Class 12 Political Science Chapter 9 বিশ্বায়ন

Class 12 Political Science Chapter 9 বিশ্বায়ন, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 9 বিশ্বায়ন The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 9 বিশ্বায়ন Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 9 বিশ্বায়ন

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

বিশ্বায়ন

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। বিশ্বায়ন সম্পর্কে নিম্নোক্ত উক্তিগুলির কোনটি শুদ্ধ?

(ক) বিশ্বায়ন হইল সম্পূর্ণরূপে একটি অর্থনৈতিক বিষয়।

(খ) বিশ্বায়ন ১৯৯১ সালে আরম্ভ হয়েছিল।

(গ) বিশ্বায়ন পশ্চিমীকরণের মতো একই বিষয়। বিশ্বায়ন একটি বহুমুখী বিষয়।

উত্তরঃ (ঘ) বিশ্বায়ন একটি বহুমুখী বিষয়।

প্রশ্ন ২। বিশ্বায়নের প্রভাব সম্পর্কে নিম্নোক্ত উক্তিগুলির কোনটি শুদ্ধ?

(ক) রাষ্ট্র ও সমাজের উপর বিশ্বায়নের অসম প্রভাব ছিল।

(খ) রাষ্ট্র ও সমাজের উপর বিশ্বায়নের সমান প্রভাব ছিল।

(গ) বিশ্বায়নের প্রভাব রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল।

(ঘ) বিশ্বায়ন অনিবার্যভাবে সাংস্কৃতিক একজাতীয়তায় পরিণত করেছিল।

উত্তরঃ (ক) রাষ্ট্র ও সমাজের উপর বিশ্বায়নের অসম প্রভাব ছিল।

প্রশ্ন ৩। বিশ্বায়নের কারণ সম্পর্কে নিম্নোক্ত কোন্ উক্তিটি শুদ্ধ?

(ক) প্রযুক্তি বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ।

(খ) বিশ্বায়ন একটি বিশেষ গোষ্ঠীর লোক দ্বারা সম্পন্ন হয়েছিল।

(গ) অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা বিশ্বায়নের কারণ।

(ঘ) বিশ্বায়ন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল।

উত্তরঃ (ক) প্রযুক্তি বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ।

প্রশ্ন ৪। বিশ্বায়ন সম্পর্কে নিম্নোক্ত কোন্ উক্তিটি শুদ্ধ?

(ক) বিশ্বায়ন হল কেবলমাত্র পণ্যসামগ্রীর চলাচল।

(খ) বিশ্বায়ন মূল্যবোধের সংঘাত অন্তর্ভুক্ত করে না।

(গ) পরিষেবাসমূহ বিশ্বায়নের একটি তাৎপর্যহীন অংশ।

(ঘ) বিশ্বায়ন হল বিশ্বব্যাপী আন্তঃসম্পর্ক বিষয়ক।

উত্তরঃ (ঘ) বিশ্বায়ন হল বিশ্বব্যাপী আন্তঃসম্পর্ক বিষয়ক।

প্রশ্ন ৫। বিশ্বায়ন সম্পর্কে নিম্নোক্ত কোন্ উক্তিটি শুদ্ধ?

(ক) বিশ্বায়নের প্রবক্তাগণ অভিমত ব্যক্ত করেন যে তা অধিক আর্থিক বিকাশ ঘটাবে।

(খ) বিশ্বায়নের সমালোচকগণ অভিমত ব্যক্ত করেন যে তা অধিক আর্থিক বৈষম্য ঘটাবে।

(গ) বিশ্বায়নের প্রবক্তাগণ অভিমত ব্যক্ত করেন যে তা সাংস্কৃতিক সমজাতীয়করণ করবে।

(ঘ) বিশ্বায়নের সমালোচকগণ অভিমত ব্যক্ত করেন যে তা সাংস্কৃতিক সমজাতীয়করণ করবে।

উত্তরঃ (খ) বিশ্বায়নের সমালোচকগণ অভিমত ব্যক্ত করেন যে তা অধিক আর্থিক বৈষম্য ঘটাবে।

প্রশ্ন ৬। প্রযুক্তি কিভাবে বিশ্বায়নে অবদান যুগিয়েছিল?

উত্তরঃ বিশ্বায়নের জন্য নানাপ্রকার উপাদান দায়ী। 

এই উপাদানসমূহের মধ্যে প্রযুক্তি বিশ্বায়ন প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:

(ক) সাম্প্রতিককালে দূর সঞ্চার ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লবের ফলে এক রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্রের নির্ভরশীলতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

(খ) প্রযুক্তির প্রসারের ফলে প্রত্যেক ব্যক্তিকে পৃথিবীর সকল বিষয় সম্পর্কে ওয়াকিবহাল রাখতে সমর্থ হয়েছে।

(গ) আধুনিক প্রযুক্তি জনগণকে পুঁজি, পণ্যসামগ্রী, ভাবধারা, আদর্শ প্রভৃতি এক স্থান হতে অন্য স্থানে অর্থাৎ এক দেশ হতে অন্য দেশে আদান-প্রদান করা সম্ভবপর করেছে।

(ঘ) প্রযুক্তি প্রসারের ফলে বিশ্বের এক প্রান্তে ঘটে থাকা ঘটনা মুহূর্তের মধ্যে অন্য প্রান্তের মানুষ জানতে পারে।

প্রশ্ন ৭। বিশ্বায়নের আলোকে উন্নয়নশীল দেশসমূহের সরকারের পরিবর্তনশীল ভূমিকার প্রভাব বিষয়ে সমালোচনামূলক মূল্যায়ন কর।

উত্তরঃ বিশ্বায়ন উন্নয়নশীল দেশসমূহের সরকারের ভূমিকা প্রভাবিত অর্থাৎ সরকার কি করতে চায় তার উপর প্রভাব বিস্তার করেছিল বলে যুক্তি প্রদর্শন করা হয়। যখন কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ক্রিয়াকলাপে লিপ্ত হয় তখন সেই রাষ্ট্রের সরকার তার সঙ্গে বোঝাপড়ায় রত হয় এবং বিশ্ব বাণিজ্যিক সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থা এই সকল রাষ্ট্র ও সরকারের জন্য বিধিনিয়ম রচনা করে। অনেক সময় এইসব রাষ্ট্র এই প্রকার জনহিতকারী নিয়মাবলি পরিত্যাগ করতে বাধ্য হয়।

কল্যাণ রাষ্ট্রের ধারণার পরিবর্তে বাজার অর্থনীতির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। বহুজাতিক কোম্পানির অনুপ্রবেশ কোন রাষ্ট্রের সরকারের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস করে। অনেক সময় সরকার বহুজাতিক কোম্পানির স্বার্থে এমন কাজ করতে বাধ্য হয় যা জনস্বার্থবিরোধী।

অবশ্য লক্ষ্য করা গেছে যে বিশ্বায়ন সর্বদাই রাষ্ট্রের ক্ষমতা হ্রাস করে না। উন্নয়নশীল দেশসমূহ আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা প্রভৃতি অত্যাবশ্যক কার্যাবলি স্বাধীনভাবে নিজ ইচ্ছা অনুযায়ী সম্পন্ন করতে পারে। সুতরাং রাষ্ট্রের গুরুত্ব সদা প্রবাহমান এবং বিশ্বায়নের আলোকে এমনকি উন্নয়নশীল দেশসমূহ অনেকক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। তা ছাড়াও উন্নত প্রযুক্তি দ্বারা রাষ্ট্র তার নাগরিকদের নানা প্রকার তথ্যাদি সংগ্রহ করতে পারে। এর ফলে নিয়মাবলি পূর্বের তুলনায় অধিক ক্ষমতাশালী। এর কারণস্বরূপ উন্নত প্রযুক্তির উল্লেখ করা যেতে পারে।

প্রশ্ন ৮। বিশ্বায়নের অর্থনৈতিক তাৎপর্যসমূহ কি কি? বিশ্বায়ন কিভাবে এই ব্যাপারে ভারতের উপর প্রভাব বিস্তার করেছে?

উত্তরঃ বিশ্বায়নের অর্থনৈতিক তাৎপর্যসমূহ হল –

(ক) বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পণ্যসামগ্রীর অবাধ ও নিরবচ্ছিন্ন চলাচল সম্ভব হয়।

(খ) বিশ্বায়নের ফলে অন্যান্য রাষ্ট্রে বিদেশি পুঁজির মুক্ত বিনিয়োগ সম্ভব হয়।

(গ) বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে শ্রমিক ও মানবশক্তির অবাধ আদান-প্রদান করা হয়।

(ঘ) বিশ্বায়নের ফলে বেসরকারিকরণ ও বহুজাতিক সংস্থার বাণিজ্যের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হয়।

ভারতের উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়:

(ক) উৎপাদনের ক্ষেত্রে নানা প্রকার উৎপাদন প্রতিষ্ঠান, যেমন— মোটরগাড়ি, তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিকস্, খাদ্য প্রক্রিয়া শিল্প প্রভৃতি।

(খ) বিভিন্ন প্রকার সামগ্রী, যেমন— টেলিভিশন, রেডিও, শীততাপ- নিয়ন্ত্রিত যন্ত্র, কম্পিউটার প্রভৃতির দাম বহুলাংশে হ্রাস পেয়েছে।

(গ) বিশ্বায়নের ফলে ভারতে দূরসঞ্চার খণ্ডে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়। জনগণ এখন টিভির অনেকগুলি চ্যানেল দেখতে পায়। মোবাইলে ফোন পরিষেবা ভারতের প্রায় সর্বত্রই বিস্তৃত হয়েছে।

(ঘ) বিশ্বের বাজারে ভারতের পণ্যসামগ্রী ও সেবার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

প্রশ্ন ৯। বিশ্বব্যাপী আন্তঃসম্পর্ক কি? এর উপাদানসমূহ কি কি?

উত্তরঃ জোসেফ স্টিগলিৎজ তাঁর গ্রন্থ Globalization and its Discontents-এ লিখেছেন, “বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এক নিবিড় সংযোগসাধনের প্রক্রিয়া।” তাঁর সূত্র ধরে আমরা বলতে পারি বিশ্বায়ন একটি ধারণা যা মূলত ব্যাখ্যা করে ‘প্রবাহ’ বা ‘স্রোতধারাকে’। এই প্রবাহ নানান ধরনের হতে পারে— বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিন্তাধারার বিকাশ, দুই বা ততোধিক স্থানে মূলধনের প্রবাহ, সীমান্ত অতিক্রম করে অন্য দেশের সঙ্গে আমদানি ও রপ্তানি বৃদ্ধি, উন্নততর জীবনযাত্রার খোঁজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের যাতায়াত এসবই বিশ্বায়নের জন্য। বিশ্বায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বজুড়ে একে অন্যের সাথে সম্পর্কিত হয়ে থাকা।

বিশ্বায়নের উপাদানসমূহ হল — ভাবধারা, পুঁজি, পণ্যসামগ্রী ও মানুষ।

প্রশ্ন ১০। বিশ্বায়ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা সৃষ্টি করেছে। তুমি কি এই যুক্তিতে একমত?

উত্তরঃ বিশ্বায়নকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যেমন, বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এক নিবিড় সংযোগসাধনের প্রক্রিয়া। সাংস্কৃতিক বিশ্বায়ন হল বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ দিক। সাংস্কৃতিক বিশ্বায়নের লক্ষ্য হল সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি গড়ে তোলা। আন্তর্জাতিক গণমাধ্যম কর্পোরেশনগুলি ইন্টারনেটসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাহায্যে এরূপ সংস্কৃতি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছে।

বিশ্বায়ন নিঃসন্দেহে সাংস্কৃতিক বৈচিত্র্যতা সৃষ্টি করেছে। বিশ্বায়ন সহজে এবং বিনা ব্যয়ে জনপ্রিয় সংস্কৃতিকে উন্নত দেশসমূহ হতে উন্নয়নশীল ও অনুন্নত দেশে বিস্তার করেছে। জাতীয়তাভিত্তিক গণমাধ্যমের স্থানীয় টেলিভিশন মাধ্যমকে উন্নত করার প্রয়াস সত্ত্বেও এশিয়া ও আফ্রিকার দেশসমূহে বহু প্রচার মাধ্যমের বাজার আমেরিকা, ইউরোপ ও এশিয়ার পণ্যসামগ্রীতে পরিপূর্ণ। স্থানীয় সমালোচক অনুতাপ প্রকাশ করেন যে এর ফলে স্থানীয় সংস্কৃতির হানি ঘটবে বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটবে।

প্রশ্ন ১১। বিশ্বায়ন কিভাবে ভারতকে প্রভাবিত করেছিল এবং ভারত কিভাবে বিশ্বায়নকে প্রভাবিত করেছিল?

উত্তরঃ ভারতের উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়:

(ক) উৎপাদনের ক্ষেত্রে নানা প্রকার উৎপাদন প্রতিষ্ঠান, যেমন— মোটরগাড়ি, তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিকস্, খাদ্য প্রক্রিয়া শিল্প প্রভৃতি।

(খ) বিভিন্ন প্রকার সামগ্রী, যেমন— টেলিভিশন, রেডিও, শীততাপ- নিয়ন্ত্রিত যন্ত্র, কম্পিউটার প্রভৃতির দাম বহুলাংশে হ্রাস পেয়েছে।

(গ) বিশ্বায়নের ফলে ভারতে দূরসঞ্চার খণ্ডে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়। জনগণ এখন টিভির অনেকগুলি চ্যানেল দেখতে পায়। মোবাইলে ফোন পরিষেবা ভারতের প্রায় সর্বত্রই বিস্তৃত হয়েছে।

(ঘ) বিশ্বের বাজারে ভারতের পণ্যসামগ্রী ও সেবার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

ভারতে অনেকেই বিশ্বায়ন প্রতিরোধ করেছে। বামপন্থীগণ আর্থিক বিশ্বায়নের বিরুদ্ধে বিশ্বায়ন প্রতিরোধ করবার প্রচেষ্টা করেছে। অধিকন্তু সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন, শ্রমিক সংঘ ও কৃষক আন্দোলন বহুজাতিক সংস্থা ও বিশ্বায়নের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। আমেরিকান ও ইউরোপীয় কোম্পানীর দ্বারা ‘নিম’ এবং অন্যান্য উদ্ভিদের স্বত্ব মালিকানার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সংগঠিত হয়েছিল। বিদেশি টিভি চ্যানেল, পোশাক-পরিচ্ছদের পশ্চিমীকরণ, প্রেমিক-প্রেমিকা দিবস (Valentine Day) প্রভৃতির বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top