Class 12 Political Science Chapter 12 পরিকল্পিত বিকাশের রাজনীতি

Class 12 Political Science Chapter 12 পরিকল্পিত বিকাশের রাজ, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 12 পরিকল্পিত বিকাশের রাজ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 12 পরিকল্পিত বিকাশের রাজ Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 12 পরিকল্পিত বিকাশের রাজ

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

পরিকল্পিত বিকাশের রাজনীতি

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। বম্বে পরিকল্পনা বিষয়ে নীচে দেওয়া কোন্ উক্তিটি অশুদ্ধ:

(ক) ভারতের ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা ছিল।

(খ) উদ্যোগের ক্ষেত্রে রাজ্যের মালিকানাস্বত্বকে সমর্থন করেছিল।

(গ) কয়েকজন প্রথম সারির শিল্পপতি তৈরি করেছিল।

(ঘ) পরিকল্পনার ধারণাটিকে দৃঢ়ভাবে সমর্থন করেছিল।

উত্তরঃ (ক) ভারতের ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা ছিল।

প্রশ্ন ২। নীচের উল্লেখ করা কোন্ ধারণা ভারতের বিকাশ নীতির প্রারম্ভিক সময়ের অংশ ছিল না?

(ক) পরিকল্পনা।

(খ) সমবায় কৃষিখামার।

(গ) উদারীকরণ।

(ঘ) আত্মনির্ভরশীলতা।

উত্তর। (গ) উদারীকরণ।

প্রশ্ন ৩। ভারতের পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে-

(ক) বোম্বে পরিকল্পনা হতে।

(খ) সোভিয়েত গোষ্ঠীর দেশসমূহের অভিজ্ঞতা হতে।

(গ) সমাজ বিষয়ে গান্ধীর দৃষ্টিভঙ্গি হতে।

(ঘ) কৃষক সংগঠনসমূহের দাবি হতে।

উত্তরঃ (খ) সোভিয়েত গোষ্ঠীর দেশসমূহের অভিজ্ঞতা হতে।

প্রশ্ন ৪। শুদ্ধ করে মেলাও:

(a) চরণ সিং।

(b) পি. সি. মহলানবীশ।

(c) বিহার দুর্ভিক্ষ।

(d) ভার্গিস কুরিয়েন।

(i) উদোগীকরণ।

(ii) মণ্ডলীকরণ।

(iii) কৃষক।

(iv) দুগ্ধ সমবায়।

উত্তরঃ (a) চরণ সিং।

(b) পি. সি. মহলানবীশ।

(c) বিহার দুর্ভিক্ষ।

(d) ভার্গিস কুরিয়েন।

(iii) কৃষক।

(i) উদোগীকরণ।

(ii) মণ্ডলীকরণ।

(iv) দুগ্ধ সমবায়।

প্রশ্ন ৫। স্বাধীনতার সময়ে বিকাশের জন্য গ্রহণ করা পদ্ধতিসমূহের প্রধান পার্থক্যসমূহ কি ছিল? বিতর্কসমূহের সমাধান হইয়াছে কি?

অথবা,

ভারতের স্বাধীনতার প্রারম্ভিককালে পরিকল্পিত বিকাশের সঙ্গে জড়িত মূল বিতর্কসমূহের বিষয়ে আলোচনা কর।

অথবা,

প্রথমদিককার সময়ে ভারতের পরিকল্পনার সঙ্গে জড়িত বিতর্ক দুটি আলোচনা কর।

অথবা,

ভারতের স্বাধীনতার শুরুতে পরিকল্পিত বিকাশের সঙ্গে উদ্ভব হওয়া মূল বিতর্কগুলির আলোচনা কর।

উত্তরঃ স্বাধীন ভারতের নেতৃবর্গের কাছে কেবলমাত্র জাতি গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করাই একমাত্র উদ্দেশ্য ছিল না, দেশের পরিকল্পিত বিকাশ কিভাবে সাধিত হবে তাও প্রধান বিচার্য ছিল। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রভাব যাতে সমাজের সকল স্তরেই জনসাধারণের কাছে পৌঁছায় এমন একটি পরিকল্পনা গ্রহণ করা সেই সময় জরুরি ছিল। কোন্ প্রথ অবলম্বন করে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের মাধ্যমে দ্রুত এবং সার্বিক অর্থনৈতিক উন্নয় সম্ভবপর হবে সেটাই ছিল মূল বিতর্ক। উন্নয়নের পরিভাষা বিভিন্ন জনের কাছে বিভিন্ন ছিল। অনেকে মনে করতেন পুঁজিবাদী উন্নয়নই প্রকৃত উন্নয়ন; আবার অনেকে মনে করতেন সমাজতান্ত্রিক উন্নয়নই কেবল জনগণের আশা-আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারে।

স্বাধীনতার সময়ে ভারতের সামনে উন্নয়নের দুইটি মডেল ছিল। একটি হল উদারনৈতিক পুঁজিবাদী মডেল এবং অন্যটি ছিল সমাজতান্ত্রিক মডেল। প্রথম মডেলটি ইউরোপ ও আমেরিকা অনুসৃত এবং দ্বিতীয় মডেলটি সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্র অনুসৃত। ভারতের নেতৃবৃন্দ ও জ্ঞানী ব্যক্তিবর্গ উন্নয়নের সোভিয়েত মডেল দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কমিউনিস্ট পার্টি, সমাজবাদী পার্টি এমনকি পণ্ডিত নেহেরুর মতো কংগ্রেসের মধ্যে গণতান্ত্রিক সমাজবাদীগণও সোভিয়েত উন্নয়ন মডেলের সমর্থক ছিলেন। অতি অল্পসংখ্যক পুঁজিবাদী উন্নয়ন মডেলের সমর্থক ছিলেন। কিন্তু এই নেতৃবৃন্দ ও চিন্তাবিদদের মধ্যে অনেকে শিল্পায়নের পক্ষপাতী, আবার অনেকে কৃষি উন্নয়নের পক্ষপাতী ছিলেন।

অবশ্য এই পার্থক্য কালক্রমে দূরীভূত হয়ে যায়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির উপর এবং দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিল্পের উপর অগ্রাধিকার প্রদান করা হয়।

প্রশ্ন ৬। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? দ্বিতীয় পরিকল্পনা প্রথম পরিকল্পনা হতে কি কি বিষয়ে পৃথক?

উত্তরঃ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৫১-৫৬) দেশের অর্থনীতিকে দরিদ্রতার চক্র হতে মুক্ত করতে চেয়েছিল এবং তা কৃষিখণ্ড, বিশেষত বাঁধ নির্মাণ ও জলসেচের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছিল। প্রথম পরিকল্পনা দেশের ভূমিবণ্টন ব্যবস্থাকে কৃষির উন্নতির পথে প্রধান অন্তরায় হিসাবে চিহ্নিত করেছিল। সুতরাং দেশের উন্নয়নের চাবিকাঠি হিসাবে ভূমিসংস্কারের উপর প্রথম পরিকল্পনা আলোকপাত করেছে।

দ্বিতীয় পরিকল্পনার খসড়া মহলানবীশের নেতৃত্বে অর্থনীতিবিদগণ তৈরি করেছিলেন। দ্বিতীয় পরিকল্পনা ভারী শিল্পস্থাপন ও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছিল এবং সর্বক্ষেত্রে দ্রুত পরিবর্তনের পক্ষপাতী ছিল।

প্রশ্ন ৭। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে উদ্যোগীকরণ ও কৃষিখণ্ডে বিকাশের ক্ষেত্রে হওয়া বিতর্কের প্রধান যুক্তিসমূহ ব্যাখ্যা কর।

অথবা,

দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে উদ্যোগীকরণ ও কৃষি বিকাশের বিকাশের মধ্যে উদ্ভুত বিতর্কের বর্ণনা কর।

উত্তরঃ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষিখণ্ডের উপর অধিক গুরুত্ব প্রদান করলেও দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় উদ্যোগীকরণের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। কৃষিখণ্ডের উপর অগ্রাধিকার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ১৯৫০-এর দশকে সূচনা করা ভূমি সংস্কারের উপর সরকার প্রয়োজনীয় মনোনিবেশ করেনি। অন্যদিকে উদ্যোগীকরণের ক্ষেত্রেও গ্রামাঞ্চলের পরিবর্তে নগরাঞ্চলে অধিক গুরুত্ব প্রদান করা হয় যা গান্ধী দর্শনের সম্পূর্ণ বিপরীত। এই পরিস্থিতিতে বিশিষ্ট গান্ধীবাদী অর্থনীদিবিদ জে. সি. কুমারাপ্পা গ্রামাঞ্চলে ঔদ্যোগীকরণের উপর অধিক গুরুত্ব দিয়ে এক বিকল্প অর্থনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি করে উত্থাপন করেছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কৃষকনেতা চৌধুরী চরণ সিংও কৃষিখণ্ডে ভারতীয় পরিকল্পনার উপর অধিক গুরুত্ব আরোপ করেন।

বিশেষত, রাজনীতিবিদ, অর্থনীদিবিদ, পরিকল্পনা রচয়িতাগণ বিকাশের ক্ষেত্রে উদ্যোগীকরণের স্বপক্ষে নিম্নোক্ত যুক্তিসমূহের অবতারণা করেন:

(ক) ভারতবর্ষের অর্জিত রাজনৈতিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য অর্থনৈতিক স্বাধীনতা অপরিহার্য। এই লক্ষ্যে উপনীত হতে উদ্যোগীকরণ একান্ত আবশ্যক।

(খ) বিশ্ব অর্থনীতিতে একটি মুখ্য স্থান অধিকার করা ভারতের মুখ্য উদ্দেশ্য। এই লক্ষ্যে উপনীত হতে উদ্যোগীকরণ তথা বিজ্ঞান প্রযুক্তির বিকাশ অপরিহার্য।

(গ) দরিদ্রতার পাকচক্র হতে মুক্তি লাভের জন্য দেশের উৎপাদন বৃদ্ধি একান্ত প্রয়োজন। এর জন্য উদ্যোগীকরণের উপর অধিক গুরুত্ব প্রদান করা বাঞ্ছনীয়।

(ঘ) দ্রুত উদ্যোগীকরণের মাধ্যমেই দ্রুত মাথাপিছু আয় বৃদ্ধি পায়।

প্রশ্ন ৮। “ভারতীয় নীতি প্রণয়নকারী অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকার উপর ঝোঁক দিয়ে ভুল করেছিলেন। ভারত ভালোভাবে উন্নতি করতে পারত যদি প্রথম থেকে বেসরকারি ক্ষেত্রকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হত।” এই বিবৃতির পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও।

উত্তরঃ বেসরকারি ক্ষেত্রকে স্বাধীনভাবে কাজ করতে দিলে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করা যায়, কারণ—

(ক) বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ বৃদ্ধি পায় এবং দেশের কর্মপ্রার্থী যুবক-যুবতীদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হয়; তাতে বেকার সমস্যার চাপ কমে।

(খ) বেসরকারি ক্ষেত্র দ্বারা সম্পদ সৃষ্টি হয় এবং বাণিজ্যিক বিকাশের ফলে সরকারের কোষাগারের শ্রীবৃদ্ধি হয় বিভিন্ন কর এবং রাজস্বের মাধ্যমে, যা সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে খরচ করতে পারে।

কিন্তু কেবলমাত্র বেসরকারি ক্ষেত্রকে স্বাধীনভাবে কাজ করতে দিলেই দেশের প্রভূত উন্নতি হবে এই ধারণা পোষণ করা ঠিক হবে না, কারণ—

(ক) ভারতের মতো দেশে যেখানে শিক্ষার হার খুবই কম, প্রবল দ্রারিদ্র বর্তমান, যোগাযোগ ব্যবস্থা খারাপ তদুপরি ৭০ শতাংশ লোক গ্রামে বাস করে সেখানে রাষ্ট্রের ভূমিকা অপরিহার্য। এত জনসংখ্যা যে দেশের সেই দেশের স্বাস্থ্য, শিক্ষা, কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ ইত্যাদি রাষ্ট্র ছাড়া বেসরকারি ক্ষেত্র আগ্রহ দেখাবে না। কারণ এইসব কাজ ব্যয়বহুল এবং এতে বেসরকারি সংস্থার কোন আর্থিক লাভ নেই।

(খ) বেসরকারি ক্ষেত্র সেইসব জায়গাতেই মনোনিবেশ করবে যেখানে তার লাভ আছে এবং এই ‘লাভ’ যার মুখ্য উদ্দেশ্য সমাজকল্যাণ অবশ্যই তার বিচাৰ্যবিশয় হতে পারে না। আমেরিকার মতো দেশে যেখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান সেখানেও সমাজকল্যাণের জন্য রাষ্ট্রই বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে বাধ্য থাকে।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top