Class 12 Political Science Chapter 16 গণ-আন্দোলনের উত্থান, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 16 গণ-আন্দোলনের উত্থান The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 16 গণ-আন্দোলনের উত্থান Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Political Science Chapter 16 গণ-আন্দোলনের উত্থান
HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
গণ-আন্দোলনের উত্থান
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। বিংশ শতকের সত্তর দশকের শুরুতে উত্তরপ্রদেশে চিপকো আন্দোলন আরম্ভ হওয়ার কারণসমূহ চিহ্নিত কর। এই আন্দোলনের প্রভাব কি ছিল?
উত্তরঃ গাছকে জড়িয়ে ধরে অরণ্য ও গাছ রক্ষার জন্য গড়ে তোলা এক অভিনব আন্দোলন হল ‘চিপকো আন্দোলন’। এই আন্দোলনটি সংঘটিত হয়েছিল ১৯৭০-এর দশকে। এই আন্দোলনের সঙ্গে জড়িত ঐতিহাসিক দিনটি হল ১৯৭৪ সালের ২৬ মার্চ। সেই দিনটিতে উত্তরাখণ্ডের ‘চামেলি’ জেলার ‘বেনি’ গ্রামের মহিলাদের একটি গোষ্ঠী রাজ্যের (তখনকার উত্তরপ্রদেশ) বন বিভাগের ঠিকাদারের দ্বারা বনাঞ্চল ধ্বংসের জন্য চালানো চক্রান্ত রোধ করবার জন্য এবং বনাঞ্চলের উপর নিজের অধিকার সাব্যস্ত করবার জন্য প্রতিরোধ গড়ে তোলে। এই ঘটনা পরবর্তী সময় দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবেই বিস্তারলাভ করে পরিবেশ রক্ষার এক সামাজিক আন্দোলন—‘চিপকো আন্দোলন’। এই আন্দোলনের পুরোধা ছিলেন সুন্দরলাল বহুগুণা ও অমৃতা দেবী।
সহজ বাংলায় ‘চিপকো’ কথার অর্থ হল জড়িয়ে ধরো; জড়িয়ে ধরো গাছকে (to hug trees)। জড়িয়ে ধরো গাছকে, জড়িয়ে ধরো জীবনকে (Tree Hugging Movement), কারণ জীবনের অন্য নাম গাছ। বৃক্ষ বাঁচাও আন্দোলন। একে পরিবেশ নারীবাদ (Ecofeminism) নামেও জানা যায়।
এই আন্দোলন প্রাথমিক সভা ডেকে, আলোচনা করে শুরু হয় নি। অরণ্য বা বৃক্ষকে রক্ষা করলে মানুষের নিজের অস্তিত্ব রক্ষা পাবে এই বিশ্বাসই প্রায় প্রতিটি পাহাড়ি মানুষকে সংগঠিত করেছে। যুক্ত করেছে আন্দোলনের কাজে। এর ফলে এই আন্দোলন হয়ে উঠেছে আরও সুসংহত এবং আন্তরিক।
চিপকো আন্দোলনের মূল দাবি ছিল—
(ক) অরণ্য সংহার বন্ধ।
(খ) বিকল্প অরণ্য সম্পদের সন্ধান। ও
(গ) বৃক্ষরোপণ করে নূতন অরণ্য সৃজন।
এই আন্দোলনকে ছড়িয়ে দিতে, মানুষকে উদ্বুদ্ধ করতে গান রচিত হয়েছে এবং তৈরি হয়েছে লোকনাট্য। পদযাত্রা, মিছিল, বিক্ষোভ প্রভৃতি তো আছেই। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দুইজন। একজন সাংবাদিক সুন্দরলাল বহুগুণা এবং অন্যজন চণ্ডীচরণ ভাট যিনি পাহাড়ী জনপদের শ্রমজীবী মানুষদের একজন। চিপকো আন্দোলন শুধু ভারতেই নয়, বিদেশেও যথেষ্ট পরিচিতি ও সমর্থন লাভ করেছে।
প্রশ্ন ২। ভারতীয় কিষাণ ইউনিয়ন কৃষকের দুর্দশায় আলোকপাত করা একটি অগ্রণী সংগঠন। নব্বই দশকে তাদের উত্থাপন করা বিষয়সমূহ কি ছিল এবং তা কতটুকু সফল হয়েছিল?
উত্তরঃ কৃষিখণ্ডে সংঘটিত সবুজ বিপ্লব ভারতবর্ষের কৃষিখণ্ডে একটি শক্তিশালী শ্রেণীর সৃষ্টি করেছিল। এই শ্রেণীটি হল কৃষক শ্রেণী। ১৯৭০-এর দশক হতে এই শ্রেণীটি সংগঠিত হতে থাকে। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এই কৃষক শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৮০-এর দশকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারসমূহের কৃষিনীতি এই কৃষক শ্রেণীটির স্বার্থে নেতিবাচক প্রভাবের ফলশ্রুতিতেই ১৯৮৬ সালে মহেন্দ্র সিং টিকাইতের নেতৃত্বে ‘ভারতীয় কিষাণ ইউনিয়ন’ প্রতিষ্ঠা করা হয়।
ভারতীয় কিষাণ ইউনিয়ন ১৯৮৮ সালে রাষ্ট্রীয় দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সেই বছর প্রায় বিশ হাজার কৃষক উত্তর প্রদেশের মীরাট শহর অবরোধ করে।
তাদের প্রধান দাবিসমূহ হল—
(ক) খাদ্যশস্যের চলাচলের উপর আঞ্চলিক নিয়ন্ত্রণ বিলুপ্ত করা।
(খ) কুশিয়ারের মূল্য বৃদ্ধি করা।
(গ) কৃষকদের উপর থাকা ঋণ বাতিল করা।
(ঘ) পানীয় যোগান তথা বিদ্যুৎ যোগানের মাশুল হ্রাস।
(ঙ) প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।
(চ) কৃষি পণ্যসামগ্রী বিক্রির দায়িত্ব সরকারের হাতে থাকবে।
ভারতীয় কিষাণ ইউনিয়নের অনেকগুলি দাবিই সরকার গ্রহণ করেছিল। অধিকাংশ ক্ষেত্রেই সরকার কৃষকদের বিশেষ সুবিধা প্রদান করেছিল। ইউনিয়ন কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, কৃষি পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করতে সক্ষম হয়েছিল এবং কৃষকদের কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প স্থাপনে উৎসাহিত করেছিল।
প্রশ্ন ৩। অন্ধ্র প্রদেশের আরকবিরোধী আন্দোলন দেশের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল। এই সমস্যাসমূহ কি ছিল?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশে ১৯৯০-এর দশকে মদ্যপান তথা মদের ঘাটির বিরুদ্ধে মহিলাগণ প্রবল প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল। ১৯৯২ সালের অক্টোবর মাসের কোন একদিনে চিত্তুর জিলার কালিবারী মণ্ডলের গুন্দলেরি নামক গ্রামে মহিলাগণ তাদের গ্রামে সুরা বা মদ বিক্রির বিরুদ্ধে মিলিত হন। তারা তাদের সিদ্ধান্ত গ্রামের মদ বিক্রেতাগণকে জানায় এবং মদ বহনকারী জীপ গাড়িখানা ঘুরিয়ে দেয়। মদ বিক্রেতাগণ মদের ঠিকাদারদের মহিলাদের এই প্রতিবাদের কথা জানানোর পর একদল ঠিকাদার গ্রামে একদল গুণ্ডা পাঠায়। কিন্তু মহিলাগণ তাদের সিদ্ধান্তে অটল থাকে। মহিলাগণ সংঘটিতভাবে গুণ্ডাদের আক্রমণ প্রতিহত করলে তারা মহিলাদের পক্ষ অবলম্বন করে।
১৯৮০ বা ১৯৯০-এর দশকে মণিপুর ও অন্ধ্র প্রদেশে গড়ে ওঠা সুরাবিরোধী আন্দোলন ভারতবর্ষে মহিলা আন্দোলনের এক অংশবিশেষ। ব্যক্তিগত জীবনে মহিলাগণের সম্মুখীন হওয়া অত্যাচার নির্যাতন সামাজিক ও সংগঠিতভাবে প্রতিরোধ করার জন্যই এইরূপ আন্দোলন ভারতবর্ষের অনেক রাজ্যে গড়ে উঠেছিল।
চিত্তুর জেলার মতো অন্ধ্র প্রদেশের নেলোর জিলার ডুরাগুন্টার অতি প্রত্যন্ত এক গ্রামে ১৯৯০-এর দশকের প্রথমদিকে প্রাপ্তবয়স্ক সাক্ষরতা অভিযানে মহিলাগণ অধিক সংখ্যায় যোগদান করে। এই সাক্ষরতা অভিযান উপলক্ষে অনুষ্ঠিত শ্রেণীসমূহে মহিলাগণ তাদের পরিবারের পুরুষগণ স্থানীয়ভাবে উৎপাদিত সুরা বা ‘আরক’ সেবন করার ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়ে অভিযোগ তোলে। স্থানীয় মানুষের মধ্যে মদ্যপান কিভাবে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যহানি ঘটায় সে কথাও ব্যক্ত করেছিল। মদ্যপানের ফলে গ্রামের পুরুষরা কাজকর্ম ছেড়ে ঘরে বসে মদ্যপান করে এবং মদ কিনবার জন্য ঋণগ্রস্ত হয়। যার ফলে গ্রামের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। এরূপ পরিস্থিতির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবেই নেলোরের মহিলাগণ সংগঠিত হয়ে আরকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে সুরা বিক্রি করা দোকান বন্ধ করে দেওয়ার দাবি উত্থাপন করে।
প্রশ্ন ৪। আরক বিরোধী আন্দোলনকে কি তুমি নারী আন্দোলন বলে মনে কর? কেন?
উত্তরঃ নামদেও ধাসাল বিশিষ্ট মারাঠী বিপ্লবী কবি ছিলেন। তিনি ভারতের দলিত সম্প্রদায়কে হিন্দু ব্যবস্থায় থাকা উচ্চ জাতি প্রাধান্যতার ও উৎপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে উৎসাহ যুগিয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি পদ্মশ্রী পান।
শ্রেণী সংগ্রামের ধারণাটি কার্ল মার্ক্স উদ্ভাবন করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী সমাজে প্রধানত ধনী ও গরীব অর্থাৎ মালিক ও শ্রমিক দুটি শ্রেণী আছে। মালিকগণ সদাই শ্রমিকদের শোষণ করে। মার্ক্সের মতে শ্রমিক বা শোষিত শ্রেণী একদিন মালিক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হবে। এই শ্রেণী সংগ্রামের মাধ্যমে মালিক অর্থাৎ পুঁজিবাদী অর্থাৎ শাসক শ্রেণী ক্ষমতাচ্যুত হবেন।
প্রশ্ন ৫। নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা উপত্যকায় বাঁধ প্রকল্পের বিরোধিতা কেন করেছিল?
উত্তরঃ নর্মদা নদীর উৎস মধ্যপ্রদেশের মহাদেও পাহাড়ের অমরকণ্টকে। তারপর ক্রমাগতই এর যাত্রা। ১৩১২ কিলোমিটার পরে এর প্রবাহের সমাপ্তি ঘটেছে গুজরাটের উপকূলের আরব সাগরে। এই নর্মদাকে ঘিরে তুমুল বিতর্ক ও আন্দোলন শুরু হয়েছে। নর্মদার বুকে কয়েকটি বাঁধ গড়ে তুললে এর জলসম্পদ হতে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেচের জলও পাওয়া যাবে। কিন্তু এর ফলে এই অঞ্চলের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আশংকা অনেকে করেছেন।
নর্মদা প্রকল্পের পরিকল্পনা ১৯৪৯ সালে হলেও খুব বেশিদিন কাজ শুরু হয় নি। এই নদীর বিভিন্ন অংশে ৩০টি বড় বাঁধ ও ৩০০টির মতো ছোটো ও মাঝারি বাঁধ তৈরি করা হবে। বড় বাঁধগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইন্দিরা সাগর বা নর্মদা সাগর ও সর্দার সরোবর। এই প্রকল্প হতে মোট ২৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং প্রায় ৫০ লক্ষ হেক্টর জমিতে সেচের জলের যোগান হবে। সম্পূর্ণ প্রকল্পটির জন্য খরচ হবে ২৫ হাজার কোটি টাকা।
অন্যদিকে এই প্রকল্পের ফলে জলমগ্ন হবে সাড়ে তিনলক্ষ হেক্টর জমি। এর মধ্যে আছে ৪৫ হাজার হেক্টর বিরল ও মূল্যবান বৃক্ষশোভিত অরণ্য, আর ৫৬ হাজার হেক্টর অতি উর্বর কৃষিজমি। এই কৃত্রিম প্লাবন বহু অরণ্যচারী প্রাণীর মৃত্যু ঘটাবে এবং প্রায় ১০ লক্ষ লোক বাস্তুহারা হবে। প্লাবনের ফলে হারিয়ে যাবে বিবর্তনের অসংখ্য সাক্ষ্য ও প্রমাণ। নর্মদা সাগরের জন্যই ৩০২৯৩ কোটি টাকার অরণ্য সম্পদ নষ্ট হয়ে যাবে। এছাড়াও সর্দার সরোবর নির্মিত হয়েছে ভূকম্পমান জনিত চ্যুতির উপর, যার ফলে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কাও বৃদ্ধি পাবে। এইসব তথ্যের ভিত্তিতেই সচেতন কিছু মানুষ আন্দোলন শুরু করেছেন। উল্লেখযোগ্যরা হলেন মেধা পাটকর, বাবা আমতে, সতীশ ধাওয়ান, কৃষ্ণ আয়ার, কৃপালিনী সারাভাই প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশ্ন ৬। আন্দোলন ও প্রতিবাদসমূহ একটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে কি? উদাহরণ সহকারে তোমার উত্তরের যৌক্তিকতা প্রতিপন্ন কর।
উত্তরঃ গণআন্দোলন বলতে সেই সকল আন্দোলন বোঝায় যা বিভিন্ন সামাজিক গোষ্ঠী, যথা—কৃষক, মহিলা, ছাত্র ও দলিত সম্প্রদায় কর্তৃক শুরু হয় যারা উপলব্ধি করতে পারে যে গণতান্ত্রিক রাজনীতি তাদের প্রয়োজন ও চাহিদা পরিপূরণ করতে পারে না। কতিপয় গণআন্দোলন হল—চিপকো আন্দোলন, নারী আন্দোলন এবং কৃষক আন্দোলন। ভারতের বিভিন্ন প্রান্তে সংঘটিত গণআন্দোলনসমূহ ভারতীয় গণতন্ত্রে এক নূতন মাত্রা প্রদান করেছে। ভারতের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও সংবিধান বিশেষজ্ঞ রজনী কোঠারী এই গণআন্দোলন সমূহকে ভারতীয় গণতন্ত্রের মূল আধার তথা ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন। এই আন্দোলনসমূহ সাধারণত কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয় এবং রাষ্ট্রক্ষমতা দখল করাও এই আন্দোলনসমূহের লক্ষ নয়। কিন্তু জনসাধারণের জীবন-জীবিকার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ রাজনৈতিক দল তথা সরকার সঠিকভাবে প্রতিনিধিত্ব না করবার জন্য এই আন্দোলনসমূহ গজিয়ে উঠেছে। এইজন্য এই আন্দোলনসমূহ জনসাধারণের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি করেছে। সরকার গৃহীত বিভিন্ন নীতি বা কার্যসূচী জনসাধারণের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের বিষয়েও এই গণআন্দোলনসমূহ ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে। তথ্য জানার অধিকার আন্দোলন, কৃষক আন্দোলন প্রভৃতি ভারতের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করেছে।
প্রশ্ন ৭। দলিত প্যান্থারগণ কি কি বিষয় উত্থাপন করেছিল?
উত্তরঃ ‘প্যান্থার’ শব্দের বাংলা অর্থ হল ‘কালো বাঘ’। এই বাঘ তার অদম্য সাহস ও আক্রমণাত্মক শক্তির জন্য বিখ্যাত। এরা কখনও কারও অধীনস্ত হয়ে থাকে না। ভারতবর্ষে দলিত সম্প্রদায়ভুক্ত লোক শতাব্দী ব্যাপি ভারতীয় বর্ণব্যবস্থার বলি হয়ে আসছে। এই দলিতগণের মুক্তির জন্যই দলিত শিক্ষিত শ্রেণী ‘দলিত প্যান্থারস’ প্রতিষ্ঠা করেছিল। সংগঠনের নামকরণেই তা উপলব্ধি করা যায় যে দলিত সম্প্রদায় বর্ণবাদী হিন্দু সমাজের অধীনস্থ হয়ে থাকবে না। সাহস ও আত্মবিশ্বাস তথা দৃঢ়ভাবে নিজ অধিকার আদায় করতে চায়।
দলিত সম্প্রদায়ের অধিকার রক্ষা করবার জন্য ১৯৭২ সালে মহারাষ্ট্রে দলিত প্যান্থারস নামে বিদ্রোহী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল হিন্দু বর্ণবাদী ব্যবস্থা ভেঙে দেওয়া। এই লক্ষ্যে উপনীত হবার জন্য সমাজের সকল নিপীড়িত লোক, বিশেষত ভূমিহীন কৃষক ও শহরাঞ্চলের উদ্যোগখণ্ডের শ্রমিকগণকে দলিতগণের সঙ্গে সংগঠিত করাও প্যান্থার্সদের অন্যতম উদ্দেশ্য ছিল। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়িত করবার জন্য দলিত প্যান্থাস দলিতগণের উপর বৃদ্ধি হওয়া উৎপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। দলিত প্যান্থার্সদের আন্দোলনের ফলে সরকার ১৯৮৯ সালে এক বিস্তৃত আইন প্রণয়ন করে। এতে দলিতগণের উপর যে-কোন প্রকার নির্যাতনে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel