Class 12 Political Science Chapter 7 সমসাময়িক বিশ্বে নিরাপত্তা, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 7 সমসাময়িক বিশ্বে নিরাপত্তা The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 7 সমসাময়িক বিশ্বে নিরাপত্তা Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Political Science Chapter 7 সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। অর্থ অনুযায়ী সাজিয়ে লেখ:
(a) আত্মবিশ্বাস তৈরি পদ্ধতি – (i) কতিপয় অস্ত্র পরিত্যাগ।
(b) অস্ত্র নিয়ন্ত্রণ – (ii) বিভিন্ন রাষ্ট্র নিয়মিতভাবে নিজেদের মধ্যে প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্যাদি বিনিময় পদ্ধতি।
(c) আঁতাঁত – (iii) সামরিক আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধস্বরূপ বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত জোট।
(d) নিরস্ত্রীকরণ – (iv) অস্ত্র উন্নত করা অথবা অর্জন নিয়ন্ত্রণ করা।
উত্তরঃ (a) আত্মবিশ্বাস তৈরি পদ্ধতি – (ii) বিভিন্ন রাষ্ট্র নিয়মিতভাবে নিজেদের মধ্যে প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্যাদি বিনিময় পদ্ধতি।
(b) অস্ত্র নিয়ন্ত্রণ – (iv) অস্ত্র উন্নত করা অথবা অর্জন নিয়ন্ত্রণ করা।
(c) আঁতাঁত – (iii) সামরিক আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধস্বরূপ বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত জোট।
(d) নিরস্ত্রীকরণ – (i) কতিপয় অস্ত্র পরিত্যাগ।
প্রশ্ন ২। নিম্নোক্তগুলির কোনটি চিরাচরিত নিরাপত্তা বিষয়/ অচিরাচরিত নিরাপত্তা বিষয়/কোন বিপদাশঙ্কা নয়?
(ক) চিকনগুনিয়া/ডেঙ্গুজ্বর বিস্তার।
উত্তরঃ (ক) অচিরাচরিত নিরাপত্তা বিষয়।
(খ) প্রতিবেশি রাষ্ট্র থেকে শ্রমিকদের আগমন।
উত্তরঃ (খ) অচিরাচরিত নিরাপত্তা বিষয়।
(গ) কোন গোষ্ঠী তাদের অঞ্চলের স্বাধীন রাষ্ট্রের দাবিতে উদ্ভব হওয়া।
উত্তরঃ (গ) অচিরাচরিত নিরাপত্তা বিষয়।
(ঘ) কোন গোষ্ঠী তাদের অঞ্চলের স্বশাসনের দাবিতে উদ্ভব হওয়া।
উত্তরঃ (ঘ) কোন বিপদাশঙ্কা নয়।
(ঙ) একটি সংবাদপত্র যা দেশে সশস্ত্রবাহিনীর প্রতি কঠোর।
উত্তরঃ (ঙ) কোন বিপদাশঙ্কা নয়।
প্রশ্ন ৩। নিরাপত্তা কি? চিরাচরিত এবং অচিরাচরিত নিরাপত্তার মধ্যে পার্থক্য কি? জোট সৃষ্টি বা বজায় রাখা কোন শ্রেণীর অন্তর্গত?
উত্তরঃ সাধারণ অর্থে নিরাপত্তা হল ভয় ও ভীতি হতে মুক্তি। মানুষের অস্তিত্ব কোন দেশের জীবনযাত্রা প্রণালী ভয়ভীতিতে পরিপূর্ণ। সেসব ভয়ভীতি চরম বিপজ্জনক। এইগুলিই নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত।
চিরাচরিত এবং অচিরাচরিত নিরাপত্তার পার্থক্য নিম্নরূপ:
(ক) চিরাচরিত নিরাপত্তা প্রধানত এক দেশ অন্য দেশকে বাহ্যিক ভয়ভীতি অথবা সামরিক শক্তি প্রয়োগের ভয় দেখানোর সঙ্গে সম্পর্কযুক্ত। সামরিক শক্তি প্রয়োগের ভয় দেখানো দ্বারা এক দেশ অন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বিপন্ন করে তোলে। অচিরাচরিত নিরাপত্তা সামরিক ভিত্তি অপেক্ষা বেশি বিপজ্জনক। তা ভয়, ভীতি ও বিপদ, যা মানুষের অস্তিত্ব রক্ষার শর্তসমূহকে প্রভাবিত করে, তা অন্তর্ভুক্ত করে।
(খ) চিরাচরিত নিরাপত্তায় রাষ্ট্র, তার ভৌগোলিক সীমারেখা এবং শাসন সংস্থা বা সরকার হল মূল লক্ষ্যবস্তু। অন্যদিকে অচিরাচরিত নিরাপত্তায় মূল লক্ষ্যবস্তু কেবল রাষ্ট্রই নয় ব্যক্তিগোষ্ঠী এবং এমনকি সমস্ত মানুষ। সুতরাং অচিরাচরিত নিরাপত্তাকে ‘মানব নিরাপত্তা’ অথবা ‘বিশ্ব নিরাপত্তা’ বলা হয়।
(গ) চিরাচরিত নিরাপত্তায় সামরিক বাহিনী এবং সাধারণ নাগরিক অপর দেশের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের নিকট হতে বিপদের সম্মুখীন হয়। কিন্তু অচিরাচরিত নিরাপত্তায় পূর্ব উল্লেখিত ভয়-ভীতি ব্যতীত নাগরিকগণকে নিজ দেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা হতে সুরক্ষিত করা হয়।
জোট সৃষ্টি বা বজায় রাখা প্রথাগত চিরাচরিত নিরাপত্তা শ্রেণীর অন্তর্গত।
প্রশ্ন ৪। তৃতীয় বিশ্বের জনগণের সম্মুখীন হওয়া ভয়ভীতি এবং প্রথম বিশ্বের জনগণের সম্মুখীন হওয়া ভয়ভীতির মধ্যে পার্থক্যসমূহ কি কি?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপের অধিকাংশ রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ওঠে এবং তারা তাদের মধ্যে শান্তি স্থাপন আশা করেছিল। তারা কোন জোট বা শক্তিগোষ্ঠী হতে বিপদের সম্মুখীন হয় নি। অন্যদিকে নব স্বাধীনতাপ্রাপ্ত তৃতীয় বিশ্বের দেশসমূহের সম্মুখীন হওয়া বিপদ প্রথম বিশ্বের দেশ (আমেরিকা), সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য পাশ্চাত্য দেশসমূহের সম্মুখীন হওয়া. বিপদ অপেক্ষা ভিন্নতর। প্রথমত এই সকল দেশ তাদের সীমান্তের ওপার অর্থাৎ প্রতিবেশী দেশসমূহ হতে বিপদের সম্মুখীন হয় নি। তারা তাদের দেশের অভ্যন্তরেই বিপদের সম্মুখীন হয়েছিল। অপরদিকে তৃতীয় বিশ্বের দেশসমূহ আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন অপেক্ষা প্রতিবেশী রাষ্ট্রসমূহ হতে অধিক বিপদের সম্মুখীন হয়েছিল। তারা সীমানা, ভূখণ্ড, জনসংখ্যা অথবা এইগুলির সব কয়টি হতে বিপদের সম্মুখীন হয়েছিল।
এছাড়া তৃতীয় বিশ্বের নব স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সম্পর্কিত বিপদ সম্পর্কে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি মূল ভূভাগ হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র তৈরির সমর্থক ছিল। কোন প্রতিবেশী রাষ্ট্র এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত এমনকি সহায়তা করে, যার ফলে দুই দেশের মধ্যে মানসিক চাপ দেখা দেয় এবং সম্পর্কের অবনতি ঘটে। সুতরাং তৃতীয় বিশ্বের দেশগুলির প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সংঘাত ও আভ্যন্তরীণ কলহ তাদের নিরাপত্তার একটি বিরাট প্রত্যাহ্বান হিসাবে দেখা দিয়েছে।
প্রশ্ন ৫। সন্ত্রাসবাদ কি নিরাপত্তার একটি চিরাচরিত না অচিরাচরিত বিপদ?
উত্তরঃ সন্ত্রাসবাদ নিরাপত্তার একটি অচিরাচরিত বিপদ বা ভয়। সন্ত্রাসবাদ হল রাজনৈতিক হিংসা যা ইচ্ছাকৃতভাবে এবং নির্বিচারে সাধারণ মানুষের বিপদের কারণ হয়। সন্ত্রাসবাদী গোষ্ঠী যে রাজনৈতিক অবস্থা পছন্দ করে না তা পরিবর্তনের জন্য বল প্রয়োগ বা বল প্রয়োগের ভয় দেখানোর মাধ্যমে পরিবর্তন করতে চায়। সহজলভ্য অসামরিক লক্ষ্যবস্তু সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হয়। সন্ত্রাসবাদীরা সরকার বা শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য সশস্ত্র ও সহিংস পদ্ধতি অবলম্বন করে।
প্রশ্ন ৬। চিরাচরিত নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে কোন রাষ্ট্রের নিরাপত্তা যদি বিপন্ন হয় তাহলে তার সম্মুখে কি কি বিকল্প ব্যবস্থা থাকে?
উত্তরঃ চিরাচরিত নিরাপত্তা ব্যবস্থায় সুসংগঠিত নীতি হল যে এই ব্যবস্থায় হিংসা হ্রাসে সহযোগিতা সম্ভব। বর্তমানে এটাই সর্বজনগ্রাহ্য অভিমত যে কোন রাষ্ট্র একমাত্র যুক্তিসঙ্গত কারণে যুদ্ধে অবতীর্ণ হতে পারে। যুদ্ধে যাওয়ার অন্যতম কারণ হল আত্মরক্ষা, দেশরক্ষা ও নরহত্যা হতে জনগণকে রক্ষা করা। ব্যবহৃত যুদ্ধের পদ্ধতি অনুযায়ী যুদ্ধকে সীমাবদ্ধ করা যায়। সেনাবাহিনীকে হত্যা, সাধারণ নাগরিকদের আঘাত করা এবং নিরস্ত্র ও আত্মসমর্পণকারী সৈন্যদেরকে আঘাত করা হতে বিরত থাকতে হবে। যখন সকল প্রকার বিকল্প ব্যবস্থা ব্যর্থ হয়ে যায় একমাত্র তখনই বলপ্রয়োগ সঙ্গত।
সহযোগিতার প্রধান প্রকারসমূহ হল – নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস গড়া। নিরস্ত্রীকরণের অর্থ হল সকল রাষ্ট্রের নির্দিষ্ট কিছু অস্ত্র পরিত্যাগ করা। উদাহরণস্বরূপ ১৯৭২ সালে ‘জীবাণু অস্ত্র সম্মেলন’ (Biological Weapons Convention, BWC) এবং ১৯৯২ সালের ‘রাসায়নিক অস্ত্র সম্মেলন’ (Chemical Weapons Convention, CWC)। এই প্রকার অস্ত্রশস্ত্র তৈরি ও মজুত রাখা বেআইনি করা হয়েছে। মোট ১৫৫টি দেশ BWC এবং ১৮১টি দেশ CWC গ্রহণ করে।
অস্ত্র নিয়ন্ত্রণ, অস্ত্র সংগ্রহ ও অস্ত্র উন্নত করা নিয়ন্ত্রণ করে। ১৯৭২ সালের ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি (Anti-Ballistic Missile, ABM) দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র ব্যবহার প্রতিহত করতে ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রতিহত করতে চেষ্টা করা হয়।
চিরাচরিত নিরাপত্তা ব্যবস্থা হিংসা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে আত্মবিশ্বাস গড়াকেও গ্রহণ করে। আত্মবিশ্বাস গড়া হল একটি পদ্ধতি যাতে রাষ্ট্রসমূহ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রসমূহের মধ্যে চিন্তাধারা ও তথ্যাদি বিনিময় করে। তারা একে অন্যকে তাদের সামরিক অভিপ্রায় এবং সামরিক পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল করে। তারা একে অপরকে তাদের প্রত্যেকের কি পরিমাণ সৈন্য আছে এবং কোথায় তা মোতায়েন করা আছে তা প্রকাশ করে। সংক্ষেপে বলা যায় যে আত্মবিশ্বাস গড়া হল একটি পদ্ধতি যা নিশ্চিত করে দেয় যে কোন প্রতিদ্বন্দ্বী দেশ ভুল বোঝাবুঝির মাধ্যমে আগের দেশকে যাতে আক্রমণ না করে। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে এই প্রক্রিয়া চলছে।
প্রশ্ন ৭। শক্তির সমতা কি? কিভাবে একটি রাষ্ট্র তা অর্জন করে?
উত্তরঃ শক্তির সমতা চিরাচরিত নিরাপত্তা নীতির একটি উপাদান। যখন কোন দেশ অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাশালী হয় তখন অন্যান্য দেশ তার দ্বারা বিপদগ্রস্ত বলে অনুভব করে। যদিও ক্ষমতাশালী দেশের অন্য দেশ আক্রমণ করা বা দখল করার কোন অভিপ্রায় থাকে না তথাপি ভবিষ্যতে যে-কোন সময়ে বৃহৎ রাষ্ট্র আক্রমণকারী হতে পারে। স্বভাবতই দেশসমূহ শক্তির সমতার ক্ষেত্রে স্পর্শকাতর থাকে। তারা শক্তির সমতা স্থাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকে।
সুতরাং শক্তির সমতা হল বিভিন্ন রাষ্ট্র ও রাষ্ট্রগোষ্ঠীর মধ্যে ক্ষমতার সামঞ্জস্য রক্ষা করা, যাতে কোন শক্তি বা শক্তিগোষ্ঠী অত্যধিক ক্ষমতাবান বা শক্তিশালী হয়ে অন্য দুর্বল রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠীর বিপদের কারণ না হয়। শক্তির সমতা শক্তির স্থিতিশীলতা তৈরি করে যা অস্থায়ী এমনকি ক্ষণস্থায়ী। এই অর্থে শক্তিসমতা গতিশীল।
অর্জনের উপায়সমূহ: শক্তির সমতা নিরূপণ ও সংরক্ষণের নানা প্রকার উপায় বা প্রতিআঁতাঁত, পদ্ধতি আছে। শক্তির সমতা অর্জনের অন্যতম উপায়সমূহ হল—আঁতাত ও অস্ত্রীকরণ ও নিরস্ত্রীকরণ, ক্ষতিপূরণ, হস্তক্ষেপ ও অহস্তক্ষেপ, বিভেদের নীতি, বাফার রাষ্ট্র প্রতিষ্ঠা প্রভৃতি।
প্রশ্ন ৮। সামরিক আঁতাতের উদ্দেশ্যসমূহ কি কি? নির্দিষ্ট উদ্দেশ্যসহ যে-কোন একটি সামরিক আঁতাতের কার্যাবলির একটি উদাহরণ দাও।
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শীতল যুদ্ধকালীন সময়ে কতিপয় সামরিক আঁতাত তৈরি হয়েছিল। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী ইউরোপীয় রাষ্ট্রসমূহের সামরিক জোট NATO এবং সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপীয় রাষ্ট্রসমূহের সামরিক জোট WARSAW। আঁতাত হল কতিপয় রাষ্ট্রের একটি জোট যা তাদের কার্যের সমন্বয় সাধন করে অন্য সামরিক আক্রমণ প্রতিহত করে। অধিকাংশ আঁতাতই লিখিত চুক্তি অথবা বোঝাপড়ার উপর প্রতিষ্ঠিত। আঁতাতসমূহ জাতীয় স্বার্থের উপর প্রতিষ্ঠিত এবং জাতীয় স্বার্থ পরিবর্তিত হলে আঁতাতেরও পরিবর্তন ঘটে।
উদ্দেশ্যসমূহ: সামরিক আঁতাতের প্রধান উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
(ক) সামরিক আঁতাত ক্ষুদ্র শক্তির বিরুদ্ধে বৃহৎ শক্তির আক্রমণ প্রতিহত করতে যৌথ নিরাপত্তা প্রদান করে।
(খ) সামরিক আঁতাত বৃহৎ শক্তিবর্গ যা আঁতাতের নেতৃত্ব দেয়, তাদের ক্ষমতা বৃদ্ধি করে।
(গ) শক্তির সমতা রক্ষা করা সামরিক আঁতাতের একটি প্রধান উপায়।
উদাহরণ: ন্যাটো (NATO) এবং ওয়ারশ চুক্তি সামরিক আঁতাতের উদাহরণ। ন্যাটো সোভিয়েত ইউনিয়নের আধিপত্য দমনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর অতলান্তিক চুক্তি সংস্থা (North Atlantic Treaty Organization, NATO) আমেরিকা ও তার মিত্র জোটভুক্ত মোট ১২টি রাষ্ট্র নিয়ে ১৯৪৯ সালের ৪ঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল।
ন্যাটোর উদ্দেশ্য: ন্যাটোর উদ্দেশ্যসমূহ তার প্রস্তাবনা ও ১৪টি অনুবিধির উপর প্রতিষ্ঠিত:
(ক) ন্যাটোর প্রস্তাবনা রাষ্ট্রসংঘের সনদে বর্ণিত তার উদ্দেশ্য ও নীতিসমূহের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে।
(খ) সদস্যরাষ্ট্রসমূহ তাদের স্বাধীনতা, ঐতিহ্য, সভ্যতা, গণতান্ত্রিক মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা প্রভৃতি রক্ষার্থে কৃতসংকল্পবদ্ধ।
(গ) ন্যাটোর প্রধান উদ্দেশ্য হল ইউরোপে সোভিয়েত আক্রমণ প্রতিহত করা।
(ঘ) ইউরোপীয় রাষ্ট্রসমূহকে নিরাপত্তা প্রদান করা যাতে তারা তাদের অর্থনৈতিক কার্যক্রম ও সামরিক উন্নতি সাধন করতে পারে।
প্রশ্ন ৯। পরিবেশের মারাত্মক দ্রুত অবনতি নিরাপত্তার একটি মারাত্মক বিপদের কারণ হচ্ছে। তুমি এই যুক্তিতে একমত কি? তোমার যুক্তি প্রতিপন্ন কর।
উত্তরঃ পরিবেশের দ্রুত অবনতি নিঃসন্দেহে নিরাপত্তার একটি সাংঘাতিক বিপদের কারণ। মানুষের নিরাপত্তা ক্ষুধা, দারিদ্র্য, ব্যাধি, বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি হতে নিরাপত্তা অন্তর্ভুক্ত করে। কারণ এইসব ঘটনা যুদ্ধ, নরহত্যা ও সন্ত্রাসবাদ একত্রে যত জীবনহানি ঘটায় তা অপেক্ষা অধিক জীবনহানি ঘটায়।
বস্তুত বিশ্ব নিরাপত্তার ধারণাটি বিংশ শতকের শেষ দশকে বিস্তার লাভ করে। এর কারণস্বরূপ প্রকৃতিজাত ঘটনা, যেমন—বন্যা, ভূমিকম্প, খরা, বিশ্ব উষ্ণায়ণ প্রভৃতি উল্লেখ করা যায়। কোন দেশই একাকী সমস্যার সম্মুখীন ও সমাধান করতে পারে না। কোন কোন ক্ষেত্রে একটি দেশ তার ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য উপাদানের জন্য অপরাপর দেশ অপেক্ষা অধিক ক্ষতিগ্রস্থ হয়। উদাহরণস্বরূপ, বিশ্ব উষ্ণায়নের দরুন সমুদ্রের জলস্তরের উচ্চতা ১.৫-২.০ মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের ২০ শতাংশ, মালদ্বীপের অধিকাংশ এবং থাইল্যান্ডের প্রায় অর্ধেক প্লাবিত করবে। তদ্রুপ দরিদ্র দেশগুলির এইডসের মতো মারাত্মক ব্যাধি বিস্তারের সম্ভাবনা ধনী দেশসমূহের তুলনায় অধিক। যেহেতু এই সকল ব্যাধি বিশ্বজনীন সেইহেতু আন্তর্জাতিকভাবে এর মোকাবিলা বাঞ্ছনীয়।
প্রশ্ন ১০। প্রতিনিবৃত্ত অথবা প্রতিরক্ষা হিসাবে পরমাণু অস্ত্র রাষ্ট্রসমূহের সমসাময়িক নিরাপত্তা হানির বিরুদ্ধে প্রয়োগ সীমিমাত্র। উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তরঃ নিরাপত্তার চিরাচরিত ধারণা অনুযায়ী কোন দেশের সবচেয়ে বড় বিপদ হল অপরাপর দেশের সামরিক শক্তি। যেসব দেশ পরমাণু অস্ত্র উন্নত করে এবং হাতে রাখে তারা এই অভিমত ব্যক্ত করেন যে তারা বৈদেশিক আক্রমণ হতে নিজেদের রক্ষা ও শক্তির সমতা রক্ষার জন্য এইরূপ করে থাকে। কিন্তু সমসাময়িক বিশ্বে পরমাণু অস্ত্র কেবলমাত্র রাষ্ট্রের নিরাপত্তা সম্পূর্ণ সুনিশ্চিত করে দিতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় যে পরমাণু অস্ত্র সন্ত্রাসবাদ রুখতে পারে না অথবা পরিবেশ দূষণজনিত কারণে ব্যাধি বিস্তারও রোধ করতে পারে না। আবার পরমাণু অস্ত্র কোন দেশের দারিদ্র্য দূরীকরণও করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল ক্ষমতা ও পরমাণু অস্ত্র দ্বারা সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধ করতে অথবা বিশ্বের জনগণকেও রক্ষা করতে পারে না। সুতরাং এটা বলা যায় যে সমসাময়িককালে রাষ্ট্রসমূহের নিরাপত্তা বিঘ্ন রোধে পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিতমাত্র।
প্রশ্ন ১১। ভারতীয় দৃশ্যপট প্রত্যক্ষ করে ভারতে কোন প্রকার নিরাপত্তা, চিরাচরিত না অচিরাচরিত, ব্যবস্থার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এই যুক্তিটি প্রতিপন্ন করতে কি প্রকার উদাহরণ তুমি দেখাতে পার?
উত্তরঃ ভারত নিরাপত্তার চিরাচরিত এবং অচিরাচরিত উভয় প্রকার বিপদের সম্মুখীন হয়েছে। এইসব বিপদ সীমান্তের এপার ও ওপার উভয় দিক হতে আসছে। সুতরাং নিরাপত্তার চিরাচরিত ও অচিরাচরিত উভয় উপায়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।
প্রথমত, ভারত সামরিক ও পরমাণু ক্ষমতা শক্তিশালী করবার জন্য সকল প্রকার প্রচেষ্টা করছে। ভারত ইতিপূর্বে প্রতিবেশী চীন ও পাকিস্তানের (উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। চীন ১৯৬২ সালে ভারত আক্রমণ করে। পাকিস্তান ১৯৪৭-৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ১৯৭৪ ও ১৯৯৮ সালের পরমাণু পরীক্ষাকে ভারত নিরাপত্তা ব্যবস্থা হিসাবে তুলে ধরে।
ভারতের নিরাপত্তা কৌশলের দ্বিতীয় উপাদান হল তার নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ রক্ষা করা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু উপনিবেশিকতা, নিরস্ত্রীকরণ এবং এশীয় ঐক্যের সমর্থন করেছিলেন। ভারত, আমেরিকা ও সোভিয়েত উভয় শক্তিগোষ্ঠী থেকে সমদূরত্ব বজায় রাখবার জন্য জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছে।
ভারতের নিরাপত্তা কৌশলের তৃতীয় উপাদানটি হল দেশের অভ্যন্তরে নিরাপত্তা সমস্যার মোকাবিলা করা। ভারতের বিভিন্ন রাজ্য, যেমন—পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, নাগাল্যান্ড, মিজোরাম ভারত যুক্তরাষ্ট্র হতে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব স্বাধীন রাষ্ট্র সৃষ্টির প্রয়াসে ব্যস্ত। ভারত গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার প্রচেষ্টা করছে।
চতুর্থত, ভারত তার অর্থনীতি এমনভাবে উন্নত করছে যাতে সকলেই দারিদ্রের কবল হতে মুক্তি লাভ করতে পারে এবং ব্যাপক আর্থিক বৈষম্য দূরীভূত হয়।
সুতরাং ভারত উভয় প্রকার নিরাপত্তা ব্যবস্থার উপর অগ্রাধিকার দিচ্ছে।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel