Class 12 Political Science Chapter 2 দ্বি-মেরুকরণের অবসান, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 2 দ্বি-মেরুকরণের অবসান The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 12 Political Science Chapter 2 দ্বি-মেরুকরণের অবসান Solutions are free to use and easily accessible. Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Political Science Chapter 2 দ্বি-মেরুকরণের অবসান
HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
দ্বি-মেরুকরণের অবসান
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। নিম্নোক্ত কোন্ বিবৃতিটি ভুল সোভিয়েত অর্থনৈতিক প্রকৃতি বর্ণনা করে?
(ক) সমাজবাদে একটি প্রভাবশালী আদর্শ ছিল।
(খ) উৎপাদনে উপাদানসমূহের উপর রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ প্রচলিত ছিল।
(গ) জনগণ আর্থিক স্বাধীনতা ভোগ করত।
(ঘ) অর্থনীতির প্রতিটি দিক পরিকল্পিত ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ছিল।
উত্তরঃ (গ) জনগণ আর্থিক স্বাধীনতা ভোগ করত।
প্রশ্ন ২। নিম্নলিখিতগুলি ঘটনাক্রম অনুযায়ী সাজাও:
(ক) আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপ।
(খ) বার্লিন প্রাচীর পতন।
(গ) সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি।
(ঘ) রুশ বিপ্লব।
উত্তরঃ (ঘ) রুশ বিপ্লব।
(ক) আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপ।
(খ) বার্লিন প্রাচীর পতন।
(গ) সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি।
প্রশ্ন ৩। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির পরিণতি নয়?
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আদর্শগত সংঘাতের অবসান।
(খ) স্বাধীন রাষ্ট্রসমূহের উৎপত্তি।
(গ) আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তির সমতায় পরিবর্তন।
(ঘ) মধ্যপ্রাচ্যে সংকট।
উত্তরঃ (ঘ) মধ্যপ্রাচ্যে সংকট।
প্রশ্ন ৪। নিম্নোক্তগুলি সাজিয়ে লেখ:
(a) মিখাইল গোর্বাচভ – (i) সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার।
(b) শক্ থেরাপি – (ii) সামরিক চুক্তি।
(c) রাশিয়া – (iii) সংস্কার প্রবর্তন।
(d) বরিস ইয়েলৎসিন – (iv) আর্থিক মডেল।
(e) ওয়ারশ – (v) রুশ প্রেসিডেন্ট।
উত্তরঃ (a) মিখাইল গোর্বাচভ – (iii) সংস্কার প্রবর্তন।
(b) শক্ থেরাপি – (iv) আর্থিক মডেল।
(c) রাশিয়া – (i) সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার।
(d) বরিস ইয়েলৎসিন – (v) রুশ প্রেসিডেন্ট।
(e) ওয়ারশ – (ii) সামরিক চুক্তি।
প্রশ্ন ৫। শূন্যস্থান পূর্ণ কর:
(ক) সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থা ______ আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল।
উত্তরঃ সমাজতান্ত্রিক।
(খ) ______ সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আরম্ভ করা একটি সামরিক চুক্তি ছিল।
উত্তরঃ ওয়ারশ চুক্তি।
(গ) _____ পার্টি সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করেছিল।
উত্তরঃ কমিউনিস্ট।
(ঘ) _____ ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নে সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন।
উত্তরঃ মিখাইল গোর্বাচভ।
(ঙ) _____ এর পতন শীতল যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে।
উত্তরঃ বার্লিন প্রাচীর।
প্রশ্ন ৬। যে-কোন তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর যা সোভিয়েত অর্থনীতিকে আমেরিকার মতো ধনতান্ত্রিক রাষ্ট্রের অর্থনীতি থেকে পৃথক করে।
উত্তরঃ নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ সোভিয়েত অর্থনীতিকে ধনতান্ত্রিক অর্থনীতি হইতে পৃথক করে:
(ক) সোভিয়েত অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল ধনতান্ত্রিক অর্থনীতি।
(খ) সোভিয়েত অর্থনীতি সম্পূর্ণরূপে সরকারের হাতে ছিল। সম্পত্তির ব্যক্তিগত মালিকানার অনুমতি ছিল না। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তি প্রচলিত ছিল।
প্রশ্ন ৭। কি কি পাদান গোর্বাচভকে সোভিয়েত ইউনিয়নের সংস্কার প্রবর্তনে বাধ্য করেছিল?
উত্তরঃ মিখাইল গোর্বাচভ ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হন। তিনি সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেন।
নিম্নোক্ত উপাদানসমূহ তাঁকে সোভিয়েত ইউনিয়নে সংস্কার প্রবর্তনে বাধ্য করেছিল:
(ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়। বিশ্ব রাজনীতিতে মহাশক্তিধর রাষ্ট্র হিসাবে নিজের অবস্থা অক্ষুণ্ণ রাখতে সোভিয়েত ইউনিয়নকে পারমাণবিক ও সামরিক দিক দিয়ে অত্যধিক ব্যয় করতে হয়। কিন্তু সোভিয়েত অর্থনীতি তেমন শক্তিশালী ছিল না।
(খ) সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তি ও পরিকাঠামোগত দিক দিয়ে পশ্চিমী দেশ থেকে অনেক পিছনে পড়েছিল।
(গ) সোভিয়েত রাষ্ট্রব্যবস্থা মূলত আমলাতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক ছিল এবং জনগণ দেশের রাজনৈতিক ব্যবস্থায় সন্তুষ্ট ছিল না। বাক্স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার সীমিত থাকায় জনগণ হতাশ হয়ে পড়ে।
(ঘ) কমিউনিস্ট পার্টি সমগ্র শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করত এবং তা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। দেশে বিরোধী দল ও গণতান্ত্রিক মূল্যবোধ ছিল না।
(ঙ) সোভিয়েত ইউনিয়ন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি।
(চ) আফগানিস্থানে সোভিয়েত হস্তক্ষেপ দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে দুর্বল করেছিল।
প্রশ্ন ৮। সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি ভারতবর্ষের মতো দেশের উপর কি কি প্রধান ফলাফল ছিল?
উত্তরঃ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক তার বৈদেশিক নীতির একটি প্রধান দিক। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গেও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পরও ভারত-রুশ সম্পর্ক উভয় দেশের পক্ষেই সমগুরুত্বপূর্ণ।
প্রথমত, সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির ফলে শীতল যুদ্ধের অবসান ঘটে এবং দুই শক্তিগোষ্ঠীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের অবসান ও অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটে শান্তির বাতাবরণ শুরু হয়। শীতল যুদ্ধকালীন সময়ে দুই দেশের মধ্যে নানা প্রকার সম্পর্ক ছিল। সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পরও স্বাধীন রাষ্ট্রমণ্ডলীর সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে ওঠে। নানা কারণে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রুশ সমর্থন অত্যন্ত প্রয়োজন।
সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির ঠিক পরই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার নেতৃবৃন্দ কাশ্মীর প্রসঙ্গে ভারতের প্রতি সমর্থন বন্ধ করে। দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্কেও ভাঁটা পড়ে। ভারতও রাশিয়ার নিকট থেকে ন্যূনতম সামরিক ও প্রযুক্তিগত যন্ত্রপাতি পেত। ১৯৯৩ সালে রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ভারত সফরে আসলে দুই দেশের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই চুক্তি ফলপ্রসূ হয়নি।
২০০০ সালে রুশ প্রধান ভ্লাদিমির পুতিন ক্ষমতায় অধিষ্ঠিত হলে পরিস্থিতি পরিবর্তিত হয়। দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০৪ সালে রুশ প্রেসিডেন্টের ভারত সফরকালে উভয় দেশই প্রতিরক্ষা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে।
২০০৭ সালে রুশ প্রেসিডেন্ট পুতিন পুনরায় ভারত সফরে আসেন। তিনি ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন। এই সফরকালে রাশিয়া তামিলনাড়ুর কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রে অতিরিক্ত চারিটি ইউনিট তৈরি করতে রাজী হন।
তাছাড়াও দুইটি দেশ বাণিজ্য, বিমান তৈরি এবং অবৈধ চোরাকারবার প্রতিরোধ সংক্রান্ত অনেকগুলি চুক্তি সম্পাদন করে।
পরিশেষে বলা যায় যে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পর ভারত-রুশ সম্পর্কের অবনতি ঘটলেও বর্তমানে দুইটি দেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
প্রশ্ন ৯। শক্ থেরাপি কি ছিল? এটা কি সাম্যবাদ থেকে ধনতন্ত্রে পরিবর্তন হওয়ার একটি প্রধান উপায় ছিল?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির পর স্বাধীন রাষ্ট্রগুলিতে সাম্যবাদও ধ্বংসের সম্মুখীন হয়। সাম্যবাদের অবসানের পর এই রাষ্ট্রগুলিতে স্বৈরতন্ত্রী সমাজবাদী ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক ধনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। রাশিয়া, মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপে এই পরিবর্তন প্রক্রিয়া বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের দ্বারা প্রভাবিত হয়। এই পরিবর্তন প্রক্রিয়াকে শক্ থেরাপি (shock therapy) বলা হয়। এই রাষ্ট্রসমূহের প্রত্যেকটিতেই সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন করতে হয়েছিল। এই ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তি ও বেসরকারি মালিকানা প্রধান বিষয় ছিল। যৌথ খামার ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খামার ও মালিকানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
শক্ থেরাপির ফলাফল বা পরিণাম: শক্ থেরাপি ১৯৯০-এর দশকে প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তা অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারে নি। তা রাষ্ট্রসমূহের অর্থনীতিকে ধ্বংস করে মানুষের বিপর্যয় সাধন করে। রাশিয়ায় সরকার-নিয়ন্ত্রিত বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। প্রায় ৯০ শতাংশ শিল্প প্রতিষ্ঠান বেসরকারি ব্যক্তিদের নিকট বিক্রি করা হয়।
দ্বিতীয়ত, রাশিয়ান মুদ্রা ‘রুবলের’ দ্রুত অবমূল্যায়ন ঘটে। মুদ্রাস্ফীতির হার এত উঁচু হয় যে জনসাধারণ তাদের সঞ্চয় হারান। যৌথ খামারব্যবস্থা বিলুপ্ত হয়। ফলে জনগণের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। রাশিয়া বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি আরম্ভ করে। পুরাতন ব্যবসা পদ্ধতি ভেঙে পড়ে যার কোন বিকল্প থাকে না।
পুরাতন সমাজকল্যাণ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে। সরকারি ভরতুকি প্রথা বন্ধের ফলে বিশালসংখ্যক মানুষ দারিদ্র্যের কবলে পড়ে।
স্বৈরতান্ত্রিক সমাজতন্ত্রের পরিবর্তে ধনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন করার জন্য শক্ থেরাপি প্রধান উপায় ছিল না। তা জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার অভীষ্ট লক্ষ্যে উপনীত হতে পারেনি। নব-স্বাধীনতাপ্রাপ্ত সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলির রাষ্ট্রীয় মালিকানা থেকে ব্যক্তিগত মালিকানায় পরিবর্তনের প্রচেষ্টা শিল্প প্রতিষ্ঠানগুলির গতি রুদ্ধ করে দেয়। উৎপাদনের পরিমাণ হ্রাস পেতে থাকে। ভোগ্যপণ্যের ঘাটতি দেখা দেয়। কালোবাজারি ও মজুতদারি এই অবস্থায় পূর্ণ সুযোগ লাভ করে। দ্রব্যমূল্য অত্যধিক বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। স্বাধীন রাষ্ট্রমণ্ডলীর প্রায় সকল দেশই দারিদ্র্য ও বেকারত্বের শিকার হয়। রাজনৈতিকভাবেও জনগণ লাভবান হয়নি। রাষ্ট্রমণ্ডলীর বিভিন্ন রাষ্ট্র তাড়াহুড়ো করে বিভিন্ন প্রকার সংবিধান তৈরি করে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থা অবলম্বন করে। কিন্তু এতে সমস্যার সম্পূর্ণ সমাধান হয় নি। সুতরাং এটা বলা যায় যে, শক্ থেরাপি প্রচলিত রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের একমাত্র অবলম্বন ছিল না।
প্রশ্ন ১০। “দ্বিতীয় বিশ্বের অবলুপ্তির সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও তার চিরাচরিত বন্ধুত্বপূর্ণ রুশ সম্পর্কের পরিবর্তে আমেরিকার সঙ্গে অধিক বন্ধুত্বের সম্পর্ক গড়বার জন্য বৈদেশিক নীতির পরিবর্তন করা উচিত।”
উপরোক্ত উক্তিটির স্বপক্ষে অথবা বিপক্ষে একটি প্রবন্ধ রচনা কর।
উত্তরঃ সাধারণভাবে উপরের উক্তিটি সমর্থনযোগ্য নয়। ভারতবর্ষ সর্বদা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছে এবং আমেরিকার সঙ্গে অধিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কোন প্রয়োজন নেই।
এর কারণসমূহ নিম্নরূপ:
(ক) ১৯৫০-এর দশক থেকে ভারত ও রুশ সম্পর্ক ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ ছিল। সোভিয়েত ইউনিয়ন ভারতবর্ষকে শিল্পোন্নয়ন ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ও ক্রয়ের ক্ষেত্রে অনেক সাহায্য সহায়তা করত। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ও উত্তেজনা নিরসনে কখনই আন্তরিক ছিল না, কারণ এটি আমেরিকার রাজনৈতিক ও অস্ত্র ব্যবসায় প্রভূত লাভদায়ক ছিল।
(খ) সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর বিষয়ে ভারতের অবস্থান সমর্থন করত। সোভিয়েত ইউনিয়ন এমনকি বহু সময় ভারতের পক্ষে নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে সমর্থন করত।
(গ) ভারত ও রাশিয়া বহু মেরুশক্তিবিশিষ্ট বিশ্ব ব্যবস্থা অবলোকন করত। ২০০১ সালে দুই দেশ ৮০টির অধিক নানা বিষয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
(ঘ) পরমাণু বিস্ফোরণের পর আমেরিকা ভারতকে ক্রায়োজনিক রকেট সরবরাহ করা বন্ধ করলে রাশিয়া তা সরবরাহ করে।
সুতরাং দেখা যায় যে, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) সর্বদাই ভারতের পাশে ছিল। সুতরাং ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করা একান্ত প্রয়োজন এবং এই মুহূর্তে ভারতের বৈদেশিক নীতি পরিবর্তনের কোন প্রয়োজন নেই।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel
Hello sir ami kichu 2024 hs exam ar jonno aisa noots gula dekta pari