Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 2 খরগোশ ও সিংহ Question Answer As Per SCERT New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 2 খরগোশ ও সিংহ Solutions. Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 2 খরগোশ ও সিংহ Solutions Download PDF. Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 2 খরগোশ ও সিংহ
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. SEBA Class 6 Bengali Textbook Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর. If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
খরগোশ ও সিংহ
| ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। এসো, বাঁ—দিকে লেখা শব্দের সঙ্গে ডানদিকে দেওয়া অর্থ দাগ টেনে মেলাই —
| শব্দ | অর্থ |
| হিতাহিত | উপস্থিত |
| নিস্তার | সিংহের গলার লম্বা লোম |
| প্রতিবিম্ব | আটক |
| হাজির | রক্ষা, উদ্ধার |
| বন্দি | ভালোমন্দ |
| কেশর | জলে বা আয়নায় দেখা প্রতিচ্ছবি |
উত্তরঃ
| শব্দ | অর্থ |
| হিতাহিত | ভালোমন্দ |
| নিস্তার | রক্ষা, উদ্ধার |
| প্রতিবিম্ব | জলে বা আয়নায় দেখা প্রতিচ্ছবি |
| হাজির | উপস্থিত |
| বন্দি | আটক |
| কেশর | সিংহের গলার লম্বা লোম |
২। এসো, নীচের প্রশ্নের সঠিক উত্তরের পাশে ফাঁকা বৃত্ত এভাবে পূরণ করি —
খরগোশ কোথায় নিজের প্রতিবিম্ব দেখেছিল ?
(ক) নদীর জলে।
(গ) আয়নায়।
(খ) কুয়োর জলে।
(ঘ) ঝরনার জলে।
উত্তরঃ (খ) কুয়োর জলে।
মন্দমতি কেন কুয়োয় ঝাঁপ দিল ?
(ক) কুয়োর ভেতরে খরগোশের সঙ্গে লড়াই করার জন্য
(খ) কুয়োর ভেতরে খরগোশের বাচ্চা রয়েছে ভেবে।
(গ) বনের অন্যান্য পশু কুয়োর ভেতরে লুকিয়ে রয়েছে ভেবে।
(ঘ) কুয়োর ভেতরে আরেকটি সিংহ রয়েছে ভেবে।
উত্তরঃ (ঘ) কুয়োর ভেতরে আরেকটি সিংহ রয়েছে ভেবে।
৩। কেন তুমি নির্দিষ্ট বিকল্প উত্তরটি শুদ্ধ ভেবে বেছে নিলে, তা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করোঃ
উত্তরঃ খরগোশটি মন্দমতি সিংহের কাছে আসার পথে কুয়োর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর বুদ্ধি খাটিয়ে খরগোশটি মন্দমতিকে বলে যে, রাস্তায় আমার পথে একটি দুষ্ট সিংহ তার পথ আটকে রেখেছিল এবং নিজেকে বনের রাজা বলে দাবী করেছে। এইসব কথা শুনে মন্দমতি খরগোশের সাথে কুয়োর কাছে গিয়ে গর্জন করে এবং কুয়োর মধ্যে আরেকটি সিংহ আছে ভেবে দুষ্ট সিংহকে আক্রমণ করার জন্য কুয়োতে ঝাঁপ দেয়।
৪। তোমার নিজের মতো করে ‘খরগোশ ও সিংহ’ গল্পটি বলো এবং লেখোঃ
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা করো।
৫। এসো, ভেবেচিন্তে উত্তর লিখিঃ
(ক) বনের পশুদের কে শিকার করছিল ?
উত্তরঃ বনের পশুদের মন্দমতি নামে এক সিংহ শিকার করছিল।
(খ) খরগোশ কুয়োর জলে কী দেখেছিল ?
উত্তরঃ খরগোশ কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখেছিল।
(গ) খরগোশ মন্দমতিকে কয়টি খরগোশের কথা বলেছিল ?
উত্তরঃ খরগোশ মন্দমতিকে পাঁচজন খরগোশের কথা বলেছিল।
(ঘ) কুয়োর জলে প্রতিবিম্ব দেখে সিংহ কী করেছিল ?
উত্তরঃ কুয়োর জলে প্রতিবিম্ব দেখে সিংহ গর্জন করল এবং শত্রুকে আক্রমণ করার জন্য কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল।
(ঙ) বনের পশুরা কী সিদ্ধান্ত নিয়েছিল? এই সিদ্ধান্তের ফলে তাদের কী লাভ হবে বলে ভেবেছিল ?
উত্তরঃ সিংহের কাছে প্রতিদিন একটি করে পশু পাঠানোর সিদ্ধান্ত বনের পশুরা নিয়েছিল। এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন একটি করে পশুর মৃত্যু হবে কিন্তু বাকি পশুরা বেঁচে থাকতে পারবে।
(চ) সিংহটির নাম কি ছিল ?
উত্তরঃ সিংহটির নাম মন্দমতি ।
৬। এসো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর লিখিঃ
(ক) খরগোশ তার দেরি হওয়ার কারণ সিংহকে কী জানিয়েছিল ?
উত্তরঃ খরগোশ সিংহকে জানিয়েছিল যে পাঁচজন খরগোশ রাস্তায় আসার পথে অন্য একটি সিংহ তাদের পথ আটকে ছিল এবং চারজন খরগোশকে আটকে রেখেছে এবং যুদ্ধ করার জন্য মন্দমতিকে আহান করেছে।
(খ) খরগোশ কীভাবে মন্দমতির থেকে বনের পশুদের বাঁচিয়েছিল ?
উত্তরঃ খরগোশ সিংহের কাছে আসার পথে কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে একটি বুদ্ধি খাটায়। মন্দমতিকে একটি দুষ্ট সিংহের কথা বলে এবং যুদ্ধ করার আহ্বান জানায়। এরপর মন্দমতি দুষ্ট সিংহকে আক্রমণ করার জন্য নিজের প্রতিবিম্ব দেখে কুয়োর জলে ঝাঁপ দেয়। এরপর থেকে বনের পশুরা শান্তিতে বসবাস করে।
৭। এসো নীচের কথাগুলিকে কাকে বলেছে, তা মনে করার চেষ্টা করিঃ
(ক) “এতে আপনাকেও আর কষ্ট করে শিকার করতে হবে না, আর আমরাও বেঁচে—বর্তে থাকব।”
উত্তরঃ এই কথাটি বনের পশুরা সকলে মিলে সিংহ মন্দমতিকে বলেছে।
(খ) “কী! ওর এত সাহস! আমাকে এখনই ওর কাছে নিয়ে চল্। আজ সে আমার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবে না।”
উত্তরঃ কথাটি মন্দমতি খরগোশকে বলেছে।
| ভাষা—অধ্যয়ন |
৮। এসো, বাক্সের ভেতরের শব্দের বিপরীত শব্দ লিখিঃ
উত্তরঃ পরিষ্কার — অপরিস্কার
উত্তম — অধম
ভয় — সাহস
দুষ্ট — ভালো
শুরু — শেষ
হিত — অহিত
ভেতর — বাহির
নীচ — উঁচু
৯। এসো, নীচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি।
উত্তরঃ অরণ্যঃ আমাদের উচিত অরণ্য রক্ষা করা।
প্রস্তাবঃ এবারের শিক্ষক দিবসে আমার প্রস্তাবই গ্রহণযোগ্য হল।
প্রতিবিম্বঃ ছেলেটি পুকুরের জলে তার প্রতিবিম্ব দেখতে পেলো।
বিচরণঃ রামবাবু একজন বিচক্ষণ ব্যক্তি।
১০। এসো, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ফুলের পাপড়ির মধ্যে থাকা উপযুক্ত শব্দ চয়ন করে নীচের অনুচ্ছেদটি সম্পূর্ণ করি —
উত্তরঃ যমুনাদের বাড়ির পাশ দিয়ে একটি ঝরনা কলকল করে বয়ে গেছে। চারিদিকে গুনগুন করে ভ্রমর উড়ছে। ভোরবেলা গাছের পাতা থেকে টপটপ করে শিশির পড়ছে। এসব দেখে যমুনা আনন্দে খিলখিল করে হাসছে।
১১। পাঠ্যটিতে সিংহ মন্দমতি কেশর ফুলিয়ে গম্ভীরভাবে যে কথাটি বলেছিল, সেটি পরিবর্তন না— করে হুবহু বলো এবং উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে লেখো।
উত্তরঃ খরগোশের কথা শুনে মন্দমতি তার কেশর ফুলিয়ে বলল, “কী! ওর এত সাহস! আমাকে এখনই ওর কাছে নিয়ে চল। আজ যে আমার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবে না।”
১২। তোমরা গল্পটিতে কয়েক জোড়া শব্দ পেয়েছ। যেমন— তর্জন—গর্জন, বেঁচে —বর্তে ইত্যাদি। আমরা প্রায়ই দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দ ব্যবহার করি। এসো, এইরকম শব্দের একটি তালিকা তৈরি করা যাক —
উত্তরঃ
| আকাশ — পাতাল | জীবন — মরণ | জীব — জন্তু | আসা — যাওয়া |
| কম — বেশি | ভালো — মন্দ | কাঁচা — মিঠে | ভাঙা — গড়া |
| হাট — বাজার | আজ — কাল | মার — প্যাঁচ | সোজা — গল্পটা |
| দিন — রাত | কথা — বার্তা | সাত — পাঁচ | আলো — আঁধার |
| দেশ — বিদেশ | তর্জন — গর্জন | আলো — আঁধার | ইনিয়ে — বিনিয়ে |
| কারণে — অকারণে | উনিশ — বিশ | রণে — বনে | রঙ — বেরঙ |
১৩। এসো, অন্তামিল খুঁজে বার করার চেষ্টা করি
উত্তরঃ দই — কই
চাল — পাল
ভুল — কুল
রণ — পণ
মই — খই
কাল — ছাল
ফুল — চুল
বন — ঘন
| জ্ঞান – সম্প্রসরণ |
১৪। খরগোশের বুদ্ধি কি যথাযথ ছিল, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমার মতামত প্রকাশ করো।
উত্তরঃ সে সিংহের কাছে নেহাতই তুচ্ছ প্রায় হয়েও কেবলমাত্র বুদ্ধির জোরে এবং শেষ চেষ্টা করে দেখা যাক এই মনোভাব নিয়ে নিজেও বেঁচে ছিল এবং ভয়ভাবে অন্যদের বাঁচিয়ে দিল তা প্রশংসার যোগ্য। সে কখনও নিজেকে ছোট মনে করেনি।
১৫। খরগোশ বুদ্ধির জোরে বনের পশুদের জীবন বাঁচিয়েছিল। তোমাদের এলাকায় হঠাৎ যদি হাতি বা গণ্ডার দেখা দেয়, তাহলে তুমি কী করবে ? ভাবো এবং লেখো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা চেষ্টা করো।
১৬। খরগোশের জায়গায় যদি তুমি থাকতে, তবে মন্দমতির থেকে কী কৌশলে নিজেকে রক্ষা করতে ? তোমরা ভাবনার কথা গুছিয়ে লেখো।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা চেষ্টা করো।
১৭। এসো, নীচের শব্দগুলো ব্যবহার করে একটি করে বাক্য রচনা করিঃ
জীবন-মরণ, কম-বেশি, পরি-পাটি, হিতা-হিত, হাট-বাজার, তর্জন-গর্জন, ভালো-মন্দ, জীব-জন্তু
উত্তরঃ জীবন-মরণ — সুভাষ জীবন-মরণ পণ করেছে যে সে, এই পরীক্ষায় উত্তীর্ণ হবেই।
কম-বেশি — আমরা সকলেই কমবেশি আইসক্রিম খেতে ভালোবাসি।
পরি-পাটি — শ্রেয়া পরিপাটি করে সাজতে খুব ভালোবাসে।
হিতা-হিত — হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোনো কাজ করা উচিত নয়।
হাট-বাজার — আমি প্রায়ই হাট-বাজার-এ জিনিষপত্র কিনতে যাই।
তর্জন-গর্জন — রামবাবু তর্জন-গর্জন করেন কিন্তু যথেষ্ট শান্ত লোক।
ভালো-মন্দ — ভালোমন্দ বিচার করে কাজ করা উচিত।
জীব-জন্তু — নিরীহ জীব-জন্তুকে কখনো আঘাত করা উচিত নয়।
১৮। ‘খরগোশ ও সিংহ’ গল্পটি সংলাপ আকারে লেখো এবং চরিত্রগুলো ভাগ করে নিয়ে শ্রেণিকক্ষে অভিনয় করো। তুমি কোন চরিত্রে অভিনয় করতে চাইবে ?
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা চেষ্টা করো।
১৯। তোমরা ‘ঠাকুমার ঝুলি’, ‘দাদামশায়ের থলে’ কিংবা অন্যান্য রূপকথার গল্পের বইয়ে বা পত্রিকার নানারকম রূপকথার গল্প পড়েছ নিশ্চয়ই। সেগুলো সংগ্রহ করে সচিত্র রূপকথার একটি সংকলন প্রস্তুত করো। (হাতে লেখা বা ফটোকপি করা যেতে পারে।)
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা চেষ্টা করো।
যদি আপনি এর চেয়ে আরও বেশি প্রশ্ন-উত্তর খুঁজছেন, তাহলে নিচে দেওয়া Buy Now লিঙ্কে ক্লিক করুন
Below is the complete list of chapters for SCERT Class 6 Bengali Solutions. Click on the required chapter title to start your preparation Today.
| CHAPTER | CONTENTS |
|---|---|
| 01 | বলো বলো বলো সবে |
| 02 | খরগোশ ও সিংহ |
| 03 | গ্রন্থ পাঠ |
| 04 | চলো গাছের চারা রোপন করি |
| 05 | আষাঢ় |
| 06 | বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ |
| 07 | অপু-দুর্গা |
| 08 | বিরুবালা রাভা |
| 09 | খুড়োর কল |
| 10 | সত্যজিৎ রায়ের দুটি সাক্ষাৎকার |
| 11 | মাইনুর টনসিলাইটিস |
| 12 | মানুষ মানুষের জন্যে |
| 13 | সাপ এবং ব্যাং রাজা |
| 14 | নদীপথে |
| 15 | নৌকা বাইচের গান |
YouTube Channel