Class 12 Political Science Chapter 10 একদলীয় প্রাধান্যের যুগ, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 10 একদলীয় প্রাধান্যের যুগ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 10 একদলীয় প্রাধান্যের যুগ Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Political Science Chapter 10 একদলীয় প্রাধান্যের যুগ
HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
একদলীয় প্রাধান্যের যুগ
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূর্ণ কর:
(ক) ১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনে লোকসভার সঙ্গে একই সাথে ________ নির্বাচন হয়েছিল। (ভারতের রাষ্ট্রপতি/ রাজ্যসমূহের বিধানসভা/রাজ্যসভার/ভারতের প্রধানমন্ত্রী)
উত্তরঃ রাজ্যসমূহের বিধানসভা।
(খ) প্রথম লোকসভা নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দলটি ছিল ________। (প্রজা সোসালিস্ট পার্টি/ ভারতীয় জনসংঘ/ ভারতের কমিউনিস্ট পার্টি/ভারতীয় জনতা পার্টি)
উত্তরঃ ভারতের কমিউনিস্ট পার্টি।
(গ) স্বতন্ত্র পার্টির আদর্শের নির্দেশিত একটি নীতি হইল__________। (শ্রমিক শ্রেণীর স্বার্থ/ দেশীয় রাজাশাসিত রাজ্যসমূহ রক্ষা করা/ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি/ ইউনিয়নের মধ্যে রাজ্যগুলির স্বশাসন।)
উত্তরঃ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি।
প্রশ্ন ২। তালিকার (ক)-এর সঙ্গে তালিকা (খ) মিলাও:
| তালিকা (ক) | তালিকা (খ) |
| (a) এস. এ. ডাঙ্গে | (i) ভারতীয় জনসংঘ |
| (b) শ্যামাপ্রসাদ মুখার্জি | (ii) স্বতন্ত্র পার্টি |
| (c) মিনু মাসানি | (iii) প্রজা সোসালিস্ট পার্টি |
| (d) অশোক মেহতা | (iv) ভারতের কমিউনিস্ট পার্টি |
উত্তরঃ
| তালিকা (ক) | তালিকা (খ) |
| (a) এস. এ. ডাঙ্গে | (iv) ভারতের কমিউনিস্ট পার্টি |
| (b) শ্যামাপ্রসাদ মুখার্জি | (i) ভারতীয় জনসংঘ |
| (c) মিনু মাসানি | (ii) স্বতন্ত্র পার্টি |
| (d) অশোক মেহতা | (iii) প্রজা সোসালিস্ট পার্টি |
প্রশ্ন ৩। একদলীয় প্রাধান্য সম্পর্কে নিম্নে ভাষ্য প্রদান করা হল। এইগুলির প্রতিটিতে শুদ্ধ বা অশুদ্ধ লেখ:
(ক) শক্তিশালী বিকল্প রাজনৈতিক দলের অনুপস্থিতিতে একদলীয় প্রাধান্য দৃঢ়মূল হয়।
উত্তরঃ শুদ্ধ।
(খ) দুর্বল জনমতের জন্য একদলীয় প্রাধান্য দেখা দেয়।
উত্তরঃ শুদ্ধ।
(গ) একদলীয় প্রাধান্য দেশের অতীতের ঔপনিবেশিকতার সঙ্গে সম্পর্কযুক্ত।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) একদলীয় প্রাধান্য দেশে গণতান্ত্রিক আদর্শের অনুপস্থিতি প্রতিফলিত করে।
উত্তরঃ শুদ্ধ।
প্রশ্ন ৪। ভারতীয় জনসংঘ অথবা ভারতের কমিউনিস্ট পার্টি যদি প্রথম নির্বাচনের পর সরকার গঠন করত তাহলে কি কি ক্ষেত্রে সরকারের নীতি পৃথক হত? উভয় দলের প্রত্যেকের তিনটি পার্থক্য নির্দেশ কর।
উত্তরঃ ভারতে প্রথম সাধারণ নির্বাচন ১৯৫২ সালে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয়, জনসংঘ অথবা ভারতের কমিউনিস্ট পার্টি যদি কেন্দ্রে সরকার গঠন করত তা হলে সরকারের নীতির নিম্নলিখিত পার্থক্য থাকত:
(ক) ভারতীয় জনসংঘ ধর্মের ভিত্তিতে দেশের সংবিধান প্রণয়ন করত এবং ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করত। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করত এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সহায়ক সংবিধান প্রণয়ন করত।
(খ) জনসংঘ ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের বিশেষ অধিকার দেওয়ার বিরোধী। কিন্তু কমিউনিস্ট পার্টি সমাজবাদে বিশ্বাসী।
(গ) জনসংঘ পরমাণু শক্তির পক্ষপাতী। তাদের মতে দেশের নিরাপত্তার জন্য পরমাণুশক্তি অত্যাবশ্যক। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি পরমাণুশক্তি ও পরমাণু অস্ত্রের বিরোধী।
প্রশ্ন ৫। কংগ্রেস কোন্ অর্থে একটি ‘আদর্শবাদী কোয়ালিশন’? কংগ্রেসের মধ্যে থাকা আদর্শবাদী প্রবণতাসমূহ উল্লেখ কর।
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় এই দলে ইংরেজি শিক্ষিত লোক, উচ্চবংশ, উচ্চমধ্যবিত্ত এবং শহুরে মধ্যবিত্ত সম্প্রদায়ের আধিপত্য ছিল। কিন্তু কংগ্রেস পরিচালিত আইন অমান্য আন্দোলনের শুরু হতেই এই দল তার সামাজিক ভিত্তি পরিব্যাপ্ত করে। এইভাবে স্বাধীনতার সময়ে কংগ্রেস দল ভারতের সকল শ্রেণী, সম্প্রদায়, গোষ্ঠী, বর্ণ, ধর্ম, ভাষা প্রভৃতি বিচিত্র ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিতে রূপান্তরিত হয়েছে। এই সকল জাতি গোষ্ঠীর পরস্পরবিরোধী স্বার্থ ছিল—গ্রামবাসী ও শহরের বাসিন্দা, কৃষক ও জমিদারবর্গ, শ্রমিক ও শিল্পপতি, উচ্চমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণী। এই সকল পরস্পর বিরোধী শ্রেণী কংগ্রেসে স্থান পেয়েছিল। এই সব গোষ্ঠীর অনেকেই কংগ্রেসে বিলীন হয়ে গিয়েছিল। অবশিষ্ট কতিপয় শ্রেণী গোষ্ঠী নিজেদের অস্তিত্ব বহাল রেখে কংগ্রেসের সঙ্গেই ছিল। সুতরাং এই অর্থে কংগ্রেস অবশ্যই একটি আদর্শবাদী কোয়ালিশন।
প্রশ্ন ৬। একদলীয় আধিপত্যের অবস্থান ভারতীয় রাজনীতির গণতান্ত্রিক প্রকৃতিতে কীরূপ প্রভাব বিস্তার করেছিল?
উত্তরঃ ১৯৬৭ সাল পর্যন্ত ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় একদলীয় আধিপত্য ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল। যদিও ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনসংঘ, প্রজা সোসালিস্ট পার্টি এবং সমাজবাদী পার্টি প্রথম তিনটি লোকসভা ও বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এটা সত্য যে এই দলগুলি কংগ্রেসের সমালোচনা করলেও লোকসভায় কংগ্রেসের বিপুল সংখ্যাগরিষ্ঠতার জন্য এই সমালোচনা ফলপ্রসূ হতে পারেনি। তাছাড়া জওহরলাল নেহরুর মতো পর্বতপ্রমাণ ব্যক্তিত্ব এই সমালোচনায় কর্ণপাত করেন নি। সুতরাং এই সময়কাল একদলীয় প্রাধান্যের যুগ বলে পরিগণিত হয়।
প্রশ্ন ৭। সমাজবাদী পার্টি ও কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনসংঘ ও স্বতন্ত্র পার্টির মধ্যে তিনটি করে পার্থক্য নির্ণয় কর।
উত্তরঃ সমাজবাদী দল ও কমিউনিস্ট পার্টির মধ্যে পার্থক্য নিম্নরূপ:
(ক) সমাজবাদীগণ গণতান্ত্রিক সমাজবাদে বিশ্বাসী। কিন্তু কমিউনিস্ট পার্টি ভারতীয় ব্যবস্থার মধ্যে থেকে গণতান্ত্রিক উপায়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে কেবলমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
(খ) সমাজবাদীগণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতির উপর বিশ্বাসী, কিন্তু কমিউনিস্ট পার্টি সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী।
(গ) সমাজবাদী পার্টি কংগ্রেসকে দরিদ্র শ্রেণী ও কৃষকদের স্বার্থের পরিবর্তে পুঁজিপতি ও জমিদারদের স্বার্থরক্ষার জন্য সমালোচনা করে, কিন্তু কমিউনিস্ট পার্টি শ্রমিক ও কৃষকদের সংঘটিত করে শোষণের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্বদান করে। CITU এবং কৃষকসভার মতো সর্বভারতীয় স্তরে প্রভাবশালী প্রেসার গ্রুপ বাম আন্দোলনের ফসল।
ভারতীয় জনসংঘ ও স্বতন্ত্র পার্টির মধ্যে পার্থক্য নিম্নরূপ:
(ক) ভারতীয় জনসংঘ এক দেশ, এক জাতি, এক কৃষ্টি এবং এক জাতীয় আদর্শে বিশ্বাসী। অন্যদিকে স্বতন্ত্র পার্টি সকলের সমান সুযোগের নীতিতে বিশ্বাসী।
(খ) ভারতীয় জনসংঘ মৌলিক ও নিরাপত্তা বিষয়ক উদ্যোগ রাষ্ট্রায়ত্বে বিশ্বাসী। ইহা অধিক পরিমাণে শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতী নয়। কারণ তা গণতন্ত্র ও আর্থিক বিকাশের পরিপন্থী। অন্যদিকে স্বতন্ত্র পার্টি ব্যক্তির সর্বাধিক স্বাধীনতা ও ন্যূনতম রাষ্ট্রীয় হস্তক্ষেপে বিশ্বাসী।
(গ) জনসংঘ বৈদেশিক নীতির ক্ষেত্রে জোট-নিরপেক্ষতায় বিশ্বাসী। কিন্তু স্বতন্ত্র পার্টি জোট-নিরপেক্ষতা বিরোধী এবং আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |
YouTube Channel