Class 12 Bengali MIL Additional Chapter 16 ভাত Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 16 ভাত Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 16 ভাত
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
ভাত
| Additional Question Answer |
১। ভাত গল্পটি কার লেখা ?
উত্তরঃ ভাত গল্পটির লেখক মহাশ্বেতা দেবী ।
২। উচ্ছবের চাহনি কেমন ছিল ?
উত্তরঃ উচ্ছবের চাহনি বন্য প্রকৃতির ছিল ।
৩। উচ্ছব কী পোষাক পরেছিল ?
উত্তরঃ উচ্ছব ময়লা লুঙ্গি পরেছিল ।
৪। বড়ো পিসিমা চিরকাল এ সংসারের কোন দিকটি তদারক করেছেন ?
উত্তরঃ বড়ো পিসিমা চিরকাল এ সংসারের হেঁসেল দেখেছেন ।
৫। ‘ ভাত খাবে কাজ করবে ’ – কথাটি কে বলেছিল ?
উত্তরঃ ভাত খাবে কাজ করবে কথাটি বলেছিল বামুন ঠাকুর ।
৬। কে দূরদর্শী লোক ছিলেন ?
উত্তরঃ বড়ো পিসিমার বাবা দূরদর্শী লোক ছিলেন।
৭। উচ্ছব কার সঙ্গে কোলকাতায় এসেছিল ?
উত্তরঃ উচ্ছব বাসিনীর বোন ও ভাইদের সঙ্গে কোলকাতায় এসেছিল ।
৮। “ ময়ুর ছাড়া কার্তিক আসবে নাকি ’ – কে , কাকে বলেছে ?
উত্তরঃ বড়ো পিসিমা বাড়ির বড়ো বউকে বলেছে ।
৯। বড়ো বাড়ির গৃহকর্তার কি রোগ হয়েছে ?
উত্তরঃ বড়ো বাড়ির গৃহকর্তার লিভারে ক্যান্সার হয়েছে ।
১০। বড়ো বাড়ির গৃহকর্তার মৃত্যু প্রতিরোধের জন্য কী করা হয়েছিল ?
উত্তরঃ বড়ো বাড়ির গৃহকর্তার মৃত্যু প্রতিরোধের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল ।
১১। মেজ বউ কী রান্না করেছে ?
উত্তরঃ মেজ বউ শাশুড়ির জন্য নানা রকমের মাছ রান্না করেছে ।
১২। গৃহকর্তার কোন ছেলে বিলাতে থাকে ?
উত্তরঃ গৃহকর্তার সেজ ছেলে বিলাতে থাকে ।
১৩। কে তান্ত্রিক এনেছেন ?
উত্তরঃ ছোট বউ এর বাবা তান্ত্রিক এনেছেন ।
১৪। কালো বিড়ালের লোম কে আনতে গেছে ?
উত্তরঃ কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর ।
১৫। কোথা থেকে বালি আনতে হবে ?
উত্তরঃ শ্মশান থেকে বালি আনতে হবে ।
১৬। মেজ ও ছোটবাবুর জন্য কোন চাল রান্না হয় ?
উত্তরঃ মেজ ও ছোটবাবুর জন্য পদ্মজালি চাল রান্না হয় ।
১৭। বড়ো পিসিমা কার সাহায্যে চাল বিক্রি করেন ?
উত্তরঃ বড়ো পিসিমা বাসিনীর সাহায্যে চাল বিক্রি করেন ।
১৮। কোন নদীর জলে উচ্ছবের ঘর ভেসে যায় ?
উত্তরঃ মাতলা নদীর জলে উচ্ছবের ঘর ভেসে যায়।
১৯। উচ্ছব স্ত্রীকে কী বলে ডাকত ?
উত্তরঃ উচ্ছব স্ত্রীকে ‘ চন্নুনীর ’ মা বলে ডাকত ।
২০। উচ্ছবের পিতার নাম কী ?
উত্তরঃ উচ্ছবের পিতার নাম হরিচরণ নাইয়া ।
২১। গৃহকর্তা কত বছর বয়সে মারা যান ?
উত্তরঃ গৃহকর্তা বিরাশি বৎসর বয়সে মারা যান ।
২২। উচ্ছব কোন চালের ভাতের ডেচকি মাথায় নিয়ে গিয়েছিল ?
উত্তরঃ উচ্ছব মোটা চালের ভাতের ডেচকি মাথায় নিয়ে গিয়েছিল ।
২৩। উচ্ছব কিভাবে ভাত খায় ?
উত্তরঃ উচ্ছব ভাতের ভেতরে মুখ ডুবিয়ে ভাত খায় ।
শব্দার্থ :
বাদা :- জলাভূমি।
উচ্ছব :- উৎসব।
গেঁড়ি :- ছোটো শামুক।
আধ-মন :- প্রায় কুড়ি কিলোগ্রাম।
ঝ্যামন :- যেমন।
ব্যাগ্যতা :- অনুরোধ।
চাট্টি :- চারটি।
রা কাড়না ক্যান :- সাড়া দাওনা কেন।
নিভুই :- ভূমিহীন।
ছরাদ্দ :- শ্রাদ্ধ।
ব্যাদিটা :- ব্যাধিটা।
পক্কী :- লক্ষ্মী।
ঝামচি :- জানতে পারছি।

YouTube Channel