SEBA Class 9 Bengali Additional Chapter 9 পিপলান্ত্রি গ্রাম

SEBA Class 9 Bengali Additional Chapter 9 পিপলান্ত্রি গ্রাম Question Answer As Per New Syllabus Provided by The Roy Library. SEBA Class 9 Bengali Additional Chapter 9 পিপলান্ত্রি গ্রাম Notes is made for SEBA Bengali Medium Students. SEBA Class 9 Bengali Additional Chapter 9 পিপলান্ত্রি গ্রাম Solutions We ensure that You can completely trust this content. SEBA Class 9 Bengali MIL Important Solutions. If you learn PDF Then you can Download Now PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 9 Bengali Additional Chapter 9 পিপলান্ত্রি গ্রাম

Today’s We have Shared in This Post SEBA Class 9 Bengali MIL Extra Solutions. I Hope, you Liked The information About The SEBA Class 9 Bengali MIL Additional Question Answer. If you liked SEBA Class 9 Bengali Important Question Answer Then Please Do Share this Post With your Friends as Well.

পিপলান্ত্রি গ্রাম

IMPORTANT QUESTION ANSWER

(A) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Very Short Answer)

১। রাজস্থানের রাজধানীর নাম কী? 

উত্তরঃ রাজস্থানের রাজধানীর নাম জয়পুর।

২। পিপলান্ত্রি গ্রামটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

৩। পিপলান্ত্রি গ্রামটি কোন রাজপুত বীরের জন্মস্থানের নিকটবর্তী এবং সেটি সেখান থেকে কত দূরে অবস্থিত? 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামটি রাজপুত বীর মহারানা প্রতাপের জন্মস্থান উদয়পুর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত।

৪। পিপলান্ত্রি গ্রামটি রাজস্থানের কোন জেলার অন্তর্গত? 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামটি রাজস্থানের রাজসমন্দ জেলার অন্তর্গত।

৫। কোন গ্রামটি মার্বেল পাথরের জন্য ‘গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ স্থান লাভ করেছিল? 

উত্তরঃ মার্বেল পাথরের জন্য রাজস্থানের পিপলান্ত্রি গ্রাম ‘গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ স্থান লাভ করেছিল।

৬। পিপলান্ত্রি গ্রামটিকে পুনরুজ্জীবিত করে তোলার নেপথ্যে কোন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম রয়েছে? 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামটিকে পুনরুজ্জীবিত করে তোলার নেপথ্যে শ্যামসুন্দর পালিওয়াল নামক এক ব্যক্তির অক্লান্ত পরিশ্রম রয়েছে।

৭। কোন ইউরোপীয় দেশের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে পিপলান্ত্রি গ্রামের সাফল্য ও কাজকর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? 

উত্তরঃ ডেনমার্কের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে পিপলান্ত্রি গ্রামের সাফল্য এবং কাজকর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

৮। আর্জেন্টিনার একটি দল ভারতে এসে পিপলান্ত্রি গ্রামকে নিয়ে কোন সিনেমাটি নির্মাণ করেছে? 

উত্তরঃ আর্জেন্টিনার একটি দল ভারতে এসে পিপলান্ত্রি গ্রামকে নিয়ে ‘Tree Sister’ নামের একটি সিনেমা নির্মাণ করেছে।

৯। শ্যামসুন্দর পালিওয়াল কত বছর বয়সে তাঁর মাকে হারিয়েছিলেন? 

উত্তরঃ শ্যামসুন্দর পালিওয়াল মাত্র ছয় বছর বয়সে তাঁর মাকে হারিয়েছিলেন।

১০। শ্যামসুন্দর পালিওয়াল কত সালে পিপলান্ত্রি গ্রামের গ্রামপ্রধানের দায়িত্ব লাভ করেন? 

উত্তরঃ শ্যামসুন্দর পালিওয়াল ২০০৫ সালে পিপলান্ত্রি গ্রামের গ্রামপ্রধানের দায়িত্ব লাভ করেন।

(B) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Short Answer)

১। পিপলান্ত্রি গ্রামে পরিবেশ দূষণ এবং তীব্র জলসংকট দেখা দেওয়ার মূল কারণ কী ছিল? 

উত্তরঃ মার্বেল পাথরের জন্য বিখ্যাত পিপলান্ত্রি গ্রামে বড় বড় ব্যবসায়ীরা বিশাল বিশাল মার্বেল পাথরের খনি শুরু করার ফলে প্রকৃতি ধ্বংস হতে থাকে। খনিগুলিতে দিনরাত কাজ চলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং দ্রুত গাছপালা কমে যাওয়ায় বৃষ্টিপাত হ্রাস পায় ও ভূগর্ভের জলস্তর ৮০০ ফুট নিচে নেমে গিয়ে তীব্র জলসংকট তৈরি হয়।

২। শ্যামসুন্দর পালিওয়ালের কন্যা কিরণের মৃত্যুর পর তিনি গ্রামে কোন নতুন নিয়মের প্রবর্তন করেন? 

উত্তরঃ কন্যার অকালমৃত্যুতে শোকার্ত শ্যামসুন্দর পালিওয়াল কন্যার স্মৃতিতে একটি চারাগাছ রোপণ করেন এবং সেদিনই গ্রামে নিয়ম প্রবর্তন করেন যে, গ্রামটিতে জন্মানো প্রতিটি কন্যা সন্তানের নামে জনগণকে বা গ্রামবাসীকে ১১১ টি চারাগাছ রোপণ করতে হবে।

৩। ‘কিরণ নিধি যোজনা’ কী এবং এটি কার স্মৃতিতে শুরু হয়েছিল? 

উত্তরঃ শ্যামসুন্দর পালিওয়ালের অকালপ্রয়াত কন্যা কিরণের স্মৃতিতে ‘কিরণ নিধি যোজনা’-র অধীনে গ্রামে কাজ শুরু হয়। এই যোজনার নিয়ম অনুযায়ী, গ্রামে কোনো কন্যা সন্তানের জন্ম হলে গ্রামবাসীকে মিলে উক্ত কন্যার নামে ১১১টি মূল্যবান চারাগাছ রোপণ করে সেগুলিকে প্রতিপালন করতে হয়।

৪। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিশোদিয়া পিপলান্ত্রি গ্রামে এসে কী করেছিলেন? 

উত্তরঃ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিশোদিয়া পিপলান্ত্রি গ্রামে এসে সাত দিন অবস্থান করে গ্রামের পরিবেশ রক্ষা ও জল সংরক্ষণের কাজকর্মের বিষয়ে যথেষ্ট তথ্য সংগ্রহ করেন এবং দিল্লির মতো দূষিত স্থানে সেগুলি রূপায়ণের চেষ্টা করেছেন।

৫। ভারতের কোন কোন স্তরের পাঠ্যক্রমে পিপলান্ত্রি গ্রামের সাফল্যগাথা অন্তর্ভুক্ত করা হয়েছে? 

উত্তরঃ ডেনমার্কের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের পাশাপাশি ভারতের রাজস্থান সরকারের শিক্ষা বিভাগও পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে এই পিপলান্ত্রি গ্রামের কাহিনী ও সাফল্যগাথা অন্তর্ভুক্ত করেছে।

(C) দীর্ঘ প্রশ্নোত্তর (Long Answer)

১। শ্যামসুন্দর পালিওয়াল পিপলান্ত্রি গ্রামের প্রতিটি মানুষকে যে চারটি দায়িত্ব অর্পণ করেছিলেন, সেগুলি বর্ণনা করো। 

উত্তরঃ শ্যামসুন্দর পালিওয়াল পিপলান্ত্রি গ্রামের প্রধানের দায়িত্ব লাভ করার পর গ্রামের প্রতিটি মানুষকে একটি নতুন জীবন দান করতে চারটি মহৎ দায়িত্ব অর্পণ করেছিলেন। 

দায়িত্ব চারটি হলো—

প্রথমত, কন্যা সন্তানকে পুত্র সন্তানের মতোই সমান ভালোবাসায় প্রতিপালন করে বড় করতে হবে।

দ্বিতীয়ত, ভূগর্ভের জলের স্তর ধরে রাখতে এবং সংকট মেটাতে জল সংরক্ষণ করতে হবে।

তৃতীয়ত, গাছপালা রোপণ করার পাশাপাশি সেগুলিকে সযত্নে প্রতিপালন করতে হবে।

চতুর্থত, কৃষিকাজ করে পিপলান্ত্রি গ্রামের মানুষের নিজেদের প্রয়োজন নিজেদেরই পূরণ করতে হবে।

২। পিপলান্ত্রি গ্রামে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার আর্থিক সুরক্ষার জন্য গ্রামের মানুষ ও ব্যাংকের ভূমিকা কেমন থাকে? 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামে কন্যা সন্তানের জন্ম হলে গ্রামবাসীরা অত্যন্ত আনন্দ-উল্লাস করেন এবং আর্থিক নিরাপত্তার জন্য গ্রামে ২১,০০০ টাকা চাঁদা তোলা হয় এবং কন্যার পিতা-মাতার কাছ থেকে ১০,০০০ টাকা নেওয়া হয়। এই মোট ৩১,০০০ টাকা সেই কন্যা সন্তানের নামে ব্যাংকে ‘ফিক্সড ডিপোজিট’ করে রাখা হয়। কন্যা পড়াশোনা করে উপযুক্ত বয়সে উপনীত হয়ে বিয়ের যোগ্য হওয়ার আগে এই টাকা ব্যাংক থেকে তোলা যায় না। দীর্ঘ সময় পর ব্যাংকের এই সঞ্চিত অর্থ সুদে-আসলে লক্ষাধিক টাকায় পরিণত হয়, যা পরবর্তীতে কন্যার পড়াশোনা বা বিয়ের খরচে ব্যবহৃত হয়।

৩। শ্যামসুন্দর পালিওয়াল কন্যা সন্তানের অধিকার রক্ষায় ও তাদের প্রতি মানুষের মানসিকতা পরিবর্তনে কী কী সামাজিক প্রতিশ্রুতি ও নিয়ম বাধ্যতামূলক করেছিলেন? 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামে কন্যা সন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ ও ভ্রূণহত্যা রোধ করতে শ্যামসুন্দর পালিওয়াল কতগুলো কঠোর নিয়ম স্ট্যাম্প পেপারে লিখিতভাবে স্বাক্ষর করে প্রতিশ্রুতি দেওয়া বাধ্যতামূলক করেছিলেন। 

নিয়মগুলি হলো—

  • গ্রামে কেউ কখনো কন্যা ভ্রূণহত্যা করতে পারবেন না।
  • কন্যা সন্তানকে যেভাবে আদর-যত্নে বড় করা হবে, ঠিক একইভাবে স্নেহ ও মমতার মাধ্যমে কন্যার নামে রোপণ করা ১১১ টি চারাগাছকে প্রতিপালন করতে হবে।
  • কোনো কন্যা সন্তানকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।
  • কোনো পরিস্থিতিতেই কন্যার বাল্যবিবাহ দেওয়া যাবে না।
  • কন্যার নামে ব্যাংকে সঞ্চিত ৩১,০০০ টাকা কন্যার শিক্ষা বা বিয়ের কাজেই কেবল খরচ করা যাবে।

৪। পিপলান্ত্রি গ্রামের দৃষ্টান্তে বৃক্ষরোপণ ও জল সংরক্ষণের গুরুত্ব কীভাবে আমাদের সমাজকে অনুপ্রাণিত করতে পারে, তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা করো। 

উত্তরঃ পিপলান্ত্রি গ্রামের দৃষ্টান্ত আমাদের শেখায় যে কেবল চারাগাছ রোপণ করলেই চলবে না, সেগুলিকে সযত্নে প্রতিপালন করতে হবে এবং জল সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। গাছপালা যেমন শুষ্ক অঞ্চলকে পুনরায় সবুজ করে তোলে, তেমনি মাটিকে সজীব করে এবং ভূগর্ভের জলের স্তরকে উপরে তুলতে সাহায্য করে। একই সাথে, বর্ষার জল সংরক্ষণ করতে পারলে তা পুনরায় ব্যবহারের উপযোগী হয় এবং ভূগর্ভে জলের পরিমাণ বৃদ্ধি করে কৃষিকাজকে সমৃদ্ধিশালী করে তোলে। আমরা যদি আমাদের নিজের গ্রামে পিপলান্ত্রি গ্রামের এই মহান আদর্শ এবং দৃষ্টান্ত গ্রহণ করতে পারি, তবে আমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশ দূষণমুক্ত হবে এবং প্রতিটি গ্রাম সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।

(D) শূন্যস্থান পূরণ (Fill in the Blanks)

১। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে _______ কিলোমিটার দূরত্বে অবস্থিত পিপলান্ত্রি গ্রাম।

উত্তরঃ ৩৫০

২। রাজপুত বীর মহারানা প্রতাপের জন্মস্থান _______ থেকে সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত পিপলান্ত্রি গ্রাম।

উত্তরঃ উদয়পুর।

৩। মার্বেল পাথরের জন্য _______ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান লাভ করেছিল পিপলান্ত্রি গ্রাম।

উত্তরঃ গিনিজ।

৪। গ্রামটিকে পুনরুজ্জীবিত করে তোলার নেপথ্যে রয়েছে _______ পালিওয়াল নামক একজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম।

উত্তরঃ শ্যামসুন্দর।

৫। ইতিমধ্যে ডেনমার্কের প্রাথমিক শিক্ষার _______ এই গ্রামটির সাফল্য এবং কাজকর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উত্তরঃ পাঠ্যক্রমে।

ভাষা বিষয়ক ব্যাকরণ

(i) পদ পরিবর্তন করো:

১। ‘ঈশ্বর’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ ঐশ্বরিক।

২। ‘বন্ধু’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ বন্ধুত্ব।

৩। ‘সুন্দর’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ সৌন্দর্য।

৪। ‘দর্শন’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ দর্শনীয়।

৫। ‘সত্য’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ সত্যতা।

৬। ‘উত্তেজনা’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ উত্তেজিত।

৭। ‘চুরি’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ চোর।

৮। ‘উচ্ছ্বসিত’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ উচ্ছ্বাস।

৯। ‘নিলর্বাসন’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ নির্বাসিত।

১০। ‘অবসন্ন’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ অবসাদ।

১১। ‘রোমাঞ্চ’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ রোমাঞ্চিত।

১২। ‘প্রতারণা’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ প্রতারক।

১৩। ‘প্রভু’ শব্দটির পদ পরিবর্তন করো।

উত্তরঃ প্রভুত্ব।

(ii) সন্ধি বিচ্ছেদ করো:

১। ‘নির্ভর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।

উত্তরঃ নিঃ + ভর।

২। ‘পরিচ্ছন্ন’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।

উত্তরঃ পরি + ছন্ন।

৩। ‘দুর্লভ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।

উত্তরঃ দুঃ + লভ।

৪। ‘শতক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।

উত্তরঃ শত + এক।

৫। ‘যথেষ্ট’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।

উত্তরঃ যথা + ইষ্ট।

৬। ‘তেজস্ক্রিয়’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো。

উত্তরঃ তেজঃ + ক্রিয়।

(iii) বাক্য পরিবর্তন করো:

১। ‘এখন তুমি মুক্ত।’ বাক্যটিকে নাস্ত্যর্থক বাক্যে পরিবর্তন করো।

উত্তরঃ এখন তুমি বন্দি নও।

২। ‘তোমার অভিসন্ধি বুঝতে পারা আমার সাধ্য নয়।’ বাক্যটিকে অস্ত্যর্থক বাক্যে পরিবর্তন করো।

উত্তরঃ তোমার অভিসন্ধি বোঝা আমার অসাধ্য।

৩। ‘এইরূপ দৃশ্য কখনও আমি দেখিনি।’ বাক্যটিকে অস্ত্যর্থক বাক্যে পরিবর্তন করো।

উত্তরঃ এইরূপ দৃশ্য আমার অদেখা।

৪। ‘আজ আমি ধনী নই।’ বাক্যটিকে অস্ত্যর্থক বাক্যে পরিবর্তন করো।

উত্তরঃ আজ আমি বড় নির্ধন।

(iv) বাক্য রচনা করো:

১। শব্দহীন।

উত্তরঃ গভীর নিশীথে চারদিক সম্পূর্ণ শব্দহীন হয়ে পড়ে।

২। বাক্যহীন।

উত্তরঃ একমাত্র মেয়ের অকালমৃত্যুর খবর শুনে শোকগ্রস্ত পিতা বাক্যহীন হয়ে বসে রইলেন।

৩। ভয়ংকর।

উত্তরঃ মার্বেল খনির অতিরিক্ত খননকার্যের ফলে পিপলান্ত্রি গ্রামে ভয়ংকর জলসংকট দেখা দিয়েছিল।

৪। অস্তিত্ব।

উত্তরঃ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে ভবিষ্যতে মানুষের অস্তিত্ব সংকটে পড়বে।

৫। নিরাপত্তা।

উত্তরঃ কন্যা সন্তানদের উপযুক্ত শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top