Class 12 Bengali MIL Additional Chapter 4 মাতৃহৃদয় Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 4 মাতৃহৃদয় Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 4 মাতৃহৃদয়
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
মাতৃহৃদয়
| Additional Question Answer |
( ক ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
১। প্রিয়ংবদা দেবী কি বিশেষ অনুবাদ করেছিলেন ?
উত্তরঃ প্রিয়ংবদা দেবী ভাস রচিত ‘ স্বপ্নবাসবদত্তা’র অনুবাদ বিশেষ করেছিলেন ।
২। প্রিয়ংবদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন সেই গ্রন্থের নাম কী ?
উত্তরঃ প্রিয়ংবদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন , সেই গ্রন্থটির নাম ‘ ভক্তবাণী ’ ।
৩। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির নাম কি কি লিখ ?
উত্তরঃ তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল – রেণু , তারা , পত্রলেখা , অংশু , চম্পা ও পাটল । এছাড়া রয়েছে অনাথ , পঞ্চলাল , কথা ও উপকথা ।
৪। প্রিয়ংবদা দেবীর পিতার নাম কি ছিল ?
উত্তরঃ প্রিয়ংবদা দেবীর পিতার নাম কৃষ্ণকুমার বাগচী ।
৫। প্রিয়ংবদা দেবী কোন শতকে মহিলা গীতি কবি ছিলেন ?
উত্তরঃ প্রিয়ংবদা দেবী উনিশ শতকের মহিলা গীতি কবি ছিলেন ।
৬। শূণ্যস্থান পূর্ণ কর :
( ক ) বক্ষে তব ___ দিয়ে শুয়ে আছি আমি ।
উত্তরঃ বক্ষ ।
( খ ) হে ধরিত্রী ____ নিত্য দিন যামী ।
উত্তরঃ জীবধাত্রি ।
৭। ‘ বক্ষে তব বক্ষ দিয়ে শুয়ে আছি আমি ’ ― এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে ?
উত্তরঃ এখানে আমি বলতে কবি প্রিয়ংবদা দেবীকে বোঝানো হয়েছে ।
৮। মাতৃহৃদয় কি জাতীয় কবিতা ?
উত্তরঃ মাতৃহৃদয় একটি গীতিকবিতা ।
৯। মাতৃহৃদয় কবিতায় ধরিত্রী মাতা কে ?
উত্তরঃ মাতৃহৃদয় কবিতায় বিশ্বজননীই হল ধরিত্রী মাতা ।
১০। “ লুপ্ত স্পর্শ তরে ” – কার স্পর্শের কথা বলা হয়েছে ?
উত্তরঃ কবির প্রবাসী সন্তানের হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ।
১১। ‘ অনস্ত স্পন্দন ’ বলতে কবিতায় কি বোঝানো হয়েছে ?
উত্তরঃ অনন্ত স্পন্দন বলতে পৃথিবী মায়ের বুকের অন্তহীন কম্পন স্পন্দনকে বোঝানো হয়েছে ।
১২। উজলিয়া রাত্রিদিন ‘ দ্যুলোক – ভূলোক ’ – দ্যুলোক ভুলোক বলতে কি বোঝানো হয়েছে ?
উত্তরঃ দ্যুলোক – ভূলোক বলতে স্বর্গ – মর্তের কথা বোঝানো হয়েছে ।
শব্দার্থ :
ধরিত্রী – পৃথিবী।
জীবধাত্রী – জীবকে ধারণ করেন যিনি।
বক্ষ – বুক।
প্রবাসী – বিদেশে বসবাসকারী।
লাগি – জন্য।
নিয়ন্ত – নিত্যদিন।
দিনযামী – দিন – রাত্রি।
স্পর্শ – ছোঁয়া।
ব্যাকুল – আকুল।
বিপুল – বিশালাকার।
অনস্ত – সীমাহীন।
বিয়োগবেদন – বিচ্ছেদ যন্ত্রণা।
উজলিয়া – উজ্জ্বল হয়ে উঠে।

YouTube Channel