Class 12 Political Science Chapter 17 আঞ্চলিক প্রত্যাশা

Class 12 Political Science Chapter 17 আঞ্চলিক প্রত্যাশা, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 17 আঞ্চলিক প্রত্যাশা The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 17 আঞ্চলিক প্রত্যাশা Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 17 আঞ্চলিক প্রত্যাশা

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

আঞ্চলিক প্রত্যাশা

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। পাঞ্জাব চুক্তির প্রধান শর্তসমূহ কি কি ছিল? এই শর্তসমূহ কিভাবে পাঞ্জাব ও প্রতিবেশী রাজ্যসমূহের মধ্যে উত্তেজনার ভিত্তি হতে পারে?

উত্তরঃ শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যে গড়ে ওঠা চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব তথা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে গ্রহণ করা তোষামোদ নীতির পরিপ্রেক্ষিতে পাঞ্জাবে ১৯৮০-র দশকে সশস্ত্র বিপ্লবের সূত্রপাত ঘটে। এই সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সন্ত জে. এস. বিন্দ্রানওয়ালা। বিন্দ্রানওয়ালার নেতৃত্বে গড়ে ওঠা এই বিদ্রোহ নিরংকারপন্থীদের বিরুদ্ধে আরম্ভ হয়। ১৯৮২ সালের জুলাই মাসে বিদ্ৰানওয়ালা প্রখ্যাত স্বর্ণমন্দিরের গুরুনানক নিবাসে প্রবেশ করে এবং স্বর্ণমন্দিরকে সশস্ত্র বিদ্রোহের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে থাকে। বিন্দ্রানওয়ালা ক্রমে হিন্দুবিরোধী হয়ে ওঠে। স্বর্ণমন্দিরের ভিতরে থেকে বিন্দ্রানওয়ালা বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজে লিপ্ত হয়। এই বিদ্রোহ তিন বছরকাল কেন্দ্রীয় সরকার দমন করতে পারে নি। অবশেষে ১৯৮৪ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার স্বর্ণমন্দিরে সামরিক অভিযান চালায়। এই অভিযানকে ‘অপারেশন ব্লুস্টার’ (Operation Blue Star) নামে জানা যায়। অপারেশন ব্লুস্টার-এর পর ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর শিখ দেহরক্ষীর হাতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন। ইন্দিরা গান্ধীর হত্যার পর তাঁর পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিপুল সাফল্য লাভ করে। তিনি পাঞ্জাব সমস্যা সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেন। ১৯৮৫ সালের জানুয়ারি মাসে কারাগারে বন্দী থাকা অকালি দলের সভাপতি হরচান্দ সিং লঙ্গোয়াল সহ বহু অকালি নেতাকে মুক্তি দেওয়া হয়। হরচাঁদ সিং সন্ত্রাসবাদীদের পথ সঠিক নয় বলে সরকারের সঙ্গে গোপন আলোচনায় মিলিত হন। এই আলোচনার ফলশ্রুতিতেই ১৯৮৫ সালের আগস্ট মাসে রাজীব গান্ধী ও লঙ্গোয়াল পাঞ্জাব চুক্তি (Punjab Ac d) সম্পাদন করেন। এই চুক্তিকে ‘রাজীব-লঙ্গোয়াল’ চুক্তি নামেও জানা যায়। সরকার অকালিদের মুখ্য দাবিসমূহ মেনে নেয়।

পাঞ্জাব চুক্তির প্রধান শর্তসমূহ নিম্নরূপ:

(ক) চণ্ডীগড়কে পাঞ্জাবে হস্তান্তর করা হবে।

(খ) পাঞ্জাব-হরিয়ানা সীমানা বিবাদ নিষ্পত্তিকল্পে একটি পৃথক আয়োগ গঠন করা হবে।

(গ) পাঞ্জাব-হরিয়ানা ও রাজস্থানের মধ্যে নদীর জল-বিবাদ তথা জল বিতরণের সকল দিক পর্যালোচনার জন্য একটি স্বাধীন প্রাধীকরণ (Independent Tribunal) গঠন করা হবে।

(ঘ) সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন পাঞ্জাব হতে তুলে নেওয়া হবে।

(ঙ) পাঞ্জাবে সন্ত্রাসবাদ দ্বারা ক্ষতিগ্রস্তদের বিশেষ সুবিধা প্রদান করা হবে।

অধিকন্তু ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভা তথা সংসদীয় কেন্দ্রসমূহেরও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।

পাঞ্জাব চুক্তির শর্তসমূহ যুক্তিপূর্ণ ও সর্বজনগ্রাহ্য না হওয়ার ফলে এইগুলি পাঞ্জাব ও প্রতিবেশী রাজ্যসমূহের মধ্যে ভবিষ্যৎ উত্তেজনার ভিত্তি হতে পারে।

প্রশ্ন ২। আনন্দপুর সাহিব প্রস্তাব কেন বিতর্কমূলক হইয়াছিল?

উত্তরঃ ১৯৬৬ সালে পাঞ্জাব রাজ্য পুনর্গঠনের পর ১৯৬৭ সালে অকালি দল ক্ষমতায় আসে। ১৯৭০-এর দশকে অকালি দলের একটি শাখা পাঞ্জাবের জন্য রাজনৈতিক সুশাসন দাবি করে। ১৯৭৩ সালে অকালি দল আনন্দপুর সাহিব সম্মেলনে একটি প্রস্তাব গ্রহণ করে যাতে পাঞ্জাবের জন্য রাজনৈতিক স্বায়ত্বশাসন দাবি করা হয়। এর পর হতে আনন্দপুর সাহিব প্রস্তাব অকালি দলের প্রধান নীতি ও কার্যসূচীতে পরিণত হয়।

আনন্দপুর সাহিব প্রস্তাব বিতর্কমূলক ছিল কারণ তা গুরুমুখী অক্ষরে লিখিত হয়েছিল। এই প্রস্তাবটি পরিষ্কার ছিল না কারণ এর কতিপয় শব্দের অর্থ একাধিকভাবে ব্যাখ্যা করা যায়। বিভিন্ন রাজনৈতিক নেতা এমনকি অকালি দলও এর বিভিন্ন ব্যাখ্যা দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। নরমপন্থীদের মতে এই প্রস্তাবের অর্থ হল পাঞ্জাবের জন্য অধিক স্বায়ত্বশাসন। অন্যদিকে কতিপয় নেতার মতে এই প্রস্তাব পাঞ্জাবের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে।

প্রশ্ন ৩। জম্মু ও কাশ্মীর রাজ্যের আভ্যন্তরীণ বিভাজন ব্যাখ্যা কর এবং এইগুলি কিভাবে বিভিন্ন আঞ্চলিক আকাঙ্খার সৃষ্টি করেছে বর্ণনা কর।

উত্তরঃ জম্মু ও কাশ্মীর রাজ্য তিনটি সামাজিক ও রাজনৈতিক অঞ্চল নিয়ে গঠিত। 

এইগুলি হল—

(ক) জম্মু।

(খ) কাশ্মীর। ও 

(গ) লাড়াক।

কাশ্মীর অঞ্চলের প্রাণকেন্দ্র হইল কাশ্মীর উপত্যকা। এই অঞ্চলের জনগণের অধিকাংশই মুসলমান ও কাশ্মীরি ভাষাভাষী। একটি ক্ষুদ্র হিন্দু সংখ্যালঘু কাশ্মীরি ভাষিক।

জম্মু অঞ্চলটি হিন্দু, মুসলমান ও শিখ অধ্যুষিত পার্বত্য ও সমতলের সংমিশ্রণ। এই অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষাভাষিক।

লাডাক অঞ্চলটি পর্বতসঙ্কুল। জনগণের সমান অংশ বৌদ্ধ ও মুসলমান।

কাশ্মীর বিষয়টি কেবলমাত্র ভারত ও পাকিস্তানের বিবাদের বিষয় নয়। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখা দিয়েছে। কিছু বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরকে পৃথক স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে দৃঢ়সংকল্পবদ্ধ। কিছু বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরকে পাকিস্তানে সংযুক্তির পক্ষপাতী। আবার অনেকে জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক স্বায়ত্বশাসনের পক্ষপাতী।

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক স্বায়ত্বশাসনের ধারণা জম্মু ও লাডাকের জনগণকে বিশেষভাবে প্রভাবিত করেছে। এই অঞ্চলের জনগণ তাদের পশ্চাৎপদতার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। তারা রাজ্যের মধ্যে এই অঞ্চলের রাজনৈতিক স্বায়ত্বশাসনের দাবি উত্থাপন করেছে।

প্রশ্ন ৪। কাশ্মীরের আঞ্চলিক স্বতন্ত্রতার বিভিন্ন বিষয়সমূহ কি কি? এদের কোনগুলি ন্যায়সঙ্গত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তরঃ জম্মু ও কাশ্মীরের রাজনীতি আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে সদাই বিতর্কমূলক। বাহ্যিকভাবে পাকিস্তান কাশ্মীর উপত্যকাকে তাদের অঙ্গ হওয়া উচিত বলে দাবি জানায়। আভ্যন্তরীণ ক্ষেত্রেও ভারত যুক্তরাষ্ট্রে কাশ্মীরের মর্যাদা বিষয়ে মতভেদ রয়েছে। সংবিধানের ৩৭০ নং ধারায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। উক্ত ধারা জম্মু ও কাশ্মীরকে অন্যান্য রাজ্য অপেক্ষা অধিক স্বায়ত্বশাসন প্রদান করেছে। এই রাজ্যের নিজস্ব সংবিধান আছে। ভারতীয় সংবিধানের সবকয়টি অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রযোজ্য নয়। সংসদ কর্তৃক প্রণীত কোন আইন জম্মু ও কাশ্মীর সরকার রাজি হলে সেই রাজ্যে প্রযোজ্য হতে পারে।

একশ্রেণীর মানুষ মনে করেন যে সংবিধানের ৩৭০ নং ধারা প্রদত্ত বিশেষ মর্যাদার ফলে জম্মু ও কাশ্মীরের ভারত সংযুক্তি সম্পূর্ণ হয় নি। সুতরাং এই ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে অন্যান্য রাজ্যের সমমর্যাদা প্রদান করা উচিত।

অপর এক শ্রেণী বিশেষত কাশ্মীরিগণ মনে করেন যে সংবিধানের ৩৭০ নং ধারা প্রদত্ত বিশেষ মর্যাদাদান পর্যাপ্ত নয়।

দ্বিতীয়ত, ভারত যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তির সময় জম্মু ও কাশ্মীরকে সংবিধানের ৩৭০ নং ধারায় যে মর্যাদা দেওয়া হয়েছে, বাস্তবে তাহা লঙ্ঘিত হয়েছে। এর ফলে রাজ্যকে অধিক স্বায়ত্বশাসন দানের দাবি উত্থাপিত হয়েছে। তৃতীয়ত,অনুমান করা যায় যে ভারতের সর্বত্র যেভাবে গণতন্ত্র অনুসরণ করা হয়, জম্মু ও কাশ্মীরে সেইরূপ গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয় না।

উপরের আলোচনার ভিত্তিতে এটা পরিষ্কার যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রে একে এক বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। বর্তমান অবস্থায় সংবিধানের ৩৭০ নং ধারা বাতিল করা সম্ভব নয়। একমাত্র সহমতের ভিত্তিতে তা করা সম্ভব।

প্রশ্ন ৫। আসাম আন্দোলন ছিল সাংস্কৃতিক গৌরব ও অর্থনৈতিক অনগ্রসরতার সংযুক্তি। ব্যাখ্যা কর।

উত্তরঃ এটা অত্যন্ত বাস্তব সত্য যে আসাম আন্দোলন ছিল সাংস্কৃতিক গৌরব ও অর্থনৈতিক অনগ্রসরতার সংমিশ্রণ। 

নিম্নোক্ত বাস্তব সত্যতার উপর এর যৌক্তিকতা প্রমাণ করা যায়:

(ক) উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বিশাল সংখ্যায় বিদেশি অনুপ্রবেশের ফলে ভয়ানক সমস্যার সৃষ্টি হয়েছিল। স্থানীয় জনগণ অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়। তারা অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করে, কারণ অনুপ্রবেশকারীগণ দেশীয় জনগণের সংস্কৃতি বিপন্ন করে এবং প্রাকৃতিক সম্পদ শোষণ করে।

(খ) ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত আসাম আন্দোলন এই প্রকার আন্দোলনের একটি জ্বলন্ত উদাহরণ। বিদেশি যাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল তারা মূলত বাংলাদেশ হতে আগত শ্রমিক। তারা কাজ ও জীবিকার সন্ধানে ভারতে এসেছিল। আন্দোলনকারীদের এই অভিমত ছিল যে বিদেশি অনুপ্রবেশ রোধ করতে না পারলে সমগ্র আসাম বিদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা মগ্ন হয়ে যাবে। এই রাজ্যের সাংস্কৃতিক অস্তিত্ব বিপন্ন হবে ও অর্থনৈতিক স্থিতি বিপন্ন হবে।

(গ) অসমীয়া জনগণ উপলব্ধি করল যে বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের যদি বহিষ্কার না করা হয় তা হলে তারা স্বদেশি জনগণকে সংখ্যালঘুতে পরিণত করবে। এছাড়া বিদেশিদের জন্যই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। আসামে দরিদ্র ও বেকার সমস্যা বিদেশি অনুপ্রবেশকারীদের জন্যই হয়েছে বলে মনে করে।

(ঘ) এর ফলে ১৯৭৯ সালে সারা আসাম ছাত্র সংস্থা বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করে। আন্দোলনরত ছাত্রগণ এই দাবি জানায় যে ভোটার লিস্ট হতে বিদেশিদের নাম বাদ না দিলে আসামে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

(ঙ) আন্দোলনকারীগণ দাবি জানায় যে ১৯৫১ সালের পর আসামে আগত বিদেশিদের বহিষ্কার করতে হবে।

অবশেষে ১৯৮৫ সালে আসাম চুক্তির মাধ্যমে আসাম আন্দোলনের সমাপ্তি ঘটে। আসাম চুক্তি আসামে শান্তি প্রতিষ্ঠা করলেও তা আসামে অবৈধ বিদেশি অনুপ্রবেশ সমস্যা সমাধান করতে পারে নি। বহিরাগত সমস্যা আসামের রাজনীতিতে সদাপ্রবহমান।

প্রশ্ন ৬। সকল প্রকার আঞ্চলিক আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়। উদাহরণসহ আলোচনা কর।

উত্তরঃ এটা যথার্থ সত্য যে সকল আঞ্চলিক আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পরিণত হয় না। ১৯৬৬ সালে ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট’ স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লব আরম্ভ করে। এরা মিজো সন্ত্রাসবাদী ও ভারতীয় সেনার মধ্যে দীর্ঘ যুদ্ধ আরম্ভ করে। মিজো ন্যাশনাল ফ্রন্ট একপ্রকার গেরিলা যুদ্ধ আরম্ভ করে এবং পাকিস্থান (অধুনা বাংলাদেশ) -এর নিকট হতে সমর্থন লাভ করে এবং পূর্ব পাকিস্থান অর্থাৎ বাংলাদেশে শিবির স্থাপন করে। ভারতীয় সেনা এদের দমন করবার জন্য বল প্রয়োগ করে। তা সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি করে।

বিচ্ছিন্নতাবাদ যখন বিফল হয়ে যায় তখন মিজো নেতা লালডেঙ্গা পাকিস্তানে নির্বাসন জীবন ত্যাগ করে পুনরায় দেশে এসে ভারত সরকারের সঙ্গে আলোচনা আরম্ভ করেন। অবশেষে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও লালডেঙ্গার মধ্যে ১৯৮৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী মিজোরামকে পূর্ণ রাজ্যের মর্যাদা দান ও বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। মিজো ন্যাশন্যাল ফ্রন্টও ভারত সরকারের বিরুদ্ধে সংগ্রাম কার্যসূচী পরিত্যাগ করে। 

নাগা আন্দোলন কাহিনিও মিজো আন্দোলনের অনুরূপ। দীর্ঘ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পর নাগাদের একটি সম্প্রদায় ভারত সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। যদিও বিদ্রোহী নাগারা তা মেনে নেয়নি।

প্রশ্ন ৭। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আঞ্চলিক দাবিসমূহ অনৈক্যের মধ্যে ঐক্যের আদর্শস্বরূপ। তুমি তা মনে কর কি? কারণ দর্শাও।

উত্তরঃ ভারতীয় গণতান্ত্রিক রাজনীতি ক্রমাগত আঞ্চলিক রাজনৈতিক চেতনাকে দেশীয় রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ বলে স্বীকার করে নিয়েছে। অর্থাৎ আঞ্চলিক রাজনৈতিক প্রত্যাশাকে জাতীয় সংহতির অন্তরায় না বলে তা সংহতি নির্মাণের এক কৌশল হিসাবে গণ্য করা হয়। বিগত ছয় দশকে ভারতীয় গণতান্ত্রিক রাজনীতি আঞ্চলিক রাজনৈতিক প্রত্যাশা সংস্থাপনের জন্য অনুশীলন কতকগুলি বিশেষ দিক উন্মোচন করেছে। 

এর মধ্যে নিম্নোক্ত দিকসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ:

(ক) আঞ্চলিক প্রত্যাশা গণতান্ত্রিক রাজনীতির অঙ্গ: আঞ্চলিক রাজনৈতিক প্রত্যাশা ভারতীয় সমাজের বর্ণাঢ্য জনবিন্যাসের প্রকাশ। রাষ্ট্রসংঘের ২০০৪ সালের ‘আজকের বর্ণাঢ্য পৃথিবীতে সাংস্কৃতিক স্বাধীনতা’ শীর্ষক প্রতিবেদনে তা প্রকাশিত হয়েছে যে বর্ণাঢ্য সংস্কৃতি, ভাষা বা প্রত্যাশা গণতন্ত্রের জন্য এক সম্পদ—তা প্রতিবন্ধক নয়। ভারত সরকার প্রথমাবস্থায় একে জাতীয় সংস্কৃতির প্রতিবন্ধক বললেও ১৯৮০ সালের পর থেকে এই দৃষ্টিভঙ্গি ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে।

(খ) গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত: সংঘাতের উপায় অবলম্বন না করে গণতান্ত্রিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। আঞ্চলিক রাজনৈতিক প্রত্যাশাকে আইন শৃঙ্খলার সমস্যা বলে গণ্য করে একে দমন করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। এই কথা উত্তর-পূর্বাঞ্চল, পাঞ্জাব অথবা জম্মু-কাশ্মীরের ঘটনাপ্রবাহে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

(গ) ক্ষমতা বণ্টন: ভারতবর্ষে গড়ে ওঠা আঞ্চলিকতাবাদী প্রত্যাশা ক্ষমতা বহনের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল বা জনগোষ্ঠী তাদের বিকাশের জন্য অথবা তাদের সম্পদের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করবার জন্য বিধিগত ক্ষমতার দাবি উত্থাপন করে আসছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের অতিকেন্দ্রিক প্রবণতাই এই আঞ্চলিক প্রত্যাশা গড়ে ওঠার মূল কারণ।

(ঘ) বিকাশের ক্ষেত্রে হওয়া ভারসাম্যহীন অবস্থা এবং একটি অঞ্চলের সম্পদকে অন্য একটি অঞ্চলের বিকাশের জন্য ব্যবহার করার কৌশল আঞ্চলিকতাবাদী রাজনৈতিক প্রত্যাশাকে তীব্রতর করে তোলে। উদাহরণস্বরূপ আসামের খনিজ তেল বিহারের বারাউনীতে স্থাপিত শোধনাগারে শোধন করার বিরুদ্ধে আসামে তীব্র প্রতিরোধ গড়ে উঠেছিল।

উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা আঞ্চলিক রাজনৈতিক প্রত্যাশা ভারতীয় গণতন্ত্রকে অধিক পরিপক্বতা প্রদান করেছে। এর ভিত্তিতেই ভারত সরকার পূর্বের কঠোর দৃষ্টিভঙ্গি পরিহার করে আঞ্চলিক রাজনৈতিক প্রত্যাশাকে ক্ষমতার বিধিগত আঙ্গিকে সংস্থাপিত করেছে।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top