Class 12 Political Science Chapter 3 বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Political Science Chapter 3 বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য Notes. Here, you can also access HS 2nd Year Political Science Solutions in Bengali Medium. You can also Download PDF for offline study.
Class 12 Political Science Chapter 3 বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
AHSEC Class 12 Political Science Question Answer in Bengali Medium are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Political Science Notes Bengali Medium for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.
বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। একাধিপত্য সম্পর্কে নিম্নোক্ত বিবৃতিগুলির কোনটি সঠিক?
(ক) শব্দটি কোন একটি রাষ্ট্রের নেতৃত্বের একাধিপত্য প্রকাশ করে।
(খ) এটা প্রাচীন গ্রীসে এথেন্সের একাধিপত্য প্রকাশ করতে ব্যবহৃত হত।
(গ) যে দেশের একাধিপত্য থাকত সেই দেশে অপ্রতিরোধ্য সামরিক ক্ষমতা ভোগ করত।
(ঘ) একাধিপত্য মর্যাদা নির্ধারিত। একবার একাধিপত্য হল সর্বদা একাধিপত্য।
উত্তরঃ (গ) যে দেশের একাধিপত্য থাকত সেই দেশ অপ্রতিরোধ্য সামরিক ক্ষমতা ভোগ করত।
প্রশ্ন ২। সমসাময়িক বিশ্বব্যবস্থা সম্পর্কে নিম্নোক্ত বিবৃতিগুলির কোনটি অশুদ্ধ?
(ক) বিশ্ব সরকারের অনুপস্থিতি, যা রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করতে পারত।
(খ) বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রভূত খেলোয়াড়।
(গ) রাষ্ট্রসমূহ একে অন্যের বিরুদ্ধে বলপ্রয়োগ করছে।
(ঘ) যে সকল রাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তারা রাষ্ট্রসংঘ কর্তৃক কঠোর শাস্তিপ্রাপ্ত হয়।
উত্তরঃ (ক) বিশ্ব সরকারের অনুপস্থিতি যা রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করতে পারত।
প্রশ্ন ৩৷ Operation Iraqi Freedom সম্পর্কে নিম্নোক্ত কোন্ বিবৃতিটি অশুদ্ধ?
(ক) চল্লিশটিরও অধিক রাষ্ট্র নিজেদের ইচ্ছা অনুযায়ী ইরাক আক্রমণের জন্য আমেরিকা পরিচালিত জোটে যোগদান করেছিল।
(খ) ইরাক আক্রমণের প্রদত্ত কারণ হল তাকে মারণাস্ত্র তৈরি থেকে প্রতিহত করা।
(গ) রাষ্ট্রসংঘের পূর্ব অনুমোদন নিয়ে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছিল।
(ঘ) আমেরিকা পরিচালিত জোট ইরাকী বাহিনী থেকে কোন বড় বাধা পায় নি।
উত্তরঃ (ঘ) আমেরিকা পরিচালিত জোট ইরাকী বাহিনী থেকে কোন বড় বাধা পায় নি।
প্রশ্ন ৪। এই অধ্যায়ে আলোচিত তিন প্রকার একাধিপত্যের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। এই অধ্যায়ে উল্লিখিত উদাহরণ দিও না।
উত্তরঃ এই অধ্যায়ে তিন প্রকার একাধিপত্যের আলোচনা করা হয়েছে।
এইগুলি হল—
(ক) সামরিক শক্তিগত একাধিপত্য।
(খ) অর্থনৈতিক একাধিপত্য। ও
(গ) সাংস্কৃতিক একাধিপত্য।
(ক) ইরাকে আমেরিকার সামরিক হস্তক্ষেপ ও একাধিপত্যের দরুন সাধারণ মানুষের জীবন সম্পূর্ণ সুরক্ষিত হয় নি।
(খ) অর্থনৈতিক একাধিপত্য আমেরিকা কর্তৃক সমগ্র বিশ্বে সাধারণ মানুষের পণ্যসামগ্রী সরবরাহের মধ্যে প্রতিফলিত হয়। বর্তমান বিশ্বে মানুষ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক রক্ষা করে। এই ইন্টারনেট পরিষেবা আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। এটাই অর্থনৈতিক একাধিপত্য।
(গ) অনেক দেশের মানুষ বিশেষত যুব সম্প্রদায় যেসব পোশাক- পরিচ্ছদ পরিধান করে এবং যেসব শুকনো খাবার খায় তা সাংস্কৃতিক একাধিপত্যের উদাহরণ। এই সকলের অধিকাংশ মূলত আমেরিকাভিত্তিক। মানুষ টিভি প্রোগ্রাম ও ছায়াছবি দেখে—তাও আমেরিকার তৈরি।
প্রশ্ন ৫। মিলিয়ে লেখ:
(a) অপারেশন ইনফিনিট রিচ – (i) আলকায়েদা ও তালিবানের বিরুদ্ধে যুদ্ধ।
(b) অপারেশন এন্ডিয়রিং ফ্রিডম – (ii) ইচ্ছুকদের সম্মিলিত জোট।
(c) অপারেশন ডেজার্ট স্টর্ম – (iii) সুদানে ক্ষেপণাস্ত্রের অবস্থা।
(d) অপারেশন ইরাকী ফ্রীডম – (iv) প্রথম উপসাগরীয় যুদ্ধ।
উত্তরঃ (a) অপারেশন ইনফিনিট রিচ – (iii) সুদানে ক্ষেপণাস্ত্রের অবস্থা।
(b) অপারেশন এন্ডিয়রিং ফ্রিডম – (i) আলকায়েদা ও তালিবানের বিরুদ্ধে যুদ্ধ।
(c) অপারেশন ডেজার্ট স্টর্ম – (iv) প্রথম উপসাগরীয় যুদ্ধ।
(d) অপারেশন ইরাকী ফ্রীডম – (ii) ইচ্ছুকদের সম্মিলিত জোট।
প্রশ্ন ৬। “যদি বৃহৎ এবং সম্পদশালী রাষ্ট্রসমূহ মার্কিন আধিপত্যকে প্রতিহত করতে না পারে, তবে ক্ষুদ্রতম এবং দুর্বল, রাষ্ট্রবহির্ভূত চরিত্ররা প্রতিরোধ গড়ে তুলবে, এ ধারণা অবাস্তব।” প্রস্তাবনাটি বিবেচনা কর এবং তোমার মতামত দাও।
উত্তরঃ বর্তমান পরিস্থিতিতে এই ধারণা অবাস্তব বলে মনে হতে পারে কিন্তু এরকম কিছু ভবিষ্যতে ঘটবে না এমনটি হলপ করে বলা যাবে না।
আমরা জানি যে একটি রাষ্ট্রের বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে, কিন্তু একজন ব্যক্তির সেই বাধ্যবাধকতা নেই। একজন ব্যক্তি তার উন্নত চিন্তাধারা দিয়ে জনগণকে প্রভাবিত করতে পারে। ইতিহাসে এই ধরনের অনেক ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই পৃথিবীর প্রতিটা মানুষ শান্তিপ্রিয়। আর অভিজ্ঞতা মানুষকে শিখিয়েছে যে যুদ্ধ কখনও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার সম্বন্ধে বৃহৎ বা ক্ষুদ্র রাষ্ট্র সকলেরই ধারণা আছে। তাই মার্কিন আধিপত্যকে প্রতিহত করার জন্য সামরিক অভিযানে কোন রাষ্ট্রই সম্মত হবে না। অর্থনৈতিক আধিপত্যের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রতিরোদ্ধ। এর সবচেয়ে বড় কারণ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার লেনদেনের প্রধান মাধ্যম। মার্কিন ডলারের গ্রহণযোগ্যতা মার্কিন অর্থনীতিকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য শুধুমাত্র সামরিক বা অর্থনৈতিক নয়, এই আধিপত্য ‘সম্মতি নির্মাণ’ করার ক্ষমতাও বটে, যাকে ‘কোমল শক্তি’ বলে। এই পদ্ধতির মূল কথা হল সামাজিক, রাজনৈতিক এবং বিশেষত ভাবাদর্শের ক্ষেত্রে শ্রেণী কর্তৃত্ব অর্জন করা। মার্কিন যুক্তরাষ্ট্র সুকৌশলে তার সংস্কৃতি প্রসারের মাধ্যমে সমগ্র বিশ্বে আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে।
এই পদ্ধতি প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করা সম্ভব হতে পারে। সমস্ত বিশ্বে মার্কিন আগ্রাসন নীতির বিরুদ্ধে জনমত গঠন করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যতম এক পন্থা। একটি রাষ্ট্রের শক্তির অন্যতম প্রধান উপাদান হল জনগণ আর বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের হাতে এই ক্ষমতা থাকে যে সরকারের নীতি প্রণয়নে প্রভাব ফেলতে পারে অথবা নিজের পছন্দের সরকার চয়ন করতে পারে। অতএব বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিপ্লব ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে প্রভাবিত করা যেতেই পারে। তারা এমন সরকার চয়ন করবে যে ‘বিশ্বের প্রতিটি রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান ও সামগ্রিক উন্নয়ন’-এর মতাদর্শকে সম্মান জানাবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই মানব কল্যাণ সম্ভব হবে। শান্তি প্রতিষ্ঠার এই লড়াই কোন বৃহৎ বা ক্ষুদ্র রাষ্ট্র করতে পারবে না এটা সম্ভব নয়। কিন্তু মানবাধিকার কর্মী বা সংস্থা, নাট্যকর্মী, সমাজকর্মী প্রভৃতির দ্বারা এই লড়াই করা অবশ্য সম্ভব; হয়ত-বা আরও আয়েশা পা হারাবে বা আরও কার্লো জিয়োলানি শহিদ হবে, কিন্তু জয় নিশ্চয়ই আসবে।
ইতিহাস বলে যে আধিপত্যবাদ তার শীর্ষ সীমায় ভয়ানক বা দুর্ধর্ষ হয়ে ওঠে, কিন্তু এটি চিরন্তন নয়। বরঞ্চ উল্টোভাবে বলতে গেলে ক্ষমতার রাজনীতির ভারসাম্য ধীরে ধীরে অধিপতির বা আধিপত্যকারীর আপেক্ষিক ক্ষমতা খর্ব করে দেয়।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel