Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 1 বলো বলো বলো সবে Question Answer As Per SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 1 বলো বলো বলো সবে Solutions. SEBA Class 6 Bengali Chapter 1 বলো বলো বলো সবে Solutions Download PDF. Class 6 Bengali Questions Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 1 বলো বলো বলো সবে
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
বলো বলো বলো সবে
| ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। নীচের প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে সঠিক বৃত্তটি পূরণ করো:
কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ রয়েছে?
(ক) নিমাই।
(গ) বিবেকানন্দ।
(খ) রবীন্দ্রনাথ।
(ঘ) রামমোহন।
উত্তরঃ (ক) নিমাই।
উদ্ধৃত পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) সূর্য উদিত হলে পরের দিন সকাল হবে।
(খ) সূর্য চিরস্থির, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন — রাত হয়ে থাকে।
(গ) ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে।
(ঘ) ভারত দেশটি পুরাতন এবং পূর্ব দিকে অবস্থিত ।
উত্তরঃ (গ) ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে।
২। ওপরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তুমি কেন বেছে নিয়েছ ? সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং বলো।
উত্তরঃ সু-প্রাচীন এবং মহান দেশ হলো ভারতবর্ষ। অতি প্রাচীনকাল থেকে এই দেশের গৌরব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। প্রাচীনকাল থেকে ভারতের মুনি—ঋষিরা এবং মহান ব্যাট্রিসন এই দেশের খ্যাতি ছড়িয়ে দিয়েছিল। কবির আশা ভারতবর্ষ বীর্যে ও কর্মে মহান হয়ে তার হারানো গৌরব আবার ফিরে আনবে এবং সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করবে।
৩। এসো, নীচের প্রশ্নগুলির উত্তর মুখে-মুখে বলি ও লিখিঃ
(ক) ‘নব দিনমণি উদিবে আবার’ — এখানে কবি কীসের প্রতি ইঙ্গিত করেছেন ?
উত্তরঃ ‘নব দিনমণি উদিবে আবার’ কথাটির আক্ষরিক অর্থ যে নতুন সূর্য আবার উঠবে। কিন্তু কবি এখানে সুপ্রাচীন মহান দেশ ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে বেরিয়ে স্বাধীন হয়ে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা বলেছেন।
(খ) যেসব স্মরণীয় রমণীদের কথা কবি কবিতায় উল্লেখ করেছেন, তাঁদের নাম লেখো। তাঁদের যে দুটি গুণের বর্ণনা রয়েছে এখানে, সেগুলির উল্লেখ করো।
উত্তরঃ স্মরণীয় রমণীগণ হলেন, মৈত্রেয়ী, ঘনা, লীলাবতী, সাবিত্রী, নীতা ও অরুন্ধতী। তাঁদের গুণাগুণ হল — এঁরা উচ্চশিক্ষিতা, বিদ্যাবতী নারী এবং বীর সন্তানদের জন্মদাত্রী। এঁরা আগুনে ঝাঁপ দেবে এবং পতি-পুত্রের জন্য প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠা করেন না।
(গ) কবি কাকে ভারতবর্ষের প্রহরী বলেছেন ?
উত্তরঃ গিরিরাজ অর্থাৎ হিমালয় পর্বতমালা আমাদের দেশের উত্তরদিক অতন্ত্র প্রহরীর মতো ঘিরে রেখেছে। তাই একে প্রহরী বলা হয়েছে।
(ঘ) ‘ঘিরি তিন দিক নাচিছে লহরি’ — ‘লহরি’ বলতে এখানে কী বোঝানো হয়েছে ?
উত্তরঃ আমাদের দেশের তিনদিক সমুদ্র দিয়ে ঘেরা। ‘লহরি’ বলতে সমুদ্রের ঢেউকে বোঝানো হয়েছে।
(ঙ) এই কবিতা রচনাকালে ভারতের জনসংখ্যা কত ছিল ?
উত্তরঃ সেই সময় ভারতের জনসংখ্যা ছিল ত্রিশ কোটি।
(চ) ‘ভোলেনি ভারত, ভোলেনি সে কথা ‘— কী ভোলেনি, তা তোমার নিজের ভাষায় লেখো।
উত্তরঃ আমাদের দেশ ভারতবর্ষে হিংসার কোন স্থান নেই। এখানে নানা ধর্মের যেসব মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন তাঁরা প্রত্যেকেই ধর্ম-দ্বেষ, জাতি অভিমান ভুলে থাকতে বলেছেন এবং অহিংসার বাণী প্রচার করেছেন।
(ছ) ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’ — এর অর্থ নির্দেশ করো।
উত্তর: ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’ — রামায়ণের এই শ্লোকটির কথা কি জানো তোমরা? এর অর্থ হচ্ছে জননী জন্মভূমি সবার চেয়ে বড়ো। এমনকি স্বর্গের চেয়েও। আমাদের ঐতিহ্য এই শিক্ষাই আমাদের দিয়েছে। আমাদের দেশ, আমাদের মাতৃভূমি আমাদের কাছে মায়ের মতো। যখন ভারতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়, তখন আমাদের কবিরা দেশমাতৃকাকে নিয়ে অনেক গান, কবিতা রচনা করেছিলেন। স্বদেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তাঁরা ব্যক্ত করেছেন ওই গান, কবিতাগুলিতে।
(জ) গিরিরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে প্রহরী বলা হয়েছে কেন ?
উত্তরঃ গিরিরাজ বলতে এখানে হিমালয় পর্বতমালাকে বোঝানো হয়েছে। আসমুদ্র হিমাচল ভারতীয় উপমহাদেশের উপর হিমালয়ের প্রভাব বিভিন্নভাবে লক্ষ্য করা যায়। ভারতবাসীর কাছেও হিমালয় শুধুমাত্র পর্বতমালা নয়। ভারতের উত্তরে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে সুউচ্চ হিমালয় পর্বতমালা। এর ফলে ভারত বহিরাগত আক্রমণ থেকে অনেকাংশে রক্ষা পেয়েছে। হিমালয় ভারতের জলবায়ু নানাভাবে নিয়ন্ত্রণ করছে। মধ্য এশিয়ার শুষ্ক ও শীতল ঠান্ডা বাতাস হিমালয়ের দুর্ভেদ্য প্রাচীরে বাধা পেয়ে ভারতে ঢুকতে পারছে না। হিমালয় যে দুর্জয় ব্যবধানের প্রাচীর গড়ে তুলেছে তার দরুণ ভারত বহিজর্গৎ হতে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি গড়ে তোলার সুযোগ পেয়েছে। সেজন্য এখানে গিরিরাজকে প্রহরী বলা হয়েছে।
৪। ‘বলো বলো সবে’ কবিতায় কবি কীভাবে ভারতের মাহাত্ম বর্ণনা করেছেন ব্যাখ্যা করো।
উত্তরঃ কবিতায় কবি অতুলপ্রসাদ সেন নানাভাবে ভারতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। কবির জন্মভূমি পরাধীন হলেও তিনি আশা প্রকাশ করেছেন যে ভারতবর্ষ আবার তার হৃত গৌরব ফিরে পাবে এবং জগৎসভায় শ্রেষ্ঠ আসন দখল করবে। ধর্মে, কর্মে ভারতের মহিমা সুপ্রতিষ্ঠিত হবে। নতুন দিনের স্বাধীনতার সূর্য আবার তার আলো ছড়াবে। ‘শত বীণা বেণু রবে’ সমস্ত ভারতীয়কে কবি সেই নতুন দিনের জয়গানে মুখর হয়ে উঠতে নির্দেশ দিচ্ছেন।
গিরিরাজ হিমালয় সতর্ক প্রহরায় আছে। এখনও গঙ্গা গোদাবরী তাদের অমৃতধারা দিয়ে ভারতকে শস্য শ্যামল করছে। অজস্র মহান ঋষি এবং রাজন্যবর্গের জন্মভূমি একদিন দীনতাকে অতিক্রম করে গৌরবোজ্জ্বল হয়ে উঠবে।
৫। কবিতাটির ভাবের সঙ্গে সঙ্গতি রেখে ‘ক’ অংশের সাথে ‘খ’ অংশ দাগ টেনে মেলাওঃ
| ‘ক’ অংশ | ‘খ’ অংশ |
| অহিংসার বাণী উঠেছিল হেথা | আমাদের দেশ নদী সম্পদে সমৃদ্ধ। উত্তরে গিরিরাজ হিমালয় থেকে গঙ্গা, যমুনা, সিন্ধু, ঝিলম, রবি, চন্দ্রভাগা, বিপাশা, শতদ্র, ব্রহ্মপুত্র ইত্যাদি নদ-নদী ধরিত্রীকে উর্বর করে তুলেছে। আবার অন্যদিকে দক্ষিণে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তুঙ্গভদ্রা ইত্যাদি নদী। রয়েছে তিস্তা, মানস, বরাক ইত্যাদি যা অমৃতের মতো প্রবাহিত হয়ে চলেছে। |
| এখনো অমৃতবাহিনী | ভারতের বিদূষী মহীয়সী নারীদের কৃতিত্ব ও ত্যাগের জন্য আমরা চিরকাল তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, জয়মতী, লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, ভগিনী নিবেদিতা প্রমুখ নারী এক মহান আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। |
| বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি | আমাদের দেহ যুদ্ধের নয়, বুদ্ধের। হিংসা শান্তি স্থাপনের পথ নয়। বুদ্ধ, মহাবীর, নানক, নিমাই থেকে শুরু করে আধুনিক ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই এই অহিংসার অমৃত বাণীকে বিশ্বব্যাপী প্রচার করে বিশ্বশান্তির পথ প্রশস্ত করেছিলেন। |
উত্তরঃ
| ‘ক’ অংশ | ‘খ’ অংশ |
| অহিংসার বাণী উঠেছিল হেথা | আমাদের দেহ যুদ্ধের নয়, বুদ্ধের। হিংসা শান্তি স্থাপনের পথ নয়। বুদ্ধ, মহাবীর, নানক, নিমাই থেকে শুরু করে আধুনিক ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই এই অহিংসার অমৃত বাণীকে বিশ্বব্যাপী প্রচার করে বিশ্বশান্তির পথ প্রশস্ত করেছিলেন। |
| এখনো অমৃতবাহিনী | আমাদের দেশ নদী সম্পদে সমৃদ্ধ। উত্তরে গিরিরাজ হিমালয় থেকে গঙ্গা, যমুনা, সিন্ধু, ঝিলম, রবি, চন্দ্রভাগা, বিপাশা, শতদ্র, ব্রহ্মপুত্র ইত্যাদি নদ-নদী ধরিত্রীকে উর্বর করে তুলেছে। আবার অন্যদিকে দক্ষিণে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তুঙ্গভদ্রা ইত্যাদি নদী। রয়েছে তিস্তা, মানস, বরাক ইত্যাদি যা অমৃতের মতো প্রবাহিত হয়ে চলেছে। |
| বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি | ভারতের বিদূষী মহীয়সী নারীদের কৃতিত্ব ও ত্যাগের জন্য আমরা চিরকাল তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, জয়মতী, লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, ভগিনী নিবেদিতা প্রমুখ নারী এক মহান আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। |
৬। এসো, আমরা নীচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করিঃ অহিংসা, সাবিত্রী, ভারত, মহান
উত্তরঃ অহিংসাঃ সব ধর্মের মূল কথা হল অহিংসা।
সাবিত্রীঃ নারী জাতির আদর্শ হলেন সাবিত্রী।
ভারতঃ ভারত এক সুপ্রাচীন দেশ।
মহানঃ আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন।
| ভাষা-অধ্যয়ন |
৭। নীচের শব্দগুলির সঙ্গে ধ্বনিগত মিল রয়েছে এরকম শব্দ নিজে খুঁজে বের করো এবং শূন্যস্থান পূরণ করোঃ
সবে, জন,ভাই, প্রাণ
উত্তরঃ
| সবে | রবে | যবে | লবে |
| জন | বন | মন | রণ |
| ভাই | চাই | নাই | গায় |
| প্রাণ | মান | জান | স্নান |
৮। শিক্ষকের সাহায্য নিয়ে অথবা অভিধান দেখে নীচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখোঃ
দিনমণি, অনল, পুত্র, প্রেম
উত্তরঃ
| দিনমণি | সূর্য | অর্ক | দিবাকর |
| অনল | আগুন | অগ্নি | পাবক |
| পুত্র | সুত | তনয় | আত্মজ |
| প্রেম | ভালবাসা | স্নেহ | অনুরাগ |
৯। এসো নীচের প্রশ্নোত্তরটি মন দিয়ে পড়িঃ
সূর্য কি পশ্চিম দিকে উদিত হয় ?
উত্তরঃ না।
এখানে কেবল ‘না’ বললেই সম্পূর্ণ ভাবটি (সূর্য পশ্চিমে উদিত হয় না) বোঝা যাচ্ছে। অর্থাৎ, কোনো বাক্যে ‘না’ স্বাধীনভাবে তথা পৃথকভাবে ব্যবহৃত হয়। তাই না-বাচক (নঞর্থক) ক্রিয়াপদ বোঝানোর জন্য মূল ক্রিয়াপদের পর একটি ফাঁক রেখে ‘না’ লেখা হয়। যেমন — রাম পড়াশোনায় ফাঁকি দেয় না। নুরুল কখনও বাবা-মায়ের অবাধ্য হয় না। অতীতকালের বাক্যে ‘নি’ অব্যয় ব্যবহার করা হয়। যেমন —
যায়নি শুকায়ে গঙ্গা
ভোলেনি ভারত।
লক্ষ করো, ‘নি’ পৃথকভাবে বাক্যে ব্যবহার করা যায় না। তাই ক্রিয়াপদের সঙ্গে জুড়ে লেখা হয়। মাঝে কোনো ফাঁক তাকে না। ‘না’, ‘নি’ ইত্যাদি হলো নঞর্থক অব্যয়।
এবার তোমরা নীচের হ্যাঁ—বাচক বাক্যগুলিকে না—বাচক বাক্যে পরিণত করো এবং ক্রিয়াপদের বানান শুদ্ধ ভাবে লেখোঃ
উত্তরঃ
| হ্যাঁ—বাচক বাক্য | না—বাচক বাক্য |
| অমল রেডিও শুনবে। | অমল রেডিও ছাড়া অন্য কিছু শুনবে না। |
| গৌতম বেড়াতে গিয়েছিল। | গৌতম বাড়িতে ছিল না। |
| আমি প্রতিদিন গান গাই। | আমি কোনদিন গান গাওয়া বন্ধ করি নি। |
| সেলিনা গণিতে একশো পেয়েছিল। | সেলিনা গণিতে একশোর কম পাইনি। |
| জ্ঞান-সম্প্রসরণ |
১০। কবি অতুলপ্রসাদ সেন স্বদেশের বর্ণনা করতে গিয়ে নানা পর্বত—নদী ইত্যাদি প্রাকৃতিক সম্পদের বর্ণনা করেছেন। তোমরাও নিজেদের অঞ্চলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং নিজেদের অঞ্চলকে যে খুব ভালোবাসো তা ব্যক্ত করো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করো।
১১। লাচিত বরফুকন, ঝান্সী রানী লক্ষ্মীবাই, ভগত সিং, মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, কনকলতা বরুয়া, মণিরাম দেওয়ান প্রমুখ ব্যক্তি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাঁদের দেশপ্রেম সম্পর্কে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করো এবং আন্তর্জাল (ইন্টারনেট) থেকে তথ্য সংগ্রহ করে লেখো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করো।
১২। এসো, আমরা আরও একটি জনপ্রিয় স্বদেশ প্রেমের গান শিখে নিই —
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক—সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
_____ _____ _____
_____ _____ _____
(কোরাস) — এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে — আমার জন্মভূমি।
| প্রকল্প |
১৩। অসম তথা ভারতের কয়েকজন বীর—বীরঙ্গনার নাম ও ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো। তাঁদের সংক্ষিপ্ত পরিচয় লেখো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করো।
১৪। দেশপ্রেমমূলক কবিতা ও গান সংগ্রহ করো এবং একটি হাতে লেখা সংকলন প্রস্তুত করো।
উত্তরঃ রবীন্দ্রনাথের হাতে লেখা একটি কবিতার অংশ দেওয়া হল। তোমার প্রতিলিপি প্রস্তুত করো।
প্রণতি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানে’ত চরণ তোমার রাজে
সবার পিছে সবার নীচে
সব-হারাদের মাঝে।
যখন তোমায় প্রণাম করি আমি
প্রণাম আমার কোনখানে যায় থামি!
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে নাযে
সবার পিছে, সবার নীচে
সব—হারাদের মাঝে।
যদি আপনি এর চেয়ে আরও বেশি প্রশ্ন-উত্তর খুঁজছেন, তাহলে নিচে দেওয়া Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.
| CHAPTER | CONTENTS |
|---|---|
| 01 | বলো বলো বলো সবে |
| 02 | খরগোশ ও সিংহ |
| 03 | গ্রন্থ পাঠ |
| 04 | চলো গাছের চারা রোপন করি |
| 05 | আষাঢ় |
| 06 | বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ |
| 07 | অপু-দুর্গা |
| 08 | বিরুবালা রাভা |
| 09 | খুড়োর কল |
| 10 | সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার |
| 11 | মাইনুর টনসিলাইটিস |
| 12 | মানুষ মানুষের জন্যে |
| 13 | সাপ এবং ব্যাং রাজা |
| 14 | নদীপথে |
| 15 | নৌকা বাইচের গান |
YouTube Channel