Class 12 Bengali MIL Additional Chapter 13 মাস্টার মহাশয় Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Bengali MIL Additional Chapter 13 মাস্টার মহাশয় Notes. Here, you can also access HS 2nd Year Bengali MIL Important Solutions. You can also Download PDF for offline study.
Class 12 Bengali MIL Additional Chapter 13 মাস্টার মহাশয়
AHSEC Class 12 Bengali MIL Additional Notes are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Bengali Additional Solutions for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
মাস্টার মহাশয়
| Additional Question Answer |
১। নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রাম দুটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রাম দুটি বর্ধমান থেকে ষোলো ক্রোশ দূরে।
২। কোন নদীর তীরে গ্রাম দুটি অবস্থিত ?
উত্তরঃ গ্রাম দুটি দামোদর নদের তীরে অবস্থিত ।
৩। নন্দীপুর ও গোঁসাইগঞ্জের মধ্যে কি নিয়ে প্রতিযোগিতা হত ?
উত্তরঃ নন্দীপুর ও গোঁসাইগঞ্জের মধ্যে অন্নপূর্ণা পূজা নিয়ে প্রতিযোগিতা হত ।
৪। অন্নপূর্ণা পূজা কোন মাসে হয় ?
উত্তরঃ অন্নপূর্ণা পূজা চৈত্র মাসে হয় ।
৫। অন্নপূর্ণা পূজার অর্থ কিভাবে সংগ্রহ করা হত ?
উত্তরঃ গ্রামের লোকেরা চাঁদা তুলে অন্নপূর্ণা পূজার অর্থ সংগ্রহ করত ।
৬। নন্দীপুর সম্বন্ধে কী গুজব শোনা গেল ?
উত্তরঃ নন্দীপুর তাদের বারোয়ারি অন্নপূর্ণা পূজায় সেইবার কলকাতা থেকে ঢপ সংগীতের দলকে আনার জন্য বায়না করে এসেছে বলে গুজব শোনা গেল ।
৭। রামচরণ মণ্ডল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের মৃত্যু কামনা করেছিলেন ?
উত্তরঃ নন্দীপুর গ্রামে স্কুল হয়েছে আর তাদের গ্রামে হল না । এই কথা শুনে রামচরণ মণ্ডলের মরতে ইচ্ছে হয়েছে ।
৮। ‘ ফী হে মোড়লের পো , অমন করে বসে পড়লে কেন ? কী হয়েছে ? ” – মোড়লের পোটি কে ? সে কোথায় এসে বসে পড়েছিল ? তাকে কে এই প্রশ্ন করেছিল ?
উত্তরঃ ‘ মোড়লের পো ’ হলেন গোঁসাইগঞ্জের অধিবাসী রামচরণ মণ্ডল । সে গ্রামের অভিভাবক তথা স্থানীয় ব্যক্তি হীরালাল দাস দত্তের বাড়ির আঙিনায় খুব ক্লান্ত হয়ে হাতের লাঠিটা ধপাস করে মাটিতে আছড়াইয়া ফেলে বসে পড়েছিল । তাকে হীরালাল দাস দত্ত মহাশয় এই প্রশ্নটি করেছিলেন ।
৯। ‘ এবার বলো কী হয়েছে ? ’ আর দগ্ধে মেরো না বাপু ” – কে , কাকে একথা বলেছিলেন ? শ্রোতা তা শুনে কী বলল ?
উত্তরঃ হীরালাল দত্ত রামচরণ মণ্ডলকে একথা বলেছিলেন । শ্রোতা রামচরণ বলল নন্দীপুরে ইংরাজি স্কুল বসেছে । আর বর্ধমান থেকে আগত ইংরাজি মাস্টার ইংরাজি পড়াচ্ছেন ।
১০। দুই গ্রামের ইংরাজি অনভিজ্ঞ লোকেরা দুই মাস্টারের ইংরাজি জ্ঞানের পরীক্ষা কিভাবে করার সিদ্ধান্ত নিয়েছিলেন ? কবে , কোথায় , কখন , বিচারের দিন ধার্য হয়েছিল ?
উত্তরঃ দুই গ্রামের কর্তা অর্থাৎ মোড়লেরা একমত হতে স্থির করেছিলেন, যে দুই মাস্টারই পরস্পর পরস্পরকে একটি করে ইংরাজি কথা মানে জিজ্ঞাসা করবে এবং দুজনকেই তার অর্থ বলতে হবে । যদি প্রশ্নের উত্তর দুজনেই ঠিক বলতে পারেন তবে দুজনকেই সমজ্ঞানী মানা হবে আর যদি একজন বলতে না পারেন তবে অপরজনকে জয়মাল্য দেওয়া হবে ।
১১ । কে আগে প্রশ্ন করবে এ নিয়ে নন্দীপুর ও গোঁসাইগঞ্জ দুই গ্রামের মধ্যে প্রশ্ন উঠলে কীভাবে তার মীমাংসা হয়েছিল , কোন গ্রাম আগে প্রশ্ন করার অধিকার পেয়েছিলেন ?
উত্তরঃ নন্দীপুর ও গোঁসাইগঞ্জ এই দুই গ্রামের মধ্যে প্রশ্ন উঠেছিল কোন গ্রামের মাস্টার আগে প্রশ্ন করবে । তখন গ্রামের কর্তা মহাশয়েরা তার মীমাংসা করেছিলেন । সবের সম্মতি ক্রমেই এটা স্থির হল যে নন্দীপুরের হীরু দত্ত একটি ছড়ি ঘুরিয়ে উঠেছুড়ে দেবেন , আর সেই ছড়ি যে গ্রামের দিকে মাথা করে পড়বে সেই গ্রামের মাস্টারই প্রশ্ন করবে ।
সিদ্ধান্ত মত হীরু দত্ত ছড়ি শূন্যে ছুঁড়ে দিলেন এবং নন্দীপুরের দিকেই তার মাথাটা হেলে পড়লে এই গ্রামের হারান মাস্টারই প্রথম প্রশ্ন করার অধিকার পেলেন ।
১২। হারান মাস্টর ব্রজ মাস্টারকে কী প্রশ্ন করেছিলেন এবং উত্তরে হারান মাস্টার তার বাংলা মানে কী বলেছিলেন ?
উত্তরঃ হারান মাস্টার ব্রজ মাস্টারকে ‘ Horns of a Dilemma ‘ ইংরাজি বাক্যটির মানে জিজ্ঞাসা করেছিলেন । এবং ব্রজ মাস্টার বাক্যটির বাংলা মানে ‘ উভয় সংকট ’ বলেছিলেন । ব্রজ মাস্টার তার সঠিক উত্তরটি দিয়েছিলেন ।
১৩। গোঁসাইগঞ্জে কে স্কুল স্থাপন করেছিলেন ?
উত্তরঃ গোঁসাইগঞ্জে হীরালাল দত্ত মহাশয় স্কুল স্থাপন করেছিলেন ।
শব্দার্থ :
কিঞ্চিদধিক :- কিছুটা বেশি ।
বর্ধিষ্ণু :- সমৃদ্ধ ।
দণ্ডায়মান :- দাঁড়িয়ে বা সোজা হয়ে ।
বারোয়ারি :- সন্মিলিত ।
গুজব :- শোনা কথা ।
বিকার :- জ্বর ।
রোয়াকের প্রান্তে :- বারান্দার শেষ সীমায় ।
পরাভব :- পরাজয় ।
কৃশকায় :- রোগা ।
প্রত্যাখ্যান :- ফিরিয়ে দেওয়া ।
উৎক্ষিপ্ত :- নিক্ষিপ্ত
অপ্রতিহতভাবে :- কোনোরূপ বাধা না মেনে ।

YouTube Channel