Class 12 Political Science Chapter 5 সমসাময়িক দক্ষিণ এশিয়া

Class 12 Political Science Chapter 5 সমসাময়িক দক্ষিণ এশিয়া Question Answers As Per the New Syllabus. Students can easily browse the chapter-wise list to find the required questions and answers for Class 12 Political Science Chapter 5 সমসাময়িক দক্ষিণ এশিয়া Notes. Here, you can also access HS 2nd Year Political Science Solutions in Bengali Medium. You can also Download PDF for offline study.

WhatsApp Channel
Join Now
YouTube Channel
Subscribe

Class 12 Political Science Chapter 5 সমসাময়িক দক্ষিণ এশিয়া

AHSEC Class 12 Political Science Question Answer in Bengali Medium are useful for revision and exam preparation. Students can explore the HS 2nd Year Political Science Notes Bengali Medium for all chapters to understand important topics, strengthen their knowledge, and prepare confidently for their final examinations.

সমসাময়িক দক্ষিণ এশিয়া

TEXTUAL QUESTION ANSWER

প্রশ্ন ১। নিম্নোক্তগুলি সম্পর্কিত রাষ্ট্রের নাম লেখ:

(ক) রাজতন্ত্রপন্থী, গণতন্ত্রপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

উত্তরঃ নেপাল।

(খ) বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতামূলক ভূখণ্ডবেষ্টিত দেশ।

উত্তরঃ নেপাল।

(গ) দক্ষিণ এশীয় অঞ্চলের একমাত্র অর্থনৈতিক উদারীকরণকারী দেশ।

উত্তরঃ শ্রীলঙ্কা।

(ঘ) সামরিক ও গণতান্ত্রিক দলের মধ্যেকার সংঘর্ষে সামরিক শক্তি গণতান্ত্রিক শক্তির উপর বহাল হয়।

উত্তরঃ পাকিস্তান।

(ঙ) কেন্দ্রস্থলে অবস্থিত এবং অধিকাংশ দক্ষিণ এশীয় দেশের সঙ্গে সীমানা সংলগ্ন।

উত্তরঃ ভারত।

(চ) পূর্বে দ্বীপটির শাসনকর্তা ছিল সুলতান, এখন এটি একটি লোকতন্ত্র।

উত্তরঃ মালদ্বীপ।

(ছ) ক্ষুদ্র সংঞ্চয় এবং ঋণ সমবায় গ্রামীণ অঞ্চলে দেশের দারিদ্র দূর করতে সাহায্য করেছে।

উত্তরঃ ভারত।

(জ) একটি ভূখণ্ড পরিবেষ্টিত দেশ রাজতন্ত্রসহ।

উত্তরঃ ভূটান।

প্রশ্ন ২। দক্ষিণ এশিয়া সম্পর্কে নিম্নোক্ত উক্তিগুলির কোনটি অশুদ্ধ?

(ক) দক্ষিণ এশিয়ার সকল রাষ্ট্রই গণতান্ত্রিক।

(খ) বাংলাদেশ ও ভারত নদীর জল বণ্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

(গ) সাফটা ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের দ্বাদশ সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল।

(ঘ) দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকা ও চীন একটি প্রভাবশালী ভূমিকা পালন করে।

উত্তরঃ (খ) বাংলাদেশ ও ভারত নদীর জল বণ্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

প্রশ্ন ৩। বাংলাদেশ ও পাকিস্তানে তাদের গণতান্ত্রিক পরীক্ষার ক্ষেত্রে কতিপয় সাদৃশ্য ও বৈসাদৃশ্য কি কি?

উত্তরঃ বাংলাদেশ ও পাকিস্তান উভয় রাষ্ট্রই গণতান্ত্রিক ও সামরিক সরকারের অভিজ্ঞতা অর্জন করেছে।

পাকিস্তানে গণতান্ত্রিক ও সামরিক সরকার: স্বাধীনতার পর পাকিস্তান প্রথম সংবিধান রচনা করে। জেনারেল আয়ুব খান দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু তাকে নিজের পদ ত্যাগ করতে হয়, কারণ তার শাসনের বিরুদ্ধে দেশব্যাপী অসন্তোষ দেখা দেয়। এর ফলে ইয়াহিয়া খানের নেতৃত্বে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। তার শাসনকালে বাংলাদেশ সংকট দেখা দেয় এবং পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে ১৯৭১ সালে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। এর পর জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু ১৯৭৭ সালে তার সরকার জেনারেল জিয়াউল হকের দ্বারা ক্ষমতাচ্যুত হয় এবং দেশে সামরিক শাসন প্রবর্তিত হয়। দীর্ঘ গণতন্ত্রপন্থী আন্দোলনের ফলে ১৯৮৮ সালে বেনজির ভুট্টোর নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। নির্বাচিত সরকারের কার্যকাল ১৯৯৯ সাল পর্যন্ত চলতে থাকে। এই সালে পারভেজ মুশারফ নওয়াজ শরিফের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। ২০০১ সালে মুশারফ নিজেকে পাকিস্তানের নির্বাচিত রাষ্ট্রপতি করে নেন। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে পূর্বতন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারীর পাকিস্তান পিপলস্ পার্টি ও নওয়াজ শরিফের নেতৃত্বে পাকিস্তান মুসলিম লীগ পাকিস্তানে একটি সম্মিলিত সরকার গঠন করে। ফলে পাকিস্তানে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশে গণতান্ত্রিক ও সামরিক সরকার: ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠিত হওয়ার পর বাংলাদেশ গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ প্রভৃতি নীতি ও আদর্শের উপর ভিত্তি করিয়া সংবিধান প্রণয়ন করে। ১৯৭৫ সালে দেশে সংসদীয় শাসনব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতির সরকার গঠনের উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান সংশোধন করে নেন। তিনি তাঁর দল আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দলকে বাতিল করেন। ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক সরকার গঠিত হয়। কিন্তু তিনিও আততায়ীর হস্তে নিহত হন এবং লে. জে. এইচ্. এম. এরশাদ-এর নেতৃত্বে অপর এক সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু ব্যাপক গণপ্রতিবাদের চাপে ১৯৯০ সালে এরশাদকে পদত্যাগ করতে হয়। ১৯৯১ সালে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তখন হইতে বহুদলীয় নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত আছে।

প্রশ্ন ৪। নেপালে গণতন্ত্রের তিনটি প্রত্যাহ্বান তালিকাবদ্ধ কর।

উত্তরঃ নেপালে গণতন্ত্রের তিনটি প্রত্যাহ্বান নিম্নরূপ:

(ক) মাওবাদীদের ক্রমবর্ধমান প্রভাব। মাওবাদীরা দেশের বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্র ও ধনিক শ্রেণীর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করে।

(খ) পার্লামেন্টের নির্বাচন ও জনপ্রিয় সরকারের জন্য নির্বাচন।

(গ) নেপালের জন্য একটি সংবিধান প্রণয়ন।

প্রশ্ন ৫। শ্রীলঙ্কায় জাতি দাঙ্গার মুখ্য ভূমিকা পালনকারী গোষ্ঠী কারা? এই দাঙ্গা সমাধানের সম্ভাবনা কিরূপ বলে তুমি অনুমান কর?

উত্তরঃ শ্রীলঙ্কার জাতি দাঙ্গার মুখ্য ভূমিকা পালনকারী হল সংখ্যাগরিষ্ঠ সিংহলী জাতি ও সংখ্যালঘু তামিল।

সিংহলী জাতিগোষ্ঠীভুক্ত জনগণ তামিলদের প্রতি বৈরীভাবাপন্ন। তামিলগণ ভারত থেকে শ্রীলঙ্কায় প্রবেশ করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সিংহলী জাতি এই অভিমত ব্যক্ত করেন যে তামিলদের কোন প্রকার বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া উচিৎ নয়, কারণ শ্রীলঙ্কা সিংহলীদের জন্য, তামিলদের জন্য নয়। তামিলদের তুচ্ছ-তাচ্ছিল্যের ফলে সক্রিয় তামিল জাতীয়তাবাদের উৎপত্তি হয়। ১৯৮৩ সাল থেকে লিবারেশন টাইগার অফ তামিল ইলম (LTTE) নামক সন্ত্রাসবাদী সংগঠন ‘তামিল ইলম’ বা শ্রীলঙ্কায় পৃথক তামিল রাষ্ট্রের দাবিতে সশস্ত্র সংগ্রাম করছে।

তামিল ইলম বাহিনী এবং শ্রীলঙ্কার বাহিনীর মধ্যে ভীষণ লড়াইয়ে তামিল ইলম নেতা প্রভাকরণ নিহত হওয়ার পর এবং ইলম বাহিনী বিধ্বস্ত হওয়ার পর প্রায় ৩২ বছরের লড়াইয়ের আপাতত অবসান হয়েছে। তবে তামিলদের দাবীদাওয়ার প্রতি শ্রীলঙ্কার সরকারের আন্তরিক হওয়া উচিত নতুবা এই ধরনের সংগঠন আবার জন্ম নিতে পারে এবং শ্রীলঙ্কার আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে।

প্রশ্ন ৬। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক স্বাক্ষরিত কয়েকটি চুক্তি উল্লেখ কর। আমরা কি নিশ্চিন্ত হতে পারি যে দুটি দেশ তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে?

উত্তরঃ ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুটি দেশ শত্রু সম্পত্তি, নদীর জল বণ্টন প্রভৃতি বিষয়, হায়দ্রাবাদ ও জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যের সমস্যা, ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টি প্রভৃতি সমস্যা হেতু দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। বস্তুত, দুই দেশের মধ্যে সম্পর্ক হল বিবাদ ও সংঘাতের কাহিনি।

কিন্তু বিগত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসন ও শান্তি স্থাপনে বেশ কিছু প্রচেষ্টা চালানো হচ্ছে। দুটি দেশ ভবিষ্যতে যাতে যুদ্ধে নিমগ্ন না হয় তার উপর আস্থা জ্ঞাপন করে। দুটি দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির উদ্দেশ্যে সমাজসেবী, জ্ঞানী ব্যক্তি ও বুদ্ধিজীবী সহযোগিতা করেন। উভয় দেশই ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালায় যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিন্তু উভয় দেশ সাম্প্রতিককালে একে অন্যের পরমাণু সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে। উভয় রাষ্ট্রই জম্মু ও কাশ্মীরের মতো দ্বিপাক্ষিক বিষয়গুলি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করতে আগ্রহী। ২০০৭ সালে উভয় দেশ পরমাণু অস্ত্র থেকে সংঘটিত ঝুঁকি হ্রাস করতে একটি চুক্তিতে স্বাক্ষর করে। উভয় দেশের নেতৃবৃন্দ দুই দেশের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ নিরসনে বহুবার আলোচনায় বসেন। দুই দেশের মধ্যে কয়েকটি বাস পরিষেবা এবং ‘সমঝোতা এক্সপ্রেস’ নামক ট্রেন চলাচল শুরু করে। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ব্যাপক বৃদ্ধি হয়েছে।

অবশেষে, বলা যেতে পারে ভারত সবসময়ই শান্তি স্থাপনে আগ্রহী, কিন্তু পাকিস্তান এক পা এগিয়ে দু পা পিছিয়ে যাওয়ার নীতি নিয়ে চলেছে, যার জ্বলন্ত উদাহরণ পাঠানকোট এবং উরিকাণ্ড ও সীমান্তে বারংবার যুদ্ধবিরতি উল্লঙ্ঘন। তাই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়ে সন্দেহ থেকে যায়।

প্রশ্ন ৭। ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও মতানৈক্যের প্রত্যেকটির দুটি করে ক্ষেত্র উল্লেখ কর।

উত্তরঃ সহযোগিতার ক্ষেত্র : ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার দুটি ক্ষেত্র নিম্নরূপ:

(ক) উভয় রাষ্ট্রই নিজ নিজ দেশের ভূভাগ কোন সন্ত্রাসবাদী ও অবাঞ্ছিত শক্তিকে ব্যবহার করতে অনুমতি দেওয়া হবে না।

(খ) উভয় দেশই অর্থনৈতিক, বাণিজ্যিক, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র ও গতি সঞ্চারে রাজী হয়েছে।

সংঘাতের ক্ষেত্র: দুই দেশের মধ্যে সংঘাতের দুটি ক্ষেত্র নিম্নরূপ –

(ক) গঙ্গার জলবণ্টন সংক্রান্ত বিবাদ।

(খ) বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অস্বীকার ভারতকে অখুশি করে।

প্রশ্ন ৮। বহির্শক্তি দক্ষিণ এশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করছে? তোমার মত ব্যক্ত করতে একটি উদাহরণ দাও।

উত্তরঃ কোন রাষ্ট্র বা অঞ্চল প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকতে পারে না। তা বাইরের শক্তি ও ঘটনা দ্বারা প্রভাবিত হতে বাধ্য। দক্ষিণ এশিয়া ও চীন আমেরিকার মতো বৃহৎশক্তি দ্বারা প্রভাবিত। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক দ্রুত উন্নতি লাভ করছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি বিরাট অন্তরায়।

শীতল যুদ্ধের পর দক্ষিণ এশিয়ায় আমেরিকার উপস্থিতি ও প্রভাব বৃদ্ধি পেয়েছে। বহু সময় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে আমেরিকা বিশেষ ভূমিকা পালন করেছে। উদারীকরণের ফলে ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকার জড়িত হওয়া বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাজার অত্যন্ত বিস্তৃত এবং তাতে আমেরিকার অংশগ্রহণ অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমেরিকা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত।

প্রশ্ন ৯। দক্ষিণ-এশীয় রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সহায়ক সংস্থা হিসেবে সার্ক (SAARC)-এর ভূমিকা ও সীমাবদ্ধতা বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

উত্তরঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সার্ক (SAARC) দক্ষিণ এশীয় রাষ্ট্রসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করেছে। 

সার্ক অধ্যুষিত অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ:

(ক) সার্ক দক্ষিণ এশিয়া রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে গতি সঞ্চার করেছে।

(খ) অর্থনৈতিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে।

(গ) অর্থনৈতিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার দেশসমূহের যৌথ আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

(ঘ) অর্থনৈতিক সহযোগিতা সার্ক দেশসমূহকে একতাবদ্ধ করবে।

(ঙ) ভুল বোঝাবুঝি ও বিবাদ হ্রাস পাবে।

(চ) অর্থনৈতিক সহযোগিতা এই অঞ্চলের জনগণকে সম্মানিত জীবনযাত্রায় পর্যবসিত করবে।

সুতরাং প্রধান প্রধান অর্থনৈতিক ক্ষেত্রে সার্ক দেশগুলির মধ্যে সহযোগিতা নিঃসন্দেহে এই অঞ্চলের উন্নয়নের একটি উপায়।

কিন্তু চলমান রাজনৈতিক মতভেদের জন্য সার্ক আশানুরূপ সাফল্য লাভ করতে পারে নি। এই সীমাবদ্ধতার কারণগুলি নিম্নরূপ:

(ক) এই অঞ্চলের রাজনৈতিক পরিবেশ কৃতকার্যতা লাভের অন্তরায়। বিশেষত, ভারত ও পাকিস্তানের মধ্যে মতভেদ এর প্রধান কারণ।

(খ) সার্কের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সম্পদের বৈষম্যও অন্তরায় সৃষ্টি করে।

(গ) সার্কের সদস্য রাষ্ট্রসমূহ উন্নয়নশীল রাষ্ট্র; কিন্তু এই রাষ্ট্রসমূহের উন্নয়নের পর্যায় এক নয়।

(ঘ) ব্যবসা-বাণিজ্যের বিষয়ে অসহযোগিতাও সার্কের উদ্দেশ্য সাধনের অন্তরায়।

(ঙ) সার্কের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে দুর্বল যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাও সাফল্যের অন্তরায়।

প্রশ্ন ১০। ভারতের প্রতিবেশী রাষ্ট্রসমূহ মনে করে যে ভারত সরকার দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দেশসমূহের আভ্যন্তরীণ ব্যাপারে আধিপত্য ও হস্তক্ষেপ বিস্তার করবে? এটা কি একটি সঠিক অভিমত?

উত্তরঃ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান অঙ্গ শান্তিপূর্ণ সহাবস্থান। ভারত বিশ্বশান্তি রক্ষার্থে সম্রাট অশোকের আদর্শ ও ঐতিহ্য অনুসরণ করে আসছে; 

যেমন—

(ক) অপরকে আক্রমণ না করা। 

(খ) শান্তিপূর্ণ সহাবস্থান।

(গ) রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা। 

(ঘ) সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান। এবং 

(ঙ) অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা।

ভারত তার প্রতিবেশী রাষ্ট্রসমূহের উপর প্রভাব বিস্তার করে ও অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে এই ধারণা নিতান্তই অমূলক। দক্ষিণ এশিয়ায় ভারত সর্ববৃহৎ দেশ এবং সামরিক শক্তিতেও সর্বশ্রেষ্ঠ। কিন্তু আজ অবধি ভারত কোন রাষ্ট্রকে আক্রমণ করে নি। পাকিস্তান বারংবার সীমান্তে সমস্যা সৃষ্টি করেছে। ভারত তার সার্বভৌমত্ব রক্ষার্থে উপযুক্ত সামরিক জবাব দিয়েছে মাত্র। ২০১৬ সালে পাঠানকোট ও উরির ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। পাকিস্তানের এরূপ আচরণের পরেও ভারত শান্তি ও সম্প্রীতি স্থাপনের জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। শ্রীলঙ্কা সরকারের অনুরোধে ভারত সেখানে শান্তি স্থাপনের উদ্দেশ্যে সেনা পাঠিয়েছিল। নেপাল ও ভুটানের মতো দেশকে ভারত আর্থিক সাহায্য করে থাকে। পূর্ব পাকিস্তান ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামের নেতৃবৃন্দের আহ্বানে ভারত সামরিক সহায়তা করে এবং ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয়।

ভারত মনে করে যে পারস্পরিক সহযোগিতা ছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। যার ফলস্বরূপ ১৯৮৫ সালে ‘সার্ক’ গঠিত হয় এবং বাণিজ্যিক প্রসারের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০০৪ সালে ‘সাফ্‌টা’ গঠিত হয়।

তাই এ কথা বলা যেতে পারে যে সহিষ্ণু ও সংযমী হয়ে কীভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করা যায় ভারত সে ব্যাপারে বিশ্বের কাছে দৃষ্টান্ত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Class 12 Political Science Textual Solutions

বিষয়সূচী-পত্ৰ
প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি)
অধ্যায় – ১ বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
অধ্যায় – ২দ্বি-মেরুকরণের অবসান
অধ্যায় – ৩বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য
অধ্যায় – ৪বিকল্প শক্তির উৎস
অধ্যায় – ৫সমসাময়িক দক্ষিণ এশিয়া
অধ্যায় – ৬আন্তর্জাতিক সংস্থাসমূহ
অধ্যায় – ৭সমসাময়িক বিশ্বে নিরাপত্তা
অধ্যায় – ৮পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
অধ্যায় – ৯বিশ্বায়ন
দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি)
অধ্যায় – ১০একদলীয় প্রাধান্যের যুগ
অধ্যায় – ১১জাতিগঠনের প্রত্যাহ্বান
অধ্যায় – ১২পরিকল্পিত বিকাশের রাজনীতি
অধ্যায় – ১৩ভারতের বৈদেশিক সম্পর্ক
অধ্যায় – ১৪কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা 
অধ্যায় – ১৫গণতান্ত্রিক ব্যবস্থার সংকট
অধ্যায় – ১৬গণ-আন্দোলনের উত্থান
অধ্যায় – ১৭আঞ্চলিক প্রত্যাশা
অধ্যায় – ১৮ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি

Ankit Roy

Founder & CEO

Roy Library

Hi! I’m Ankit Roy, Founder & CEO of Roy Library—An Educational platform dedicated to helping students learn better with quality Notes, Study Materials, Exam Suggestions, Textbooks, Previous Year Question Papers, Academic News, Job-Related News, and other useful educational resources.

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top