SEBA Class 7 Bengali Chapter 7 সোনালি অতীত

Join Roy Library Telegram Groups

SEBA Class 7 Bengali Chapter 7 সোনালি অতীত Question Answer As Per SCERT New Syllabus Provided by the Roy Library. SCERT Class 7 Bengali (উন্মেষ) Solutions is made for Bengali Medium Students. SEBA Class 7 Bengali Chapter 7 সোনালি অতীত Notes in Bengali. We ensure that You can completely trust this content. SEBA Class 7 Bengali (Unmesh) Solutions. If you learn PDF Then you can Download PDF. I hope You Can learn Better Knowledge.

WhatsApp Channel
Join Now
Telegram Channel
Join Now
YouTube Channel
Subscribe

SEBA Class 7 Bengali Chapter 7 সোনালি অতীত

Today’s We have Shared in This Post SEBA 7 Bengali (উন্মেষ) Question Answer. I Hope, you Liked The information About The SCERT Class 7 Unmesh (উন্মেষ) Textbook Question Answer. If you liked Class 7 Bengali Question Answer. Then Please Do Share this Post With your Friends as Well.

ক্রিয়াকলাপ

পাঠভিত্তিক:

১। নীচের প্রতিটি প্রশ্নের শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূর্ণ করো-

(a) স্নেহারা যে রেলগাড়িতে যাত্রা করেছিল সেটা কামাখ্যা জংশন থেকে তম্বরম স্টেশন পৌঁছাতে কত সময় লেগেছিল?

(ক) ৫৫ ঘণ্টা ৪৫ মিনিট।

(খ) ৫৪ ঘণ্টা ৪৫ মিনিট।

(গ) ৫৪ ঘণ্টা ৩৫ মিনিট।

(ঘ) ৫৪ ঘণ্টা ৪৫ মিনিট।

উত্তরঃ (খ) ৫৪ ঘণ্টা ৪৫ মিনিট।

(b) চিদাম্বরম মন্দিরের নটরাজ মূর্তিটিতে কী ধাতু অধিক পরিমাণে মিশ্রিত হয়ে রয়েছে?

(ক) লোহা।

(খ) তামা।

(গ) রাং।

(ঘ) পারদ।

উত্তরঃ (খ) তামা।

(c) ১৪: ৫৫-টায় রেলগাড়িটি চলতে শুরু করল।’- সেই মুহূর্তে তোমাদের দেওয়াল-ঘড়ি বা হাত-ঘড়িটিতে কীভাবে সময় নির্দেশিত হবে?

(ক) ১০:৫৫

(খ) ০২:৫৫

(গ) ০১:৫৫

(ঘ) ০৩:৫৫

উত্তরঃ (খ) ০২:৫৫

২। নীচের প্রশ্নগুলোর উত্তর দাও-

(ক) ‘কেরলের জলে-ডাঙায়’ বইটির লেখকের নাম কী?

উত্তরঃ উষারঞ্জন ভট্টাচার্য।

(খ) ‘গোপুরম’ শব্দটি কী বোঝায়?

উত্তরঃ মন্দিরের উঁচু প্রবেশদ্বার।

(গ) ব্রোঞ্জ কী? ব্রোঞ্জ কীভাবে তৈরি করা হয়?

উত্তরঃ ব্রোঞ্জ এক ধরনের মিশ্র ধাতু। এটি আশি শতাংশ তামা এবং বিশ শতাংশ রাং মিশিয়ে প্রস্তুত করা হয়।

(ঘ) নটরাজ মূর্তিটি কী প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়েছিল?

উত্তরঃ মোম বিগলন পদ্ধতি।

(ঙ) বিজ্ঞানীরা নটরাজ মূর্তিটির বৈশিষ্ট্য কী বলে মনে করেছেন?

উত্তরঃ বিজ্ঞানীরা মনে করেন, নটরাজ মূর্তিটির বুড়ো আঙুলটি যেখানে ভূমি স্পর্শ করে আছে, সেই স্থানটিই পৃথিবীর চুম্বকীয় বিষুব রেখার কেন্দ্রবিন্দু।

(চ) গাইড স্নেহাদের কী কী প্রযুক্তি সম্পর্কে বলেছিলেন?

উত্তরঃ গাইড স্নেহাদের প্রাচীন ভারতীয় বিভিন্ন আকর থেকে বিবিধ ধাতু নিষ্কাশন পদ্ধতি এবং ধাতু গলিয়ে মূর্তি নির্মাণ করার প্রযুক্তি অর্থাৎ ‘মোম বিগলন পদ্ধতি’ সম্পর্কে বলেছিলেন। এছাড়া তিনি দ্রাবিড়ীয় শৈলীতে নির্মিত মন্দিরের স্থাপত্য ও প্রযুক্তির বিষয়েও বলেছিলেন।

৩। চিদাম্বরম মন্দিরে প্রাচীন ভারতীয় জ্ঞান-পরম্পরার কী কী দিক ফুটে উঠেছে, সে বিষয়ে সংক্ষিপ্তভাবে লেখো।

উত্তরঃ চিদাম্বরম মন্দিরে প্রাচীন ভারতীয় জ্ঞান-পরম্পরার যে দিকগুলো ফুটে উঠেছে তা হলো—

স্থাপত্য ও শৈলী: দ্রাবিড়ীয় শৈলীতে নির্মিত এই মন্দিরটি ভারতীয় জ্ঞান ও প্রযুক্তির এক উৎকৃষ্ট স্মারক। এখানে একদিকে বিজ্ঞান ও প্রযুক্তি, অন্যদিকে আধ্যাত্মিকতার সংমিশ্রণ ঘটেছে।

ধাতুবিদ্যা ও প্রযুক্তি: প্রাচীন ভারতীয়রা বিভিন্ন আকর থেকে বিবিধ ধাতু নিষ্কাশন পদ্ধতি জানতেন। মন্দিরের নটরাজ ব্রোঞ্জ-মূর্তিটি ‘মোম বিগলন পদ্ধতি’ নামক ভারতের এক প্রাচীনতম প্রযুক্তির দ্বারা নির্মিত, যা ভারতের প্রাচীন প্রযুক্তি ও নির্মাণশৈলীর পরিচয় বহন করে।

বৈজ্ঞানিক পর্যবেক্ষণ: বিজ্ঞানীরা মনে করেন, নটরাজ মূর্তিটির বুড়ো আঙুলটি যেখানে ভূমি স্পর্শ করে আছে, সেই স্থানটিই পৃথিবীর চুম্বকীয় বিষুব রেখার কেন্দ্রবিন্দু।

৪। এসো, অভিধান দেখে বাঁ-দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের অর্থগুলি দাগ টেনে মেলাই।

শব্দঅর্থ
স্থাপত্যপ্রাচীন ইতিহাসের বিজ্ঞানসম্মত অধ্যয়ন
পুরাতত্ত্বনৃত্যরত শিবের মূর্তি
আধ্যাত্মিকতামন্দিরের সবচেয়ে ভেতরের পবিত্র কক্ষ
গোপুরমগৃহ, অট্টালিকা ইত্যাদি নির্মাণের শিল্প
তিল্লাইআর্দ্র স্থানে জন্মানো এক ধরনের গাছ
নটরাজমন, আত্মা সম্বন্ধীয়
গর্ভগৃহমন্দিরের উঁচু প্রবেশদ্বার

উত্তরঃ 

শব্দঅর্থ
স্থাপত্যগৃহ, অট্টালিকা ইত্যাদি নির্মাণের শিল্প
পুরাতত্ত্বপ্রাচীন ইতিহাসের বিজ্ঞানসম্মত অধ্যয়ন
আধ্যাত্মিকতামন, আত্মা সম্বন্ধীয়
গোপুরমমন্দিরের উঁচু প্রবেশদ্বার
তিল্লাইআর্দ্র স্থানে জন্মানো এক ধরনের গাছ
নটরাজনৃত্যরত শিবের মূর্তি
গর্ভগৃহমন্দিরের সবচেয়ে ভেতরের পবিত্র কক্ষ

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top