SEBA Class 7 Bengali Chapter 2 বাংকা হাতির গল্প Question Answer As Per SCERT New Syllabus Provided by the Roy Library. SCERT Class 7 Bengali (উন্মেষ) Solutions is made for Bengali Medium Students. SEBA Class 7 Bengali Chapter 2 বাংকা হাতির গল্প Notes in Bengali. We ensure that You can completely trust this content. SEBA Class 7 Bengali (Unmesh) Solutions. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.
SEBA Class 7 Bengali Chapter 2 বাংকা হাতির গল্প
Today’s We have Shared in This Post SEBA 7 Bengali (উন্মেষ) Question Answer. I Hope, you Liked The information About The SCERT Class 7 Unmesh (উন্মেষ) Textbook Question Answer. If you liked Class 7 Bengali Question Answer. Then Please Do Share this Post With your Friends as Well.
বাংকা হাতির গল্প
| ক্রিয়াকলাপ |
পাঠভিত্তিক:
১। নীচে দেওয়া প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্তটি পূরণ করো-
(a) বাংকার বন্ধুর নাম কী?
(ক) হিংসারু।
(খ) ধলি।
(গ) নিলি।
(ঘ) সোনামুখো।
উত্তরঃ (ঘ) সোনামুখো।
(b) ‘মা আজ নাইতে যাব।’ কথাটি কে বলেছিল?
(ক) বাংকা।
(খ) সোনামুখো।
(গ) হায়না।
(ঘ) মুযো।
উত্তরঃ (ক) বাংকা।
২। নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো-
(ক) হাজং গাঁওটি কোন্ বিলের পাশে অবস্থিত?
উত্তরঃ দিপর বিলের পাশে হাজংগাঁও অবস্থিত।
(খ) চিতাটির নাম কী?
উত্তরঃ চিতাটির নাম হিংসারু।
(গ) অর্ঘ্যদীপ দত্ত কে ছিলেন?
উত্তরঃ অর্ঘ্যদীপ দত্ত ছিলেন একজন পরিবেশবিদ।
(ঘ) বনমন্ত্রীর মতে প্রাণীরা আজ বিপন্ন কেন?
উত্তরঃ বনমন্ত্রীর মতে কিছু অসৎ মানুষ লুকিয়ে গাছপালা পাহাড় কেটে প্রকৃতি ধ্বংস করছে। এই অন্যায়ের ফলে বন্য প্রাণীরা আজ বিপন্ন।
(ঙ) ‘ওরা মাংস খায় বাবা।’ কথাটি কে, কাকে বলেছিল?
উত্তরঃ কথাটি বাংকার মা বাংকাকে বলেছিল।
(চ) ‘বেটির শক্তি তো কম নয়।’ – এখানে ‘বেটি’ বলতে কার কথা বলা হয়েছে? কী প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে?
উত্তরঃ এখানে ‘বেটি’ বলতে বাংকার মায়ের কথা বলা হয়েছে। চিতা হিংসারু যখন বাংকাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন বাংকার মা তার শক্ত শুঁড় দিয়ে হিংসারুকে জাপটে ধরেন। হিংসারু প্রাণপণে নিজেকে ছাড়াতে চাইলেও বাংকার মায়ের শুঁড়ের বেষ্টনী থেকে বেরোতে পারছিল না। হিংসারু যখন বুঝতে পারল যে সে ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে এবং বাংকার মায়ের শক্তির কাছে সে অসহায়, সেই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে।
১৩। আলোচনা করে লেখো-
(ক) বন্যপ্রাণীদের সঙ্গে সংঘটিত অঘটনগুলো আমরা কীভাবে রোধ করতে পারি?
উত্তরঃ বন্যপ্রাণীদের সঙ্গে সংঘটিত অঘটনগুলো আমরা নিম্নলিখিতভাবে রোধ করতে পারি—
(i) জঙ্গলে অবাধে গাছ কাটা এবং পাহাড় কাটা বন্ধ করতে হবে।
(ii) অরণ্যকে রক্ষা করে বন্য প্রাণীদের জগৎকে তাদের মতো করে থাকতে দিতে হবে।
(iii) ‘অ্যানিম্যাল করিডোর’ বানিয়ে হাতি ও অন্যান্য জীবজন্তুর আসা-যাওয়ার পথ সুগম করতে হবে।
(iv) পথঘাট, রেললাইন ইত্যাদি নির্মাণ করার সময় বন্য প্রাণীর চলাচলকে যথাসম্ভব ব্যাহত না করার দিকে নজর দিতে হবে।
(v) বনের জীবজন্তুদের কোনো অনিষ্ট করা চলবে না।
(vi) প্রকৃতি রক্ষার জন্য জনসজাগতা বাড়াতে হবে এবং বনের পশু-পাখি, জীবজন্তু ও গাছগাছালি রক্ষা করতে হবে।
(খ) সরকার অ্যানিম্যাল করিডোর কেন বানিয়েছে?
উত্তরঃ হাতি ও অন্যান্য জীবজন্তুর আসা-যাওয়ার পথ সুগম করার জন্য সরকার অ্যানিম্যাল করিডোর বানিয়েছে।
(গ) বন্যপ্রাণীদের সঙ্গে আমাদের সহাবস্থান কীরকম হওয়া উচিত?
উত্তরঃ বন্যপ্রাণীদের সঙ্গে আমাদের সহাবস্থান নানাভাবে হতে পারে। অরণ্যকে রক্ষা করে বন্য প্রাণীদের জগৎকে তাদের মতো করে থাকতে দেওয়া জরুরি। পথঘাট, রেললাইন ইত্যাদি হোক, কিন্তু বন্য প্রাণীর চলাচলকে যথাসম্ভব ব্যাহত না-করে। বনের জীবজন্তুদের অনিষ্ট না-করলে ওরাও মানুষের কোনো ক্ষতি করবে না।
১৪। (ক) এসো, শব্দগুলোর সঙ্গে সঠিক অর্থ মিলিয়ে দাগ টেনে চিহ্নিত করি-
| শব্দ | অর্থ |
| নজর | মিলেমিশে থাকা |
| আখ | সংঘাত |
| আলোড়ন | দৃষ্টি |
| সংঘর্ষ | ইক্ষু |
| সহাবস্থান | শোরগোল |
উত্তরঃ
| শব্দ | অর্থ |
| নজর | দৃষ্টি |
| আখ | ইক্ষু |
| আলোড়ন | শোরগোল |
| সংঘর্ষ | সংঘাত |
| সহাবস্থান | মিলেমিশে থাকা |
(খ) উল্লিখিত প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্যরচনা করো-
উত্তরঃ নজর: গভীর বনে কয়েকটা বাঘ থাকে, ওদের নজর সবসময় বাংকার দিকে।
আখ: হাজংগাঁওয়ের কয়েকঘর মানুষ আখের খেত করে।
আলোড়ন: বিষয়টি সর্বত্র আলোড়ন তুলেছে।
সংঘর্ষ: ইদানীং হস্তি-মানুষ সংঘর্ষ বাড়ছে।
সহাবস্থান: বন্যপ্রাণীর সঙ্গে আমাদের সহাবস্থান নানাভাবে হতে পারে।
For more Question Answers, Please Email Us: roylibrary3@gmail.com

Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.
YouTube Channel

Thank you