Class 11 Swadesh Adhyayan Chapter 1 অসমের অবস্থানিক বৈশিষ্ট্য Question Answer Bengali Medium As Per AHSEC New Syllabus. Class 11 Swadesh Adhyayan Chapter 1 অসমের অবস্থানিক বৈশিষ্ট্য Notes. AHSEC Class 11 Swadesh Adhyayan Solutions Bengali Medium We ensure that You can completely trust this content. Class 11 Swadesh Adhyayan Chapter 1 অসমের অবস্থানিক বৈশিষ্ট্য Question Answer in Bengali. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.
Class 11 Swadesh Adhyayan Chapter 1 অসমের অবস্থানিক বৈশিষ্ট্য
Today’s We have Shared in This Post HS 1st Year Swadesh Adhyayan Question Answer in Bengali. I Hope, you Liked The information About The AHSEC Class 11 Swadesh Adhyayan Notes in Bengali. If you liked HS 1st Year Swadesh Adhyayan Solutions Bengali Medium Then Please Do Share this Post With your Friends as Well.
অসমের অবস্থানিক বৈশিষ্ট্য
| অনুশীলনী |
(ক) অসম রাজ্য সমগ্র ভারতবর্ষের কত শতাংশ স্থান দখল করে আছে?
উত্তরঃ অসম রাজ্য সমগ্র ভারতবর্ষের ২.৩৯ শতাংশ স্থান দখল করে আছে।
(খ) অসমের সীমান্তে অবস্থিত বিদেশী রাষ্ট্র দুটির নাম লেখো।
উত্তরঃ সাম্প্রতিক কালের অসমের সীমান্তে অবস্থিত বিদেশী রাষ্ট্র দুটি হলো – ভুটান এবং বাংলাদেশ।
(গ) অসমের সীমান্তবর্তী ভারতীয় প্রশাসন ব্যবস্থার অন্তর্গত রাজ্যগুলির নাম পর্যায়ক্রমে লেখো।
উত্তরঃ অসমের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলো হলো— উত্তরে অরুণাচল প্রদেশ, পূর্বে অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুর; দক্ষিণে মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয় এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ।
(ঘ) অসমের মালভূমি অঞ্চলের আয়তন কত?
উত্তরঃ অসমের মালভূমি অঞ্চলের কার্বি মালভূমির (চেংহেহ আবনাম) আয়তন প্রায় ৭৪০০ বর্গ কিলোমিটার এবং পশ্চিম কার্বি আংলং জেলার অন্তর্গত হামরেন মালভূমির আয়তন প্রায় ৩০০০ বর্গ কিলোমিটার।
(ঙ) কার্বি-রেংমা মালভূমিকে বরাইল ভঙ্গিল পর্বতমালা থেকে পৃথক করা সমভূমিটির নাম কী?
উত্তরঃ কপিলী-ডবকা সমভূমি কার্বি-রেংমা মালভূমিকে ডিমা হাসাও-এর বরাইল ভঙ্গিল পর্বতমালা থেকে পৃথক করেছে।
(চ) রেংমা পাহাড়ে অবস্থিত অসমের উচ্চতম শৃঙ্গটির নাম কী?
উত্তরঃ রেংমা পাহাড়ে অবস্থিত কার্বি মালভূমির উচ্চতম শৃঙ্গটি হলো সিংহাসন (১৩৫৯ মি.)।
(ছ) পাটকাই পর্বতশ্রেণী মায়ানমারের দক্ষিণ অংশে কী নামে পরিচিত?
উত্তরঃ পাটকাই পর্বতশ্রেণী মায়ানমারে উত্তরে আরাকান ইয়োমা এবং দক্ষিণে রেগু ইয়োমা নামে পরিচিত।
(জ) হিমালয় পর্বতমালার পাদদেশে ব্রহ্মপুত্র উপত্যকার উত্তর অংশে অবস্থিত পূর্বে জোনাই থেকে পশ্চিমে সোণকোষ পর্যন্ত বিস্তৃত পলিমাটি গঠিত ভূমিখণ্ড কী নামে পরিচিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র উপত্যকার উত্তর অংশে অর্থাৎ পাহাড়ের পাদদেশে পূর্বে জোনাই (মূর্ংচেলেক) অঞ্চল থেকে পশ্চিমে সোণকোষ নদী পর্যন্ত বিস্তৃত তুলনামূলকভাবে সরু পলিমাটি গঠিত উর্বর ভূমিখণ্ডটি ভাবর-তরাই অঞ্চল নামে পরিচিত।
(ঝ) বরগঙ্গা অসমের কোন নদীর উপনদী?
উত্তরঃ বরগঙ্গা ব্রহ্মপুত্র নদের উত্তর পাড়ের একটি প্রধান উপনদী।
(ঞ) মাজুলীর উত্তর দিক দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের সুঁতিটির নাম কী?
উত্তরঃ মাজুলীর উত্তর দিক দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের সুঁতিটির নাম হলো – খেরকুটিয়া সুঁতি।
(ট) বরাক সমভূমির গড় নতি কত?
উত্তরঃ বরাক সমভূমির গড় নতি হলো প্রতি কিলোমিটারে ২০ সেন্টিমিটার।
২। বরাইল পর্বতশ্রেণী কোন দুটি ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ আজ থেকে প্রায় ৩০-৪০ নিযুত বছর আগে অর্থাৎ ইয়োসিন (Eocene) এবং অলিগোসিন (Oligocene) ভূতাত্ত্বিক যুগে বরাইল পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছিল।
৩। লুভা জলধারা কোন দুটি যুগের শিলাখণ্ড দ্বারা গঠিত দুটি ভূখণ্ডকে পৃথক করেছে?
উত্তরঃ লুভা জলধারা গন্ডোয়ানা যুগের শিলাখণ্ড দ্বারা গঠিত মেঘালয় মালভূমিকে, টারশিয়ারি যুগে সৃষ্টি হওয়া স্তরীভূত শিলা দ্বারা গঠিত বরাইল পাহাড় শ্রেণী থেকে পৃথক করেছে।
৪। অসমে ‘ভাবর-তরাই অঞ্চল’ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র সমভূমির উত্তর অংশে অর্থাৎ পাহাড়ের পাদদেশে মূর্ংচেলেক (জোনাই) অঞ্চল থেকে পশ্চিমে সোণকোষ নদী পর্যন্ত তুলনামূলকভাবে সরু পলিমাটি গঠিত উর্বর ভূমিখণ্ডটি ভাবর-তরাই অঞ্চল নামে পরিচিত।
৫। ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে অবস্থিত গিরিপদী সমভূমি কোন দুটি স্থানের মধ্যে দেখা যায়?
উত্তরঃ ব্রহ্মপুত্র সমভূমির দক্ষিণ অংশেও একটি সু-প্রতিষ্ঠিত সমতল মণ্ডল আছে। গোলাঘাট জেলার বাগরি থেকে পূর্বদিকে ডিব্রুগড় পর্যন্ত বিস্তৃত হয়ে থাকা এই গিরিপদী সমভূমি মণ্ডলে প্রধানত ধান ও চা চাষ করা হয়।
৬। অসমের একটি আদর্শ মানচিত্র অঙ্কন করে প্রধান ভূ-প্রাকৃতিক বিভাগগুলি চিহ্নিত করো।
উত্তরঃ ভূ-প্রাকৃতিক গঠন অনুযায়ী অসমকে প্রধানত ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়:
১। মালভূমি অঞ্চল।
২। ভঙ্গিল পাহাড়িয়া অঞ্চল।
৩। সমভূমি অঞ্চল।
(ক) ব্রহ্মপুত্র উপত্যকা।
(খ) বরাক উপত্যকা।
৭। অসমের জলবায়ুকে ভ্লাদিমির কোপেন কোন জলবায়ুগত প্রতিরূপের অন্তর্ভুক্ত করেছেন?
উত্তরঃ বিখ্যাত জলবায়ুবিজ্ঞানী ভ্লাদিমির কোপেনের মতে অসমের জলবায়ু উপক্রান্তীয় শুষ্ক শীতকাল ও অধিক গ্রীষ্মকালীন তাপমাত্রা লক্ষণযুক্ত।
৮। রঙালী বিহুর আশেপাশে প্রবাহিত বায়ুকে অসমে কী নামে জানা যায়?
উত্তরঃ রঙালী বিহুর আশেপাশে প্রবাহিত বায়ুকে অসমে বরদৈচিলা নামে জানা যায়।
৯। অসমে মৌসুমি বায়ুর গতিবেগ নির্ভর করে—
(ক) বায়ুর চাপের তীব্রতার গতি।
(খ) ভূ-প্রকৃতি।
(গ) বন্ধুরতা।
(ঘ) উপরোক্ত ক, খ এবং গ এই সব কটির ওপর।
উত্তরঃ (ঘ) উপরোক্ত ক, খ এবং গ এই সব কটির ওপর।
১০। কর্কটক্রান্তি রেখা অসমের কোন দিক দিয়ে পার হয়েছে?
(ক) উত্তর দিক দিয়ে।
(খ) দক্ষিণ দিক দিয়ে।
(গ) মাঝখান দিয়ে।
(ঘ) একেবারে পূর্ব দিক দিয়ে।
উত্তরঃ (খ) দক্ষিণ দিক দিয়ে।
১১। অসমের গড় হিসাবে গ্রীষ্ম এবং শীতকালে তাপমাত্রার পরিমাণ কত?
উত্তরঃ অসমে গ্রীষ্মকালে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় ২৮° সেলসিয়াস এবং শীতকালে গড় তাপমাত্রা প্রায় ১৩° সেলসিয়াস হয়।
১২। গ্রীষ্মকাল এবং শীতকালে গড়ে অসমে বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তরঃ অসমে গ্রীষ্মকালে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২২০ সেন্টিমিটার এবং শীতকালে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১২ সেন্টিমিটার হয়।
১৩। অসমের জলবায়ু কোন কোন কারকের ওপর নির্ভর করে?
উত্তরঃ অসমের জলবায়ুকে প্রভাবিত করা প্রধান ভৌগোলিক কারকগুলো হলো:
(ক) অসমের উপক্রান্তীয় অবস্থান।
(খ) ভূ-প্রকৃতি এবং বন্ধুরতা।
(গ) বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব দিকে সৃষ্টি হওয়া সম্পূর্ণ বিপরীতমুখী ও বিপরীতধর্মী বায়ুচাপের অবস্থা এবং সেই অনুসারে বায়ুর ঋতুভিত্তিক সাময়িক স্থান পরিবর্তন।
(ঘ) ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপ্রবাহের প্রভাব।
(ঙ) স্থানীয় পাহাড়ি এবং উপত্যকা অঞ্চল থেকে প্রবাহিত বায়ুপ্রবাহ। এসব ছাড়াও উর্ধ্বমুখী জেট প্রবাহ (Jet stream), উচ্চস্তরের পশ্চিমা বায়ু এবং স্থানীয় উৎস থেকে উৎপন্ন জলীয় বাষ্প অসমের জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
আরও বিস্তারিত প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন বা অতিরিক্ত অধ্যয়ন সামগ্রী পেতে চাইলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন: roylibrary3@gmail.com
Conclusion
আজকের এই পোস্টে আমরা AHSEC Class 11 Swadesh Adhyayan Chapter 1 অসমের অবস্থানিক বৈশিষ্ট্য Notes এবং Solutions নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই প্রশ্নোত্তর ও নোটস আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। যদি এই পোস্টটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অন্যান্য অধ্যায়ের প্রশ্নোত্তর পড়তে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.
YouTube Channel