SEBA Class 10 Science Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকর Question Answer Bengali Medium As Per SEBA New Syllabus Provided by The Roy Library. SEBA Class 10 General Science Bengali Medium Notes is made for SEBA Class 10 Science Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকর Students. We ensure that You can completely trust this content. SEBA Class 10 Science Textual Question Answer in Bengali. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 10 Science Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকর
Today’s We have Shared in This Post SEBA Class 10 General Science Notes Bengali Medium. I Hope, you Liked The information About The SEBA Solutions For Class 10 Science in Bengali. If you liked Class 10 Science Textbook Solutions Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.
রাসায়নিক বিক্রিয়া এবং সমীকর
| TEXTUAL QUESTION ANSWER |
| প্রশ্নাবলী 1.1 |
১। বায়ুতে দহনের পূর্বে ম্যাগনেসিয়ামের ফিতেটি কেন পরিষ্কার করতে হয়?
উত্তরঃ ম্যাগনেসিয়াম ফিতেটি বায়ুতে উন্মুক্ত থাকলে, তা বায়ুর অক্সিজেন এবং আর্দ্রতার সাথে বিক্রিয়া করে তার উপরিভাগে ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি নিষ্ক্রিয় স্তর তৈরি করে। এই স্তরটি দহনে বাধা সৃষ্টি করতে পারে। ভালোভাবে দহন সম্পূর্ণ হওয়ার জন্য এবং সঠিক রাসায়নিক বিক্রিয়া নিশ্চিত করার জন্য দহনের আগে সিরিশ কাগজ দিয়ে ঘষে এই নিষ্ক্রিয় স্তরটি পরিষ্কার করা প্রয়োজন।
২। নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াগুলোর জন্য সমতুলিত সমীকরণ লিখ-
(i) হাইড্রোজেন + ক্লোরিণ → হাইড্রাজেন ক্লোরাইড।
উত্তরঃ H₂(g) + Cl₂(g) → 2HCl(g)
(ii) ব্যারিয়াম ক্লোরাইড + অ্যামোনিয়াম সালফেট → ব্যারিয়াম সালফেট + অ্যামোনিয়াম ক্লোরাইড।
উত্তরঃ BaCl₂(aq) + (NH₄)₂SO₄(aq) → BaSO₄(s) + 2NH₄Cl(aq)
(iii) সোডিয়াম + জল → সোডিয়াম হাইড্রক্সাইড + হাইড্রোজেন।
উত্তরঃ 2Na(s) + 2H₂O(l) → 2NaOH(aq) + H₂(g)
৩। নিম্নোক্ত বিক্রিয়াগুলোর ভৌত অবস্থার চিহ্নসমেত সমতুলিত সমীকরণ লিখ।
(a) ব্যারিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এবং অদ্রবণীয় ব্যারিয়াম সালফেট উৎপন্ন হয়।
উত্তরঃ BaCl₂(aq) + Na₂SO₄(aq) → BaSO₄(s) + 2NaCl(aq)
(b) সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ হাইড্রক্লরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ও জল উৎপন্ন করে।
উত্তরঃ NaOH(aq) + HCl(aq) → NaCl(aq) + H₂O(l)
| প্রশ্নাবলী 1.2 |
১। চুনকাম করার জন্য X দ্রব্যের একটি দ্রবণ ব্যবহাব করা হলো-
(i) X দ্রব্যটির নাম লিখ এবং এটার সংকেত লিখ।
উত্তরঃ X দ্রব্যটির নাম হলো- ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা শিথিলিত চুন (Slaked lime)। এটির সংকেত হলো Ca(OH)₂।
(ii) X দ্রব্যটির {(i) এ উল্লিখিত} জলের সঙ্গে বিক্রিয়া লিখ।
উত্তরঃ চুনকাম করার দ্রবণ অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড (Ca(OH)₂) তৈরি হয় পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) এর সঙ্গে জলের বিক্রিয়ার ফলে।
বিক্রিয়া: CaO(s) + H₂O(l) → Ca(OH)₂(aq)
২। ১.৭ কার্য্যতে উল্লিখিত দুটো পরীক্ষানলীর একটিতে সংগৃহীত গ্যাসের পরিমাণের দ্বিগুণ কেন? গ্যাসটির নাম কী?
উত্তরঃ ১.৭ কার্যটি ছিল জলের তড়িৎ বিশ্লেষণ (Electrolysis of water)।
জলের বিয়োজন বিক্রিয়ার সমীকরণ হলো: 2H₂O(l) → 2H₂(g) + O₂(g)।
এই সমীকরণ অনুসারে, জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস (H₂) এবং অক্সিজেন গ্যাস (O₂) ২:১ অনুপাতে উৎপন্ন করে। যেহেতু হাইড্রোজেন গ্যাসের অনুপাত (২) অক্সিজেন গ্যাসের অনুপাতের (১) দ্বিগুণ, তাই একটি পরীক্ষানলীতে সংগৃহীত গ্যাসের পরিমাণের অন্যটির তুলনায় দ্বিগুণ হয়।
দ্বিগুণ আয়তন গ্যাসটির নাম হলো- হাইড্রোজেন (H₂) গ্যাস।
| প্রশ্নাবলী 1.3 |
১। কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডোবালে দ্রবণের রঙের পরিবর্তন হয় কেন?
উত্তরঃ কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডোবালে প্রতিস্থাপন বিক্রিয়া (Displacement reaction) ঘটে। লোহা (Fe) কপারের (Cu) চেয়ে বেশি সক্রিয়। তাই লোহা কপার সালফেট (CuSO₄) দ্রবণ থেকে কপারকে অপসারিত করে আয়রন সালফেট (FeSO₄) উৎপন্ন করে।
বিক্রিয়া: Fe(s) + CuSO₄(aq) → FeSO₄(aq) + Cu(s)
কপার সালফেটের দ্রবণ নীল রঙের হয়, আর উৎপন্ন আয়রন সালফেট দ্রবণের রং ফিকে সবুজ। নীল রং থেকে ফিকে সবুজ রঙে পরিবর্তনের কারণেই দ্রবণের রঙের পরিবর্তন হয়।
২। ১.১০ কার্য্যে বিনিময় বিক্রিয়ার যে উদাহরণ দেওয়া হয়েছে তাহাড়া অন্য একটি উদাহরণ দাও।
উত্তরঃ লেড (II) নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড দ্রবণের বিক্রিয়া: Pb(NO₃)₂(aq) + 2KI(aq) → PbI₂(s) + 2KNO₃(aq) (এখানে লেড আয়োডাইডের (PbI₂) হলুদ অধঃক্ষেপ উৎপন্ন হয়।)
৩। নিম্নোক্ত বিক্রিয়াগুলোতে কোন দ্রব্যগুলো জারিত হলো বা বিজারিত হলো সনাক্ত করো-
(i) 4Na(s) + O₂(g) → 2Na₂O(s)
উত্তরঃ সোডিয়াম (Na) অক্সিজেন লাভ করেছে, তাই সোডিয়াম জারিত হলো।
(ii) CuO(s) + H₂(g) → Cu(s) + H₂O(l)
উত্তরঃ কপার অক্সাইড (CuO) অক্সিজেন হারিয়েছে, তাই CuO বিজারিত হলো। হাইড্রোজেন (H₂) অক্সিজেন লাভ করেছে, তাই H₂ জারিত হলো।
| প্রশ্নাবলী Textbook Exercise |
১। নিম্নোক্ত বিক্রিয়ার জন্য কোন বিবৃতিটি (statement) অশুদ্ধ?
2PbO(s) + C(s) → 2Pb(s) + CO₂(g)
(a) লেড বিজারিত হয়।
(b) কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয়।
(c) কার্বন জারিত হয়।
(d) লেড অক্সাইড বিজারিত হয়।
উত্তরঃ (b) কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয়।
২। Fe₂O₃ + 2Al → Al₂O₃ + 2Fe উপরোক্ত বিক্রিয়াটি নিম্নে প্রদত্ত কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ?
(a) সংযোগ বিক্রিয়া।
(b) বিনিময় বিক্রিয়া।
(c) বিয়োজন বিক্রিয়া।
(d) প্রতিস্থাপন বিক্রিয়া।
উত্তরঃ (d) প্রতিস্থাপন বিক্রিয়া।
৩। লঘু হাইড্র’ক্লোরিক অ্যাসিডের সঙ্গে লৌহচূর্ণের বিক্রিয়া ঘটলে কী হয়? শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর-
(a) হাইড্র’জেন গ্যাস এবং আয়রন ক্ল’রাইড উৎপন্ন হয়।
(b) ক্লোরিণ গ্যাস এবং আয়রন হাইড্র’ক্সাইড উৎপন্ন হয়।
(c) কোনো বিক্রিয়া ঘটে না।
(d) আয়রনের লবণ এবং জল উৎপন্ন হয়।
উত্তরঃ (a) হাইড্র’জেন গ্যাস এবং আয়রন ক্ল’রাইড উৎপন্ন হয়।
বিক্রিয়া: Fe(s) + 2HCl(aq) → FeCl₂(aq) + H₂(g)
৪। সমতুলিত রাসায়নিক সমীকরণ বলতে কী বোঝায়? রাসায়নিক সমীকরণ কেন সমতুলিত হওয়া আবশ্যক?
উত্তরঃ সমতুলিত রাসায়নিক সমীকরণ: যে রাসায়নিক সমীকরণে তীরচিহ্নের বাম দিকে (বিক্রিয়ক) এবং ডান দিকে (বিক্রিয়াজাত পদার্থ) প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান থাকে, তাকে সমতুলিত রাসায়নিক সমীকরণ বলা হয়।
সমীকরণ কেন সমতুলিত হওয়া আবশ্যক: ভরের নিত্যতা সূত্র অনুসারে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সৃষ্টি বা বিনাশ হতে পারে না। অর্থাৎ, বিক্রিয়কগুলোর মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর সর্বদা সমান হতে হবে। এটি নিশ্চিত করার জন্য, প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা বিক্রিয়ার আগে ও পরে একই থাকা আবশ্যক। এই শর্ত পূরণের জন্যই রাসায়নিক সমীকরণকে সমতুলিত করা আবশ্যক।
৫। নিম্নোক্ত বিবৃতিগুলোকে রাসায়নিক সমীকরণে প্রকাশ কর এবং সমীকরণগুলো সমতুলিত করো।
(a) হাইড্র’জেন গ্যাস নাইট্র’জেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে।
উত্তরঃ N₂(g) + 3H₂(g) → 2NH₃(g)
(b) হাইড্রজেন সালফাইড গ্যাস বায়ুতে দহনের ফলে জল এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে।
উত্তরঃ 2H₂S(g) + 3O₂(g) → 2H₂O(l) + 2SO₂(g)
(c) বেরিয়াম ক্ল’রাইড এলুমিনিয়াম সালফেটের সঙ্গে বিক্রিয়া করে এলুমিনিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেটের অধঃক্ষেপ উৎপন্ন করে।
উত্তরঃ 3BaCl₂(aq) + Al₂(SO₄)₃(aq) → 2AlCl₃(aq) + 3BaSO₄(s)
(d) পটাশিয়াম ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্র’ক্সাইড এবং হাইড্র’জেন গ্যাস উৎপন্ন করে।
উত্তরঃ 2K(s) + 2H₂O(l) → 2KOH(aq) + H₂(g)
৬। নিম্নোক্ত রাসায়নিক সমীকরণগুলো সমতুলিত কর:
(a) HNO₃ + Ca(OH)₂ → Ca(NO₃)₂ + H₂O
উত্তরঃ 2HNO₃ + Ca(OH)₂ → Ca(NO₃)₂ + 2H₂O
(b) NaOH + H₂SO₄ → Na₂SO₄ + H₂O
উত্তরঃ 2NaOH + H₂SO₄ → Na₂SO₄ + 2H₂O
(c) NaCl + AgNO₃ → AgCl + NaNO₃
উত্তরঃ NaCl + AgNO₃ → AgCl + NaNO₃
(d) BaCl₂ + H₂SO₄ → BaSO₄ + HCl
উত্তরঃ BaCl₂ + H₂SO₄ → BaSO₄ + 2HCl
৭। নিম্নোক্ত বিক্রিয়াগুলোর সমতুলিত রাসায়নিক সমীকরণ লেখোঃ
(a) কেলসিয়াম হাইড্র’ক্সাইড + কার্বনডাইঅক্সাইড → কেলসিয়াম কার্বনেট + জল।
উত্তরঃ Ca(OH)₂(aq) + CO₂(g) → CaCO₃(s) + H₂O(l)
(b) জিংক + সিলভার নাইট্রেট → জিংক নাইট্রেট + সিলভার।
উত্তরঃ Zn(s) + 2AgNO₃(aq) → Zn(NO₃)₂(aq) + 2Ag(s)
(c) এলুমিনিয়াম + কপার ক্লারাইড → এলুমিনিয়াম ক্লোরাইড + কপার।
উত্তরঃ 2Al(s) + 3CuCl₂(aq) → 2AlCl₃(aq) + 3Cu(s)
(d) বেরিয়াম ক্লোরাইড + পটাশিয়াম সালফেট → বেরিয়াম সালফেট + পটাশিয়াম ক্লোরাইড।
উত্তরঃ BaCl₂(aq) + K₂SO₄(aq) → BaSO₄(s) + 2KCl(aq)
৮। নিম্নোক্তগুলোর সন্তুলিত সমীকরণ লেখ এবং প্রত্যেকটি কি প্রকারের বিক্রিয়া সনাক্ত কর-
(a) পটাশিয়াম ব্রোমাইড (aq) + বেরিয়াম আয়োডাইড (aq) → পটাশিয়াম আয়োডাইড (aq) + বেরিয়াম ব্রোমাইড (s)
উত্তরঃ সমীকরণ: 2KBr(aq) + BaI₂(aq) → 2KI(aq) + BaBr₂(s)
বিক্রিয়ার প্রকার: বিনিময় বিক্রিয়া বা দ্বিঅপসারণ বিক্রিয়া।
(b) জিংক কার্বনেট (s) → জিংক অক্সাইড(s) + কার্বন ডাই অক্সাইড (g)
উত্তরঃ সমীকরণ: ZnCO₃(s) → ZnO(s) + CO₂(g)
বিক্রিয়ার প্রকার: বিয়োজন বিক্রিয়া।
(c) হাইড্র’জেন (g) + ক্লোরিণ (g) → হাইড্র’জেন ক্লোরাইড (g)
উত্তরঃ সমীকরণ: H₂(g) + Cl₂(g) → 2HCl(g)
বিক্রিয়ার প্রকার: সংযোগ বিক্রিয়া।
(d) মেগনেসিয়াম (s) + হাইড্র’ক্লোরিক অ্যাসিড (aq) → মেগনেসিয়াম ক্লোরাইড (aq) + হাইড্রোজেন (g)
উত্তরঃ সমীকরণ: Mg(s) + 2HCl(aq) → MgCl₂(aq) + H₂(g)
বিক্রিয়ার প্রকার: প্রতিস্থাপন বিক্রিয়া।
৯। তাপবর্জী ও তাপগ্রাহী বিক্রিয়া বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
উত্তরঃ তাপবর্জী বিক্রিয়া (Exothermic reaction): যেসকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে তাপ উদ্ভব হয় বা তাপ নির্গত হয়, সেই বিক্রিয়াগুলোকে তাপবর্জী বিক্রিয়া বলে। উদাহরণ: প্রাকৃতিক গ্যাসের দহন: CH₄(g) + 2O₂(g) → CO₂(g) + 2H₂O(g) + তাপ।
তাপগ্রাহী বিক্রিয়া (Endothermic reaction): যেসকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয়, সেই বিক্রিয়াগুলোকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। উদাহরণ: ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন: C + O₂ = CO₂
১০। শ্বসন প্রক্রিয়াকে কেন তাপবর্জী বিক্রিয়া বলে ধরা হয়? ব্যাখ্যা কর।
উত্তরঃ শ্বসন প্রক্রিয়াকে তাপবর্জী বিক্রিয়া বলা হয় কারণ এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন ও নির্গত হয়। আমরা যে খাদ্য খাই, তা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ আমাদের দেহকোষে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড, জল এবং শক্তি (তাপ) উৎপন্ন করে, যা জীবনের জন্য অপরিহার্য। যেহেতু বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে তাপ উৎপন্ন হচ্ছে, তাই শ্বসন একটি তাপবর্জী বিক্রিয়া।
সমীকরণ: C₆H₁₂O₆(aq) + 6O₂(aq) → 6CO₂(aq) + 6H₂O(l) + শক্তি।

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.


