Class 12 Political Science Chapter 6 আন্তর্জাতিক সংস্থাসমূহ

Class 12 Political Science Chapter 6 আন্তর্জাতিক সংস্থাসমূহ, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 6 আন্তর্জাতিক সংস্থাসমূহ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Solutions are free to use and easily accessible. Class 12 Political Science Chapter 6 আন্তর্জাতিক সংস্থাসমূহ Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 6 আন্তর্জাতিক সংস্থাসমূহ

HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

আন্তর্জাতিক সংস্থাসমূহ

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। ভেটো ক্ষমতা সংক্রান্ত নিম্নোক্ত উক্তিগুলির প্রত্যেকটির পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখ।

(ক) নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী সদস্যবৃন্দ ‘ভেটো’ ক্ষমতার অধিকারী।

উত্তরঃ শুদ্ধ।

(খ) এটাই একমাত্র নেতিবাচক ক্ষমতা।

উত্তরঃ শুদ্ধ।

(গ) মহাসচিব যখন কোন সিদ্ধান্তে সন্তুষ্ট হন না তখন তিনি এই ক্ষমতা প্রয়োগ করেন।

উত্তরঃ অশুদ্ধ।

(ঘ) একটি ভেটোই নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাতিল করতে পারে।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ২। নিম্নোক্ত উক্তিসমূহ যা রাষ্ট্রসংঘের কর্মপন্থা নির্ণয় করে। এইগুলির প্রত্যেকটির পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখ।

(ক) নিরাপত্তা পরিষদে শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়সমূহ আলোচিত হয়।

উত্তরঃ শুদ্ধ।

(খ) রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গসমূহ ও সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষীকৃত শাখাসমূহ দ্বারা মানবিক নীতিসমূহ বাস্তবায়িত হয়।

উত্তরঃ অশুদ্ধ।

(গ) নিরাপত্তা সংক্রান্ত বিষয়সমূহ বাস্তবায়নে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের সহমত আবশ্যকীয়।

উত্তরঃ শুদ্ধ।

(ঘ) সাধারণ সভার সকল সদস্যই আপনা-আপনিই রাষ্ট্রসংঘের অন্যান্য প্রধান অঙ্গসমূহ ও বিশেষীকৃত শাখাসমূহের সদস্য।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ৩। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ সংক্রান্ত প্রস্তাবসমূহের কোনটি অধিক গুরুত্ব পাবে?

(ক) পরমাণু দক্ষতা।

(খ) ভারত রাষ্ট্রসংঘের সূচনা হইতেই এর সদস্য।

(গ) ভারত এশিয়ায় অবস্থিত।

(ঘ) ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষমতা এবং সুস্থির রাজনৈতিক ব্যবস্থা।

উত্তরঃ (ঘ) ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষমতা এবং সুস্থির রাজনৈতিক ব্যবস্থা।

প্রশ্ন ৪। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার সম্পর্কিত রাষ্ট্রসংঘের সংস্থা কোনটি?

(ক) নিরস্ত্রীকরণ সংক্রান্ত রাষ্ট্রসংঘের সমিতি।

(খ) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

(গ) রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক নিরাপত্তা সমিতি।

(ঘ) উপরোক্ত কোনটিই নয়।

উত্তরঃ (খ) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

প্রশ্ন ৫। বিশ্ববাণিজ্য সংস্থা নিম্নোক্ত কোন্ সংস্থার উত্তরসূরী হিসাবে কাজ করছে?

(ক) বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সাধারণ বোঝাপড়া।

(খ) বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সাধারণ ব্যবস্থা।

(গ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

(ঘ) রাষ্ট্রসংঘ উন্নয়ন কার্যসূচী।

উত্তরঃ (ক) বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সাধারণ বোঝাপড়া।

প্রশ্ন ৬। শূন্যস্থান পূর্ণ কর:

(ক) রাষ্ট্রসংঘের মুখ্য উদ্দেশ্য হল ______।

উত্তরঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।

(খ) রাষ্ট্রসংঘের সর্বোচ্চ নিয়ামককে _____ বলা হয়।

উত্তরঃ মহাসচিব।

(গ) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে _____ জন স্থায়ী এবং ______ জন অস্থায়ী সদস্য আছেন।

উত্তরঃ ৫/১০।

(ঘ) রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব হলেন ______।

উত্তরঃ অ্যান্টোনিও গুতেরেস।

প্রশ্ন ৭। রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ ও সংস্থাসমূহের সঙ্গে এইগুলির কার্যাবলি মিলিয়ে লেখ:

(a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (i) বিশ্ব অর্থব্যবস্থার উপর নজরদারি রাখে।

(b) আন্তর্জাতিক বিচারালয় (ii) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।

(c) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (iii) সদস্যরাষ্ট্রসমূহের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের দিকে দৃষ্টিপাত করা।

(d) নিরাপত্তা পরিষদ (iv) পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার।

(e) রাষ্ট্রসংঘের শরণার্থী – সংক্রান্ত আয়োগ (v) সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ মীমাংসা করা।

(f) বিশ্ব বাণিজ্য সংস্থা (vi) জরুরি অবস্থার আশ্রয় ও চিকিৎসা সেবা প্রদান করা।

(g) আন্তর্জাতিক অর্থ তহবিল (vii) বিশ্ব সংক্রান্ত ব্যাপারে বিতর্ক ও আলোচনা করা হয়।

(h) সাধারণ সভা (viii) রাষ্ট্রসংঘের ব্যাপারে শাসন ও সমন্বয় সাধন করা।

(i) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ix) সকলের জন্য সুস্বাস্থ্য প্রদান।

(j) সচিবালয় (x) সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে বাণিজ্যের সুযোগ।

উত্তরঃ (a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (iii) সদস্যরাষ্ট্রসমূহের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের দিকে দৃষ্টিপাত করা।

(b) আন্তর্জাতিক বিচারালয় (v) সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ মীমাংসা করা।

(c) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (iv) পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার।

(d) নিরাপত্তা পরিষদ (ii) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।

(e) রাষ্ট্রসংঘের শরণার্থী – সংক্রান্ত আয়োগ (vi) জরুরি অবস্থার আশ্রয় ও চিকিৎসা সেবা প্রদান করা।

(f) বিশ্ব বাণিজ্য সংস্থা (x) সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে বাণিজ্যের সুযোগ।

(g) আন্তর্জাতিক অর্থ তহবিল (i) বিশ্ব অর্থব্যবস্থার উপর নজরদারি রাখে।

(h) সাধারণ সভা (vii) বিশ্ব সংক্রান্ত ব্যাপারে বিতর্ক ও আলোচনা করা হয়।

(i) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ix) সকলের জন্য সুস্বাস্থ্য প্রদান।

(j) সচিবালয় (viii) রাষ্ট্রসংঘের ব্যাপারে শাসন ও সমন্বয় সাধন করা। 

প্রশ্ন ৮। নিরাপত্তা পরিষদের কার্যাবলি কি কি?

উত্তরঃ নিরাপত্তা পরিষদ ক্ষুদ্রতম সংস্থা হলেও তা রাষ্ট্রসংঘের সবচেয়ে শক্তিশালী অঙ্গ। রাষ্ট্রসংঘের সাফল্য ও ব্যর্থতা নিরাপত্তা পরিষদের কার্যাবলির উপর নির্ভর করে।

নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য ১৫ পাঁচজন স্থায়ী সদস্য ও দশজন অস্থায়ী সদস্য নিয়ে এই পরিষদ গঠিত।

পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হল—

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র। 

(খ) রাশিয়া। 

(গ) ইংল্যান্ড।

(ঘ) ফ্রান্স। ও 

(ঙ) গণপ্রজাতন্ত্রী চীন। 

অবশিষ্ট দশজন অস্থায়ী সদস্য সাধারণ সভা কর্তৃক দুই বৎসরের জন্য নির্বাচিত হন। স্থায়ী সদস্যরাষ্ট্রের ভেটো ক্ষমতা আছে। সাধারণত এক পক্ষকালের মধ্যে নিরাপত্তা পরিষদের একটি অধিবেশন বসে।

নিরাপত্তা পরিষদ হল রাষ্ট্রসংঘের কার্যকরী পরিষদ এবং প্রভূত ক্ষমতার অধিকারী। নিরাপত্তা পরিষদের নামকরণে তার কার্যকর ইঙ্গিত দেখতে পাওয়া যায়। এর প্রাথমিক কর্তব্য ও দায়িত্ব হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। রাষ্ট্রসংঘের সনদ অনুসারে প্রত্যেক রাষ্ট্রের কর্তব্য হল নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলি মেনে নেওয়া ও কার্যকর করা। কোন রাষ্ট্রকে যদি অন্য রাষ্ট্র আক্রমণ করে তবে নিরাপত্তা পরিষদ নানা পদক্ষেপ গ্রহণ করতে পারে। নিরাপত্তা পরিষদের অপর কাজ হল কোন যুদ্ধরত দেশের বিরুদ্ধে যদি শান্তিপূর্ণ উপায় অবলম্বনে ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা।

অছি ভারপ্রাপ্ত রাষ্ট্রগুলির প্রতি নিরাপত্তা পরিষদের দায়িত্ব ও কর্তব্য আছে। এই রাষ্ট্রগুলির স্বার্থরক্ষার্থে নিরাপত্তা পরিষদ নানা প্রকার সেবামূলক কার্য সম্পাদন করে। এতদ্ব্যতীত সাধারণ সভার সঙ্গে যুক্তভাবে আন্তর্জাতিক বিচারালয়ের ১৫ জন বিচারপতি নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত হন।

এর থেকে এটাই প্রতীয়মান হয় যে নিরাপত্তা পরিষদের প্রাথমিক কার্য হল বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। নিরাপত্তা পরিষদকে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সদা সতর্ক থাকতে হয়।

প্রশ্ন ৯। ভারতের একজন নাগরিক হিসাবে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী প্রার্থিত্বকে তুমি কিভাবে সমর্থন করবে? তোমার প্রস্তাবের যৌক্তিকতা দেখাও।

উত্তরঃ ভারত ১৯৯৮ সালের ২৬শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদে ভারতে স্থায়ী সদস্যপদের দাবি উত্থাপন করেছে। ভারতের একজন নাগরিক হিসাবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি আমি সর্বান্তকরণে সমর্থন করি। 

এর কারণসমূহ নিম্নরূপ:

(ক) ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জনসংখ্যা ভারতবাসী।

(খ) ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র।

(গ) রাষ্ট্রসংঘের প্রতি ভারতের পূর্ণ আস্থা আছে এবং রাষ্ট্রসংঘের সকল প্রকার উদ্যোগে ভারত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

(ঘ) ভারত রাষ্ট্রসংঘের সকল প্রকার শান্তি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

(ঙ) রাষ্ট্রসংঘে ভারত নিয়মিত আর্থিক সাহায্য প্রদান করে।

(চ) ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারত একটি বিকাশশীল দেশ। ভারতের অর্থনীতি শক্তিভিত্তির উপর প্রতিষ্ঠিত।

(ছ) ভারত শান্তি, নিরাপত্তা ও জোট নিরপেক্ষ আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

(জ) ভারত পরাধীন রাষ্ট্রসমূহের স্বাধীনতার জন্য যথেষ্ট চেষ্টা করে।

(ঞ) ভারত নিরাপত্তার তাগিদে শান্তিপূর্ণ উপায়ে পরমাণু পরীক্ষা করেছে।

প্রশ্ন ১০। রাষ্ট্রসংঘ পুনর্গঠনে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে জড়িত সমস্যাসমূহের একটি সমালোচনামূলক মূল্যায়ন কর।

উত্তরঃ পরিবর্তনশীল পরিস্থিতি ও চাহিদার ও পরিস্থিতির মোকাবিলার জন্য যে-কোন সংস্থা ও সংগঠনের সংস্কার ও উন্নয়ন অপরিহার্য। সাম্প্রতিক বছরগুলিতে রাষ্ট্রসংঘ সংস্কারের দাবি উত্থাপিত হয়েছে। 

১৯৯২ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভা একটি প্রস্তাব গ্রহণ করে যাতে নিম্মলিখিত প্রধান তিনটি অভিযোগ প্রতিফলিত হয়:

(ক) নিরাপত্তা পরিষদ সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা প্রতিফলিত করে না।

(খ) এর সিদ্ধান্তসমূহ কেবলমাত্র পশ্চিমী মূল্য ও স্বার্থ প্রতিফলিত করে এবং তাতে কতিপয় বৃহৎ শক্তির একাধিপত্য দেখা যায়।

(গ) নিরাপত্তা পরিষদ সমপ্রতিনিধিত্বের অভাব বোধ করে।

রাষ্ট্রসংঘ সংস্কারের ক্রমবর্ধমান দাবির পরিপ্রেক্ষিতে মহাসচিব কফি আন্নান রাষ্ট্রসংঘের সংস্কার কিভাবে করা যায় তার জন্য একটি অনুসন্ধান উত্থাপন করেন। নিরাপত্তা পরিষদের নূতন স্থায়ী ও অস্থায়ী সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাবিত রূপরেখাসমূহের কয়েকটি নিম্নে প্রদান করা হল:

প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী একটি সদস্য রাষ্ট্রকে—

(ক) একটি বৃহৎ অর্থনৈতিক শক্তি হতে হবে।

(খ) একটি বৃহৎ সামরিক শক্তি হতে হবে।

(গ) রাষ্ট্রসংঘের বাজেটে একটি বৃহৎ অঙ্কের যোগানকারী হতে হবে।

(ঘ) জনসংখ্যার দিক দিয়ে একটি বৃহৎ রাষ্ট্র হতে হবে।

(ঙ) একটি রাষ্ট্র যা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাবে।

এই সকল রূপরেখার প্রত্যেকটি কিছু না কিছু যুক্তিসঙ্গত। কিন্তু কতিপয় ধারা পরিষ্কার না হওয়ায় ঐগুলিকে সমস্যাজর্জরিত মনে হয়। উদাহরণস্বরূপ কি পরিমাণ একটি বৃহৎ অর্থনৈতিক ও সামরিক শক্তি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য হতে পারে তা পরিষ্কার বলা হয়নি। ঠিক সেইভাবে রাষ্ট্রসংঘের বাজেটে একটি রাষ্ট্র কি পরিমাণ আর্থিক সাহায্যের যোগান দিলে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভ করতে পারবে তার উল্লেখ নেই। আবার বিশ্বে বিশেষ ভূমিকা পালনে একটি জনবহুল রাষ্ট্র যদি সম্পদ না দেয় তা উপলব্ধি করা দুষ্কর। তাই এই বিষয়ে রূপরেখা আরও পরিষ্কার হওয়া প্রয়োজন।

ইতিপূর্বে নিরাপত্তা পরিষদে সদস্যদের প্রকৃতি-সম্পর্কিত বিষয় উত্থাপিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে কোন কোন মহল থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ‘ভেটো’ ক্ষমতা লোপ করার দাবি উত্থাপিত হয়েছিল। কিন্তু সদস্যগণ স্বভাবতই এইরূপ দাবির ঘোর বিরোধী। ‘ভেটো’ ক্ষমতা না থাকলে বৃহৎ শক্তিবর্গ এই বিশ্বসংস্থায় আগ্রহ হারাবে। রাষ্ট্রসংঘে তাদের সমর্থন ও মগ্ন থাকা অফলপ্রসূ হবে।

প্রশ্ন ১১। রাষ্ট্রসংঘ যদিও যুদ্ধ ও যুদ্ধসংক্রান্ত সংকট প্রতিরোধে ব্যর্থ হয়েছে তথাপি বিশ্বের রাষ্ট্রসমূহ একে বহাল রাখতে চায়। কি কারণে রাষ্ট্রসংঘ একটি অপরিহার্য সংস্থায় পরিণত হয়েছে?

উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি ও শীতল যুদ্ধের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বে একমাত্র মহাশক্তিধর রাষ্ট্র। বর্তমানে বিশ্বে এমন কোন রাষ্ট্র নেই যে মার্কিন একাধিপত্য প্রতিরোধ করতে পারে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘই একমাত্র সংস্থা যা আমেরিকার স্বৈরাচারী ক্রিয়াকলাপ প্রতিরোধ করতে পারে।

দ্বিতীয়ত, এমনকি রাষ্ট্রসংঘের মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্র বহুল পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে। রাষ্ট্রসংঘে একক গরিষ্ঠ অর্থদাতা (২২%) হিসাবে আমেরিকার অতুলনীয় আর্থিক ক্ষমতা আছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয় থাকায় স্বভাবতই আমেরিকা তার উপর প্রভাব বিস্তার করে। রাষ্ট্রসংঘের আধিকারিক ও কর্মচারীবৃন্দের এক বিশাল অংশ আমেরিকার বিভিন্ন জাতিভুক্ত। আমেরিকার ‘ভেটো’ ক্ষমতা রাষ্ট্রসংঘের মহাসচিবের নিযুক্তি আমেরিকার পছন্দ সুনিশ্চিত করে দেয়।

এমতাবস্থায় রাষ্ট্রসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের সমতা রক্ষা করতে পারে না। কিন্তু তাছাড়া বিশ্ব ধ্বংসের দিকে ধাবিত হবে। অবশ্য একমেরু বিশ্বে রাষ্ট্রসংঘ আমেরিকাসহ অন্যান্য শক্তিধর রাষ্ট্রবর্গকে অনেক বিষয়ে আলোচনায় বসাতে সফল হয়েছে।

পরিশেষে এটা বলা যায় যে, রাষ্ট্রসংঘ একটি অপূর্ণাঙ্গ সংস্থা হলেও এছাড়া বিশ্বশান্তি ও নিরাপত্তা লঙ্ঘিত হবে। বিশ্বের ক্রমবর্ধমান সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রসংঘহীন বিশ্ব কিভাবে কল্পনা করতে পারি! সুতরাং রাষ্ট্রসংঘ বর্তমান বিশ্বে একটি অপরিহার্য সংস্থা।

প্রশ্ন ১২। “রাষ্ট্রসংঘ সংস্কারের অর্থ হল নিরাপত্তা পরিষদের পুনর্গঠন।” এই যুক্তিতে তুমি একমত কী? এর পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দাও।

উত্তরঃ রাষ্ট্রসংঘের পুনর্গঠনের অর্থ অবশ্যই নিরাপত্তা পরিষদের পুনর্গঠন। নিরাপত্তা পরিষদ রাষ্ট্রসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান কার্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই সংস্থা মোট ১৫টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত—৫টি স্থায়ী সদস্য ও ১০টি অস্থায়ী সদস্য। পাঁচটি সদস্যরাষ্ট্র ‘ভেটো’ ক্ষমতাধিকারী।‘ভেটো’ ক্ষমতা হল নিরাপত্তা পরিষদের কোন প্রস্তাবে যদি কোন স্থায়ী সদস্যরাষ্ট্র সম্মতি প্রদান না করে তখন তা নাকচ হয়ে যায়। কোন দুই দেশ বা দুই-এর অধিক দেশ যদি যুদ্ধে রত হয় তখন নিরাপত্তা পরিষদ শান্তি পুনরুত্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করে। যেহেতু নিরাপত্তা পরিষদ সর্বাপেক্ষা শক্তিশালী অঙ্গ সুতরাং তার সংস্কারই হল বহুলাংশে রাষ্ট্রসংঘর সংস্কার। এর সংস্কার অত্যাবশ্যক কারণ সংস্কারের মাধ্যমে অধিক রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার সুযোগ পাবে।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি
Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top