, চন্দ্রোদয় | নীলোৎপল, সজ্জন সংযত, সদ্ভাব |
৯। বাক্সের মধ্যে যে শব্দগুলি আছে সেগুলি অভিধানের মতো বর্ণনাক্রমিকভাবে লেখো―
| কারণ | কিছু | সমাজ | সাহস |
| দুঃখ | বাবা | দেবতা | বিপদ |
| বিশ্ব | বাতি | কৃষি | সুলভ |
| দূর | সহজ | দৃষ্টি | ঘর |
উত্তরঃ
| ক | দ | ব | স |
| কারণ | দুঃখ | বাতি | সমাজ |
| কিছু | দূর | বাবা | সহজ |
| কৃষি | দেবতা | বিশ্ব | সাহস |
১০। নীচের শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করো― হতাশ, দক্ষ, অশিক্ষিত, গৌরব, বিশ্বাস, প্রিয়
উত্তরঃ হতাশ:- ওঝা বা গনক ঠাকুরের কথা শুনে হতাশ হওয়া উচিত নয়।
দক্ষ:- দক্ষ কারিগর সঠিক জিনিষটি সঠিক সময়ে তৈরী করতে পারেন।
অশিক্ষিত:- অশিক্ষিত লোকেরা সাধারণতঃ কুসংস্কারকে বিশ্বাস করে।
গৌরব:- রবীন্দ্রনাথের গৌরব আজও উজ্জ্বল।
বিশ্বাস:- অচেনা ব্যক্তিকে বিশ্বাস করা ঠিক নয়।
প্রিয়:- আমার প্রিয় বন্ধু আমাদের বাড়ি এসেছে।
১১। নীচের শব্দগুলোর লিঙ্গ নির্ণয় করে তালিকাভূক্ত করো মা, পুরুষ, রানি, অধ্যাপক, শিক্ষায়িত্রী, ঠাকুমা, দেবী
উত্তরঃ পুংলিঙ্গ ― পুরুষ, অধ্যাপক।
স্ত্রীলিঙ্গ ― মা, রানি, শিক্ষয়িত্রী, ঠাকুমা, দেবী
১২। নীচের কিছু বর্ণ ও যুক্তাক্ষর এলোমেলা ভাবে দেওয়া হয়েছে। অর্থ অনুসারে এই শব্দগুলি শুদ্ধভাবে সাজিয়ে নিয়ে পাশের খালি বাক্সে লেখো।
উত্তরঃ (ক) তা শ হ ― নিরাশ ― হতাশ
(খ) রা গ্য দু রো ― সহজে আরোগ্য নয় ― দুরারোগ্য
(গ) বো কু ণ্ঠা ধ ― সংকোচ ― কুণ্ঠাবোধ
(ঘ) য়ী ন বি ― নম্র, শান্ত, ভদ্র ― বিনীয়
(ঙ) গা মী প্র অ ― কোনো কাজে এগিয়ে আসা ব্যক্তি ― অগ্রগামী
(চ) চে প্রষ্টা ― প্রয়াস, যত্ন ― প্রচেষ্টা
(ছ) সী ম য় হী ― মহান নারী ― মহীয়সী
১৩। নীচে কিছু বাগধারা অর্থসহ দেওয়া হলো। এগুলো ব্যবহার করে বাক্য রচনা করো―
উত্তরঃ (ক) অমাবস্যার চাঁদ (দুর্লভ বস্তু):- তুমি তো অমাবস্যার চাঁদ হ’য়ে গেছো। আজকাল তোমার তো আর দেখাই পাওয়া যায় না।
(খ) ছাই চাপা আগুন (প্রচ্ছন্ন প্রতিভা):- ছেলেটির সাফল্যের পর তার ছাই চাপা আগুন এলাকার মধ্যে প্রকাশ পেল।
(গ) যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ (শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী):- যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হয়ে লোকটি তার পোষ্যটিকে নিয়ে এক চিকিৎসকের কাছ থেকে অন্য চিকিৎসকের কাছে দৌড়াল।
(ঘ) চাঁদের হাট (জ্ঞানী গুণীদের সমাবেশ):- আমাদের ক্লাবের অনুষ্ঠানে চাঁদের হাট লক্ষ্য করা গেল।
(ঙ) হাতে-কলমে (ব্যবহারিক অভিজ্ঞতা):- হাতে-কলমে কাজ করলে অবশ্যই তার ফলাফল পাওয়া যায়।
যদি আপনি এর চেয়ে আরও বেশি প্রশ্ন-উত্তর খুঁজছেন, তাহলে নিচে দেওয়া Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.
| CHAPTER | CONTENTS |
|---|---|
| 01 | বলো বলো বলো সবে |
| 02 | খরগোশ ও সিংহ |
| 03 | গ্রন্থ পাঠ |
| 04 | চলো গাছের চারা রোপন করি |
| 05 | আষাঢ় |
| 06 | বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ |
| 07 | অপু-দুর্গা |
| 08 | বিরুবালা রাভা |
| 09 | খুড়োর কল |
| 10 | সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার |
| 11 | মাইনুর টনসিলাইটিস |
| 12 | মানুষ মানুষের জন্যে |
| 13 | সাপ এবং ব্যাং রাজা |
| 14 | নদীপথে |
| 15 | নৌকা বাইচের গান |
YouTube Channel