Class 12 Political Science Chapter 8 পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 8 পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 8 পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Political Science Chapter 8 পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। নিম্নোক্তগুলির কোনটি পরিবেশ সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগের কারণ ব্যাখ্যা করে?
(ক) উন্নত দেশসমূহ প্রকৃতি সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত।
(খ) পরিবেশ সংরক্ষণ হল জনজাতি মানুষ ও স্বাভাবিক বাসিন্দাদের মুখ্য বিষয়।
(গ) মানুষের ক্রিয়াকলাপ দ্বারা সংঘটিত পারিবেশিক অধঃপতন ব্যাপক ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
উত্তরঃ (গ) মানুষের ক্রিয়াকলাপ দ্বারা সংঘটিত পারিবেশিক অধঃপতন ব্যাপক ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
প্রশ্ন ২। বসুন্ধরা সম্মেলন সংক্রান্ত নিম্নোক্ত উক্তিগুলির পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখ।
(ক) সম্মেলনে ১৭০ দেশ, কয়েক হাজার বেসরকারি সংস্থা ও অনেক বহুজাতিক সংস্থা যোগদান করেছিল।
উত্তরঃ শুদ্ধ।
(খ) সম্মেলনটি রাষ্ট্রসংঘের পৃষ্ঠপোষকতায় হয়েছিল।
উত্তরঃ শুদ্ধ।
(গ) প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ বিষয়টি রাজনৈতিক পর্যায়ে কঠোরভাবে বিবেচিত হয়েছিল।
উত্তরঃ শুদ্ধ।
(ঘ) এটা একটি সম্মেলন সভা ছিল।
উত্তরঃ অশুদ্ধ।
প্রশ্ন ৩। গোলকীয় সমভোগ্য সম্পর্কে নিম্নলিখিতগুলির কোনগুলি শুদ্ধ?
(ক) পৃথিবীর আবহাওয়ামণ্ডল, দক্ষিণ মেরু, সমুদ্রপৃষ্ঠ এবং দূর মহাকাশকে গোলকীয় সমভোগ্য হিসাবে বিবেচিত হয়।
(খ) গোলকীয় সমভোগ্য সার্বভৌম এক্তিয়ারের বাইরে থাকে।
(গ) গোলকীয় সমভোগ্য সংরক্ষণের প্রশ্নে উত্তর-দক্ষিণ বিভেদ প্রতিফলিত হয়েছিল।
(ঘ) উত্তরের রাষ্ট্রসমূহ দক্ষিণের রাষ্ট্রসমূহের তুলনায় গোলকীয় সমভোগ্য সম্পর্কে অধিক সম্পর্কযুক্ত।
উত্তরঃ (ক) পৃথিবীর আবহাওয়ামণ্ডল, দক্ষিণ মেরু, সমুদ্রপৃষ্ঠ এবং দূর মহাকাশকে গোলকীয় সমভোগ্য হিসাবে বিবেচিত হয়।
(খ) গোলকীয় সমভোগ্য সার্বভৌম এক্তিয়ারের বাইরে থাকে।
(গ) গোলকীয় সমভোগ্য সংরক্ষণের প্রশ্নে উত্তর-দক্ষিণ বিভেদ প্রতিফলিত হয়েছিল।
প্রশ্ন ৪। রিও সম্মেলনের ফলাফল কি ছিল?
উত্তরঃ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালের জুন মাসে রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। একে বসুন্ধরা সম্মেলন বা Earth Summit বলা হয়। এই সম্মেলন বিশ্ব রাজনীতিতে পরিবেশ-সংক্রান্ত বিষয়কে মুখ্য বিষয়ে পরিণত করেছিল। এই সম্মেলনে বিশ্বের ১৭০টি রাষ্ট্র, কয়েক হাজার বেসরকারি সংস্থা ও বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছিল। রিও সম্মেলনে দীর্ঘ আলোচনার পর জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্য, বনাঞ্চল প্রভৃতি সংক্রান্ত অলিখিত প্রস্তাব গৃহীত হয়। এই সম্মেলনে Agenda-21 নামে উন্নয়নমুখী একটি তালিকা সুপারিশ করা হয়। রিও সম্মেলনে পরিবেশ দায়বদ্ধতা সহ আর্থিক বিকাশ বিষয়ে সহমত প্রকাশিত হয়। এই পদ্ধতিকে সুষম বা বহনযোগ্য উন্নয়ন বলা হয়। এই সম্মেলনে পরিবেশ রক্ষার্থে সকলের সহযোগিতার আহ্বান করা হয়।
প্রশ্ন ৫। গোলকীয় সমভোগ্য বলতে কি বোঝ? এইগুলি কিভাবে শোষিত ও দূষিত হয়?
উত্তরঃ গোলকীয় সমভোগ্য হল বিশ্বের যে সকল এলাকা, বস্তুসামগ্রী ও সম্পদ কোন নির্দিষ্ট রাষ্ট্রের এক্তিয়ারভুক্ত নয় তা বিশ্বের সকলে সমভাবে ভোগ করে থাকে। পৃথিবীর আবহাওয়া ও বায়ুমণ্ডল, সমুদ্রপৃষ্ঠ, বায়ু, মহাকাশ, কুমেরু প্রভৃতি গোলকীয় সমভোগ্যের উদাহরণ। গোলকীয় সমভোগ্যকে বিশ্ব ঐতিহ্য বলা হয় কারণ এই বিষয়সমূহ বর্তমান প্রজন্ম হতে ভবিষ্যৎ প্রজন্মে অতিক্রম করে। গোলকীয় পরিবেশকে গোলকীয় সমভোগ্য ও গোলকীয় ঐতিহ্য বলা হয়।
গোলকীয় সমভোগ্যের উপর সহযোগিতা অত্যন্ত দুঃসাধ্য। কারণ এই সকল বিষয়ের উপর রাষ্ট্রসমূহের মধ্যে সহমতের অভাব দেখা যায়। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র গোলকীয় সমভোগ্য বস্তুগুলিকে নির্বিচারে ব্যবহার করে থাকে। এইগুলিকে রক্ষা করবার দায়িত্ব সম্পর্কে তারা কখনই চিন্তা করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, বাণিজ্যিক জাহাজ, রণতরী, যাত্রীবাহী জাহাজ, নৌকা প্রভৃতি স্বাধীনভাবে সমুদ্রপথ ও সমুদ্র জল ব্যবহার করে। এই জলযানগুলি ডিজেলচালিত হওয়ায় সমুদ্রের জল দূষিত হয়। অধিকন্তু শিল্পোন্নত দেশগুলি তাহাদের শিল্পোদ্যোগের বর্জ্যপদার্থ সমুদ্রে নিক্ষেপ করে। নদীতীরে বসবাসকারী মানুষও বর্জ্যপদার্থ নদীতে নিক্ষেপ করে। উন্নত ও পরমাণু শক্তিধর রাষ্ট্রসমূহও পরমাণু পরীক্ষার দ্বারা পরিবেশ দূষিত করতে পারে।
প্রশ্ন ৬। সমভোগ্য কিন্তু পৃথক দায়িত্বশীলতা বলতে কি বোঝ? এই ধারণা আমরা কতটুকু বাস্তবায়িত করতে পেরেছি?
উত্তরঃ গোলকীয় সমভোগ্য সংরক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা একান্ত আবশ্যক। কিন্তু বাস্তবে গোলকীয় সমভোগ্যের উপর সহযোগিতা সহজ ব্যাপার নয়। গোলকীয় সমভোগ্য সম্পর্কে নানা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এইগুলির মধ্যে ১৯৫৯ সালের দক্ষিণ মেরু চুক্তি (Antarctic Treaty), ১৯৮৭ সালের মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol) এবং ১৯৯১ সালের দক্ষিণমেরু পরিবেশ প্রোটোকল (Antarctic Environment Protocol, 1991) উল্লেখযোগ্য। কিন্তু এই সকল চুক্তি ও বোঝাপড়ার প্রধান সমস্যা হল সহমতের অভাব। যার ফলে এইগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতে পারেনি।
গোলকীয় সমভোগ্য হিসাবে মহাকাশের ইতিহাস প্রমাণ করে যে এই এলাকার সংরক্ষণ ব্যবস্থা উত্তর-দক্ষিণ বৈষম্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। পৃথিবীর আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠ সম্পর্কে প্রধান সমস্যা হল প্রযুক্তি ও শিল্পোন্নয়ন।
প্রশ্ন ৭। গোলকীয় পরিবেশ রক্ষা সম্পর্কিত বিষয়সমূহ ১৯৯০-এর দশক থেকে কেন রাষ্ট্রসমূহের উদ্বেগের কারণ হয়েছে?
উত্তরঃ পারিবেশিক অবনতি সম্পর্কে সচেতনতা এবং পরিবেশ স্বচ্ছ ও পরিষ্কার রাখা বর্তমান দিনে বিশ্বের উদ্বেগের কারণ হয়েছে।
নিম্নের উপাদানসমূহ তার জন্য দায়ী:
(ক) সমগ্র বিশ্বে কৃষিযোগ্য জমির পরিমাণ কদাচই বিস্তৃত হতে দেখা যায়। বর্তমানের কৃষিযোগ্য জমি ও উর্বরতা হ্রাস পাচ্ছে।
(খ) উন্নয়নশীল দেশসমূহের লক্ষ লক্ষ মানুষের পানীয় জল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সুযোগ – সুবিধা নেই। যার ফলে এই সকল দেশগুলিতে প্রতি বছর ৩০ লক্ষাধিক শিশুর জীবনহানি ঘটে থাকে।
(গ) প্রাকৃতিক বনাঞ্চল যা পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক তা নির্বিচারে নিধন করা হচ্ছে। ফলে বহুসংখ্যক মানুষ বাস্তুহারা হচ্ছে।
(ঘ) পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের পরিমাণ দ্রুত হ্রাসের ফলে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের বিপদের কারণ হচ্ছে।
(ঙ) সমগ্র বিশ্বে উপকূলীয় প্রদূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মাঝদরিয়া অপেক্ষাকৃত পরিষ্কার হলেও উপকূলবর্তী এলাকার সমুদ্রের জল উপকূল – সংলগ্ন ভূ-ভাগে বসবাসকারী মানুষের নানাপ্রকার ক্রিয়াকলাপের ফলে বহুল পরিমাণে দূষিত হচ্ছে।
প্রশ্ন ৮। পৃথিবীকে রক্ষা করতে রাষ্ট্রসমূহের মধ্যে আপোষ ও সমন্বয় সাধন এই দুইটি অপরিহার্য নীতি প্রয়োজন। পরিবেশ সংক্রান্ত বর্তমানে চলমান উত্তর-দক্ষিণ আলোচনার আলোকে উক্তিটির যৌক্তিকতা প্রতিপন্ন কর।
উত্তরঃ প্রথম বিশ্বের উন্নত এবং ধনী রাষ্ট্রসমূহ গোলকীয় উত্তর বা Global North নামে পরিচিত। অন্যদিকে তৃতীয় বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশসমূহকে গোলকীয় দক্ষিণ বা Global South বলা হয়। গোলকীয় উত্তর গোলকীয় দক্ষিণ অপেক্ষা একটি পৃথক পারিবেশিক কার্যক্রম অনুসরণ করছে। উত্তরের রাষ্ট্রসমূহ বেশি পরিমাণে ওজোন স্তর বিদীর্ণ ও বিশ্ব উষ্ণায়ণের জন্য দায়ী। অন্যদিকে দক্ষিণের রাষ্ট্রসমূহ অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ এই দুইটির মধ্যে সম্পর্ক স্থাপনে বদ্ধপরিকর। ১৯৯২ সালের রিও বসুন্ধরা সম্মেলনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছিল। সম্মেলনে অর্থনৈতিক বিকাশ ও পারিবেশিক দায়িত্বশীলতা বিষয়ে সহমত প্রতিষ্ঠিত হয়েছিল। একে বহনযোগ্য বা সুষম বিকাশ পদ্ধতি বলা যায়।
ভারত, চীন ও অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে কিওটো প্রটোকলের বিধিনিষেধ হতে অব্যাহতি দেওয়া হয়েছিল কারণ এই সকল দেশের পরিবেশ প্রদূষণের মাত্রা অত্যন্ত নগণ্য। জি–৮ (G–8) ভুক্ত দেশসমূহের ২০০৫ সালের জুন মাসে অনুষ্ঠিত সম্মেলনে ভারত যথার্থই বলেছিল যে উন্নত দেশগুলির তুলনায় উন্নয়নশীল দেশসমূহের মাথাপিছু প্রদূষকের পরিমাণ খুবই কম। ভারতের মতে প্রদূষণের মাত্রা হ্রাসের প্রধান দায়িত্ব উন্নত দেশগুলির। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনও উন্নত দেশসমূহের পরিবেশের প্রতি দায়বদ্ধতা স্বীকার করেছে। সুতরাং রাষ্ট্রসমূহের মধ্যে আপোষ ও সমন্বয়সাধনের মাধ্যমেই পরিবেশ-সংক্রান্ত সমস্যাসমূহ সমাধান করা যেতে পারে।
প্রশ্ন ৯। রাষ্ট্রসমূহের সামনে মারাত্মক প্রত্যাহ্বান হল গোলকীয় পরিবেশের অধিক ক্ষতিসাধন না করে অর্থনৈতিক উন্নয়ন অনুসরণ করা। আমরা তা কিভাবে অর্জন করিতে পারি? কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তরঃ আধুনিক রাষ্ট্র হল কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং একমাত্র অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই জনগণের উন্নতি সাধন সম্ভব। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান এবং অন্যান্য উন্নত দেশসমূহ ব্যাপক অর্থনৈতিক উন্নতিসাধন করেছে। কিন্তু আধুনিক রাষ্ট্রের সবচেয়ে প্রধান সমস্যা হল বিশ্ব পরিবেশের অধিক ক্ষতিসাধন না করে অর্থনৈতিক উন্নয়ন অনুসরণ করা।
নিম্নোক্ত উপায়সমূহ অবলম্বনের দ্বারা এই সমস্যা সমাধান করতে পারা যায়:
(ক) তীক্ষ্ণ বিচক্ষণ ও সুসংহত চিন্তাধারা: ইউরোপীয় রাষ্ট্রগুলিতে পার্থিব দর্শনের উপর অধিক জোর দেওয়া হয়। কিন্তু মানুষের চিন্তাধারার পরিবর্তন সর্বাগ্রে প্রয়োজন। ভারতের মতে বিচক্ষণ ও সুসংহত চিন্তাধারার প্রয়োজন।
(খ) জনসংখ্যা নিয়ন্ত্রণ: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ প্রদূষণের অন্যতম প্রধান কারণ। সুতরাং জনসংখ্যা রোধ অত্যন্ত প্রয়োজন। জনসংখ্যা প্রতিরোধকল্পে রাষ্ট্রসমূহের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(গ) বনাঞ্চল সংরক্ষণ: পরিবেশ রক্ষা করবার জন্য বনাঞ্চল সংরক্ষণ একান্ত আবশ্যক। ভারতে ভারতীয় বন গবেষণা ও শিক্ষা পরিষদ (Indian Council of Forestry Research and Education) ব্যাপক সাফল্যের সঙ্গে কাজ করছে।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel