Class 12 Political Science Chapter 13 ভারতের বৈদেশিক সম্পর্ক

Class 12 Political Science Chapter 13 ভারতের বৈদেশিক সম্পর্ক, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 13 ভারতের বৈদেশিক সম্পর্ক The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 13 ভারতের বৈদেশিক সম্পর্ক Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 13 ভারতের বৈদেশিক সম্পর্ক

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

ভারতের বৈদেশিক সম্পর্ক

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। নীচে উল্লেখ করা বাক্যসমূহ ‘শুদ্ধ’ না ‘অশুদ্ধ’ লেখ:

(ক) গোষ্ঠী নিরপেক্ষতা ভারতকে আমেরিকা ও রাশিয়া হইতে সাহায্য পাওয়ার অনুমতি দেয়।

উত্তরঃ শুদ্ধ।

(খ) প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে ভারতের সম্পর্ক প্রথম হইতেই মন্দ।

উত্তরঃ শুদ্ধ।

(গ) শীতল যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অধিক প্রভাব বিস্তার করেছে।

উত্তরঃ শুদ্ধ।

(ঘ) ১৯৭১ সালের শান্তি ও মৈত্রী চুক্তি হল ভারতের আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার ফল।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ২। নিম্নোক্তগুলি মিলিয়ে লেখ:

(a) ১৯৫০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতের বৈদেশিক আগমন নীতির লক্ষ্য/ উদ্দেশ্য হল-

(b) পঞ্চশীল।

(c) বান্দুং সম্মেলন।

(d) দালাই লামা।

(i) তিব্বতের ধর্মীয় নেতার ভারত আগমন।

(ii) রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও অর্থনৈতিক বিকাশ সংরক্ষণ করা।

(iii) শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি।

(iv) NAM প্রতিষ্ঠা করা।

উত্তরঃ (a) ১৯৫০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতের বৈদেশিক আগমন নীতির লক্ষ্য/ উদ্দেশ্য হল-

(b) পঞ্চশীল।

(c) বান্দুং সম্মেলন।

(d) দালাই লামা।

(ii) রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও অর্থনৈতিক বিকাশ সংরক্ষণ করা।

(iii) শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি।

(iv) NAM প্রতিষ্ঠা করা।

(i) তিব্বতের ধর্মীয় নেতার ভারত আগমন।

প্রশ্ন ৩। নেহেরু কেন বৈদেশিক নীতি পরিচালনাকে স্বাধীনতার একটি প্রয়োজনীয় নির্দেশনা বলে মনে করেছিলেন? তোমার সমর্থনের সপক্ষে যে-কোন দুটি কারণ দর্শাও। 

উত্তরঃ নেহেরু বৈদেশিক নীতি পরিচালনাকে স্বাধীনতার একটি প্রয়োজনীর নির্দেশনা বলে মনে করেছিলেন নিম্নোক্ত কারণে:

(ক) নেহেরু যে-কোন শক্তিগোষ্ঠীর সঙ্গে গোষ্ঠী নিরপেক্ষ নীতির পক্ষপাতী ছিলেন। এই নীতি অনুসরণের প্রধান কারণ হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অর্থনৈতিক বিকাশ সাধন করা।

(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে ভারত অন্য কোন শক্তিগোষ্ঠীর সঙ্গে মিলিত হওয়া অথবা কোনপ্রকার বৈরিতার মোকাবিলা করা অথবা কোন গোষ্ঠী হতে সাহায্য বা সমর্থন আদায় করতে চাননি।

প্রশ্ন ৪। “বৈদেশিক নীতি পরিচালনা হল আভ্যন্তরীণ বাধ্যবাধকতা ও আন্তর্জাতিক পরিস্থিতি এই দুটির ফল।” তোমার উত্তরের সপক্ষে ৬০-এর দশকের ভারতের বৈদেশিক সম্পর্কের একটি উদাহরণ দাও।

উত্তরঃ বিদেশ নীতি বলতে আমরা সাধারণত এটাই বুঝি যে কেন এবং কিভাবে একটি দেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অন্যভাবে বলা যায় যে, বিদেশ নীতি হল সেই নীতি যার দ্বারা একটি দেশ জাতীয় লক্ষ্য ও জাতীয় স্বার্থ রক্ষা করে আন্তঃরাষ্ট্র সম্পর্ক রক্ষা করে। দেশের বিদেশ নীতি জাতীয় সরকার দ্বারা নির্ধারিত হয়।

বৈদেশিক নীতি পরিচালনা নিঃসন্দেহে আভ্যন্তরীণ বাধ্যবাধকতা ও আন্তর্জাতিক পরিস্থিতি এই দুইটির ফল। ১৯৬০-এর দশকে চীনের ভারত আক্রমণ এবং ভারত-পাক যুদ্ধ এই বিষয়টির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

প্রশ্ন ৫। তুমি যদি সিদ্ধান্ত গ্রহণকারী হও তাহলে ভারতের বৈদেশিক নীতির তোমার পছন্দমতো দুটি কারক এবং পরিবর্তনসাপেক্ষ দুটি কারক চিহ্নিত কর। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তরঃ আমি ভারতের বৈদেশিক নীতির নিম্নোক্ত দুইটি দিক অক্ষুণ্ণ রাখার পক্ষপাতী:

(ক) বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা।

(খ) জোট নিরপেক্ষ বা গোষ্ঠী নিরপেক্ষ নীতি।

আমি যদি সিদ্ধান্ত গ্রহণকারী হই তাহলে ভারতের বৈদেশিক নীতির নিম্নোক্ত দুইটি দিক পরিবর্তনে উদ্যোগী হব:

(ক) ভারতের ক্ষুদ্র কুটীর শিল্পের উপর বিশ্বায়নের বিরূপ প্রতিক্রিয়া অনুভব করে আমি বিশ্বায়ন নীতি পরিবর্তনে সক্রিয় হব।

(খ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন ও নির্মূলকরণে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করব।

প্রশ্ন ৬। নীচের দেওয়া বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ:

(ক) ভারতের পরমাণু নীতি।

(খ) বৈদেশিক নীতি সম্পর্কে ঐক্যমত।

উত্তরঃ (ক) ভারতের পারমাণবিক নীতি: ভারত ১৯৭৪ সালের মে মাসে পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। পণ্ডিত নেহেরু আধুনিক ভারতের দ্রুত বিকাশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছিলেন। ভারতের জন্য পরমাণু প্রকল্প ১৯৪০ সালে হোমি জে. ভাবা সর্বপ্রথম তৈরি করেছিলেন। ভারত শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি উৎপাদন করেছিল। নেহেরু পরমাণু শক্তির বিরোধী ছিলেন। সেইজন্য তিনি বৃহৎ শক্তিগোষ্ঠীকে ব্যাপক হারে পরমাণু নিরস্ত্রীকরণ প্রকল্প তৈরির পরামর্শ দিয়েছিলেন। তথাপি পরমাণু অস্ত্রগ্রহণ করা হয়েছিল। সাম্যবাদী চীন ১৯৬৪ সালের অক্টোবর মাসে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র। এই রাষ্ট্রসমূহ ১৯৬৮ সালে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে পরমাণু অসম্প্রসারণ চুক্তি সম্পাদনে যত্নবান হয়েছিল। ভারত পরমাণু অসম্প্রসারণ চুক্তি বৈষম্যমূলক ছিল বলে তা স্বাক্ষর করতে অস্বীকার করে। ভারত যখন প্রথম পরমাণু পরীক্ষা করে তখন তাকে শান্তিপূর্ণ অনুসন্ধান বলে অভিহিত করে। ভারত পরমাণু শক্তি শান্তির উদ্দেশ্যে ব্যবহার করেবে বলে যুক্তি প্রদর্শন করেছিল। ১৯৯৮ সালে ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করেছিল।

(খ) বৈদেশিক নীতিতে সহমত: ভারতবর্ষে বহুদলীয় প্রথা প্রচলিত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে তারা দলীয় রাজনীতিতে অতি নগণ্য ভূমিকা পালন করেছে। ১৯৬২-১৯৭২ এই দশকে ভারত যখন তিনটি যুদ্ধের সম্মুখীন হয়েছিল এবং এমনকি পরবর্তীকালে বিভিন্ন দলসমূহের মধ্যে জোট নিরপেক্ষ নীতি, কাশ্মীর সমস্যা, আন্তর্জাতিক সীমানা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা সম্পর্কিত ব্যাপারে সহমত পরিলক্ষিত হয়েছে। কাশ্মীর সমস্যা যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রধান কারণ, কিন্তু সাধারণ জনমত দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের পক্ষে। দুই দেশের নাগরিকদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও সীমান্তে নাগরিকদের চলাচল বিষয়ে সকলের মধ্যেই সহমত পরিলক্ষিত হয়।

প্রশ্ন ৭। শান্তি ও সহযোগিতার ভিত্তিতে ভারতের বৈদেশিক নীতি রচিত। কিন্তু ভারতে ১৯৬২ সাল থেকে ১৯৭২ সালের মধ্যবর্তী দশ বছর সময়ে ভারত তিনবার যুদ্ধের সম্মুখীন হয়েছিল। এটা কি তুমি বৈদেশিক নীতি অকৃতকার্য হওয়া বলে মনে কর? অথবা একে আন্তর্জাতিক পরিস্থিতি বলে মনে কর? তোমার উত্তরের সপক্ষে কারণ দর্শাও।

উত্তরঃ শান্তি ও সহযোগিতার ভিত্তিতে নিঃসন্দেহে ভারতের বৈদেশিক নীতি রচিত। কিন্তু ভারত ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনবার যুদ্ধের সম্মুখীন হয়েছিল। তা নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিস্থিতির ফল। ১৯৬২ সালে চীন ভারত আক্রমণ করে ভারতের বিস্তীর্ণ অঞ্চল দখল করে। ভারত যুদ্ধের মাধ্যমে তা পুনরুদ্ধার করে। ১৯৬৫ সালে পাকিস্তান ভারত আক্রমণ করলে ভারত এই আক্রমণ প্রতিহত করে। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের জনগণ দেশের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিশাল সংখ্যক উদ্বাস্তু ভারতে প্রবেশ করে যা ভারতে বিরাট সমস্যার সৃষ্টি করেছিল। এই অনুপ্রবেশ রোধের জন্য ভারতকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি যে আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতকে এই যুদ্ধে বাধ্য হয়ে অবতীর্ণ হতে হয়েছিল।

প্রশ্ন ৮। ভারতের বৈদেশিক নীতিতে ভারত গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করে কি? ১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধ সম্পর্কে তোমার যুক্তি তুলে ধর।

উত্তরঃ গোষ্ঠী নিরপেক্ষতা বা জোট নিরপেক্ষতা হল ভারতের বিদেশ নীতির একটি প্রধান বৈশিষ্ট্য। এই নীতি অবলম্বন করে ভারত এশিয়া ও আফ্রিকার নবস্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহকে গোষ্ঠীনিরপেক্ষ আন্দোলনে যোগদানের আহ্বান করেছে। ভারত সকল রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে। ভারত পাকিস্তানকে বাংলাদেশ স্বাধীনের জন্য চাপ দেয়নি। একান্ত বাধ্য হয়েই পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা মঞ্জুর করে। লক্ষ লক্ষ উদ্বাস্তু ভারতে আসলে ভারতে খাদ্যসমস্যা দেখা দেয়। এর পর পাকিস্তানই বাংলাদেশ যুদ্ধের সূচনা করে। ভারত অবশ্য পূর্ব পাকিস্তানের জনগণকে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানায়। সুতরাং এটা বলা যায় যে এই যুদ্ধে ভারতের কোন ইচ্ছাই ছিল না। পাকিস্তানই ভারতের উপর জোর করে যুদ্ধ চাপিয়েছিল।

প্রশ্ন ৯। রাজনৈতিক নেতৃত্ব একটি দেশের বৈদেশিক নীতি কিভাবে প্রভাবিত করে? ভারতের বৈদেশিক নীতি সহযোগে ব্যাখ্যা কর।

উত্তরঃ রাজনৈতিক নেতৃত্ব নিঃসন্দেহে কোন দেশের বৈদেশিক নীতির উপর প্রভাব বিস্তার করে। ১৯৪৭ ইংরেজিতে স্বাধীনতা লাভের পর হাতে ১৯৬৪ সালে নেহেরুর মৃত্যু পর্যন্ত ভারতের রাজনৈতিক নেতৃত্ব নেহেরুর হস্তে মুষ্ঠিবদ্ধ ছিলেন। এই সময়কালে নেহেরু ছিলেন ভারতের বিদেশ নীতির প্রধান স্থপতি। তাঁহার বিদেশ নীতির প্রভাব এখনও ভারতের বিদেশ নীতিতে পরিলক্ষিত হয়। নেহেরু অনুসৃত বিদেশ নীতির মুখ্য উদ্দেশ্য ছিল ভারতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং দেশের দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করা। নেহেরু এই উদ্দেশ্যসমূহ গোষ্ঠী নিরপেক্ষ নীতি অনুসরণের মাধ্যমে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। সেই সময় আম্বেদকর ও অন্যান্য কয়েকজন নেতা এবং ভারতীয় জনসংঘ ও অন্যান্য কিছু রাজনৈতিক দল আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপনের পক্ষপাতী ছিলেন। কারণ আমেরিকা গোষ্ঠী গণতন্ত্র সমর্থক ছিলেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী ও বৈদেশিক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নেহেরু বিদেশ নীতি রচনার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন।

প্রশ্ন ১০। ভারত-রুশ মৈত্রী চুক্তি গোষ্ঠী নিরপেক্ষ নীতি ভঙ্গ করেছে কি না? তোমার উত্তরের যুক্তি দাও।

উত্তরঃ আমাদের মতে ১৯৭১ সালে স্বাক্ষরিত ভারত-রুশ মৈত্রী চুক্তি জোট নিরপেক্ষতার নীতিকে ভঙ্গ করেছে। 

এই চুক্তির কতকগুলি অনুবিধি হল নিম্নরূপ:

(ক) উভয় দেশ জাতীয় ও আন্তর্জাতিক উভয় সমস্যা আলোচনা করবে এবং যুগ্মভাবে এই সমস্যাগুলির সমাধানার্থে প্রচেষ্টা করবে।

(খ) উভয় দেশই একে অন্যের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একে অন্যের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।

(গ) উভয় রাষ্ট্রের মধ্যে কেউ যদি তৃতীয় কোন রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয় তা হলে উভয়ই এই আক্রমণের মোকাবিলা করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।

(ঘ) উভয় রাষ্ট্রই একে অপরকে আক্রমণ করবে না এবং উভয় দেশই একে অপরের ভৌগোলিক এলাকাকে আক্রমণের জন্য ব্যবহার করতে পারবে না।

এই চুক্তি সম্প্রতি আরও ২০ বছরের জন্য নবীকরণ করা হয়েছে।

সুতরাং এটা স্পষ্ট প্রতীয়মান যে এই চুক্তি জোট নিরপেক্ষ বা গোষ্ঠী নিরপেক্ষ নীতি লঙ্ঘন করে।

প্রশ্ন ১১। যদি সামরিক শিবির না থাকে তাহলে গোষ্ঠী নিরপেক্ষ নীতি অপ্রয়োজনীয় বলে তুমি মনে কর কি?

উত্তরঃ এই মন্তব্য যুক্তিসঙ্গত নয়। গোষ্ঠী নিরপেক্ষতা স্বাধীনতা ও নিজস্ব মত গ্রহণের উপর প্রতিষ্ঠিত। যদি কোন সামরিক শিবির না থাকে তাহলে গোষ্ঠী নিরপেক্ষতা একটি আদর্শ নীতিতে পরিণত হবে। ভারত নিজ উন্নয়নের জন্য যে-কোন দেশ থেকে সাহায্য গ্রহণ করতে পারবে। কোন রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে ভারত যে-কোন রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা লাভ করবে।

প্রশ্ন ১২। নেহরু কেন সামরিক শিবির হতে দূরে থাকতে চেয়েছিলেন?

উত্তরঃ ভারতের স্বাধীনতার সময় সমগ্র বিশ্ব দুইটি সামরিক গোষ্ঠীতে বিভক্ত ছিল। আমেরিকার নেতৃত্বে একটি গোষ্ঠী এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে অপর গোষ্ঠী। নেহেরু স্বাধীনতার পূর্বে ১৯৪৬ সালে পরিষ্কার করে বলেছিলেন যে স্বাধীনতার পর ভারত কোন সামরিক শিবিরে যোগদান করবে না এবং বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে কর্তৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। যখন একটি দেশ কোন অন্য কোন দেশ বা গোষ্ঠীভুক্ত হয় তখন সেই দেশ বা গোষ্ঠীর কতকগুলি দায়িত্ব ও বাধ্যবাধকতা থেকে যায়। সে তখন সেই দেশ বা গোষ্ঠীকে প্রত্যক্ষ সমালোচনা করতে পারে না। কোন গোষ্ঠীভুক্ত বা জোটভুক্ত দেশ স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অথবা কোন স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করতে পারে না। স্বাধীনতার পর ভারতে একটি বড় সমস্যা ছিল আর্থিক পুনর্গঠন। এটা একমাত্র শান্তিপূর্ণ পরিবেশে সম্ভব। ভারত যদি কোন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হত তাহলে আর্থিক উন্নতি সম্ভব হত না।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top