Class 12 Political Science Chapter 4 বিকল্প শক্তির উৎস Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Political Science Chapter 4 বিকল্প শক্তির উৎস Notes. Here, you can also access HS 2nd Year Political Science Solutions in Bengali Medium. You can also Download PDF for offline study.
Class 12 Political Science Chapter 4 বিকল্প শক্তির উৎস
AHSEC Class 12 Political Science Question Answer in Bengali Medium are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Political Science Notes Bengali Medium for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
বিকল্প শক্তির উৎস
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। নিম্নোক্তগুলি ক্রম অনুসারে সাজাও:
(ক) বিশ্ববাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তি।
(খ) ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী প্রতিষ্ঠা।
(গ) ইউরোপীয় সংঘ প্রতিষ্ঠা।
(ঘ) আসিয়ান ( ASEAN) আঞ্চলিক সংঘ প্রতিষ্ঠা।
উত্তরঃ (খ) ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী প্রতিষ্ঠা।
(গ) ইউরোপীয় সংঘ প্রতিষ্ঠা।
(ঘ) আসিয়ান ( ASEAN) আঞ্চলিক সংঘ প্রতিষ্ঠা।
(ক) বিশ্ববাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তি।
প্রশ্ন ২। আসিয়ান প্রণালী নিম্নোক্ত কোনটির প্রতি সম্পর্কিত?
(ক) আসিয়ান সদস্যদের জীবনযাত্রা প্রণালী প্রতিফলিত করে।
(খ) আসিয়ান সদস্যরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও মত বিনিময়।
(গ) আসিয়ান সদস্যরাষ্ট্রের মধ্যে সংযোগ স্থাপনের রাস্তা।
(ঘ) আসিয়ান সদস্যরাষ্ট্র অনুসৃত প্রতিরক্ষা নীতি।
উত্তরঃ (ক) আসিয়ান সদস্যদের জীবনযাত্রা প্রণালী প্রতিফলিত করে।
প্রশ্ন ৩। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ‘মুক্ত দ্বার নীতি গ্রহণ করেছিল?
(ক) চীন।
(খ) ইউরোপীয় সংঘ।
(গ) জাপান।
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তরঃ চীন।
প্রশ্ন ৪। শূন্যস্থান পূর্ণ কর:
(ক) ১৯৬২ সালে চীন _____ ভারত সীমানা বিরোধ মূলত _____ এবং ______ এলাকায় ছিল।
উত্তরঃ অরুণাচল প্রদেশ, আকসাই চীন।
(খ) আসিয়ান আঞ্চলিক পর্ষদ ______ সালে গঠিত হয়েছিল।
উত্তরঃ ১৯৯৪।
(গ) ১৯৭২-এ চীন ______ সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল।
উত্তরঃ আমেরিকার।
(ঘ) ______ পরিকল্পনা ১৯৪৮ সালে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠায় প্রভাবিত করেছিল।
উত্তরঃ মার্শাল।
(ঙ) হল আসিয়ানের একটি সংস্থা যা নিরাপত্তার সঙ্গে জড়িত।
উত্তরঃ আসিয়ান আঞ্চলিক পর্ষদ।
প্রশ্ন ৫। আঞ্চলিক সংস্থাসমূহ গঠনের উদ্দেশ্যসমূহ কি কি?
উত্তরঃ আঞ্চলিক সংস্থাসমূহ গঠনের প্রধান উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
(ক) আঞ্চলিক সংস্থাসমূহ গঠনের প্রধান উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট অঞ্চলের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা উন্নত করা।
(খ) এর অপর একটি লক্ষ্য হল সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ তৈরি করা।
(গ) আঞ্চলিক সংস্থা তাদের সদস্যরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বিকাশ তরান্বিত করে।
(ঘ) আঞ্চলিক সংস্থাসমূহ আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির সমতা তৈরি করে যাতে মহাশক্তিধর রাষ্ট্রসমূহ তাদের ‘দাদাগিরি’ প্রতিষ্ঠা করতে পারে।
(ঙ) আঞ্চলিক সংস্থাগুলি তাদের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে বৈদেশিক বাণিজ্য প্রসার করে। বৈদেশিক বাণিজ্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধশালী করে তোলে।
(চ) আঞ্চলিক সংস্থাসমূহ সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে যৌথ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে। যৌথ নিরাপত্তা অধিক কার্যকরী এবং অপেক্ষাকৃত কম ব্যয়বহুল।
প্রশ্ন ৬। ভৌগোলিক অবস্থান কিভাবে আঞ্চলিক সংস্থা গঠন প্রভাবিত করতে পারে?
উত্তরঃ ভৌগোলিক অবস্থান আঞ্চলিক সংস্থা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভৌগোলিক অবস্থানের জন্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বিকাশ লাভ করে। প্রতিবেশী রাষ্ট্রসমূহ সাধারণভাবে সৌভ্রাতৃত্বের বন্ধন ও সহযোগিতাবোধ বৃদ্ধি করে যা আঞ্চলিক সংস্থাসমূহকে শক্তিশালী করে। ভৌগোলিক অখণ্ডতার জন্য রাষ্ট্রসমূহের মধ্যে সাধারণ রীতিনীতি, পরম্পরা, ঐতিহ্য, সংস্কৃতি, স্বার্থ, সমস্যা প্রভৃতি গড়ে ওঠে। এই সাধারণ চেতনা তাদের মধ্যে সাধারণ ভ্রাতৃত্ববোধ তৈরি করে। ভৌগোলিক অখণ্ডতা, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃরাষ্ট্র বাণিজ্যে উৎসাহিত করে।
প্রশ্ন ৭। আসিয়ান ভিশন ২০২০-এর উপাদানসমূহ কি কি?
উত্তরঃ আসিয়ান ১৯৬৭ সালে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পাঁচটি দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আসিয়ানের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা। আসিয়ান অতি দ্রুতগতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থায় পরিণত হচ্ছে। ‘ভিশন ২০২০’ আন্তর্জাতিক গোষ্ঠীতে একটি বিশেষ ভূমিকা পালনের কথা ব্যক্ত করেছে। ‘ভিশন ২০২০’-তে আশা ব্যক্ত করা হয়েছে যে এটি একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আসিয়ান এই অঞ্চলের বিবাদ ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধা করতে উৎসাহিত করে যা পারস্পরিক সহযোগিতা ও সৌভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে উৎসাহিত করবে।
প্রশ্ন ৮। আসিয়ান গোষ্ঠীর স্তম্ভ ও উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
উত্তরঃ আসিয়ানের ২০০৩ সালের মহাসম্মেলনে ইউরোপীয় সংঘের অনুসরণে আসিয়ান গোষ্ঠী (ASEAN Community) গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আসিয়ান গোষ্ঠী নিম্নোক্ত তিনটি স্তম্ভ নিয়ে গঠিত:
(ক) আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী (ASEAN Security Community)
(খ) আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী (ASEAN Economic Community)
(গ) আসিয়ান সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠী ( ASEAN Socio Cultural Community)
আসিয়ান গোষ্ঠীর উদ্দেশ্য: আসিয়ান গোষ্ঠীর প্রধান উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
(ক) আসিয়ান গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করা।
(খ) সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশ।
(গ) আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশসমূহের জন্য উৎপাদন ভিত্তি ও সাধারণ বাজার তৈরি করা।
(ঘ) সদস্যরাষ্ট্রসমূহের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা করা।
(ঙ) আঞ্চলিক শান্তি ও সুস্থিতি উন্নত করা।
প্রশ্ন ৯। চীনের বর্তমান অর্থনীতি কি কি ক্ষেত্রে এর নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে পৃথক?
উত্তরঃ নিম্নলিখিত ক্ষেত্রে চীনের বর্তমান অর্থনীতি ব্যবহারিক অর্থনীতি থেকে পৃথক:
(ক) ১৯৪৯ সালে চীন গণরাজ্য প্রতিষ্ঠার পর চীনে সোভিয়েত ধাঁচের পরিকল্পিত এবং রাষ্ট্র-নিয়ন্ত্রিত অর্থনীতি অনুসরণ করা হত। কিন্তু বর্তমানে চীনের অর্থনীতি বেসরকারিকরণ ও মুক্ত বাণিজ্যের উপর প্রতিষ্ঠিত।
(খ) নিয়ন্ত্রিত অর্থনীতিতে কৃষি ও শিল্প সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ছিল। কিন্তু বর্তমানে কৃষি ও শিল্প বেসরকারি খণ্ডে পরিচালিত।
(গ) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন অর্থনীতিতে বেসরকারি শিল্প এবং ব্যক্তিগত সম্পত্তির স্থান ছিল না। কিন্তু বর্তমান অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত সম্পত্তি চীনের অর্থব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ।
(ঘ) নিয়ন্ত্রিত অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের কোন স্থান ছিল না। কিন্তু বর্তমানে চীনকে বৈদেশিক লগ্নীর আকর্ষণীয় দেশ বলে গণ্য করা হয়।
(ঙ) চীনের নিয়ন্ত্রিত অর্থনীতিতে মুক্ত বাজার ও অবাধ প্রতিযোগিতা ছিল না। কিন্তু বর্তমানে চীনের অর্থনীতি অবাধ প্রতিযোগিতার উপর প্রতিষ্ঠিত। বর্তমানে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য।
প্রশ্ন ১০। ইউরোপীয় রাষ্ট্রসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালীন সমস্যাসমূহ কিভাবে সমাধান করেছিল? ইউরোপীয় সংঘ গঠনের প্রচেষ্টাসমূহের সংক্ষিপ্ত রূপরেখা দাও।
উত্তরঃ ইউরোপীয় সংঘ ইউরোপীয় রাষ্ট্রসমূহের একটি শক্তিশালী আঞ্চলিক সংস্থা, যা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপীয় সংঘকে ইউরোপীয়ান কমন মার্কেট বা ইউরোপীয়ান কমন কমিউনিটি বলা হয়।
দুই বিশ্বযুদ্ধ অতি স্বল্পকালীন সময়সীমার মধ্যে ইউরোপীয় রাষ্ট্রসমূহের ব্যাপক ক্ষতিসাধন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৬ বছরে ইউরোপীয় রাষ্ট্রসমূহের অর্থনৈতিক, বাহ্যিক ও মানবসম্পদের ব্যাপক ক্ষতি হয়। এই সময়কালে ইউরোপীয় রাষ্ট্রসমূহের অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের অবনতি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে অধিকাংশ ইউরোপীয় নেতাগণ উপলব্ধি করেন যে তাদের পারস্পরিক সম্পর্ক পুনর্গঠিত হওয়া একান্ত প্রয়োজন। তারা ইউরোপীয় দৃষ্টিকোণ দিয়ে সমস্যা সমাধান করতে বাধ্য হন এবং কালক্রমে তারা একটি সংস্থা গঠন করেন যা ইউরোপীয় সংঘ বা European Union নামে পরিচিত।
ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রচেষ্টাসমূহ নিম্নরূপ:
(ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শীতল যুদ্ধের দ্বারা ইউরোপীয় ঐক্য ও সংহতি নূতন মাত্রা পায়। ইউরোপীয় অর্থনীতি পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ‘মার্শাল পরিকল্পনা’র আওতায় ইউরোপীয় দেশসমূহকে আর্থিক সহায়তা দেয়।
(খ) ‘মার্শাল পরিকল্পনা’ অনুযায়ী পশ্চিম ইউরোপের দেশসমূহে আর্থিক সহায়তা যোগানের জন্য ১৯৪৮ সালে ইউরোপীয় আর্থিক সহযোগিতা’ (European Economic Cooperation) প্রতিষ্ঠিত হয়েছিল।
(গ) সদস্যরাষ্ট্রগুলির নীতিসমূহের মধ্যে সমন্বয় সাধনের জন্য ১৯৪৯ সালে ‘ইউরোপীয় পরিষদ’ (Council of Europe) প্রতিষ্ঠা করা হয়েছিল।
(ঘ) ১৯৫১ সালে পূর্ব ইউরোপের ৬টি দেশ (ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, পশ্চিম জার্মানি এবং লাক্সেমবার্গ) প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে এবং এর মাধ্যমে ‘ইউরোপীয় কয়লা এবং ইস্পাত গোষ্ঠী’ (European Coal and Steel Community) গঠন করে।
(ঙ) ১৯৫৭ সালে এই ৬টি রাষ্ট্র রোম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী’ (European Economic Community) গঠন করে। তারা ‘ইউরোপীয় আণবিক শক্তিগোষ্ঠী’ (European Atomic Energy Community) নামে অপর একটি সংস্থা গঠন করে।
(চ) ১৯৭৯ সালে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর’ একটি সংসদ গঠিত হয়েছিল। ইউরোপীয় সংসদের সদস্যগণ এই অর্থনৈতিক গোষ্ঠীতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি পশ্চিম ইউরোপীয় দেশসমূহকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে উৎসাহিত করে। তারা নেদারল্যান্ডের ম্যাসট্রিস্টে একটি চুক্তি স্বাক্ষর করে এবং এর মাধ্যমে ইউরোপীয় সংঘ (European Union) গঠিত হয়। ম্যাসট্রিস্ট চুক্তি (Treaty of Maastricht) স্বাক্ষরের পর ইউরোপীয় গোষ্ঠীসমূহ ‘ইউরোপীয় ইউনিয়নে’ সংঘবদ্ধ হয় এবং একটি সাধারণ উদ্দেশ্য ও কর্মসূচী গ্রহণ করে।
প্রশ্ন ১১। কি কারণে ইউরোপীয় সংঘ আজ এক প্রভাবশালী আঞ্চলিক সংস্থা?
উত্তরঃ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ইউরোপীয় সংঘ উৎকৃষ্ট আঞ্চলিক সংগঠন হিসাবে স্বীকৃতি লাভ করে। এই সংঘ আন্তঃরাষ্ট্রীয় বিশেষত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(ক) অর্থনৈতিক ক্ষেত্রে: ইউরোপীয় সংঘ বিশ্বের ‘সর্ববৃহৎ অর্থনীতি’। এর অর্থনৈতিক ক্ষমতা প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং এশিয়া ও চীনকে প্রভাবিত করে। বিশ্ব বাণিজ্যে ইউরোপীয় সংঘের অংশের পরিমাণ আমেরিকা যুক্তরাষ্ট্রের চেয়ে তিনগুণ অধিক। ইউরোপীয় সংঘের মুদ্রা ইউরো’ আমেরিকার ডলারের চ্যালেঞ্জস্বরূপ।
(খ) রাজনৈতিক ক্ষেত্র: ইউরোপীয় সংঘ রাষ্ট্রসংঘের নীতি ও কার্যসূচীর উপর প্রভাব বিস্তার করে। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
(গ) সামরিক ক্ষেত্র: ইউরোপীয় সংঘের সামরিক প্রভাব লক্ষণীয়। বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র হিসাবে ইউরোপীয় সংঘের সামরিক শক্তির পরিচয় অতুলনীয়। কারণ ইউরোপীয় সংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি সামরিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধন বিনিয়োগ করেছিল। ফলে মহাকাশ ও যোগাযোগ প্রযুক্তিতে বিশ্বের দ্বিতীয় রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়।
প্রশ্ন ১২। চীন ও ভারতের অর্থনৈতিক উত্থান একমেরুশক্তি বিশ্বে প্রত্যাহ্বান করার বিরাট সম্ভাবনা আছে। তুমি কি এই উক্তিতে একমত? তোমার যুক্তি দাও।
উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পর একমেরুশক্তি বিশ্বের আবির্ভাব ঘটে। ১৯৯০ সালের পর বিশ্ব রাজনীতিতে আমেরিকা একমাত্র মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। আমেরিকা একাধিপত্য নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়। বিশ্বে আমেরিকার প্রভুত্বের দরুন বিশ্ব নেতৃবৃন্দ আমেরিকার আধিপত্য নিয়ন্ত্রণের বিষয়ে চিন্তা শুরু করেন।
বিশ্বের কতিপয় চিন্তাবিদ ও নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন যে চীন ও ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি একমেরু বিশ্বে প্রত্যাহ্বান জানানোর যথেষ্ট সম্ভাবনা আছে।
নিম্নলিখিত কারণে এই মতের সত্যতা প্রতিপন্ন করা যায়:
(ক) চীন ও ভারত উভয়ই বিশ্বের দুই বৃহৎ রাষ্ট্র। জনসংখ্যার ভিত্তিতে চীন প্রথম এবং ভারত দ্বিতীয়। চীন ও ভারত প্রত্যেকেরই জনসংখ্যা ১০০ কোটির অধিক। ভারতের জনসংখ্যা ১২১ কোটি।
(খ) উভয় দেশেরই অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করছে। মাও-পরবর্তী চীনে (১৯৭৭–১৯৮৭) রেকর্ড পরিমাণ মাথাপিছু বার্ষিক আয় দ্বিগুণ হয়েছে।
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও ভারত উভয় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নত করেছে। ভারত ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আমেরিকা অধিক আগ্রহী।
(ঘ) চীন ও ভারত উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র। চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র। ভারতও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিদার।
(ঙ) চীন ও ভারত উভয়েই বেসরকারিকরণ ও মুক্ত বাণিজ্য নীতি গ্রহণ করেছে।
(চ) ভারতের বৈদেশিক নীতি জোট নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত এবং ভারত সর্বদাই স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করে। ভারত বহুবার আমেরিকার নীতি ও ক্রিয়াকলাপের সমালোচনা করেছে।
(ছ) চীন ও ভারত উভয় রাষ্ট্রেরই বৈদেশিক মুদ্রার বিশাল মজুতভাণ্ডার আছে এবং উভয় দেশই অন্য দেশে অধিক পরিমাণে বিনিয়োগ করতে পারে।
সুতরাং আমরা নিশ্চিন্তে বলতে পারি যে অদূর ভবিষ্যতে একমেরুশক্তি বিশ্বব্যবস্থা বহুমেরুশক্তি বিশ্বব্যবস্থায় পরিণত হতে পারে।
প্রশ্ন ১৩। আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা ও শক্তিশালী করার মধ্যে রাষ্ট্রসমূহের শান্তি ও উন্নতির সম্ভাবনা নিহিত আছে। এই উক্তির যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তরঃ রাষ্ট্রসমূহের নিজ নিজ বিকাশের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আঞ্চলিক সংগঠনের প্রয়োজনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দেখা দেওয়া অসুবিধা ও সমস্যাসমূহ দূর করতে নির্দিষ্ট প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। একই সময়ে দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হালে এই দিকসমূহের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। সুতরাং দেশের আঞ্চলিক সংগঠনের সাহায্যে সকল ক্ষেত্রে ক্ষমতায়িতকরণের ক্ষেত্রে সহায়ক হয়। বিভিন্ন আঞ্চলিক সংস্থাগুলি শান্তি ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নিম্নোক্ত বিষয়গুলিও উক্তিটি সমর্থন করে:
(ক) আঞ্চলিক অর্থনৈতিক সংস্থাগুলি বিভিন্ন সদস্যরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার অনুভূতি বৃদ্ধি করতে সহায়তা করে।
(খ) এটা দেশের আর্থিক বিকাশ ও জীবনযাত্রার মানদণ্ড উন্নত করতে সাহায্য করে।
(গ) আঞ্চলিক সংগঠনসমূহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে।
(ঘ) এই সংস্থাগুলি আঞ্চলিক তথা সমগ্র বিশ্বে শান্তির পরিবেশ উন্নত করতে সাহায্য করে।
(ঙ) বিশ্বে শক্তির সমতা রক্ষা করে, যা বিশ্বশান্তির সহায়ক।
(চ) আঞ্চলিক অর্থনৈতিক সংস্থাসমূহ সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে মুক্ত বাণিজ্য ও সাধারণ মুদ্রাব্যবস্থা প্রচলনে উৎসাহিত করে।
(ছ) অন্যান্য রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা শক্তিশালী করে।
প্রশ্ন ১৪। ভারত ও চীনের মধ্যে স্পর্শকাতর বিষয়গুলি চিহ্নিত কর। বৃহৎ সহযোগিতার জন্য এইগুলি কিভাবে সমাধান করা যায়? তোমার মতামত দাও।
উত্তরঃ ভারত ও চীনের মধ্যে প্রথমাবস্থায় সুসম্পর্ক ছিল। কিন্তু ১৯৬২ সালে চীন হঠাৎ ভারত আক্রমণ করে এবং ভারতের প্রতি বৈরিভাবাপন্ন হয়। ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করিতে অধিক আগ্রহী।
ভারত প্রথম থেকেই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ছিল। ভারত প্রথমে চীনকে স্বীকৃতি দেয় এবং পরে রাষ্ট্রসংঘে চীনকে সমর্থন জানায়। ১৯৫৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় চীন পঞ্চশীল নীতির প্রতি পূর্ণ সমর্থন জানায়। কিন্তু ১৯৬২ সালের ২রা অক্টোবর চীন ভারত আক্রমণ করে। ২১শে নভেম্বর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটে। চীন ভারতের কয়েক হাজার মাইল এলাকা দখল করে। লালবাহাদুর শাস্ত্রীর শাসনকালে চীন-ভারত সম্পর্ক উন্নতি লাভ করে নি। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে চীন পাকিস্থানকে সমর্থন জানায়। বাংলাদেশের আন্দোলনে ভারতের সমর্থনকে চীন পছন্দ করে নি। চীন পাকিস্তানের স্বৈরাচারী শাসককে সমর্থন জানায়। ১৯৭৬ সালের এপ্রিল মাস পর্যন্ত চীন-ভারত সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল।
১৯৮১ সাল থেকে ১৯৮৫ সালের মধ্যে দুই দেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ১৯৮৮ সালে চীন সফর করেন। ফলে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হ্রাস পায়। যৌথ কার্যকরী গোষ্ঠী গঠিত হয়। এই গোষ্ঠী মোট ৬ দফা বৈঠক করে।
১৯৯৬ সালের ২৮শে নভেম্বর চীনের প্রধানমন্ত্রী জিয়াং জেমিন চারদিনের ভারত সফরে আসেন। দুই দেশের মধ্যে নানা বিষয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০২ সালের মে মাসে ভারতের রাষ্ট্রপতি কে. আর. নারায়ণনের চীন সফরের মাধ্যমে চীন ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি শুরু হয়। দুই দেশ যুক্তিসঙ্গতভাবে সীমানা বিরোধ সমাধানের একটি কমিটি গঠন করতে স্থির করে। ভারত এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৯৯২ সালের ৩৩.৮ কোটি ডলার থেকে বেড়ে ২০০৬ সালে ১৮০ কোটি ডলারে বৃদ্ধি পেয়েছে।
২০০৮ সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চীন সফর করেন। দুই দেশের প্রধানমন্ত্রীগণ A Shared Vision for the 21st Century নামে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এইভাবে ভারতের প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতিকল্পে একটি বিরাট পদক্ষেপ। এটা আশাব্যঞ্জক যে আগামী বছরগুলিতে দুই দেশের মধ্যে সম্পর্ক অধিকতর উন্নতি লাভ করবে।
চীন ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সেই লক্ষ্যে কয়েকটি পরামর্শ নিচে দেওয়া হল:
(ক) ভারত ও চীনের নেতা ও বিষয়াগণের বেইজিং ও নূতন দিল্লী ভ্রমণ, বিভিন্ন উদ্দেশ্যে বারবার একত্র হওয়া প্রয়োজন।
(খ) পরস্পর বোঝাপড়ার মাধ্যমে উভয়ের মধ্যে থাকা বিরোধসমূহ মীমাংসা করা উচিত।
(গ) দুটি দেশেরই নূতন অর্থনৈতিক শক্তি হিসাবে উত্থান হয়েছে। তাদের নূতন অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এবং এশিয়া তথা সমগ্র বিশ্বে নিজের প্রভাব বিস্তার করার জন্য উভয়েরই সাধারণ কার্যসূচী গ্রহণ করা কর্তব্য।
(ঘ) বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
(ঙ) যাতায়াত, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সাধারণ অর্থনৈতিক স্বার্থ, বিশ্বের রাজনীতি সম্পর্কে সচেতনতা প্রভৃতি উভয় দেশের মধ্যে সম্পর্ককে ভবিষ্যতে অধিক ঘনিষ্ঠ করবে বলে আশা করা যায়।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel