Class 12 Political Science Chapter 14 কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 

Class 12 Political Science Chapter 14 কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 14 কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 14 কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 14 কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। ১৯৬৭ সালের নির্বাচন সম্পর্কে নীচে দেওয়া কোন্ কোন্ বাক্যসমূহ শুদ্ধ?

(ক) কংগ্রেস লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু বহু রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিল।

(খ) কংগ্রেস লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরাজয় বরণ করেছিল।

(গ) কংগ্রেস লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল, কিন্তু অন্য কিছু দলের সঙ্গে মিলে সংযুক্ত সরকার গঠন করেছিল।

(ঘ) কংগ্রেস বর্ধিত সংখ্যাগরিষ্ঠতায় কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল।

উত্তরঃ (ক) কংগ্রেস লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু বহু রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিল।

প্রশ্ন ২। নিম্নোক্তগুলি মিলিয়ে লেখ:

(a) সিন্ডিকেট।

(b) দলত্যাগ।

(c) জয়ধ্বনি।

(d) কংগ্রেসবাদ বিরোধী।

(i) একজন নির্বাচিত প্রতিনিধি যে দলের টিকিটে নির্বাচিত হয়ে সেই দল ত্যাগ করেছিল।

(ii) জনমতকে আকর্ষিত করা একটি মুগ্ধকর বাক্য।

(iii) বিভিন্ন আদর্শের দল একজোট হয়ে কংগ্রেস ও তার নীতির প্রতিবাদ করা।

(iv) কংগ্রেসের মধ্যে একটি শক্তিশালী ও প্রভাবশালী নেতার গোষ্ঠী।

উত্তরঃ (a) সিন্ডিকেট।

(b) দলত্যাগ।

(c) জয়ধ্বনি।

(d) কংগ্রেসবাদ বিরোধী।

(iv) কংগ্রেসের মধ্যে একটি শক্তিশালী ও প্রভাবশালী নেতার গোষ্ঠী।

(i) একজন নির্বাচিত প্রতিনিধি যে দলের টিকিটে নির্বাচিত হয়ে সেই দল ত্যাগ করেছিল।

(ii) জনমতকে আকর্ষিত করা একটি মুগ্ধকর বাক্য।

(iii) বিভিন্ন আদর্শের দল একজোট হয়ে কংগ্রেস ও তার নীতির প্রতিবাদ করা।

প্রশ্ন ৩। নীচের স্লোগানগুলি কাদের সম্পর্ক সনাক্ত করবে?

(ক) জয় জোয়ান, জয় কিষান।

(খ) ইন্দিরা হঠাও।

(গ) গরিবী হঠাও।

উত্তরঃ (ক) জয় জোয়ান, জয় কিষান – লালবাহাদুর শাস্ত্রী।

(খ) ইন্দিরা হঠাও – বৃহৎ সম্মেলন।

(গ) গরিবী হঠাও – ইন্দিরা গান্ধী।

প্রশ্ন ৪। ৬০-এর দশকের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট শব্দ কি বোঝায়? কংগ্রেস দলের সিন্ডিকেট কি ভূমিকা পালন করেছিল?

উত্তরঃ দলের সংগঠনকে নিয়ন্ত্রণে রাখা নেতার আনুষ্ঠানিক গোষ্ঠীকে সিন্ডিকেট বলা হয়। তামিলনাড়ুর (মাদ্রাজের) মুখ্যমন্ত্রী এবং তদানীন্তন কংগ্রেস সভাপতি কে. কামরাজ এটি পরিচালনা করেছিলেন। এতে ক্ষমতাশালী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই নেতৃবৃন্দের মধ্যে অন্যতম ছিলেন—এস. কে. পাতিল (বোম্বাই), এস. নিজলিঙ্গপ্পা (মহীশূর), এন. সঞ্জীব রেড্ডি (অন্ধ্রপ্রদেশ), অতুল্য ঘোষ (পশ্চিমবঙ্গ) প্রমুখ।

ভূমিকা: প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর কংগ্রেস দলে সিন্ডিকেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী এই সিন্ডিকেটের সাহায্যে পদে অধিষ্ঠিত ছিলেন। এই গোষ্ঠী ইন্দিরা গান্ধীর প্রথম মন্ত্রীসভার নীতি প্রণয়ন ও রূপায়ণে প্রভাব বিস্তার করেছিল। কংগ্রেস বিভাজন হওয়ার পর এই গোষ্ঠীর সদস্যগণ কংগ্রেস (সং)-এ থাকেন। তারপর ইন্দিরা গান্ধীর কংগ্রেস (আর) জনপ্রিয় হয়ে পড়ে। ১৯৭১ সালের পর ভারতীয় রাজনীতির শক্তিশালী নেতৃবৃন্দ তাদের ক্ষমতা ও পদ হতে বঞ্চিত হয়। এইভাবে ইন্দিরা গান্ধী সিন্ডিকেট নেতৃবৃন্দকে ধীরে ধীরে কোণঠাসা করেন। ১৯৭১ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস (সং) অর্থাৎ সিন্ডিকেটের সকল সদস্য পরাজিত হন এবং ইন্দিরা গান্ধীর কংগ্রেস দল লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

প্রশ্ন ৫। ১৯৬৭ সালের নির্বাচনে নীচের দেওয়া কোন্ কারণসমূহের জন্য কংগ্রেস পরাজয় বরণ করেছিল? তোমার উত্তরের স্বপক্ষে কারণ দর্শাও।

(ক) কংগ্রেস দলে মোহিনী শক্তিযুক্ত নেতার অভাব।

(খ) কংগ্রেস দলের বিভাজন।

(গ) আঞ্চলিক, জনগোষ্ঠী ও সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্ধমান গতি।

(ঘ) অকংগ্রেসী দলসমূহের মধ্যে ক্রমবর্ধমান ঐক্য।

(ঙ) কংগ্রেসের আভ্যন্তরীণ মতভেদ।

উত্তরঃ ১৯৬৭ সালে কংগ্রেস পরাজিত হওয়ার যুক্তিসমূহ নিম্নরূপ:

(ক) কংগ্রেস দলে মোহিনী শক্তিযুক্ত নেতার অভাব ১৯৬৭ সালের কংগ্রেস পরাজয়ের একটি অন্যতম প্রধান কারণ। প্রথম তিনটি সাধারণ নির্বাচনে কংগ্রেস নেহরুর নেতৃত্বে নির্বাচনে অবতীর্ণ হয়ে সাফল্য লাভ করেছিল। কিন্তু ১৯৬৭ সালে নূতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক বছরেরও কম সময়ে পদে অধিষ্ঠিত থেকে নির্বাচন পরিকল্পনা করেন। ফলে দল শক্তিশালী নেতৃত্ব হতে বঞ্চিত হয়।

(খ) কংগ্রেসের মধ্যে কোন্দল ও গোষ্ঠীবাদ এর পরাজয়ের একটি অন্যতম প্রধান কারণ।

(গ) ক্রমবর্ধমান আঞ্চলিক জনগোষ্ঠী ও সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্ধমান গতি কিয়ৎ পরিমাণে কংগ্রেসের পরাজয়ের কারণ ছিল।

(ঘ) ১৯৬০-এর দশকে বিরোধী দলসমূহের মধ্যে ঐক্য দেখা যায়। ঐক্যবদ্ধ বিরোধী দলসমূহ ১৯৬৭ সালের কংগ্রেস পরাজয়ের একটি অন্যতম কারণ।

(ঙ) কংগ্রেসের আভ্যন্তরীণ মতানৈক্য ১৯৬৭ সালের চতুর্থ সাধারণ নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের একটি প্রধান কারণ।

প্রশ্ন ৬। কি কি কারণে ১৯৬৯ সালে কংগ্রেস দল বিভাজিত হয়েছিল আলোচনা কর।

উত্তরঃ ইন্দিরা গান্ধী ও সিন্ডিকেটের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব ১৯৬৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রকাশ্যে আসে। ড০ জাকির হোসেনের মৃত্যুর পর ঐ বছর রাষ্ট্রপতির পদটি খালি হয়। শ্রীমতী গান্ধীর আপত্তি সত্ত্বেও ‘সিন্ডিকেট’ তাঁর দীর্ঘ সময়ের বিরোধী লোকসভার স্পীকার এন সঞ্জীব রেড্ডীকে কংগ্রেসের সরকারি প্রার্থী হিসাবে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত করতে সক্ষম হয়। শ্রীমতী গান্ধী প্রতিশোধ নেওয়ার জন্য তৎকালীন উপ-রাষ্ট্রপতি ভি ভি গিরিকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিতে উৎসাহিত করেন। এই রাষ্ট্রপতি নির্বাচন উভয় পক্ষের কাছেই ছিল শক্তি পরীক্ষার নির্বাচন। তৎকালীন কংগ্রেস সভাপতি নিজলিঙ্গপ্পা ‘হুইপ’ জারি করে কংগ্রেস সাংসদ ও বিধায়কদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বলেন। ইন্দিরা গান্ধী ও তাঁর সমর্থকেরা ‘বিবেক ভোটের’ দাবি জানান। নির্বাচনে ভি ভি গিরি বিজয়ী হন।

কংগ্রেসের সরকারি প্রার্থীর পরাজয় দলের বিভাজনকে চূড়ান্ত করে। কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীকে দল থেকে বহিষ্কৃত করেন, কিন্তু প্রধানমন্ত্রী দাবি করেন যে তাঁর গোষ্ঠীই প্রকৃত কংগ্রেস। নভেম্বর ১৯৬৯ সাল থেকে ‘সিন্ডিকেট’ নেতৃত্বাধীন কংগ্রেস গোষ্ঠী কংগ্রেস (O) এবং ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন গোষ্ঠী কংগ্রেস (R) বলে পরিচিত হয়। ইন্দিরা গান্ধী এই বিভাজনকে সমাজবাদী ও সংরক্ষণশীল এবং দরিদ্র বনাম ধনিক শ্রেণীর মধ্যে আদর্শগত পার্থক্য বলে অভিহিত করেছিলেন।

১৯৬৯ সালের কংগ্রেস দলের বিভাজনকে পরিহার করা যেত যদি ‘সিন্ডিকেট’ এবং ইন্দিরা গান্ধী উভয় পক্ষই সুসম্পর্কের প্রতি যত্নশীল হতেন। দুই শ্রেণির মধ্যে মতাদর্শগত লড়াই এবং দলে কর্তৃত্ব স্থাপনের স্পৃহা রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত গড়ায় এবং দলকে দুই ভাগে ভাগ করে।

প্রশ্ন ৭। ১৯৭০ দশকের প্রথম ভাগে ইন্দিরা গান্ধীর সরকারের জনপ্রিয়তার কারণসমূহ কি কি?

উত্তরঃ ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হন। প্রথমাবস্থায় তিনি জনপ্রিয় ছিলেন না, কিন্তু কালক্রমে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন নিম্নলিখিত কারণে:

(ক) প্রথিতযশা ও সম্মোহিনী ব্যক্তিত্ব: শ্রীমতি ইন্দিরা গান্ধী নেহেরু পরিবারের প্রথিতযশা ও বিদুষী রমণী ছিলেন। তাঁর ব্যক্তিত্ব ছিল পর্বতপ্রমাণ ও অসমান্তরাল। এইসব গুণাবলির জন্য তিনি অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর এই জনপ্রিয়তার জন্য ১৯৭১ সালের চতুর্থ লোকসভা নির্বাচনে কংগ্রেস দুই-তৃতীয়াংশ আসন লাভে সক্ষম হয়েছিল।

(খ) ইন্দিরা গান্ধী সরকারের সমাজতান্ত্রিক নীতি: ইন্দিরা গান্ধী সরকারের সমাজতান্ত্রিক নীতির ফলে সাধারণ মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধী ভূমিসংস্কার, দারিদ্র দূরীকরণ, বেকার সমস্যা সমাধানের জন্য এক ব্যাপক কর্মসূচী গ্রহণ করেন। এই বছরেই তিনি মোট ১৪টি ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ব করেন। নিঃসন্দেহে এটা একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে অধিষ্ঠিত করেছিল। তিনি রাজন্য ভাতারও বিলোপ করেছিলেন।

(গ) গরিবী হঠাও: পঞ্চম লোকসভার সাধারণ নির্বাচন ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এই সময়ে ইন্দিরা গান্ধী তাঁর বিখ্যাত স্লোগান ‘গরিবী হঠাও’ উচ্চারণ ও প্রচার করেন। তাঁহার এই স্লোগান সারা দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এই স্লোগান দ্বারা তিনি অনুন্নত সম্প্রদায়, আদিবাসী, বেকার যুবক, সংখ্যালঘু, মহিলা ও অনুসূচিত জাতি, জনজাতি প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন লাভ করেন।

প্রশ্ন ৮। একটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কোন্দল কিভাবে মিটমাট করা যায়? এর কিছু পরামর্শ আছে। প্রত্যেকটি চিন্তা কর এবং প্রত্যেকটির সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।

(ক) দলের সভাপতির পদক্ষেপ অনুসরণ করা।

(খ) সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর কথা শোনা।

(গ) প্রত্যেক ক্ষেত্রে গোপন ব্যালট পদ্ধতি।

(ঘ) দলে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করা।

উত্তরঃ সুবিধাসমূহ:

(ক) দলের সভাপতির পদক্ষেপ অনুসরণ করলে দল শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে।

(খ) সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর কথা শুনলে দলের মধ্যে গণতান্ত্রিক নীতি শক্তিশালী হবে।

(গ) দলের মধ্যে কোন বিষয় সিদ্ধান্ত নিতে গোপন ব্যালট সর্বোত্তম ব্যবস্থা।

(ঘ) দলের প্রবীণ ও অভিজ্ঞ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ দলকে সঠিক পথের নির্দেশ দেবে।

অসুবিধাসমূহ:

(ক) দলীয় সভাপতিকে অনুসরণ না করলে দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে এবং দল দুর্বল হয়ে পড়বে।

(খ) সংখ্যাগরিষ্ঠ মতামত যথাযথভাবে অনুসরণ না করলে তা গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে যায়। অধিকন্তু সংখ্যাগরিষ্ঠরা তাদের মতামত ব্যক্ত করতে পারে না।

(গ) প্রত্যেক বিষয়ে গোপন ভোট ব্যবস্থায় ক্রশ ভোটিং-এর সম্ভাবনা থাকে।

(ঘ) দলের প্রবীণ ও অভিজ্ঞ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ না করলে দল সঠিক পথে পরিচালিত হবে না।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top