Class 12 Political Science Chapter 11 জাতিগঠনের প্রত্যাহ্বান

Class 12 Political Science Chapter 11 জাতিগঠনের প্রত্যাহ্বান, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 11 জাতিগঠনের প্রত্যাহ্বান The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 11 জাতিগঠনের প্রত্যাহ্বান Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 11 জাতিগঠনের প্রত্যাহ্বান

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

জাতিগঠনের প্রত্যাহ্বান

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। নীচে দেওয়া নীতিসমূহের সঙ্গে ঘটনাসমূহ সংযুক্ত কর:

(a) ধর্মের ভিত্তিতে সীমা নির্ধারণ।

(b) ভাষার উপর ভিত্তি করে সীমা নির্ধারণ।

(c) ভৌগোলিক অবস্থিতির উপর ভিত্তি করে সীমা নির্ধারণ।

(d) রাজনৈতিক ও প্রশাসনীয় ভিত্তিতে দেশের মধ্যে পৃথক সীমা নির্ধারণ।

(i) ভারত ও বাংলাদেশ।

(ii) ভারত ও পাকিস্তান।

(iii) ঝাড়খণ্ড ও ছত্তিশগড়।

(iv) হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড।

উত্তরঃ (a) ধর্মের ভিত্তিতে সীমা নির্ধারণ।

(b) ভাষার উপর ভিত্তি করে সীমা নির্ধারণ।

(c) ভৌগোলিক অবস্থিতির উপর ভিত্তি করে সীমা নির্ধারণ।

(d) রাজনৈতিক ও প্রশাসনীয় ভিত্তিতে দেশের মধ্যে পৃথক সীমা নির্ধারণ।

(ii) ভারত ও পাকিস্তান।

(i) ভারত ও বাংলাদেশ।

(iv) হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড।

(iii) ঝাড়খণ্ড ও ছত্তিশগড়।

প্রশ্ন ২। নেহেরু ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য কি কি যুক্তি দেখিয়েছিলেন? এই যুক্তিসমূহ নৈতিক ও আবেগপ্রবণ ছিল বলে তুমি মনে কর কি? না এই যুক্তিসমূহে কিছু বিজ্ঞতাও ছিল?

উত্তরঃ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তৈরি করতে নেহেরুর যুক্তিসমূহ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট মুখ্যমন্ত্রীদের প্রতি তাঁর পত্রে প্রতীয়মান হয়। 

এই যুক্তিসমূহ হল:

(ক) গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়ন সুনিশ্চিত করা।

(খ) ভারতের সমস্যা সমাধানে নেহেরুর দৃষ্টিভঙ্গি ছিল বৈজ্ঞানিক ও বাস্তববাদী। তিনি পরস্পর গণঐতিহ্যের বিরোধী ছিলেন।

(গ) নেহেরু রাজনীতি হইতে ধর্মকে পৃথক করতে চেয়েছিলেন। গণতন্ত্রকে সফল করার জন্য সরকার ধর্মনিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক।

(ঘ) নেহেরুর মতে ঐক্যবদ্ধ জাতিনির্মাণে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করা প্রয়োজন।

পরিশেষে বলা যায়, ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের জন্য আজ ভারত পৃথিবীর অন্যতম বলিষ্ঠ রাষ্ট্র হিসেবে নিজেকে গড়তে পেরেছে। রাষ্ট্র গঠনের মূল কারিগর হচ্ছে সেই রাষ্ট্রের জনগণ, যাকে বলা হয় মানব সম্পদ। ধর্ম কখনও কোন রাষ্ট্র গঠনের ভিত্তি হতে পারেনা। পৃথিবীর যতগুলি রাষ্ট্র ধর্মের ভিত্তিতে গঠিত হয়েছে বা করার প্রয়াস করেছে সেই রাষ্ট্রগুলির উন্নয়ন পরিলক্ষিত হয়না। তর্কের খাতিরে হয়ত মধ্য প্রাচ্যের রাষ্ট্রগুলির উদাহরণ কেউ দিতে পারেন। কিন্তু সেই স্থানের ভূগর্ভস্থ তেল না থাকলে উন্নয়ন হওয়া সম্ভব ছিলনা। পৃথিবীর সকল ধর্মকে সযত্নে লালন করে আসা আমাদের এই দেশ সমগ্র বিশ্বে এক অনন্য নজির। আর এটা সম্ভবপর হয়েছে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করার মাধ্যমে এবং ভারতীয়দের এই নীতিকে সম্মান জানানোর মাধ্যমে।

প্রশ্ন ৩। স্বাধীনতার সময় ভারতের পূর্ব ও পশ্চিম অঞ্চলে জাতিগঠন প্রক্রিয়ায় সম্মুখীন হওয়া দুটি মূল পার্থক্য নির্ণয় কর।

উত্তরঃ স্বাধীনতার সময় ভারতের পূর্ব ও পশ্চিম অঞ্চলে জাতিগঠন প্রক্রিয়ায় সম্মুখীন হওয়া দুইটি মূল পার্থক্য নিম্নরূপ:

(ক) প্রদেশসমূহে ঔপনিবেশিক শাসনব্যবস্থা।

(খ) ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বিকাশ।

প্রশ্ন ৪। রাজ্য পুনর্গঠন আয়োগের কার্য কি ছিল? এর মুখ্য পরামর্শটি কি ছিল?

উত্তরঃ স্বাধীনতার পর ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৯৫৩ সালের ২২শে ডিসেম্বর জওহরলাল নেহরু লোকসভায় রাজ্য পুনর্গঠন আয়োগ গঠনের কথা ঘোষণা করেন। ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন আয়োগ গঠন করা হয়। আয়োগ ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে রাজ্যসমূহের শ্রেণীবিন্যাসের সুপারিশ করে। এর প্রধান সুপারিশসমূহ নিম্নরূপ:

(ক) বিভিন্ন ভাষাভাষী জনগণের সাংস্কৃতিক ও সমন্বয় সাধনকারী চাহিদার প্রতি যথোপযুক্ত দৃষ্টি নিক্ষেপ করা।

(খ) হিন্দী ভাষা ব্যতীত অন্যান্য আঞ্চলিক ভাষাসমূহের প্রতি দৃষ্টিপাত করা উচিত।

(গ) ভাষিক সংখ্যালঘুদের সুরক্ষিত করা উচিত।

আয়োগের প্রধান পরামর্শ ছিল ভাষাভিত্তিক রাজ্য গঠন।

প্রশ্ন ৫। জাতি বললে বহুলাংশে এক ‘কল্পনাপ্রসূত সম্প্রদায়কে’ বোঝায়—যা এক সামূহিক ইতিহাস, বিশ্বাস তথা রাজনৈতিক আশা-আকাঙ্খার দ্বারা ঐক্যবদ্ধ হয়ে থাকা। ভারতকে জাতি হিসাবে প্রতিষ্ঠা করার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

উত্তরঃ জাতীয় জনসমাজ রাজনৈতিক চেতনাসম্পন্ন হলে জাতিতে পরিণত হয়। সুতরাং যে উপাদানগুলি জাতীয় জনসমাজ গঠনে সহায়তা করে, সেগুলি জাতি গঠনেরও সহায়ক। একমাত্র রাজনৈতিক চেতনার অবস্থিতি বা অভাবের উপর এদের পার্থক্য প্রতিষ্ঠিত। 

জাতি গঠনের প্রধান উপাদানসমূহ হল—

(ক) সাধারণ বাসস্থান। 

(খ) কুলগত ঐক্য। 

(গ) ধর্মগত ঐক্য।

(ঘ) ভাষাগত ঐক্য।

(ঙ) রাজনৈতিক ঐক্য। 

(চ) অর্থনৈতিক ঐক্য। 

এছাড়া সম সংস্কৃতি, সম ঐতিহাসিক পটভূমি ও ভাবগত ঐক্য ও জাতিগঠনে সহায়ক।

জাতির উপরোক্ত অর্থ ও জাতি গঠনের উপাদানসমূহ বিচার করলে ভারতবর্ষকে অবশ্যই একটি জাতি হিসাবে গণ্য করা যায়:

প্রাকৃতিক বৈচিত্র্য: প্রাকৃতিক দিক দিয়া ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। হিমালয়ের পাদদেশে অবস্থিত অঞ্চলসমূহে যেভাবে শীত অনুভূত হয় কঙ্কন ও করমণ্ডল উপকূলভাগে ঠিক সেইভাবে গরমের তীব্রতা বেশি। মেঘালয়ের চেরাপুঞ্জী ও মৌসিনরাম অঞ্চলে গড়ে বৎসরে বৃষ্টিপাত হয় ৪৮০ ইঞ্চি, অপরদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের গড় ৩ ইঞ্চিরও কম।

প্রাকৃতিক ঐক্য: কিন্তু এই বিভিন্নতার মধ্যেও ভারতবর্ষে প্রাকৃতিক ঐক্য সহজেই বোঝা যায়। উত্তরদিকে সুবিশাল হিমালয় পর্বত, পূর্বদিকে পাতকৈ, নাগা ও লুসাই পাহাড়, দক্ষিণ দিকে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে আরব সাগর, হিন্দুকুশ পর্বত প্রভৃতি দেশে এক প্রাকৃতিক ঐক্যের সৃষ্টি করেছে।

জাতিগত ও ভাষাগত ঐক্য: ভারতবর্ষ বিভিন্ন জাতির বাসভূমি । মুলভাষা ও আঞ্চলিক ভাষার সংখ্যা প্রায় ২১০০-র মতো। কিন্তু অসমীয়া, বাঙালি, হিন্দুস্থানি প্রভৃতি সকল জাতির লোকেরাই নিজেকে ভারতীয় বলে মনে করে থাকেন। যদিও ভারতবর্ষে প্রধান প্রধান ১৫টি ভাষা সহ আঞ্চলিক ভাষার সংখ্যা ২১০০, তবুও একমাত্র দ্রাবিড়দের মূল ভাষা ব্যতীত সবগুলি ভাষাই সংস্কৃত ভাষা হতে রূপান্তরিত হয়েছে বলে মনে করা হয়।

ধর্মনৈতিক ঐক্য: ভারতবর্ষে যেভাবে বিভিন্ন ধর্মাবলম্বীরা বাস করছেন পৃথিবীর মধ্যে তা কোথাও দেখা যায় না। এই দেশ বিভিন্ন ধর্মের উৎপত্তিস্থল। যদিও হিন্দু ধর্ম ভারতের সর্বাপেক্ষা প্রাচীন ধর্ম এবং এই ধর্মাবলম্বীদের সংখ্যা সর্বাপেক্ষা অধিক; তবুও এটা সহজেই চোখে পড়ে যে এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বীরা ভারতীয় চিন্তা ও ভাবধারায় অভিন্ন অর্থাৎ তার প্রাচীন ভারতীয় চিন্তাধারা হতে বিচ্যুত হতে পারেন নি।

রাজনৈতিক ঐক্য: অতি প্রাচীনকাল হতে ভারতবর্ষে অনেক রাজনৈতিক উত্থান-পতন হয়েছে। ফলে বহুবার দেশ রাজনৈতিক দিক দিয়ে বহুধা বিভক্ত হয়েছে। কিন্তু দেখা যায় মৌর্য, গুপ্ত, বর্ধন প্রভৃতি রাজবংশীয়রা দেশে রাজনৈতিক ঐক্য স্থাপন করেছেন। বিদেশ হতে মুসলমান ও ইংরেজরা এদেশে এসে সমগ্র দেশকে একটি রাজনৈতিক দেশে পরিণত করেছিলেন। তাঁরাও সমগ্র দেশকে একটি দেশ হিসাবে গণ্য করেছেন। বিদেশি ইংরেজ শাসককে দেশ হতে বিতাড়িত করবার জন্য সমগ্র ভারতবাসী একযোগে আন্দোলন করেছেন।

সাংস্কৃতিক ঐক্য: ভারতবর্ষে বিভিন্ন জাতি, উপজাতি, ভাষাভাষি, ধর্মাবলম্বী রয়েছেন; তবুও সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভারতীয় সভ্যতা ও সাংস্কৃতিক দিক দিয়ে তাদের মধ্যে একটি মৌলিক ঐক্য রয়েছে যা পৃথিবীর কোথাও দেখা যায় না।

সুবিশাল ভারতবর্ষের জনগণের মধ্যে এত পার্থক্য থাকা সত্ত্বেও একটি সমন্বয়ের বীজ নিহিত আছে, তা পৃথিবীর অতি ক্ষুদ্র একটি দেশেও বিরল।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top