SEBA Class 10 Science Chapter 10 আলোক – প্রতিফলন এবং প্রতিসরণ Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 General Science Bengali Medium Notes is made for SEBA Class 10 Science Chapter 10 আলোক – প্রতিফলন এবং প্রতিসরণ Students. We ensure that You can completely trust this content. SEBA Class 10 Science Textual Question Answer in Bengali. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Science Chapter 10 আলোক – প্রতিফলন এবং প্রতিসরণ
Today’s We have Shared in This Post SEBA Class 10 General Science Notes Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Solutions For Class 10 Science in Bengali. If you liked Class 10 Science Textbook Solutions Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.
আলোক – প্রতিফলন এবং প্রতিসরণ
| TEXTUAL QUESTION ANSWER |
| প্রশ্নাবলী 1.1 |
1. অবতল আয়নার মুখ্য ফোকাসের সংজ্ঞা লিখ।
উত্তরঃ মুখ্য অক্ষের সমান্তরাল কতকগুলি রশ্মি অবতল আয়নায় আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিসমূহ আয়নার মুখ্য অক্ষের একটি বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে। এই বিন্দু F-কে অবতল আয়নার মুখ্য ফোকাস বলে। এটি মেরু P এবং ভাঁজকেন্দ্র C এর ঠিক মাঝখানে অবস্থান করে।
2. কোন গোলকীয় আয়নার ভাঁজ ব্যাসার্দ্ধ 20cm। এর ফোকাল দৈর্ঘ্য কত?
উত্তরঃ ছোট ছিদ্র গোলকীয় আয়নার ক্ষেত্রে ভাঁজ ব্যাসার্ধ (R) ফোকাস দৈর্ঘ্যের (f) দ্বিগুণ অর্থাৎ R = 2f
এখানে দেওয়া আছে, ভাঁজ ব্যাসার্ধ (R) = 20 cm
সূত্রানুসারে, 2f = 20 cm বা, f = 20 / 2 cm বা, f = 10 cm
সুতরাং, আয়নাটির ফোকাল দৈর্ঘ্য 10 cm
3. এমন আয়নার উল্লেখ কর যা খাড়া এবং বৃহৎ আকার প্রতিবিম্ব গঠন করে।
উত্তরঃ অবতল আয়না।
যাচাইকরণ: কোনো বস্তুকে যখন অবতল আয়নার মেরু (P) এবং মুখ্য ফোকাসের (F) মধ্যে রাখা হয়, তখন আয়নার পিছনে বস্তুর খাড়া (অসদ) এবং বর্ধিত বা বৃহৎ প্রতিবিম্ব গঠিত হয়। এছাড়াও দাড়ি কাটার আয়না বা দন্তচিকিৎসকের ব্যবহৃত আয়না হিসেবে অবতল আয়নার উল্লেখ আছে যা বস্তুর বৃহৎ প্রতিবিম্ব গঠন করে।
4. গাড়ীর ‘রিযারভিউ’ হিসাবে আমরা উত্তল আয়না ব্যবহার করি কেন?
উত্তরঃ গাড়ীর ‘রিযারভিউ’ (Rear View) হিসাবে উত্তল আয়না ব্যবহার করার কারণ হলো এই আয়না সর্বদা বস্তুর খাড়া এবং ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব গঠন করে। উত্তল আয়না বাইরের দিকে বাঁকানো থাকায় এটি চালককে পিছনের এক বৃহৎ অঞ্চলের দৃশ্য দেখার সুবিধা করে দেয়। সমতল আয়নার সাহায্যে যা সম্ভব নয়, উত্তল আয়না ব্যবহার করে সেই বৃহৎ অঞ্চল নিরীক্ষণ করা চালকের পক্ষে সম্ভব হয়, যা তাকে নিরাপদে গাড়ি চালাতে সাহায্য করে।
| প্রশ্নাবলী 1.2 |
1. কোন উত্তল আয়নার ভাঁজ ব্যাসার্দ্ধ 32 cm হলে এর ফোকাস দৈর্ঘ্য নির্নয় কর।
উত্তরঃছোট ছিদ্র গোলকীয় আয়নার ক্ষেত্রে ভাঁজ ব্যাসার্ধ (R) ফোকাস দৈর্ঘ্যের (f) দ্বিগুণ অর্থাৎ R = 2f
এখানে দেওয়া আছে, ভাঁজ ব্যাসার্ধ (R) = 32 cm
সূত্রানুসারে, 2f = 32 cm বা, f = 32 / 2 cm বা, f = 16 cm
সুতরাং, উত্তল আয়নাটির ফোকাস দৈর্ঘ্য 16 cm
2. অবতল আয়নার সম্মুখে 10 cm দূরে স্থাপন করা বস্তুর দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব যদি তিনগুন বদ্ধিত আকারের সদবিম্ব হয়, প্রতিবিম্বের অবস্থান নির্নয় কর।
উত্তরঃ যেহেতু প্রতিবিম্ব সদ্ এবং বর্ধিত সুতরাং m -এর মান ঋণাত্মক হবে।
∴ m = – v/u
v/u = -3
v = 3u
কিন্তু u = -10 সে.মি.
∴ v = 3 x (- 10)
= – 30 সে.মি.
প্রতিবিম্ব আয়না হতে বস্তুর দিকে 30 সে.মি. দূরে অবস্থিত হবে।
| প্রশ্নাবলী 1.3 |
1. বায়ু থেকে আলোক তির্যকভাবে জলে প্রবেশ করছে। আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, না অভিলম্ব থেকে দূরে সরে যায়? কেন?
উত্তরঃ আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়।
কারণ: বায়ু আলোক সাপেক্ষে লঘুতর মাধ্যম এবং জল আলোক সাপেক্ষে ঘনতর মাধ্যম (বায়ুর প্রতিসরাঙ্ক ১.০০০৩ এবং জলের ১.৩৩)। আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করার সময় আলোকের বেগ কমে যায় এবং আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়।
2. আলোক বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে যার প্রতিসরাংক 1.5। কাঁচে আলোকের বেগ কতহবে যদি শূন্যে আলোকের বেগ 3 x 108 ms-1 ?
উত্তরঃ প্রতিসরাংক (n) = 1.5, শূন্যে আলোর বেগ (c) = 3 × 10⁸ ms⁻¹
আমরা জানি,
n = c/v
∴ v = c/n = (3 × 10⁸) / 1.5 = 2 × 10⁸ ms⁻¹
সুতরাং, কাঁচে আলোর বেগ 2 × 10⁸ ms⁻¹
3. 10.3 তালিকা থেকে নির্নয় কর কোন মাধ্যমের আলোক সাপেক্ষে ঘনত্ব সর্বাধিক এবং কোন মাধ্যমের ঘনত্ব সর্বনিম্ন?
উত্তরঃ ১০.৩ নম্বর তালিকা অনুযায়ী, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক সর্বাধিক (২.৪২), তাই এর আলোক সাপেক্ষে ঘনত্ব সর্বাধিক। অন্যদিকে, বায়ুর প্রতিসরাঙ্ক সর্বনিম্ন (১.০০০৩) হওয়ায় এর আলোক সাপেক্ষে ঘনত্ব সর্বনিম্ন। অধিকতর প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম অন্য মাধ্যম থেকে আলোক সাপেক্ষে ঘনতর হয় এবং কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম আলোক সাপেক্ষে লঘুতর হয়।
4. তোমাকে কেরোসিন, টারপিন এবং জল দেওয়া হয়েছে। কোন মাধ্যমে আলোকের বেগ সবচেয়ে বেশী? (10.3 তালিকার তথ্য ব্যবহার কর।)
উত্তরঃ কেরোসিনের জন্য n = 1.44
তারপিনের জন্য n = 1.47 এবং
জলের জন্য n = 1.33
যেহেতু জলের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন, তাই আলোর বেগ জলে কেরোসিন ও তারপিনের তুলনায় সর্বাধিক।
5. ডায়মন্ডের প্রতিসরাংক 2.42। এর প্রকৃত অর্থ কি?
উত্তরঃ ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42 এর অর্থ হলো বায়ুতে আলোকের বেগ এবং ডায়মন্ডে আলোকের বেগের অনুপাত 2.42
ব্যাখ্যা: জলের প্রতিসরাঙ্ক (1.33) এর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো বায়ুতে আলোকের বেগ এবং সেই মাধ্যমে আলোকের বেগের অনুপাত। সেই একই যুক্তি অনুযায়ী, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক 2.42 হওয়ার অর্থ হলো বায়ু ও ডায়মন্ডে আলোর বেগের অনুপাত 2.42
| প্রশ্নাবলী 1.4 |
1. লেন্সের ক্ষমতা ডায়পটারের সংজ্ঞা লিখ।
উত্তরঃ লেন্সের ক্ষমতাকে উহার ফোকাস দৈর্ঘ্যের (f) অন্যোন্যক (reciprocal) হিসাবে প্রকাশ করা হয়। লেন্সের ক্ষমতার এস. আই. (SI) একক হলো ‘ডায়পটার’ (Dioptre), যাকে ‘D’ অক্ষর দ্বারা সূচিত করা হয়। ১ মিটার (1m) ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে ১ ডায়পটার (1D) বলে।
অর্থাৎ, 1D = 1m−1
এখানে উল্লেখ্য যে, উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়।
2. উত্তল লেন্স দ্বারা গঠিত একটি সূচের সদ্ এবং উল্টা প্রতিবিম্বের দূরত্ব 50 cm। সূঁচটি উত্তল লেন্সের সম্মুখে কতদূরে স্থাপন করতে হবে যাতে বস্তু এবং প্রতিবিম্বের আকার সমান হয়? লেন্সের ক্ষমতাও নির্নয় কর।
উত্তরঃ উত্তল লেন্স দ্বারা গঠিত সদ্ ও উল্টা প্রতিবিম্বের দূরত্ব = 50 cm
যখন বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হয়, তখন বস্তুটি লেন্সের 2f দূরত্বে রাখা হয় এবং প্রতিবিম্বও লেন্সের অপর পাশে 2f দূরত্বে গঠিত হয়।
অতএব, বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব = 2f + 2f = 4f
সুতরাং,
4f = 50 cm
⇒ f = 50/4 = 12.5 cm = 0.125 m
∴ বস্তুটি লেন্সের সম্মুখে 2f = 25 cm দূরে স্থাপন করতে হবে।
লেন্সের ক্ষমতা,
P = 1/f = 1/0.125 = 8 ডায়পটার
সুতরাং, লেন্সের ক্ষমতা +8 ডায়পটার।
3. কোন অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 2m হলে তার ক্ষমতা নির্নয় কর।
উত্তরঃ অবতল লেন্সের ফোকাল দৈর্ঘ্য, f = –2 m
আমরা জানি,
লেন্সের ক্ষমতা, P = 1/f
∴ P = 1/(–2) = –0.5 ডায়পটার
সুতরাং, লেন্সের ক্ষমতা –0.5 ডায়পটার।
যদি আপনি এর থেকে বেশি প্রশ্নের উত্তর চান তাহলে নীচের Buy Now লিঙ্কে ক্লিক করুন
SEBA Class 10 Science Premium Solutions Updated
Below is the complete list of chapters for SEBA Class 10 Science Solutions PDF Download Bengali Medium. Click on the required chapter title to start your preparation today:
| Sl. No. | Contents |
| Chapter – 1 | রাসায়নিক বিক্রিয়া এবং সমীকর |
| Chapter – 2 | এসিড ক্ষার ও লবণ |
| Chapter – 3 | ধাতু এবং অধাতু |
| Chapter – 4 | কার্বন এবং ইহার যৌগ |
| Chapter – 5 | মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন |
| Chapter – 6 | জীবন প্রক্রিয়া |
| Chapter – 7 | নিয়ন্ত্রণ ও সমন্বয় |
| Chapter – 8 | জীবের প্রজনন কিভাবে হয়? |
| Chapter – 9 | বংশগতি এবং বিবর্তন |
| Chapter – 10 | আলোক – প্রতিফলন এবং প্রতিসরণ |
| Chapter – 11 | মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব |
| Chapter – 12 | বিদ্যুৎ বিজ্ঞান |
| Chapter – 13 | বিদ্যুত-প্রবাহের চুম্বকীয় প্রভাবয় প্রভাব |
| Chapter – 14 | শক্তির উৎসসমূহ |
| Chapter – 15 | আমাদের পরিবেশ |
| Chapter – 16 | প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা |

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.
YouTube Channel

