SEBA Class 10 Science Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Science Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by the Roy Library. SEBA Class 10 General Science Bengali Medium Notes is made for SEBA Class 10 Science Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান Students. We ensure that You can completely trust this content. SEBA Class 10 Science Textual Question Answer in Bengali. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

Join Buttons

SEBA Class 10 Science Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান

Today’s We have Shared in This Post SEBA Class 10 General Science Notes Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Solutions For Class 10 Science in Bengali. If you liked Class 10 Science Textbook Solutions Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.

বিদ্যুৎ বিজ্ঞান

TEXTUAL QUESTION ANSWER
প্রশ্নাবলী 1.1

1. বিদ্যুত বর্তনী বলতে কি বোঝায়?

উত্তরঃ বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন এবং আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী বলে।

2. বিদ্যুত প্রবাহের এককের সংজ্ঞা লিখ।

উত্তরঃ বিদ্যুৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার (A)। কোন বর্তনীতে প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান বাহিত হলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে এক অ্যাম্পিয়ার বলে।

3. এক কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা নির্নয় কর।

উত্তরঃ 6×1018 সংখ্যক ইলেকট্রন দ্বারা বাহিত মোট আধানের পরিমাণ এক কুলম্বের সমতুল্য।

প্রশ্নাবলী 1.2

1. কোন পরিবাহীর দুই বিন্দুর মধ্যে বিভব-প্রভেদ বজায় রাখার একটি কৌশল উল্লেখ কর।

উত্তরঃ এক বা একাধিক কোষ যুক্ত ব্যাটারীর দ্বারা বিভব-প্রভেদ উৎপন্ন করা যায়।

2. দুইটি বিন্দুর মধ্যে বিভব-প্রভেদ এক ভোল্ট বলতে কি বোঝায়?

উত্তরঃ বিদ্যুৎবাহী পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক কুলম্ব পরিমাণ আধানকে নিতে যদি এক জুল কাজ করা হয়, তবে ওই দুই বিভব-প্রভেদকে এক ভোল্ট বলে।

3. 6v ব্যাটারীর দুই প্রান্তের মধ্যে এক কুলম্ব আধানকে স্থানান্তর করতে কি পরিমান শক্তি যোগান ধরা হয়?

উত্তরঃ দেওয়া আছে, 

বিভব-প্রভেদ V = 6V

আধান Q = 1C

সূত্র অনুযায়ী, 

W = VQ

= 6V x 1C

= 6J

∴ প্রয়োজনীয় শক্তির পরিমাণ 6J

প্রশ্নাবলী 1.3

1. কোন পরিবাহীর রোধ কি কি কারকের উপর নির্ভরশীল?

উত্তরঃ কোন পরিবাহীর রোধ নিম্নলিখিত কারকগুলোর উপর নির্ভরশীল:

(i) পরিবাহীর দৈর্ঘ্যের উপর। 

(ii) পরিবাহীর প্রস্থচ্ছেদের কালির উপর। 

(iii) পরিবাহীর উপাদানের উপর। 

(iv) পরিবাহীর তাপমাত্রার উপর (পরিবাহীর রোধ তাপমাত্রার সঙ্গে পরিবর্তনশীল)।

2. একই উৎসের সঙ্গে যুক্ত একই পদার্থে মােটা তার এবং পাতলা তারের কোনটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজতর কেন?

উত্তরঃ মোটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজতর হয়। কারণ পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের কালির ব্যস্তানুপাতিক (R∝1/A)। যেহেতু মোটা তারের প্রস্থচ্ছেদের কালি পাতলা তারের চেয়ে বেশি, তাই মোটা তারের রোধ কম হয়। পরিবাহীর রোধ কম হলে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজতর হয়।

3. কোন বিদ্যুৎ উপাদানের রােধ অপরিবর্তিত থাকা অবস্থায় যদি উহার দুই প্রান্তের বিভব প্রভেদ পূর্বাপেক্ষা অর্ধেক করা হয়, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কি পরিবর্তন হবে?

উত্তরঃ বিভব-প্রভেদ অর্ধেক করা হলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণও অর্ধেক হবে। কারণ ওহমের সূত্রানুযায়ী (I = V/R), পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ বিভব-প্রভেদের সমানুপাতিক। যেহেতু এখানে রোধ (R) অপরিবর্তিত থাকে, তাই বিভব-প্রভেদ পূর্বাপেক্ষা অর্ধেক করা হলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণও অর্ধেক হয়ে যাবে।

4. কি কারনে ইলেকট্রিক টোষ্টার এবং ইস্ত্রিতে বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতু কুন্ডলী ব্যবহার করা হয়?

উত্তরঃ ইলেক্ট্রিক টোষ্টার এবং ইস্ত্রিতে সংকর ধাতু ব্যবহার করার প্রধান কারণগুলো হলো:

(i) অধিক রোধাঙ্ক: যেকোনো সংকর ধাতুর রোধাঙ্ক উহার গঠনকারী ধাতুসমূহ থেকে সাধারণত অধিক হয়।

(ii) উচ্চ তাপমাত্রায় জারণ রোধ: সংকর ধাতুসমূহ সাধারণত উচ্চ তাপমাত্রায় সহজে জ্বলে (জারিত) যায় না বা গলে যায় না।

এই বিশেষ গুণগুলোর জন্যই বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের ক্ষেত্রে (যেমন— ইলেক্ট্রিক ইস্ত্রি, টোস্টার ইত্যাদি) বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতুর কুন্ডলী ব্যবহার করা হয়।

5. 12.2 তালিকার তথ্য ব্যবহার করে উত্তর দাও-

(a) আয়রন এবং মার্কারীর মধ্যে কোল্টিন্ট অধিকতর সুপরিবাহী?

উত্তরঃ আয়রন এবং মার্কারীর মধ্যে আয়রন অধিকতর সুপরিবাহী। (কারণ, 12.2 তালিকায় আয়রনের রোধাঙ্ক 10.0 × 10−8Ωm এবং মার্কারীর রোধাঙ্ক 94.0 × 10−8Ωm; যার রোধাঙ্ক যত কম, সে তত ভালো পরিবাহী)।

(b) কোন পদার্থ সর্বাপেক্ষা উত্তম পরিবাহী?

উত্তরঃ সিলভার সর্বাপেক্ষা উত্তম পরিবাহী। (কারণ, তালিকার সকল পদার্থের মধ্যে সিলভারের রোধাঙ্ক সবচেয়ে কম, 1.60 × 10−8Ωm)।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top