Class 12 Political Science Chapter 1 বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ, AHSEC Class 12 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 12 Political Science Chapter 1 বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 12 Political Science Chapter 1 বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ Solutions are free to use and easily accessible. Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam AHSEC Board Class 12 Political Science Question Answer in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
Class 12 Political Science Chapter 1 বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
HS 2nd Year Political Science Notes in Bengali, Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 12 Political Science Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 12 Political Science in Bengali Suggestions, will be able to solve all the doubts of the students. Class XII Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 12 Political Science Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ
| TEXTUAL QUESTION ANSWER |
প্রশ্ন ১। শীতল যুদ্ধ সম্পর্কিত নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি অশুদ্ধ?
(ক) এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ও এদের মিত্রদের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল।
(খ) এটা মহাশক্তিধর রাষ্ট্রসমূহের মধ্যে আদর্শগত সংঘাত ছিল।
(গ) এটা একটি অস্ত্র প্রতিযোগিতার সূচনা।
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ।
উত্তরঃ (খ) এটা মহাশক্তিধর রাষ্ট্রসমূহের মধ্যে আদর্শগত সংঘাত ছিল।
প্রশ্ন ২। মহাশক্তিধর রাষ্ট্রসমূহ দ্বারা গঠিত সামরিক আঁতাত-এর বৈশিষ্ট্য বর্ণনা করতে নিম্নোক্ত বিবৃতিগুলিতে শুদ্ধ বা অশুদ্ধ চিহ্ন দাও:
(ক) আঁতাতের সদস্য রাষ্ট্রসমূহ তাদের নিজ নিজ ভূমিতে মহাশক্তিধর রাষ্ট্রসমূহের ঘাঁটি করতে অনুমতি দান।
উত্তরঃ শুদ্ধ।
(খ) সদস্যরাষ্ট্রসমূহ মহাশক্তিধর রাষ্ট্রগুলিকে আদর্শগত ও সামরিক কৌশলগত দিক দিয়ে সমর্থন করবে।
উত্তরঃ শুদ্ধ।
(গ) কোন রাষ্ট্র যখন কোন সদস্য রাষ্ট্রকে আক্রমণ করবে তখন তাকে সকল সদস্য রাষ্ট্র আক্রমণ করা হিসেবে গণ্য করা হবে।
উত্তরঃ শুদ্ধ।
(ঘ) মহাশক্তিধর রাষ্ট্রগুলি তাদের নিজস্ব পরমাণু অস্ত্র উন্নত করতে সকল সদস্যরাষ্ট্রসমূহকে সাহায্য করবে।
উত্তরঃ অশুদ্ধ।
প্রশ্ন ৩। নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য প্রতিফলিত করে না?
(ক) নূতন অনুপোনিবেশিকে রাষ্ট্রসমূহকে স্বাধীন নীতি অনুসরণে সহায়তা না করা।
(খ) কোন্ সামরিক আঁতাতে যোগদান না করা।
(গ) আন্তর্জাতিক বিষয়ে নিরপেক্ষ নীতি অনুসরণ করা।
(ঘ) বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য রোধের উপর আলোকপাত করা।
উত্তরঃ (গ) আন্তর্জাতিক বিষয়ে নিরপেক্ষ নীতি অনুসরণ করা।
প্রশ্ন ৪। নীচে কতকগুলি রাষ্ট্রের একটি তালিকা দেওয়া আছে। শীতল যুদ্ধের যুগে তাদের সাথে জড়িত থাকা রাষ্ট্রগোষ্ঠীর নাম তাদের পাশে বসাও:
(ক) পোল্যান্ড।
(খ) ফ্রান্স।
(গ) জাপান।
(ঘ) নাইজেরিয়া।
(ঙ) উত্তর কোরিয়া।
(চ) শ্রীলঙ্কা।
উত্তরঃ (ক) পোল্যান্ড — সোভিয়েত নেতৃত্বাধীন আঁতাত।
(খ) ফ্রান্স — মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমী আঁতাঁত।
(গ) জাপান — পশ্চিমী আঁতাঁত।
(ঘ) নাইজেরিয়া — জোট নিরপেক্ষ।
(ঙ) উত্তর কোরিয়া — প্রাচ্যের আঁতাঁত।
(চ) শ্রীলঙ্কা — জোট নিরপেক্ষ।
প্রশ্ন ৫। শীতল যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা এবং অস্ত্র নিয়ন্ত্রণ সৃষ্টি করেছে। উভয় বিষয়ের কারণসমূহ কি কি ছিল?
উত্তরঃ সাধারণত বলা হয়ে থাকে যে শীতল যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা সৃষ্টি করেছে। শীতল যুদ্ধ যেহেতু দুই মহাশক্তিধর রাষ্ট্রগোষ্ঠীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা প্রশমন করেনি সেহেতু তাদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রভৃতি তাদেরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে বাধ্য করেছে। যুদ্ধ প্রতিহত করতে বিশাল অস্ত্রভাণ্ডার মজুত করা অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচনা করা হয়। সকল প্রকার প্রতিহত ব্যবস্থা থাকা সত্ত্বেও উভয় শক্তিগোষ্ঠী যুদ্ধ আরম্ভ হতে পারে বলে মনে করে। অস্ত্রের মজুত ভাণ্ডার নিয়ে উভয় শক্তির মধ্যে ভুল বোঝাবুঝিও দেখা দেয়। এছাড়াও পরমাণু দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নির্দিষ্ট পরিমাণ পরমাণু অস্ত্র ও অপরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলস্বরূপ উভয়পক্ষই নানা সময়ে নানা চুক্তিতে সই করে।
প্রশ্ন ৬। মহাশক্তিধর রাষ্ট্রসমূহ ক্ষুদে রাষ্ট্রসমূহের সঙ্গে সামরিক আঁতাতভুক্ত হয় কেন? তিনটি কারণ দাও।
অথবা,
বৃহৎ শক্তিদুটি কেন ক্ষুদ্র দেশগুলির সঙ্গে সামরিক মিত্রতায় আবদ্ধ হয়েছিল? তিনটি কারণ আলোচনা কর।
উত্তরঃ বৃহৎ শক্তিদুটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ক্ষুদ্র দেশগুলির সঙ্গে সামরিক মিত্রতায় আবদ্ধ হওয়ার অনেকগুলি কারণ বর্তমান। তার মধ্যে তিনটি কারণ নিচে আলোচনা করা হল:
(ক) কোন একটি দেশের সঙ্গে সামরিক মিত্রতায় আবদ্ধ হওয়ার সুবাদে সেদেশে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ ঘটে। এর ফলে সেই দেশের প্রতিবেশী দেশগুলির কার্যকলাপের উপর নজরদারি করা সম্ভব হয়। নানানভাবে সেই দেশগুলির উপর চাপ সৃষ্টি করে নিজেদের জোটে সামিল করার প্রয়াস চালানো যায়।
(খ) যুদ্ধের জুজু দেখিয়ে সেই দেশকে অস্ত্র কিনতে বাধ্য করা হয়; ফলে নিজেদের তৈরি অস্ত্র বিক্রি করার বাজার পাওয়া সম্ভব হয়। এতে সেইসব ক্ষুদ্রদেশগুলির অর্থনৈতিক অবনতি ঘটলেও নিজেদের আর্থিক লাভ ঘটে এবং প্রয়োজনের অধিক অস্ত্র নিতে তাদের ধার দিয়ে তাদের ঋণপাশে আবদ্ধ করা হয়।
(গ) সামরিক মিত্রতার সুযোগে সেইসব ক্ষুদ্র দেশের প্রাকৃতিক সম্পদ; যেমন— খনিজ তেল, কয়লা ইত্যাদি উত্তোলনের জন্য কারিগরি সাহায্য দিয়ে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায় এবং ক্রমশ তার উপর আধিপত্য কায়েম করা যায়।
এইভাবে ক্রমশ সেই ক্ষুদ্র দেশ এবং তার প্রতিবেশী ক্ষুদ্র দেশসমূহের উপর প্রভাব বিস্তার করে সেইসব দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়।
প্রশ্ন ৭। কখনো কখনো এটা বলা হয় যে শীতল যুদ্ধ ক্ষমতা দখলের একটি সহজ লড়াই এবং এই আদর্শ এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তুমি কি এই অভিমতের সঙ্গে একমত? তোমার যুক্তির সমর্থনে একটি উদাহরণ দাও।
উত্তরঃ শীতল যুদ্ধ হল মূলত বিশ্বের মহাশক্তিধর দুটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত সংঘের বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তারের লড়াই। শীতল যুদ্ধ শুধুমাত্র শক্তি প্রদর্শনের, সামরিক সংঘবদ্ধতার ও শক্তির ভারসাম্য বজায় রাখার মধ্যে সীমিত ছিল না। সমগ্র বিশ্বের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক জীবনকে সঠিক পথে পরিচালিত করার ব্যাপারে দুটি শক্তির মধ্যে তীব্র বিরোধ ছিল। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী শক্তিসমূহ উদার গণতন্ত্র ও ধনতন্ত্রের প্রতিনিধিত্ব করছিল, অপরদিকে সোভিয়েত সংঘের নেতৃত্বে প্রাচ্যের মিত্রশক্তিসমূহ সাম্যবাদ ও সমাজতন্ত্রের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল। শীতল যুদ্ধের মাধ্যমে বিশ্ব দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ হয়ে যায় এবং প্রত্যেক গোষ্ঠীই নিরপেক্ষ দেশগুলিকে তাদের গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে চায়। তাই বলা হয়ে থাকে যে শীতল যুদ্ধ ক্ষমতা দখলের একটি সহজ লড়াই এবং এর সঙ্গে আদর্শের খুব একটা যোগ নেই।
প্রশ্ন ৮। শীতল লড়াইকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক কিরূপ ছিল? তুমি কি মনে কর এই নীতি ভারতের স্বার্থরক্ষায় সহায়ক ছিল?
উত্তরঃ শীতল যুদ্ধকালীন সময়ে ভারতের বৈদেশিক নীতি জোট নিরপেক্ষ নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক পূর্বে পণ্ডিত জওহরলাল নেহরু যখন অন্তর্বর্তীকালীন সরকারে পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন তখন তিনি ঘোষণা করলেন যে, ভারতবর্ষ দুই মহাশক্তিধর রাষ্ট্রগোষ্ঠী থেকে সমদূরত্ব বজায় রাখবে। ১৯৪৬ সালে তিনি ঘোষণা করলেন যে ভারতবর্ষ একটি স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করবে। স্বাধীনতা অর্জনের পর জোট নিরপেক্ষতা ভারতবর্ষে এর ঐতিহাসিক অভিজ্ঞতা, ভৌগোলিক অবস্থান, জাতীয় স্বার্থ ও শক্তিশালী নেতৃত্ব প্রভৃতি উপাদানের দরুন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
নিম্নলিখিত কারণে জোট নিরপেক্ষ নীতি ভারতের স্বার্থ সুরক্ষিত করেছে:
(ক) জোট নিরপেক্ষ নীতি অবলম্বনের মাধ্যমে ভারতবর্ষ একটি রাষ্ট্র হিসাবে নিজের পৃথক অস্তিত্ব ও পরিচয় বজায় রেখেছে। এই নীতি ভারতবর্ষকে বিশ্ব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে সহায়তা করেছে।
(খ) জোট নিরপেক্ষ নীতি ভারতের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রক্ষার একটি উৎস। এই নীতির মাধ্যমে ভারত মহাশক্তিধর রাষ্ট্রদ্বয় থেকে আর্থিক সহায়তা অর্জন করেছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তি হল জোট নিরপেক্ষ নীতি।
প্রশ্ন ৯। জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলির দ্বারা তৃতীয় পছন্দ’ বলে বিবেচিত হত। এই পছন্দ শীতল যুদ্ধের চরম পর্যায়ে কিভাবে তাদের শ্রীবৃদ্ধি করেছিল?
উত্তরঃ শীতল যুদ্ধ সমগ্র বিশ্বকে দুইটি পরস্পর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীতে বিভক্ত করেছে—মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি গোষ্ঠী বা জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে অপর জোট ও গোষ্ঠী। এইরূপ পরিস্থিতিতে জোট নিরপেক্ষতা এশিয়া ও আফ্রিকার নবস্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহকে অন্য কোন জোটে যোগদান না করে তাদের ‘তৃতীয় পছন্দ’ প্রদান করে। জোট নিরপেক্ষ আন্দোলনের উৎস নিহিত ছিল ভারতের জওহরলাল নেহরু, যুগোশ্লাভিয়ার জোসেফ টিটো এবং মিশরের আবু নাসের—এই তিন নেতার বন্ধুত্বের মধ্যে। তাঁরা ১৯৫৫ সালে এক বৈঠকে মিলিত হন। তাঁদেরকে সমর্থন জানান ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং ঘানার খোমে নাকুমা। এই পাঁচ নেতাই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতারূপে খ্যাত। জোট নিরপেক্ষ গোষ্ঠীর প্রথম অধিবেশন ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে মোট ২৫টি সদস্য রাষ্ট্র যোগদান করে। বর্তমানে বিশ্বের মোট ১১৬টি দেশ জোট নিরপেক্ষ গোষ্ঠীর সদস্য।
জোট নিরপেক্ষ আন্দোলন প্রধানত স্বল্প উন্নত দেশ বা উন্নয়নশীল দেশসমূহকে অন্তর্ভুক্ত করেছিল। এই দেশসমূহের প্রধান উদ্দেশ্য ছিল তাদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ। সুষম উন্নয়ন ব্যতীত কোন রাষ্ট্রই স্বাধীন হতে পারে না। এই রাষ্ট্রগুলি যদি যে-কোন একটি শক্তিগোষ্ঠীতে যোগদান করত তাহলে তারা অন্য শক্তিগোষ্ঠী রাষ্ট্র থেকে সাহায্য সহায়তা পেত না। জোট নিরপেক্ষ রাষ্ট্রমণ্ডলীতে থেকে তারা অন্যান্য সকল রাষ্ট্র থেকে তাদের আর্থিক উন্নয়নের জন্য নানাপ্রকার সাহায্য সহায়তা অর্জন করছে। সুতরাং জোট নিরপেক্ষ নীতি রাষ্ট্রসমূহের বিকাশে যথেষ্ট উপকার সাধন করেছে।
প্রশ্ন ১০। তুমি কি মনে কর জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে অপ্রাসঙ্গিক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তরঃ শীতল যুদ্ধের অবসানে বর্তমান বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলন অপ্রাসঙ্গিক বলে মনে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধের ফলস্বরূপ জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত। এই আন্দোলন বিশ্বরাজনীতিতে দুই মেরুগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অবসানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিশ্বের বিভিন্ন ক্ষুদে রাষ্ট্রকে তাদের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যথেষ্ট সাহায্য করেছে এবং রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পর মার্কিন আধিপত্য বৃদ্ধির ফলে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে নানা বিতর্কের সূত্রপাত হয়।
এমতাবস্থায় নিম্নলিখিত কারণে জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানেও প্রাসঙ্গিক:
(ক) বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র মহাশক্তিধর রাষ্ট্র। জোট নিরপেক্ষ আন্দোলনই বর্তমান বিশ্বে মার্কিন আধিপত্য, জাপান ও অন্যান্য ধনতান্ত্রিক রাষ্ট্রের প্রভাব থেকে জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহকে প্রভাবমুক্ত করতে সক্ষম হবে।
(খ) জোট নিরপেক্ষ রাষ্ট্রের অধিকাংশই উন্নয়নশীল অথবা অনুন্নত। সুতরাং এই রাষ্ট্রগুলির আর্থ-সামাজিক উন্নয়নে জোট নিরপেক্ষ আন্দোলন অত্যন্ত প্রয়োজনীয়।
(গ) বৃহৎ রাষ্ট্রসমূহ প্রভূত পরমাণু অস্ত্রের অধিকারী যা অন্যান্য রাষ্ট্রের পক্ষে বিপদের কারণ। জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের নিরস্ত্রীকরণের আহ্বান সারা বিশ্বে সাড়া দেয় যা বিশ্বের শান্তি রক্ষার এক বৃহৎ প্রচেষ্টা।
(ঘ) বিশ্বের অধিকাংশ অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহ সন্ত্রাসবাদ, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, পরিবেশ প্রদূষণ প্রভৃতি সমস্যায় জর্জরিত। এই সমস্যাসমূহ জোট নিরপেক্ষ রাষ্ট্রগোষ্ঠীর সহায়তায় সমাধান করা সম্ভব।
সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে একমেরু বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক দিয়ে যথেষ্ট প্রাসঙ্গিক, অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ।
Class 12 Political Science Textual Solutions
| বিষয় | সূচী-পত্ৰ |
| প্রথম খন্ড (সমসাময়িক বিশ্ব রাজনীতি) | |
| অধ্যায় – ১ | বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ |
| অধ্যায় – ২ | দ্বি-মেরুকরণের অবসান |
| অধ্যায় – ৩ | বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা আধিপত্য |
| অধ্যায় – ৪ | বিকল্প শক্তির উৎস |
| অধ্যায় – ৫ | সমসাময়িক দক্ষিণ এশিয়া |
| অধ্যায় – ৬ | আন্তর্জাতিক সংস্থাসমূহ |
| অধ্যায় – ৭ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা |
| অধ্যায় – ৮ | পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ |
| অধ্যায় – ৯ | বিশ্বায়ন |
| দ্বিতীয় খন্ড (স্বাধীনোত্তর ভারতের রাজনীতি) | |
| অধ্যায় – ১০ | একদলীয় প্রাধান্যের যুগ |
| অধ্যায় – ১১ | জাতিগঠনের প্রত্যাহ্বান |
| অধ্যায় – ১২ | পরিকল্পিত বিকাশের রাজনীতি |
| অধ্যায় – ১৩ | ভারতের বৈদেশিক সম্পর্ক |
| অধ্যায় – ১৪ | কংগ্রেস প্রণালীর প্রতি প্রত্যাহ্বান এবং এর পুনঃপ্রতিষ্ঠা |
| অধ্যায় – ১৫ | গণতান্ত্রিক ব্যবস্থার সংকট |
| অধ্যায় – ১৬ | গণ-আন্দোলনের উত্থান |
| অধ্যায় – ১৭ | আঞ্চলিক প্রত্যাশা |
| অধ্যায় – ১৮ | ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি |

YouTube Channel